সহীহ ইবনু হিব্বান
892 - أَخْبَرَنَا أَبُو الْعَبَّاسِ أَحْمَدُ بْنُ عِيسَى بْنِ السِّكِّينِ الْبَلَدِيُّ بِوَاسِطَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْحُسَيْنِ أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ بْنِ أَبِي شَيْبَةَ الرَّهَاوِيُّ، قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسْجِدَ، فَإِذَا رَجُلٌ يُصَلِّي يَدْعُو، يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أُشْهِدُكَ أَنَّكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَقَدْ سَأَلَ اللَّهَ بِاسْمِهِ الْأَعْظَمِ، الَّذِي إِذَا سُئِلَ بِهِ أَعْطَى، وَإِذَا دُعِيَ بِهِ أَجَابَ»، وَإِذَا رَجُلٌ يَقْرَأ فِي جَانِب المَسْجِدِ، فَقَال رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم: «لَقَد أُعِطَي مِزْمَاراً مِنْ مَزَامِير آل دَاوُد» وَهُوَ عَبْدُ اللهِ بن قَيسٍ قَالَ فَقُلتُ لَهُ: يَا رَسُوْلَ اللهِ أُخْبِرُهُ؟ فَقَالَ: «أَخْبِرْهُ»، فَأَخْبَرْتُ أَبَا مُوسى فَقَالَ: لَنْ تَزَالَ لِي صَدِيقاً. قَالَ زَيْدُ بن الحباب: فَحَدَّثت بِهِ زُهَير بن مُعَاوِيَة فَقَالَ: [ص:175] سَمِعتُ أَبَا إِسْحَاق السَّبِيعي يُحَدِّث بِهَذَا الحَدِيث عَنْ مَالِك بن مِغْوَل. [1: 2]
رقم طبعة با وزير = (889)
বুরাইদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে মসজিদে প্রবেশ করেন, এসময় দেখা গেলো এক ব্যক্তি এই বলে দু‘আ করছেন, اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أُشهدك أَنَّكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يولد ولم يكن لك كُفُوًا أَحَدٌ (হে আল্লাহ, আমি আপনার কাছে চাচ্ছি, কারণ আমি আপনাকে সাক্ষ্যি রেখে বলছি যে, আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আপনি এক, মুখাপেক্ষীহীন, যিনি কাউকে জন্ম দেয়নি, আর তাকেও জন্ম দেওয়া হয়নি, তাঁর সমতুল্য কেউ নেই।) তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “ঐ সত্তার কসম! যার হাতে রয়েছে আমার প্রাণ! নিশ্চয়ই সে আল্লাহর কাছে তাঁর এমন মহানতম নামের মাধ্যমে চেয়েছে, যে নামের মাধ্যমে চাওয়া হলে, তিনি প্রদান করেন আর তার মাধ্যমে দু‘আ করা হলে তিনি কবূল করেন।” এসময় আরেক ব্যক্তিকে দেখা গেলো তিনি মসজিদের এক কোণে বসে কুর‘আন পড়ছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই তাঁকে দাঊদ পরিবারের বাঁশিসমূহ থেকে একটি বাঁশি দেওয়া হয়েছে। তিনি হলেন আব্দুল্লাহ বিন কায়েস রাদ্বিয়াল্লাহু আনহু। রাবী বলেন, আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি তাকে এটি জানিয়ে দিবো?” জবাবে তিনি বলেন, “তাঁকে জানিয়ে দাও।” অতঃপর আমি আবূ মুসা রাদ্বিয়াল্লাহু আনহুকে তা জানিয়ে দিলাম। তখন তিনি আমাকে বলেন, “তুমি চিরকাল আমার বন্ধু থাকবে।”[1] যাইদ বিন হুবাব বলেন, “অতঃপর আমি হাদীসটি যুহাইর বিন মু‘আবিয়ার কাছে বর্ণনা করলে তিনি বলেন, “আমি আবূ ইসহাক আস সাবি‘ঈকে বলতে শুনেছি তিনি এই হাদীসটি মালিক বিন মিগওয়াল থেকে বর্ণনা করেছেন।”
[1] তিরমিযী: ৩৪৭৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৪১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1341): م بجملة المزامير.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الشيخين غير زيد بن الحباب، فمن رجال مسلم، وغيرِ أحمد بن سليمان، فمن رجال النسائي.
893 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ ابْنُ أَخِي أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا فِي الْحَلْقَةِ، وَرَجُلٌ قَائِمٌ يُصَلِّي، فَلَمَّا رَكَعَ سَجَدَ وَتَشَهَّدَ، دَعَا، فَقَالَ فِي دُعَائِهِ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْحَنَّانُ الْمَنَّانُ، بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيَّامُ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ، فَقَالَ النَّبِيُّ [ص:176] صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَدْرُونَ بِمَا دَعَا؟ » قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَقَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَقَدْ دَعَا بِاسْمِهِ الْعَظِيمِ الَّذِي إِذَا دُعِيَ بِهِ أَجَابَ، وَإِذَا سُئِلَ بِهِ أَعْطَى». [1: 2]
رقم طبعة با وزير = (890) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: حَفْصٌ هَذَا: هُوَ حَفْصُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ أَخُو إِسْحَاقَ بْنِ أَخِي أَنَسٍ لِأُمِّهِ.
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে একটি হালাকায় বসে ছিলাম আর আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। যখন তিনি রুকূ‘, সাজদা ও তাশাহ্হুদ পড়ে দু‘আ করছিলেন, তখন তিনি তাঁর দু‘আয় বলেন, اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْحَنَّانُ المنان بديع السموات وَالْأَرْضِ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يَا حَيُّ يَا قَيَّامُ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ (অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি, কারণ সমস্ত প্রশংসা আপনার জন্য, আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আপনি দয়াময়, দানশীল, আসমানসমূহ ও জমিনের স্রষ্টা, হে সম্মান ও মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব, সকল কিছুর পরিচালক। হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে প্রার্থনা করছি।) তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা কি জানো সে কিসের মাধ্যমে দু‘আ করেছে?” জবাবে লোকজন বললেন, “আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই ভালো জানেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “ঐ সত্তার কসম! যার হাতে রয়েছে আমার প্রাণ! নিশ্চয়ই সে আল্লাহর কাছে তাঁর এমন মহানতম নামের মাধ্যমে চেয়েছে, যে নামের মাধ্যমে দু‘আ করা হলে তিনি কবূল করেন, আর কিছু চাওয়া হলে, তিনি প্রদান করেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এখানে ‘হাফস’ হলেন হাফস বিন আব্দুল্লাহ বিন আবূ তালহা, আনাস রাদ্বিয়াল্লাহু আনহুর বৈপিত্রিয় ভাইয়ের ছেলে ইসহাকের ভাই।”
[1] নাসাঈ: ৩/৫২; মুসনাদ আহমাদ: ৩/১৫৮; আবূ দাঊদ: ১৪৯৫; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৭০৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৫৮; হাকিম: ১/৫০৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৭২; ইবনু মাজাহ: ৩৮৫৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সমর্থক বর্ণনা থাকার কারণে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে الْحَنَّانُ (দয়াময়) ও يَا حَيُّ يَا قَيَّامُ (হে চিরঞ্জীব, সকল কিছুর পরিচালক) অংশ ব্যতীত বাকী অংশ সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৪২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «صحيح أبي داود» (1342)، «الصحيحة» (3411) دون اسم «الحنان»، وقوله «يا حي يا قيوم»!
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، خلف بن خليفة: هو ابن صاعد الأشجعي الكوفي: صدوق إلا أنه اختلط بأخرة، لكنه قد توبع عليه، وباقي رجاله ثقات.
894 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا قَطَنُ بْنُ نَسِيرٍ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِيَسْأَلَ أَحَدُكُمْ رَبَّهُ حَاجَتَهُ كُلَّهَا، حَتَّى شِسْعَ نَعْلِهِ إِذَا انْقَطَعَ». [1: 2]
رقم طبعة با وزير = (891)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের প্রত্যেকেই যেন তার সমস্ত প্রয়োজন আল্লাহর কাছে চায়, এমনকি তার জুতার ফিতা ছিঁড়ে গেলেও তা আল্লাহর কাছে চাইবে।”[1]
[1] তিরমিযী: ৩৬১২; মুসনাদ বাযযার: ৩১৩৫; মাজমা‘উয যাওয়াইদ: ১০/১৫০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ১৩৬২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (1362).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر الحديث (866)، فانظر تخريجه هناك
895 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى بِخَبَرٍ غَرِيبٍ، قَالَ: [حَدَّثَنَا] قَطَنُ بْنُ نَسِيرٍ الصَّيْرَفِيُّ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِيَسْأَلْ أَحَدُكُمْ رَبَّهُ حَاجَتَهُ كُلَّهَا، حَتَّى شِسْعَ نَعْلِهِ إِذَا انْقَطَعَ». [1: 2]
رقم طبعة با وزير = (892)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের প্রত্যেকেই যেন তার সমস্ত প্রয়োজন আল্লাহর কাছে চায়, এমনকি তার জুতার ফিতা ছিঁড়ে গেলেও তা আল্লাহর কাছে চাইবে।”[1]
[1] তিরমিযী: ৩৬১২; মুসনাদ বাযযার: ৩১৩৫; মাজমা‘উয যাওয়াইদ: ১০/১৫০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ১৩৬২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر ما قبله.
896 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْبُخَارِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ: حَدَّثَنِي خَالِي مَالِكٌ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا دَعَا أَحَدُكُمْ فَلْيُعْظِمِ الرَّغْبَةَ، فَإِنَّهُ لَا يَتَعَاظَمُ عَلَى اللَّهِ شَيْءٌ». [1: 2]
رقم طبعة با وزير = (893)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ দু‘আ করবে, তখন সে যেন বড় আগ্রহ নিয়ে দু'আ করে। কেননা আল্লাহর কাছে কোন কিছুই গুরুতর বা কঠিন নয়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৪৫৭; সহীহ মুসলিম: ২৬৭৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩০৩; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৬০৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৩৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1333): م أتم منه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
897 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنِي ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «خَرَجَ ثَلَاثَةٌ يَتَمَاشَوْنَ، فَأَصَابَهُمْ مَطَرٌ، فَدَخَلُوا كَهْفَ جَبَلٍ، فَانْحَطَّ عَلَيْهِمْ حَجَرٌ فَسَدَّ عَلَيْهِمُ الطَّرِيقَ، فَقَالُوا: ادْعُوا اللَّهَ بِأَوْثَقِ أَعْمَالِكُمْ. فَقَالَ وَاحِدٌ مِنْهُمُ: اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّهُ كَانَ لِي وَالِدَانِ شَيْخَانِ كَبِيرَانِ، وَأَنِّي رُحْتُ يَوْمًا فَحَلَبْتُ لَهُمَا، فَأَتَيْتُهُمَا وَهُمَا نَائِمَانِ، فَكَرِهْتُ أَنْ أُوقِظَهُمَا، وَكَرِهْتُ أَنْ أَسْقِيَ وَلَدِي، وَصِبْيَتِي عِنْدَ رِجْلَيَّ يَتَضَاغَوْنَ، فَقُمْتُ قَائِمًا حَتَّى انْفَجَرَ الصُّبْحُ فَسَقَيْتُهُمَا اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ رَجَاءَ رَحْمَتِكَ وَخَشْيَةَ عَذَابِكَ فَافْرُجْ عَنَّا وَأَرِنَا السَّمَاءَ قَالَ: فَانْفَرَجَ فُرْجَةٌ فَرَأَوَا السَّمَاء. [ص:179] وَقَالَ الآخَرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّهُ كَانَتْ لِي بِنْتُ عَمٍّ وَكُنْتُ أُحِبُّهَا كَأَشَدِّ مَا يُحِبُّ الرِّجَالُ النِّسَاءَ وَأَنِّي سَأَلْتُهَا نَفْسَهَا فَقَالَتْ لَا حَتَّى تَأْتِيَنِي بِمِئَةِ دِينَارٍ فَسَعَيْتُ فِيهَا حَتَّى جَمَعْتُهَا فَأَتَيْتُهَا فَلَمَّا قَعَدْتُ بَيْنَ رِجْلَيْهَا قَالَتْ يَا عَبْدَ اللهِ اتَّقِ اللَّهَ، وَلاَ تَفُضَّ الْخَاتَمَ إِلاَّ بِحَقِّهِ فَتَرَكْتُهَا اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ رَجَاءَ رَحْمَتِكَ وَخَشْيَةَ عَذَابِكَ فَافْرُجْ عَنَّا وَأَرِنَا السَّمَاءَ قَالَ: فَزَالَتْ قِطْعَةٌ مِنَ الْحَجَرِ وَرَأَوَا السَّمَاءَ. وَقَالَ الآخَرُ اللَّهُمَّ إِنِّي اسْتَعْمَلْتُ أَجِيرًا بِفَرَقٍ مِنَ الأَرُزِّ فَلَمَّا كَانَ اللَّيْلُ أَعْطَيْتُهُ فَلَمْ يَأْخُذْ أَجْرَهُ وَتَسَخَّطَهُ فَأَخَذْتُ الْفَرَقَ فَزَرَعْتُهُ حَتَّى صَارَ مِنْ ذَلِكَ بَقَرًا وَغَنَمًا فَأَتَانِي بَعْدَ ذَلِكَ قَالَ يَا عَبْدَ اللهِ اتَّقِ اللَّهَ، وَلاَ تَظْلِمْنِي أَجْرِيَ فَقُلْتُ خُذْ هَذِهِ الْبَقَرَ وَرَاعِيهَا فَقَالَ اتَّقِ اللَّهَ، وَلاَ تَهْزَأْ بِي قُلْتُ مَا أَهْزَأُ بِكَ فَهُوَ لَكَ وَلَوْ شِئْتُ لَمْ أُعْطِهِ إِلاَّ الْفَرَقَ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ رَجَاءَ رَحْمَتِكَ وَخَشْيَةَ عَذَابِكَ فَافْرُجْ عَنَّا فَزَالَ الْحَجَرُ وَخَرَجُوا. [3: 6]
رقم طبعة با وزير = (894)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “একবার তিনজন ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে হাঁটছিলেন, অতঃপর তাদেরকে বৃষ্টি পেয়ে বসে, ফলে তারা একটি পাহাড়ের গুহায় প্রবেশ করেন। অতঃপর একটি পাথর পড়ে তাদের গর্ত থেকে বের হওয়ার রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তখন তারা বলেন, “আপনারা আপনাদের সবচেয়ে নির্ভরযোগ্য আমলের উসিলায় আল্লাহর কাছে দু‘আ করুন। তখন তাদের এক ব্যক্তি বললেন, “হে আল্লাহ যদি আপনি জানেন যে, নিশ্চয়ই আমার বাবা-মা বৃদ্ধ ছিলেন, আমি একদিন রাতে বাড়িতে আসি, অতঃপর তাদের জন্য দুধ দোহন করি এবং তাদের কাছে এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছে ফলে আমি তাদেরকে জাগিয়ে তোলাকে অপছন্দ করলাম আর (তাদের আগে) আমার সন্তানদের দুধ পান করানোকেও অপছন্দ করলাম আর সময় আমার সন্তানরা ক্ষুধায় চিৎকার করছিল, তারপর আমি ফজর উদিত হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকি, অতঃপর তাদেরকে পান করাই! হে আল্লাহ, যদি আপনি জানেন যে, নিশ্চয়ই আমি ঐ কাজটি আপনার রহমত পাওয়ার আশায় এবং আপনার শাস্তির ভয়ে করেছি, তবে আমাদের বিপদ দূর করুন এবং আমাদেরকে আসমান দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তখন একটি ছিদ্র বের হয়, যাতে তারা আসমান দেখতে পান। আরেকজন বললেন, “হে আল্লাহ, যদি আপনি জানেন যে, আমার এক চাচাতো বোন ছিল, মানুষ নারীদের যেমন ভালবাসে, আমি তাকে অত্যধিক ভালবাসতাম আর আমি তাকে একবার নিজেকে আমার কাছে সোপর্দ করার দাবী করি তখন সে আমাকে বলে, “না, যতক্ষন না তুমি আমাকে একশ স্বর্ণমুদ্রা দিবে (ততক্ষন পর্যন্ত আমি নিজেকে তোমার কাছে সোপর্দ করবো না)। ফলে আমি সে স্বর্ণ মুদ্রা সংগ্রহ করার জন্য চেষ্টা করি এবং আমি তা সংগ্রহ করি। অতঃপর আমি তাকে তা দেই। তারপর যখন আমি তার দুই পায়ের মাঝে বসি, তখন সে আমাকে বলে, “আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে তুমি সতিত্ব নষ্ট করো না।” ফলে আমি তাকে ছেড়ে চলে আসি। হে আল্লাহ, যদি আপনি জানেন যে, নিশ্চয়ই আমি ঐ কাজটি আপনার রহমত পাওয়ার আশায় এবং আপনার শাস্তির ভয়ে করেছি, তবে আমাদের বিপদ দূর করুন এবং আমাদেরকে আসমান দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “অতঃপর পাথরের একাংশ সরে যায় ফলে তারা আসমান দেখতে পান। অপরজন বললেন, “হে আল্লাহ, নিশ্চয়ই আমি এক ফারাক (তিন সা‘ অর্থাৎ প্রায় আট কেজি) ধানের বিনিময়ে একজন মজুর নিয়োগ করেছিলাম, যখন রাত হলো আমি তাকে তার মজুরী প্রদান করি, কিন্তু সে তার মজুরী গ্রহণ করেনি এবং সে তাতে অনিহা প্রকাশ করে। ফলে আমি সেই এক ফারাক ধান নিয়ে জমিনে বোপন করি, এভাবে (চাষাবাদ করে করে ফলশ্রুতিতে) সেখান থেকে অনেক মেষ ও গরু হয়ে যায়। এরপর সে লোক আমার কাছে আসে এবং বলে, “হে আল্লাহর বান্দা, আপনি আল্লাহকে ভয় করুন, আর আমার মজুরীর ব্যাপারে আমার প্রতি যুলুম করবেন না।” তখন আমি বলি, “এসব গরু এবং তার রাখালসহ তুমি নিয়ে যাও।” সে বললো, “আল্লাহকে ভয় করুন, আমার সাথে ঠাট্টা করবেন না!” আমি বললাম, “আমি তোমার সাথে ঠাট্টা করছি না। এসব তোমার।” আমি চাইলে তাকে কেবল এক ফারাক ধানই দিতে পারতাম। হে আল্লাহ, যদি আপনি জানেন যে, নিশ্চয়ই আমি ঐ কাজটি আপনার রহমত পাওয়ার আশায় এবং আপনার শাস্তির ভয়ে করেছি, তবে আমাদের বিপদ দূর করুন।” ফলে পাথরটি সরে যায় এবং তারা গুহা থেকে বের হয়ে যায়।”[1]
[1] সহীহ আল বুখারী: ২২১৫; সহীহ মুসলিম: ২৭৪৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪২০; মুসনাদ আহমাদ: ২/১১৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয য‘ঈফা: ৬৫০৫ নং হাদীসের আওতাধীন।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الضعيفة» تحت الحديث (6505).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
898 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِشْكَابٍ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنِي أَبِي، عَنِ الْحُسَيْنِ يَعْنِي الْمُعَلِّمَ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، حَدَّثَنِي يَحْيَى بْنُ يَعْمُرَ، [ص:181] عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، أَعُوذُ بِكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَنَّ تُضِلَّنِي، أَنْتَ الْحَيُّ الَّذِي لَا يَمُوتُ، وَالْجِنُّ وَالْإِنْسُ يَمُوتُونَ». [5: 12]
رقم طبعة با وزير = (895)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দু‘আ করতেন, اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ أَعُوذُ بِكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَنَّ تُضِلَّني أَنْتَ الْحَيُّ الَّذِي لَا يموت والجن والإنس يموتون (হে আল্লাহ, আপনার কাছেই আমি আত্নসমর্পন করেছি, আপনার প্রতিই আমি ঈমান আনয়ন করেছি, আপনার উপরই আমি ভরসা করেছি, আপনার দিকেই আমি প্রত্যাবর্তন করেছি, আপনার জন্যই আমি বিবাদে লিপ্ত হয়েছি, আমি আপনার কাছে আশ্রয় চাই, আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আমি আশ্রয় চাই এমন হওয়া থেকে যে, আপনি আমাকে পথভ্রষ্ট করবেন! আপনি এমন চিরঞ্জীব, যিনি মৃত্যুবরণ করেন না আর জীন ও মানুষ মৃত্যুবরণ করে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/৩০২; সহীহ আল বুখারী: ৭৩৮৩; সহীহ মুসলিম: ২৭১৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাহ: ৩৮০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ظلال الجنة» (380): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله ثقات رجال الشيخين غير محمد بن إشكاب- وهو محمد بن الحسين بن إبراهيم- فمن رجال البخاري.
899 - أَخْبَرَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُبَارَكِ الْعَابِدُ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعِجْلِيُّ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيٍّ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ: أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَقَالَ: يَا مُحَمَّدُ عَبْدُ الْمُطَّلِبِ خَيْرٌ لِقَوْمِهِ مِنْكَ، كَانَ يُطْعِمُهُمُ الْكَبِدَ وَالسَّنَامَ، وَأَنْتَ تَنْحَرُهُمْ، فَقَالَ لَهُ: مَا شَاءَ اللَّهُ، فَلَمَّا أَرَادَ أَنْ يَنْصَرِفَ، قَالَ: مَا أَقُولُ؟، قَالَ: «قُلِ: اللَّهُمَّ قِنِي شَرَّ نَفْسِي، وَاعْزِمْ لِي عَلَى أَرْشَدِ أَمْرِي» فَانْطَلَقَ الرَّجُلُ وَلَمْ يَكُنْ أَسْلَمَ وَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَتَيْتُكَ فَقُلْتُ: عَلِّمْنِي، فَقُلْتَ: «اللَّهُمَّ [ص:182] قِنِي شَرَّ نَفْسِي، وَاعْزِمْ لِي عَلَى أَرْشَدِ أَمْرِي، فَمَا أَقُولُ الْآنَ حِينَ أَسْلَمْتُ؟، قَالَ: «قُلِ: اللَّهُمَّ قِنِي شَرَّ نَفْسِي، وَاعْزِمْ لِي عَلَى أَرْشَدِ أَمْرِي، اللَّهُمَّ اغْفِرْ لِي مَا أَسْرَرْتُ، وَمَا أَعْلَنْتُ، وَمَا أَخْطَأْتُ، وَمَا عَمَدْتُ، وَمَا جَهِلْتُ». [1: 104]
رقم طبعة با وزير = (896)
ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বললেন, “হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আব্দুল মুত্তালিব তার কওমের জন্য আপনার চেয়ে ভাল ছিলেন; তিনি তাদেরকে কলিজা ও কুঁজের মাংশ খাওয়াইতেন আর আপনি তাদেরকে কুরবানী করছেন!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “মাশাআল্লাহ!” অতঃপর লোকটি যখন চলে যাওয়ার জন্য উদ্যত হলো, তখন বললো, “আমি কী বলবো?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি বলো, اللَّهُمَّ قِنِي شَرَّ نَفْسِي وَاعْزِمْ لِي عَلَى أَرْشَدِ أَمْرِي (হে আল্লাহ, আমাকে রক্ষা করুন আমার আত্নার অনিষ্ট থেকে, আর আমাকে স্থির রাখুন সবচেয়ে সঠিক পথের উপর।)” অতঃপর লোকটি চলে যায় কিন্তু ইসলাম গ্রহণ করলো না। এরপর (আবার ফিরে এসে) বলে, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আপনার কাছে এসে বলেছিলাম যে, আমাকে শিক্ষা দিন আর আপনি এই দু‘আটি বলতে বলেছেন, اللَّهُمَّ قِنِي شَرَّ نَفْسِي وَاعْزِمْ لِي عَلَى أَرْشَدِ أَمْرِي (হে আল্লাহ, আমাকে রক্ষা করুন আমার আত্নার অনিষ্ট থেকে, আর আমাকে স্থির রাখুন সবচেয়ে সঠিক পথের উপর।)” আর এখন যখন আমি ইসলাম গ্রহণ করেছি, তখন আপনি আমাকে কী বলতে বলবেন?”রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি বলো, اللَّهُمَّ قِنِي شَرَّ نَفْسِي وَاعْزِمْ لِي عَلَى أَرْشَدِ أَمْرِي اللَّهُمَّ اغْفِرْ لِي مَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَخْطَأْتُ وَمَا عَمَدْتُ وَمَا جهلت (হে আল্লাহ, আমাকে রক্ষা করুন আমার আত্নার অনিষ্ট থেকে, আর আমাকে স্থির রাখুন সবচেয়ে সঠিক পথের উপর। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন যা আমি গোপনে করেছি, যা আমি প্রকাশ্যে করেছি, যা আমি ভুলবশত করেছি, যা আমি ইচ্ছাকৃত করেছি আর যা আমি অজ্ঞতাবশত করেছি।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/৩০২; সহীহ আল বুখারী: ৭৩৮৩; সহীহ মুসলিম: ২৭১৭; নাসাঈ আল কুবরা: ৫/২৬৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ২৪৭৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (2476).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله ثقات رجال الشيخين غير محمد بن عثمان، فمن رجال البخاري.
900 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو بِهَذَا الدُّعَاءِ: «اللَّهُمَّ [ص:183] إِنِّي أَسْأَلُكَ الْهُدَى، وَالتُّقَى، وَالْعَفَافَ، وَالْغِنَى». [5: 12]
رقم طبعة با وزير = (897)
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দু‘আটি করতেন, اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى، وَالتُّقَى، وَالْعَفَافَ، وَالْغِنَى (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে হেদায়েত, তাকওয়া, চারিত্রিক নিষ্কলূষতা ও স্বাবলম্বিতা কামনা করছি।)[1]
[1] মুসতাদরাক হাকিম: ১/৫১০; মুসনাদ আহমাদ: ৪/৪৪৪; তাহাবী, মুশকিলুল আসার: ৩/২৭২-২৭৩; তিরমিযী: ৩৪৮৩; তাবারানী: ১৮/১৭৪; ইমাম বুখারী, আত তারীখ: ৩/১; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/১৭২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাখরীজু ফিকহিস সুন্নাহ: ৪৪৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج فقه السيرة» (447): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير أبي الأحوص- وهو عوف بن مالك بن نضلة- فمن رجال مسلم.
901 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ *، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي الْعَلَاءِ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ، وامْرَأَةٍ مِنْ قُرَيْشٍ*، أَنَّهُمَا سَمِعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «اللَّهُمَّ اغْفِرْ لِي [ذَنْبِي] وَخَطَايَايَ وَعَمْدِي»، وَقَالَ الْآخَرُ: إِنِّي سَمِعْتُهُ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَسْتَهْدِيكَ لِأَرْشَدِ أُمُورِي، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي». [5: 12]
رقم طبعة با وزير = (898)
উসমান বিন আবুল আস এবং কুরাইশী বংশের এক নারী হতে বর্ণিত, তাঁরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي وَخَطَايَايَ وَعَمْدِي (হে আল্লাহ, আমার পাপ, ইচ্ছাকৃত ও ভুলবশত সকল গোনাহ ক্ষমা করে দিন।) অপর রাবী বলেন, আমি তাঁকে বলতে শুনেছি, তিনি বলেছেন, اللَّهُمَّ إِنِّي أَسْتَهْدِيكَ لِأَرْشَدِ أُمُورِي وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ نفسي (হে আল্লাহ, আমি আপনার কাছে আমার ভাল কাজের হেদায়েত চাচ্ছি, আর আমি আপনার কাছে আমার আত্নার অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি।)[1]
[1] মুসনাদ আহমাদ: ১/৪১১; সহীহ মুসলিম: ২৭২১; তিরমিযী: ৩৪৮৯; বুখারী, আদাবুল মুফরাদ: ৬৭; ইবনু মাজাহ: ৩৮৩২; তাবারানী, আল কাবীর: ৮৩৬৯; মাজমা‘উয যাওয়াইদ: ১০/১৭৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৮৯৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر التخريج. * [حَمَّادُ بْنُ سَلَمَةَ] قال الشيخ: ومن طريقه، أخرجه ابن أبي شيبة (10/ 282 / 9443)، وأحمد (4/ 21 / 217)، والطبراني في «الكبير» (9/ 44 / 8369)، وفي «الدعاء» (3/ 145 / 1392) من طريق عنه. والسند صحيح. * [قريش] قال الشيخ: كذا وقع للمصنف، ومثله في «كبير الطبراني»! وعند الآخرين: (قيس)، وأظنه الصواب.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وحماد بن سلمة سمع من سعيد الجريري قبل أن يختلط، أبو العلاء: هو يزيد بن عبد الله بن الشخير العامري.
902 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: أَخْبَرَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو هَانِئٍ الْخَوْلَانِيُّ، أَنَّهُ سَمِعَ أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيَّ، يَقُولُ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ قُلُوبَ ابْنِ آدَمَ مُلْقًى بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ كَقَلْبٍ وَاحِدٍ يَصْرِفُهُ كَيْفَ يَشَاءُ» ثُمَّ يَقُولُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ اصْرِفْ قُلُوبَنَا إِلَى طَاعَتِكَ». [5: 12]
رقم طبعة با وزير = (899)
আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আদম সন্তানের হৃদয়সমূহ দয়াময় আল্লাহর আঙ্গুলসমূহের মাঝে দুই আঙ্গুলের মাঝে একটি হৃদয়ের মতো থাকে, তিনি সেটাকে যেভাবে ইচ্ছা পরিবর্তন করেন।” তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, اللَّهُمَّ اصْرِفْ قلوبنا إلى طاعتك (হে আল্লাহ, আপনি আমাদের অন্তরসমূহকে আপনার আনুগত্যের দিকে পরিবর্তিত করুন।)[1]
[1] মুসনাদ আহমাদ: ২/১৬৮; সহীহ মুসলিম: ২৬৫৪; আবূ বকর আল আজুর্রী, তানযীহুশ শারী‘আহ: ৩১৬ পৃষ্ঠা; বাইহাকী, আল আসমা‘ ওয়াস সিফাত: ১৪৭ পৃষ্ঠা; ইবনু আবী ‘আসিম, আস সুন্নাহখ: ১/১০০; নাসাঈ, আল কুবরা: ৬/৩৫১; হাকিম: ১/৫২৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৬৮৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1689): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عبد الله: هو ابن المبارك، وأبو هانىء الخولاني: هو حميد بن هانىء الخولاني المصري، وأبو عبد الرحمن الحبلي: هو عبد الله بن يزيد المعافري المصري تابعي ثقة، وهو أحد العشرة الذين ابتعثهم عمر بن عبد العزيز ليفقهوا أهل إفريقة، ويعلموهم امر دينهم.
903 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ بِبَيْتِ الْمَقْدِسِ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ دَرَّاجًا حَدَّثَهُ، أَنَّ أَبَا الْهَيْثَمَ حَدَّثَهُ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَيُّمَا رَجُلٌ مُسْلِمٌ لَمْ يَكُنْ عِنْدَهُ صَدَقَةٌ، فَلْيَقُلْ فِي دُعَائِهِ: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ، وَصَلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ، وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ، فَإِنَّهَا زَكَاةٌ» وَقَالَ: «لَا يَشْبَعُ الْمُؤْمِنُ خَيْرًا حَتَّى يَكُونَ مُنْتَهَاهُ الْجَنَّةُ». [1: 2]
رقم طبعة با وزير = (900) و (3367)
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন মুসলিম ব্যক্তির কাছে যদি সাদাকাহ (করার মতো সম্পদ) না থাকে, তবে সে যেন তার দু‘আয় বলে, اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ وَصَلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ (হে আল্লাহ, আপনার বান্দা, আপনার রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর সালাত অবতীর্ণ করুন, আর মু‘মিন ও মুসলিম নর-নারীর উপর রহমত বর্ষন করুন।) কেননা এটা তার জন্য সাদাকাহ হিসেবে গণ্য হবে।” তিনি আরো বলেছেন, মু‘মিন ব্যক্তি কোন কল্যাণেই পরিতৃপ্ত হয়না, যতক্ষন না গন্তব্য হয় জান্নাত।”[1]
[1] মাজমা‘উয যাওয়াইদ: ১০/১৬৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৫১৭; তিরমিযী: ২৬৮৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২৮১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: تنبيه!! هذا الحديث تكرر في «طبعة باوزير» في موضعين الموضع الأول (900)، الموضع الثاني (3367) وفي كلا الموضعين قال الشيخ: ضعيف - «التعليق الرغيب» (2/ 281). أما في «طبعة المؤسسة» فلم يرد إلا في هذا الموضع. وهو مكرر ولا فرق بينهما أبدا لا في الإسناد ولا في المتن. - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، لضعف دراج في روايته عن أبي الهيثم.
904 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ خَلِيلٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ الْعَبْدِيُّ، عَنْ يُونُسَ بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ [ص:186] بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً وَاحِدَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرَ صَلَوَاتٍ، وَحَطَّ عَنْهُ عَشْرَ خَطِيئَاتٍ». [1: 2]
رقم طبعة با وزير = (901)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর দরবার রহমত করবেন এবং তার থেকে দশটি গোনাহ মোচন করে দিবেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/১০২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৫১৭; বুখারী, আদাবুল মুফরাদ: ৬৪৩; নাসাঈ: ৩/৫০; হাকিম: ১/৫৫০; সহীহ মুসলিম: ৩৮৪; তিরমিযী: ৩৬১৪; বাযযার: ৩১৬০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৯২২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (922).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الشيخين غير بريد بن أبي مريم فقد روى له أصحاب السنن.
905 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، قَالَ: أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، [ص:187] عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ صَلَّى عَلَيَّ مَرَّةً وَاحِدَةً، كُتِبَ لَهُ بِهَا عَشْرُ حَسَنَاتٍ». [1: 2]
رقم طبعة با وزير = (902)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, এর বদৌলতে তার জন্য দশটি নেকী লেখা হয়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৬২; মাজমা‘উয যাওয়াইদ: ১০/১৬০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৩৫৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «فضل الصلاة على النبي صلى الله عليه وسلم» (رقم 11)، «الصحيحة» (3359).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وخالد بن عبد الله: هو ابن عبد الرحمن بن يزيد الطحان الواسطي المزني.
906 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ صَلَّى عَلَيَّ وَاحِدَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرًا». [1: 2]
رقم طبعة با وزير = (903)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর দরবার রহমত করবেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৩৭২; সহীহ মুসলিম: ৪০৮; আবূ দাঊদ: ১৫৩০; নাসাঈ: ৩/৫০; তিরমিযী: ৪৮৫; দারেমী: ২/৩১৭; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৬৪৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৬৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1369): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
907 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: أَخْبَرَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَعِدَ الْمِنْبَرَ، فَقَالَ: «آمِينَ آمِينَ آمِينَ» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ حِينَ صَعِدْتَ الْمِنْبَرَ قُلْتَ: آمِينَ آمِينَ آمِينَ، قَالَ: «إِنَّ جِبْرِيلَ أَتَانِي، فَقَالَ: مَنْ أَدْرَكَ شَهْرَ رَمَضَانَ وَلَمْ يُغْفَرْ لَهُ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِينَ، فَقُلْتُ: آمِينَ، وَمَنْ أَدْرَكَ أَبَوَيْهِ أَوْ أَحَدَهُمَا فَلَمْ يَبَرَّهُمَا، فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِينَ، فَقُلْتُ: آمِينَ، وَمَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِينَ، فَقُلْتُ: آمِينَ». [1: 2]
رقم طبعة با وزير = (904)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার মিম্বারে উঠেন অতঃপর বলেন, “আমীন, আমীন, আমীন।” তাঁকে বলা হলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি যখন মিম্বারে আরোহন করেছিলেন, তখন আপনি বলেছেন, “আমীন, আমীন, আমীন!” জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই জিবরীল আমার কাছে এসেছিলেন, অতঃপর বলেছেন, “ যে ব্যক্তি রমযান মাস পায় কিন্তু তার গোনাহ ক্ষমা করা হয় না, অতঃপর সে জাহান্নামে প্রবেশ করে সুতরাং আল্লাহ তাকে দূরে রাখেন।বলুন, “আমীন।” ফলে আমি বলেছি, “আমীন।” যে ব্যক্তি তার পিতা-মাতা উভয়কে অথবা তাদের যে কোন একজনকে পায় কিন্তু তাদের সাথে সদাচারণ করে না, অতঃপর সে মারা যায় এবং জাহান্নামে প্রবেশ করে সুতরাং আল্লাহ তাকে দূরে রাখেন। বলুন, “আমীন।” ফলে আমি বলেছি, “আমীন।” যে ব্যক্তির নিকটে আপনার কথা আলোচনা করা হয়, কিন্তু সে আপনার উপর দরুদ পাঠ করে না, অতঃপর সে মারা যায় এবং জাহান্নামে প্রবেশ করে সুতরাং আল্লাহ তাকে দূরে রাখেন। বলুন, “আমীন।” ফলে আমি বলেছি, “আমীন।”[1]
[1] ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৬৪৬; বাযযার: ৩১৬৯; সহীহ ইবনু খুযাইমা: ১৮৮৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৯০৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، محمد بن عمرو: هو ابن علقمة بن وقاص الليثي المدنى، قال الحافظ في "التقريب ": صدوق له أوهام، وباقي رجاله ثقات. أبو معمر هو: إسماعيل بن إبراهيم بن معمر الهذلي.
908 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، قَالَ: أَخْبَرَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَغِمَ أَنْفُ رَجُلٍ ذُكِرْتُ عِنْدَهُ، فَلَمْ يُصَلِّ عَلَيَّ، وَرَغِمَ أَنْفُ رَجُلٍ أَدْرَكَ أَبَوَيْهِ عِنْدَ الْكِبَرِ، فَلَمْ يُدْخِلَاهُ الْجَنَّةَ، وَرَغِمَ أَنْفُ رَجُلٍ دَخَلَ عَلَيْهِ شَهْرُ رَمَضَانَ، ثُمَّ انْسَلَخَ قَبْلَ أَنْ يُغْفَرَ لَهُ». [1: 2]
رقم طبعة با وزير = (905)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ঐ ব্যক্তির নাক ধুলোয় ধুসরিত হোক, যার কাছে আমার আমার আলোচনা করা হয়, অথচ সে আমার উপর দরুদ পাঠ করে না। ঐ ব্যক্তির নাক ধুলোয় ধুসরিত হোক, যে ব্যক্তি বার্ধক্য অবস্থায় বাবা-মাকে পায় কিন্তু তারা তাকে জান্নাতে প্রবেশ করায় না এবং ব্যক্তির নাক ধুলোয় ধুসরিত হোক, যার কাছে রমযান মাস আসে তারপর তাকে ক্ষমা করে দেওয়ার আগেই সেটি চলে যায়!”[1]
[1] হাকিম: ১/৫৪৯; মুসনাদ আহমাদ: ২/২৫৪; তিরমিযী: ৩৫৪৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৯০৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، عبد الرحمن بن إسحاق: هو ابن عبد الله بن الحارث بن كنانة المدني.
909 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ بِسَنْجَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، [ص:190] عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ الْبَخِيلَ مَنْ ذُكِرْتُ عِنْدَهُ، فَلَمْ يُصَلِّ عَلَيَّ». [1: 2]
رقم طبعة با وزير = (906) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: هَذَا أَشْبَهُ شَيْءٍ رُوِيَ عَنِ الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ وَكَانَ الْحُسَيْنُ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ حَيْثُ قُبِضَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ابْنَ سَبْعِ سِنِينَ إِلَّا شَهْرًا، وَذَلِكَ أَنَّهُ وُلِدَ لِلَيَالٍ خَلَوْنَ مِنْ شَعْبَانَ سَنَةَ أَرْبَعٍ، وَابْنُ سِتِّ سِنِينَ وَأَشْهُرٍ إِذَا كَانَتْ لُغَتُهُ الْعَرَبِيَّةَ يَحْفَظُ الشَّيْءَ بَعْدَ الشَّيْءِ
হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই কৃপণ ঐ ব্যক্তি যার নিকটে আমার আলোচনা করা হয়, কিন্তু সে আমার উপর দরুদ পাঠ করে না।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হুসাইন বিন আলী থেকে যা কিছু বর্ণিত হয়েছে, এই হাদীসটি সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মারা যান, তখন তাঁর বয়স ছিল এক মাস কম সাত বছর। কেননা তিনি হিজরী চতুর্থ বছরের শা‘বান মাসের কয়েক রাত অতিবাহিত হওয়ার পর জন্ম গ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মারা যান, তখন তাঁর বয়স ছিল ছয় বছর কয়েক মাস, যখন তিনি আরবী ভাষা কিছু কিছু করে শিক্ষা করছিলেন।”
[1] হাকিম: ১/৫৪৯; মুসনাদ আহমাদ: ২/২৫৪; তিরমিযী: ৩৫৪৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৯০৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «فضل الصلاة على النبي صلى الله عليه وسلم» (31 - 35).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، رجاله ثقات رجال مسلم ما عدا عبد الله بن علي، وقد روى عنه جمع، ووثقه المؤلف، وقال الذهبي في " الكاشف": ثقة.
910 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، [ص:191] قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنْ أَبِي الْأَشْعَثِ الصَّنْعَانِيِّ، عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ، فِيهِ خَلَقَ اللَّهُ آدَمَ، وَفِيهِ قُبِضَ، وَفِيهِ النَّفْخَةُ، وَفِيهِ الصَّعْقَةُ، فَأَكْثِرُوا عَلَيَّ مِنَ الصَّلَاةِ فِيهِ، فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ»، قَالُوا: وَكَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا عَلَيْكَ وَقَدْ أَرَمْتَ؟، فَقَالَ: «إِنَّ اللَّهَ جَلَّ وَعَلَا حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَامَنَا». [1: 2]
رقم طبعة با وزير = (907)
আওস বিন আওস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই তোমাদের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবারের দিন। এই দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এই দিনে তাঁকে উঠিয়ে নেওয়া হয়েছে, এই দিনে শিংগায় ফুৎকার দেওয়া হবে, এই দিনেই (মানুষ) জ্ঞান হারিয়ে ফেলবে, সুতরাং এই দিনে তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করবে। কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়।” সাহাবীগণ বললেন, “আমাদের দরুদসমূহ কীভাবে আপনার কাছে পেশ করা হবে, অথচ আপনি পঁচে-গলে যাবেন?” জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই আল্লাহ আমাদের (নবী/রাসুলগনের) দেহসমূহ ভক্ষণ করা জমিনের উপর হারাম করে দিয়েছেন।”[1]
[1] তিরমিযী: ৩৫৪৬; মুসনাদ আহমাদ: ১/২০১; নাসাঈ, আল কুবরা: ৩/৬৬; আবূ ইয়ালা: ৬৭৭৬; হাকিম: ১/৫৪৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১৭৩৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৫১৬; ইবনু মাজাহ: ১০৮৫; আবূ দাঊদ: ১০৪৭; নাসাঈ: ৩/৯১-৯২; দারেমী: ১/৩৬১; তাবারানী আল কাবীর: ৫৮৯; বাইহাকী: ৩/২৪৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৬২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (962 و 1370).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير أبي الأشعث- وهو شراحيل بن آدة- فمن رجال مسلم حسين بن علي هو الجعفي.
911 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ الشَّيْبَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ يَعْقُوبَ الزَّمْعِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ كَيْسَانَ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادِ بْنِ الْهَادِ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَوْلَى النَّاسِ بِي يَوْمَ الْقِيَامَةِ أَكْثَرُهُمْ عَلَيَّ صَلَاةً». [1: 2]
رقم طبعة با وزير = (908) [ص:193] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: فِي هَذَا الْخَبَرِ دَلِيلٌ عَلَى أَنَّ أَوْلَى النَّاسِ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْقِيَامَةِ يَكُونُ أَصْحَابُ الْحَدِيثِ، إِذْ لَيْسَ مِنْ هَذِهِ الْأُمَّةِ قَوْمٌ أَكْثَرَ صَلَاةٍ عَلَيْهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهُمْ.
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই কিয়ামতের দিন মানুষের মাঝে সবচেয়ে বেশি আমার নিকটে থাকবে ঐ ব্যক্তি যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে এই মর্মে দলীল রয়েছে যে, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সবচেয়ে নিকটবর্তী থাকবেন আহলুল হাদীস তথা মুহাদ্দিসগণ। কেননা এই উম্মাতের মাঝে তাঁদের চেয়ে বেশি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর দরুদ পাঠ করে না।”
[1] ইমাম বুখারী, আত তারীখুল কাবীর: ৫/১৭৭; খতীব বাগদাদী, শারাফু আসহাবিল হাদীস: ৬৩; ইবনু আদী, আল কামিল ফিদ দু‘আফা: ৬/২৩৪২; তিরমিযী: ৪৮৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৮৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে অন্যান্য সমার্থক হাদীসের কারণে হাসান হওয়ার প্রতি ইঙ্গিত করেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২৮০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن لغيره - «التعليق الرغيب» (2/ 280).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، موسي بن يعقوب الزمعي سيِّئ الحفظ، وعبد الله بن كيسان لم يوثقه غير المؤلف.