সহীহ ইবনু হিব্বান
912 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، قَالَ: قَالَ لِي كَعْبُ بْنُ عُجْرَةَ: أَلَا أُهْدِي لَكَ هَدِيَّةً؟ خَرَجَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، قَدْ عَرَفْنَا كَيْفَ نُسَلِّمُ عَلَيْكَ، فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ؟، قَالَ: «قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ؛ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ». [1: 12]
رقم طبعة با وزير = (909)
আব্দুর রহমান বিন আবী লায়লা বলেন, আমাকে কা‘ব বিন উজরা রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন, “আমি কি আপনাকে একটি হাদিয়া দিব না? একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের উদ্দেশ্যে বের হয়ে আসেন, তখন আমরা বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা তো জেনেছি যে, কিভাবে আপনাকে সালাম দিতে হয়, কিন্তু আমরা কিভাবে আপনার উপর দরুদ পাঠ করবো?” জবাবে তিনি বলেন, “তোমরা বলবে, اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حميد مجيد (হে আল্লাহ, আপনি সালাত বর্ষণ করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বংশ ও পরিবার-পরিজনের উপর, যেভাবে আপনি ইবরাহিম আলাইহিস সালাম এর পরিবার পরিজনের উপর সালাত বর্ষণ করেছিলেন, নিশ্চয়ই আপনি প্রশংসিত, মর্যাদাবান। হে আল্লাহ, আপনি বারাকাহ অবতীর্ণ করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বংশ ও পরিবার-পরিজনের উপর, যেভাবে আপনি ইবরাহিম আলাইহিস সালাম এর পরিবার পরিজনের উপর বারাকাহ অবতীর্ণ করেছিলেন, নিশ্চয়ই আপনি প্রশংসিত, মর্যাদাবান।)”[1]
[1] ইবনু মাজাহ: ৯০৪; সহীহ মুসলিম: ৪০৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৫০৭; সহীহ আল বুখারী: ৬৩৫৭; আবূ দাঊদ: ৯৭৬; দারেমী: ১/৩০৯; হুমাইদী: ৭১১; তাবারানী, আল কাবীর: ১৯/১১৬; মুসনাদ আহমাদ: ৪/২৪১; বাইহাকী: ২/১৪৭-১৪৮; মুশকিলুল আসার: ৩/৭২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৮১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ফাযলুস সালাত আলান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম : ৫৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «فضل الصلاة على النبي» (56): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
913 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، قَالَ: أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ صَلَّى عَلَيَّ مَرَّةً وَاحِدَةً كَتَبَ اللَّهُ لَهُ بِهَا عَشْرَ حَسَنَاتٍ». [1: 12]
رقم طبعة با وزير = (909/م)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার জন্য দশটি নেকী করবেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৬২; মাজমা‘উয যাওয়াইদ: ১০/১৬০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৩৫৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (903). تنبيه!! رقم (903) = (906) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر (905).
914 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ، عَنْ زَاذَانَ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلَّهِ مَلَائِكَةً سَيَّاحِينَ فِي الْأَرْضِ يُبَلِّغُونِي عَنْ أُمَّتِي السَّلَامَ». [1: 2]
رقم طبعة با وزير = (910)
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই পৃথিবীতে আল্লাহর অনেক বিচরণশীল ফেরেস্তা রয়েছে, যারা আমার কাছে আমার উম্মতের সালাম পৌঁছান।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/৪৪১; নাসাঈ: ৩/৪৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৫১৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩১১৬; দারেমী: ২/৩১৭; বাযযার: ১/২৯৫; আবু নু‘আইম, আখবারু আসবাহান: ২/২০৫; তাবারানী, আল কাবীর: ১০৫২৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৮৭; হাকিম: ২/৪২১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৫২৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (524).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
915 - أَخْبَرَنَا أَبُو الطَّيِّبِ مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الصَّيْرَفِيُّ، غُلَامُ طَالُوتَ بْنِ عَبَّادٍ بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ مُوسَى الْحَادِي، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ سُلَيْمَانَ مَوْلَى الْحَسَنِ بْنِ عَلِيٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ مَسْرُورٌ، فَقَالَ: «إِنَّ الْمَلَكَ جَاءَنِي، فَقَالَ: يَا مُحَمَّدُ، إِنَّ اللَّهَ يَقُولُ: أَمَا تَرْضَى أَنْ لَا يُصَلِّي عَلَيْكَ عَبْدٌ مِنْ عِبَادِي صَلَاةً إِلَّا صَلَّيْتُ عَلَيْهِ بِهَا عَشْرًا، وَلَا يُسَلِّمُ عَلَيْكَ تَسْلِيمَةً إِلَّا سَلَّمْتُ عَلَيْهِ بِهَا عَشْرًا؟ قُلْتُ: بَلَى أَيْ رَبِّ». [1: 2]
رقم طبعة با وزير = (911)
আবূ তালহা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (তাঁর হুজরা থেকে) বের হয়ে আসেন এসময় তিনি খুশি ছিলেন, অতঃপর তিনি বলেন, “নিশ্চয়ই ফেরেস্তা আমার কাছে এসে আমাকে বলেন, “হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আল্লাহ বলেন, “আপনি কি এতে খুশি হবেন না যে ব্যক্তি আপনার উপর একবার দরুদ পাঠ করবে, আমি এর বিনিময়ে তার উপর দশবার রহম করবো আর যে ব্যক্তি আপনার উপর একবার সালাম পেশ করবে, আমি এর বিনিময়ে তার উপর দশবার শান্তি অবতীর্ণ করবো?” আমি বললাম, “হ্যাঁ, হে আমার প্রতিপালক (অবশ্যই আমি এতে খুশি)।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৫১৬; মুসনাদ আহমাদ: ৪/২৯; নাসাঈ: ৩/৫০; দারেমী: ২/৩১৭; হাকিম: ২/৪২০; ইসমাঈল আল কাযী: ১, ২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৮২৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح الترغيب» (15 - الدعاء / 7 - باب)، «الصحيحة» (829).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف عمر بن موسى الحادي البصري، ويقال: عمر بن سليمان الحادي، قال الذهبي في الميزان " 3/ 202 و 226: ضعفه ابن عدي وابن نقطة، ووثقه ابن حبان. وسليمان مولى الحسن ترجمه ابن أبي حاتم 4/ 152، ولم يذكر فيه جرحاً ولا تعديلا، وذكره المؤلف في الثقاتْ، وقال النسائي: ليس بمشهور، وباقي رجاله ثقات.
916 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ*، عَنِ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ، عَنْ نُبَيْحٍ الْعَنَزِيِّ، عَنْ جَابِرٍ، قَالَ: أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَادَتْهُ امْرَأَتِي فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، صَلِّ عَلَيَّ وَعَلَى زَوْجِي، فَقَالَ: «صَلَّى اللَّهُ عَلَيْكِ وَعَلَى زَوْجِكِ». [4: 1]
رقم طبعة با وزير = (912)
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে আসেন, তখন আমার স্ত্রী তাঁকে ডাক দিলেন অতঃপর বললো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমার এবং আমার স্বামীর উপর সালাত পেশ করুন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, صَلَّى اللَّهُ عَلَيْكِ وَعَلَى زوجك (আল্লাহ তোমার এবং তোমার স্বামীর উপর সালাত তথা রহমত বর্ষণ করুন)।[1]
[1] নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৪২৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৭২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1372)، وسيأتي بأتم منه (980). * [سفيان] قال الشيخ: في مطبوعة دار الكتب العلمية: (شقيق)!. تنبيه!! رقم (980) = (984) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الشيخين ما عدا نبيحا، وهو ابن عبد الله العنزي الكوفي، فقد روى له أصحاب السنن ووثقه العجلي ص 448، وابن حبان 5/ 484 وغيرهما.
917 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ: سَمِعْتُ ابْنَ أَبِي أَوْفَى، يَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا تَصَدَّقَ إِلَيْهِ أَهْلُ بَيْتٍ بِصَدَقَةٍ صَلَّى عَلَيْهِمْ، قَالَ: فَتَصَدَّقَ أَبِي إِلَيْهِ بِصَدَقَةٍ، فَقَالَ: «اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ أَبِي أَوْفَى». [4: 1]
رقم طبعة با وزير = (913)
ইবনু আবী আওফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আহলে বাইতের কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে সাদাকাহ নিয়ে আসলে তিনি তাদের উপর সালাত পেশ করতেন। রাবী বলেন, অতঃপর আমার বাবা তাঁর কাছে সাদাকাহ নিয়ে আসলে তিনি বলেন, اللَّهُمَّ صَلِّ عَلَى آل أبي أوفى (হে আল্লাহ, আপনি আবূ আওফার পরিবার-পরিজনের উপর সালাত তথা রহম করুন)।”[1]
[1] আবূ দাঊদ আত তায়ালিসী: ৮১৯; হিলইয়াতুল আওলিয়া: ৫/৯৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৯৫৭; মুসনাদ আহমাদ: ৪/৩৫৩; সহীহ আল বুখারী: ১৪৯৭; সহীহ মুসলিম: ১০৭৮; আবূ দাঊদ: ১৫৯০; সুনান বা্ইহাকী: ২/১৫২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪১৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1415): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
918 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ حِسَابٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ، عَنْ نُبَيْحٍ الْعَنَزِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ امْرَأَةً قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، صَلِّ عَلَيَّ وَعَلَى زَوْجِي، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَّى اللَّهُ عَلَيْكِ وَعَلَى زَوْجِكِ». [5: 12]
رقم طبعة با وزير = (914)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমার এবং আমার স্বামীর উপর সালাত পেশ করুন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, صَلَّى اللَّهُ عَلَيْكِ وَعَلَى زوجك (আল্লাহ তোমার এবং তোমার স্বামীর উপর সালাত তথা রহমত বর্ষণ করুন)।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/১৯৮; ইসমাঈল আল কাযী: ৭৭; আবূ দাঊদ: ১৫৩৩; দারেমী: ১/২৪; সুনান বাইহাকী: ২/১৫৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৭২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (912). تنبيه!! رقم (912) = (916) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.
919 - أَخْبَرَنَا الْقَطَّانُ بِالرَّقَّةِ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ أَبِي الْعِشْرِينَ، عَنِ الْأَوْزَاعِيِّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: [ص:199] حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا مَضَى شَطْرُ اللَّيْلِ أَوْ ثُلُثَاهُ يَنْزِلُ اللَّهُ جَلَّ وَعَلَا إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَقُولُ: مَنْ ذَا الَّذِي يَسْأَلُنِي فَأُعْطِيَهُ؟ مَنْ ذَا الَّذِي يَدْعُونِي أَسْتَجِيبُ لَهُ؟ مَنْ ذَا الَّذِي يَسْتَرْزِقُنِي أَرْزُقُهُ؟ مَنْ ذَا الَّذِي يَسْتَغْفِرُنِي أَغْفِرُ لَهُ؟ حَتَّى يَنْفَجِرَ الصُّبْحُ». [3: 67]
رقم طبعة با وزير = (915)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেছেন, “যখন রাতের অর্ধাংশ অথবা দুই-তৃতীয়াংশ অতিক্রান্ত হয়, তখন মহান আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন, অতঃপর বলেন, “কে এমন আছে, যে আমার কাছে চাইবে, তাহলে আমি তাকে দিব, কে এমন আছে যে আমার কাছে দু‘আ করবে, তবে আমি তার দু‘আ কবুল করব, কে এমন আছে যে আমার কাছে রিযিক চাইবে, তবে আমি তাকে রিযিক দিব, কে এমন আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তবে আমি তাকে ক্ষমা করে দিব।” (এভাবে তিনি বলতে থাকেন) যতক্ষন না ফজর উদিত হয়।”[1]
[1] ইবনু আবূ আসিম, আস সুন্নাহ: ৪৯৭; সহীহ মুসলিম: ৭৫৮; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৪৭৮; ইবনু খুযাইমা, আত তাওহীদ: ১২৯; মুসনাদ আহমাদ: ২/৫০৪; দারেমী: ১/৩৪৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে রিযিক চাওয়ার অংশ ব্যতীত বাকী অংশকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাত: ৪৯৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح دون جملة الاسترزاق - «ظلال الجنة» (497).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن.
920 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ بِمَنْبَجَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ، وَعَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «يَنْزِلُ رَبُّنَا [ص:200] جَلَّ وَعَلَا كُلَّ لَيْلَةٍ إِلَى سَمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الْآخِرُ فَيَقُولُ: مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ؟ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ؟ مَنْ يَسْتَغْفِرُنِي أَغْفِرُ لَهُ؟ »
رقم طبعة با وزير = (916) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: صِفَاتُ اللَّهِ جَلَّ وَعَلَا لَا تُكَيَّفُ، وَلَا تُقَاسُ إِلَى صِفَاتِ الْمَخْلُوقِينَ، فَكَمَا أَنَّ اللَّهَ جَلَّ وَعَلَا مُتَكَلِّمٌ مِنْ غَيْرِ آلَةٍ بَأَسْنَانٍ وَلَهَوَاتٍ وَلِسَانٍ وَشَفَةٍ كَالْمَخْلُوقِينَ، جَلَّ رَبُّنَا وَتَعَالَى عَنْ مِثْلِ هَذَا وَأَشْبَاهِهِ، وَلَمْ يَجُزْ [ص:201] أَنْ يُقَاسَ كَلَامُهُ إِلَى كَلَامِنَا، لِأَنَّ كَلَامَ الْمَخْلُوقِينَ لَا يُوجَدُ إِلَّا بِآلَاتٍ، وَاللَّهُ جَلَّ وَعَلَا يَتَكَلَّمُ كَمَا شَاءَ بِلَا آلَةٍ، كَذَلِكَ يَنْزِلُ بِلَا آلَةٍ، وَلَا تَحَرُّكٍ، وَلَا انْتِقَالٍ مِنْ مَكَانٍ إِلَى مَكَانٍ، وَكَذَلِكَ السَّمْعُ وَالْبَصَرُ، فَكَمَا لَمْ يَجُزْ أَنْ يُقَالَ: اللَّهُ يُبْصِرُ كَبَصَرِنَا بِالْأَشْفَارِ وَالْحَدَقِ وَالْبَيَاضِ، بَلْ يُبْصِرُ كَيْفَ يَشَاءُ بِلَا آلَةٍ، وَيَسْمَعُ مِنْ غَيْرِ أُذُنَيْنِ، وَسِمَاخَيْنِ، وَالْتِوَاءٍ، وَغَضَارِيفَ فِيهَا، بَلْ يَسْمَعُ كَيْفَ يَشَاءُ بِلَا آلَةٍ، وَكَذَلِكَ يَنْزِلُ كَيْفَ يَشَاءُ بِلَا آلَةٍ مِنْ غَيْرِ أَنْ يُقَاسَ نُزُولُهُ إِلَى نُزُولِ الْمَخْلُوقِينَ، كَمَا يُكَيَّفُ نُزُولُهُمْ، جَلَّ رَبُّنَا وَتَقَدَّسَ مِنْ أَنْ تُشَبَّهَ صِفَاتُهُ بِشَيْءٍ مِنْ صِفَاتِ الْمَخْلُوقِينَ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেছেন, “যখন রাতের শেষ এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, তখন মহান আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন, অতঃপর বলেন, “কে আমার কাছে দু‘আ করবে, তবে আমি তার দু‘আ কবুল করব, কে আমার কাছে চাইবে, আমি তাকে দিব, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তবে আমি তাকে ক্ষমা করে দিব।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আল্লাহর গুণাবলীর ধরণ বর্ণনা করা যাবেনা এবং মাখলূকের সিফাতের সাথে তুলনা করা যাবেনা। সুতরাং মাখলূকাত যেমন ঠোট, জবান, আলজিহবা, দাঁত প্রভৃতি অঙ্গের মাধ্যমে কথা বলেন, মহান আল্লাহ তা‘আলা এরকম অঙ্গ ছাড়াই কথা বলেন। তিনি এরকম অঙ্গের সাহায্যে কথা বলা, এরকম হওয়া থেকে সুমহান। তাঁর কথাকে আমাদের কথার সাথে তুলনা করা জায়েয নেই। কেননা মাখলূকাতের কথা অঙ্গ ছাড়া হয় না। আল্লাহ তা‘আলা অঙ্গ ছাড়াই যেভাবে ইচ্ছা কথা বলেন। অনুরুপভাবে তিনি অঙ্গ, নড়াচড়া করা এবং স্থানান্তর ছাড়াই অবতরণ করেন। শ্রবণ করা, দর্শন করার ব্যাপারটিও অনুরুপ। সুতরাং যেভাবে এটা বলা জায়েয নেই যে, তিনি আমাদের মতো চোখের কোন, সাদা অংশ ও চোখের তারার মাধ্যমে দেখেন, বরং তিনি অঙ্গ ছাড়াই যেভাবে ইচ্ছা দেখেন। তিনি কান, কানের ছিদ্র, কানের প্যাঁচ, কানের নরম হাড্ডি অঙ্গ ছাড়াই যেভাবে ইচ্ছা কথা শুনেন। অনুরুপভাবে তিনি কোন অঙ্গ প্রত্যঙ্গের সাহায্য ছাড়াই যেভাবে ইচ্ছা অবতরণ করেন, এক্ষেত্রে তাঁর অবতরণকে মাখলূকাতের অবতরণের সাথে তুলনা করা যাবেনা, যেভাবে মাখলূকাতের অবতরণের ধরন বর্ণনা করা যায়, সেভাবে মাখলূকাতের সিফাতের সাথে তাঁর সিফাতকে সাদৃশ্য দেওয়া থেকে তিনি সুমহান ও পুতঃপবিত্র।”
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২১৪; মুসনাদ আহমাদ: ২/৪৮৭; সহীহ আল বুখারী: ১১৪৫; সহীহ মুসলিম: ৭৫৮; আবূ দাঊদ: ১৩১৫; সুনান বাইহাকী: ৩/২; ইবনু মাজাহ: ১৩৬৬; তিরমিযী: ৪৪৬; নাসাঈ: ৪৮৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ১৩৬৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ابن ماجه» (1366): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
921 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْأَغَرِّ، [ص:202] عَنْ أَبِي سَعِيدٍ، وَعَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ يُمْهِلُ حَتَّى إِذَا ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ الْأَوَّلُ، نَزَلَ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَقُولُ جَلَّ وَعَلَا: هَلْ مِنْ مُسْتَغْفِرٍ؟ هَلْ مِنْ تَائِبٍ؟ هَلْ مِنْ سَائِلٍ؟ هَلْ مِنْ دَاعٍ؟ حَتَّى يَنْفَجِرَ الصُّبْحُ». [3: 67]
رقم طبعة با وزير = (917) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: فِي خَبَرِ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ الَّذِي ذَكَرْنَاهُ، أَنَّ اللَّهَ يَنْزِلُ حَتَّى يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الْآخِرُ، وَفِي خَبَرِ أَبِي إِسْحَاقَ، عَنِ الْأَغَرِّ أَنَّهُ يَنْزِلُ حَتَّى يَذْهَبَ ثُلُثُ اللَّيْلِ الْأَوَّلِ، وَيُحْتَمَلُ أَنْ يَكُونَ نُزُولُهُ فِي بَعْضِ اللَّيَالِي حَتَّى يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الْآخِرُ، وَفِي بَعْضِهَا حَتَّى يَذْهَبَ ثُلُثُ اللَّيْلِ الْأَوَّلُ، حَتَّى لَا يَكُونَ بَيْنَ الْخَبَرَيْنِ تَهَاتُرٌ وَلَا تَضَادٌّ.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ অবকাশ দেন এভাবে যখন রাতের প্রথম এক তৃতীয়াংশ চলে যায়, তখন আমাদের মহান প্রতিপালক দুনিয়ার আসমানে অবতরণ করেন অতঃপর তিনি বলেন, “কোন ক্ষমাপ্রার্থী আছে কি? কোন তাওবাকারী আছে কি? কোন সায়েল বা প্রার্থী আছে কি? আছে কি কোন দু‘আকারী?” এভাবে ফজর পর্যন্ত (আহবান করতে) থাকেন।”[1] . আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমাদের উল্লেখিত যুহরী থেকে মালিকের হাদীসে রয়েছে যে, মহান আল্লাহ রাতের শেষ এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকলে অবতরণ করেন আর আগার থেকে আবূ ইসহাকের হাদীসে বর্ণিত হয়েছে যে, যখন রাতের প্রথম এক তৃতীয়াংশ চলে যায়, তখন তিনি অবতরণ করেন- এখানে এটা সম্ভাবনা রয়েছে যে, হয়তো তিনি কোন অবতরণ করেন যখন রাতের শেষ এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকে আবার কোন রাতে যখন রাতের প্রথম এক তৃতীয়াংশ চলে যায়, তখন তিনি অবতরণ করেন। এভাবে ব্যাখ্যা করলাম যাতে দুই হাদীসের মাঝে কোন দ্বন্দ ও বৈপরীত্ব না থাকে।”
[1] সহীহ মুসলিম: ৭৫৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/১৯৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2/ 197): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
922 - حَدَّثَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «أَتَى جِبْرِيلُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنَّ اللَّهَ يَأْمُرُكَ أَنْ تَدْعُوَ بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ، فَإِنِّي مُعْطِيكَ إِحْدَاهُنَّ، [ص:203] قَالَ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ تَعْجِيلَ عَافِيَتِكَ، أَوْ صَبْرًا عَلَى بَلِيَّتِكَ، أَوْ خُرُوجًا مِنَ الدُّنْيَا إِلَى رَحْمَتِكَ». [1: 2]
رقم طبعة با وزير = (918)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার জিবরীল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন এবং বলেন, “নিশ্চয়ই আল্লাহ আপনাকে আদেশ করছেন যে, আপনি এই বাক্যগুলির মাধ্যমে দু‘আ করবেন, তবে নিশ্চয়ই আমি তার একটি আপনাকে প্রদান করবো। তিনি বলেন (বাক্যগুলি হলো), اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ تَعْجِيلَ عَافِيَتِكَ أَوْ صَبْرًا عَلَى بَلِيَّتِكَ أَوْ خُرُوجًا مِنَ الدُّنْيَا إِلَى رَحْمَتِكَ (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে দ্রুত সুস্থতা, অথবা বিপদে ধৈর্যধারণ অথবা দুনিয়া থেকে আপনার রহমতের দিকে বের হয়ে যাওয়া কামনা করছি।)”[1]
[1] সহীহ ইবনু হিব্বান: ৯১৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ১৭৫৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (1756).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، عمرو بن أبي سلمة: هو التنيسي الدمشقي، وثقه ابن سعد ويونس، وأثنى عليه أحمد إلا أنه روى عن زهير بن محمد أحاديث بواطيل، وضعفه يحيي بن معين والساجي، وقال العقيلي: في حديثه وهم، وقال أبو حاتم: يكتب حديثه ولا يحتج به، وزهير بن محمد: قال الحافظ فى " التقريب": هو التميمي الخراساني سكن الشام ثم الحجاز، رواية أهل الشام عنه غير مستقيمة، فضعف بسببها. وهذا الحديث من رواية أهل الشام عنه.
923 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ، قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْجِبُهُ أَنْ يَدْعُوَ ثَلَاثًا، وَيَسْتَغْفِرَ ثَلَاثًا». [5: 12]
رقم طبعة با وزير = (919)
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনবার দু‘আ করতে এবং তিনবার ইস্তিগফার করতে ভালবাসতেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/৩৯৪; আবূ দাঊদ: ২৪১; নাসাঈ, আমালুল ইয়াওমি লাইলাহ: ৪৫৭; তাবারানী: ১০৩১৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ৪২৮১ ।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (4281) *. *قال الشيخ: علَّتُه: عَنْعَنةُ أَبِي إِسحاقَ - وهو عمرُو بنُ عبد الله السَّبِيعيُّ -، وهو إلى ذلك - مُخْتَلطٌ، وسَمِعَ إِسرائيل - وهو حَفيدُه؛ فَإِنَّهُ ابنُ يُونسَ بنِ أبي إِسحاق - سَمِعَ مِنهُ بَعدَ الاخْتِلاَط؛ كَمَا قال ابن الصلاح وغيرُه. وقولُ المعلِّق على «مُسند أبِي يعلى» (9/ 184): «قديمُ السَّمَاعِ مِن أبِي إِسحاق»! يعني: أَنَّهُ سَمِعَ منهُ قَبلَ الاختِلاَطِ! وبناءً عليه قال: «إسنادُه صحيحٌ»! وما عناهُ لَمْ يَقُلهُ أحدٌ قَبلَه! ولعلَّه اغتَرَّ بما في التعليق - هنا - في «طبعة المؤسسة» (3/ 203)؛ فإِنَّهُ تَجَاهلَ - أيضاً - العنعنةَ والاختلاطَ!
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين. واسرائيل- وهو ابن يونس بن أبي إسحاق السبيعي- ثبت في أبي إسحاق، فقد قال عيسى بن يونس: سمعت إسرائيل بن يونس يقول: كنت أحفظ حديث ابي إسحاق، كما أحفظ السورة من القرآن. وقد احتج الشيخان باحاديث من روايته عن أبي إسحاق.
924 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا هُرَيْمُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ أَبِي، يَقُولُ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي لَأَتُوبُ فِي الْيَوْمِ سَبْعِينَ مَرَّةً». [5: 12]
رقم طبعة با وزير = (920)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আমি দিনে সত্তরবার তাওবা করি।”[1]
[1] নাসাঈ, আমালুল ইয়াওমি লাইলাহ: ৪৩২; নাসাঈ: ৪৩৩; বাযযার: ৩২৪৬; মাজমা‘উয যাওয়াইদ: ১০/২০৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয য‘ঈফা: ৪৪১০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الضعيفة» (4410).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير هُريم بن عبد الأعلى، فمن رجال مسلم. رجاله رجال مسلم.
925 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي الْيَوْمِ أَكْثَرَ مِنْ سَبْعِينَ مَرَّةً». [5: 12]
رقم طبعة با وزير = (921)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আমি আল্লাহর কাছে দিনে সত্তরবারেরও বেশি ইস্তিগফার ও তাওবা করি।”[1]
[1] নাসাঈ, আমালুল ইয়াওমি লাইলাহ: ৪৩৬; মুসনাদ আহমাদ: ২/২৮২; সহীহ আল বুখারী: ৬৩০৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৮৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৯৭; ইবনু মাজাহ: ৩৮১৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয য‘ঈফা: ৪৪১০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر السابق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم رجاله [رجال] الشيخين غير حرملة فمن رجال مسلم.
926 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي الْمُغِيرَةِ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: كُنْتُ رَجُلًا ذَرِبَ اللِّسَانِ عَلَى أَهْلِي، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي خَشِيتُ أَنْ يُدْخِلَنِي لِسَانِي النَّارَ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَأَيْنَ أَنْتَ عَنِ الِاسْتِغْفَارِ؟ إِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ فِي الْيَوْمِ مِائَةَ مَرَّةٍ». [5: 12]
رقم طبعة با وزير = (922) [ص:206] قَالَ أَبُو إِسْحَاقَ: فَذَكَرْتُهُ لِأَبِي بُرْدَةَ، فَقَالَ: وَأَتُوبُ
হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আমার পরিবারের ব্যাপারে কঠোর ভাষী ছিলাম। ফলে আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার তো ভয় হয় যে, আমার জবান আমাকে জাহান্নামে প্রবেশ করাবে!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাবে বলেন, “তবে তুমি ইস্তিগফার থেকে কোথায় থাকো? নিশ্চয়ই আমি দিনে একশ বার ইস্তিগফার করি।”[ . আবূ ইসহাক বলেন, “অতঃপর আমি হাদীসটি আবূ বুরদাহকে বললে তিনি হাদীসে আরেকটু বাড়িয়ে বলেন, “এবং তাঁর কাছে তাওবা করি।”
[1] মুসনাদ আহমাদ: ৫/৩৯৭; হাকিম: ১/৫১১; নাসাঈ, আমালুল ইয়াওমি লাইলাহ: ৪৫১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আর রওযুন নাযীর: ২৮০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الروض النضير» (280). [تنبيه!! ] وضع الشيخ الألباني لفظة المغيرة بين معقوفين هكذا [الْمُغِيرَةِ] وقال: ما بين المعقوفين سقط من الأصل. - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، لجهالة عبيد الله بن أبي المغيرة.
927 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ بِبَيْتِ الْمَقْدِسِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: رُبَّمَا أَعُدُّ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَجْلِسِ الْوَاحِدِ مِائَةَ مَرَّةٍ: «رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ، إِنَّكَ أَنْتَ [ص:207] التَّوَّابُ الرَّحِيمُ». [5: 12]
رقم طبعة با وزير = (923)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি কোন কোন সময় এক মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ইস্তিগফার একশত বার গননা করতাম। তিনি বলতেন, رَبِّ اغْفِرْ لِي وتُبْ عَلَيَّ إِنَّكَ أنت التواب الرحيم (হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার তাওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তাওবা কবূলকারী, পরম দয়ালূ।)”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৯৭; নাসাঈ, আমালুল ইয়াওমি লাইলাহ: ৪৫০; ইবনু মাজাহ: ৩৮১৭; নাসাঈ: ৪৫৩; দারেমী: ২/৩০২; মুসনাদ আহমাদ: ৫/৩৯৬; হাকিম: ১/৫১০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৫৫৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (556)، «صحيح أبي داود» (1357).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير ابن أبي عمر، وهو الحافظ المسند أبو عبد الله محمد بن يحيي بن أبي عمر العدني المجاور بمكة، صنف "المسند" وَعُمِّرَ دهراً، وحج سبعين حجة، وصار شيخ الحرم في زمانه، وكان صالحاً عابداً لا يفتر عن الطواف، روى عنه مسلم والترمذي وابن ماجة، وتوفي في آخر سنة ثلاث وأربعين ومئين. ترجمه المؤلف في «الثقات» 9/ 98.
928 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي الْمُهَاجِرِ، عَنْ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْحُسَيْنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: مَا رَأَيْتُ أَحَدًا أَكْثَرَ أَنْ يَقُولَ: أَسْتَغْفِرُ [ص:208] اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. [5: 12]
رقم طبعة با وزير = (924) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: كَانَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَغْفِرُ رَبَّهُ جَلَّ وَعَلَا فِي الْأَحْوَالِ عَلَى حَسَبِ مَا وَصَفْنَاهُ، وَقَدْ غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ، وَلِاسْتِغْفَارِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعْنَيَانِ: أَحَدُهُمَا أَنَّ اللَّهَ جَلَّ وَعَلَا بَعَثَهُ مُعَلِّمًا لِخَلْقِهِ قَوْلًا وَفِعْلًا، فَكَانَ يُعَلِّمُ أُمَّتَهُ الِاسْتِغْفَارَ وَالدَّوَامَ عَلَيْهِ، لِمَا عَلِمَ مِنْ مُقَارَفَتِهَا الْمَآثِمَ فِي الْأَحَايِينِ بِاسْتِعْمَالِ الِاسْتِغْفَارِ، وَالْمَعْنَى الثَّانِي: أَنَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَسْتَغْفِرُ لِنَفْسِهِ عَنْ تَقْصِيرِ الطَّاعَاتِ لَا الذُّنُوبِ، لِأَنَّ اللَّهَ جَلَّ وَعَلَا عَصَمَهُ مِنْ بَيْنِ خَلْقِهِ، وَاسْتَجَابَ لَهُ دُعَاءَهُ عَلَى شَيْطَانِهِ حَتَّى أَسْلَمَ، وَذَاكَ أَنَّ مِنْ خُلُقِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَتَى بِطَاعَةٍ لِلَّهِ عَزَّ وَجَلَّ دَاوَمَ عَلَيْهَا وَلَمْ يَقْطَعْهَا، فَرُبَّمَا شُغِلَ بِطَاعَةٍ عَنْ طَاعَةٍ حَتَّى فَاتَتْهُ إِحْدَاهُمَا، كَمَا شُغِلَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ بَعْدَ الظُّهْرِ بِوَفْدِ تَمِيمٍ، حَيْثُ كَانَ يَقْسِمُ فِيهِمْ وَيَحْمِلُهُمْ حَتَّى فَاتَتْهُ الرَّكْعَتَانِ اللَّتَانِ بَعْدَ الظُّهْرِ، فَصَلَّاهُمَا بَعْدَ الْعَصْرِ، ثُمَّ دَاوَمَ عَلَيْهِمَا فِي ذَلِكَ الْوَقْتِ فِيمَا بَعْدُ، فَكَانَ اسْتِغْفَارُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِتَقْصِيرِ طَاعَةٍ أَنْ أَخَّرَهَا عَنْ وَقْتِهَا مِنَ النَّوَافِلِ لِاشْتِغَالِهِ بِمِثْلِهَا مِنَ الطَّاعَاتِ الَّتِي كَانَ فِي ذَلِكَ الْوَقْتِ أَوْلَى مِنْ تِلْكَ الَّتِي كَانَ يُوَاظِبُ عَلَيْهَا، لَا أَنَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَسْتَغْفِرُ مِنْ ذُنُوبٍ يَرْتَكِبُهَا
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ (আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তাঁর কাছে তাওবা করছি) এই বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চেয়ে অধিক পরিমানে অন্য কাউকে বলতে শুনিনি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা যেভাবে বর্ণনা করলাম সেভাবে সর্বাবস্থায় তাঁর প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করতেন, অথচ আল্লাহ তাঁর পূর্বের ও পরের সমস্ত গোনাহ ক্ষমা করে দিয়েছিলেন। তাঁর ইস্তিগফারের দুটি অর্থ রয়েছে। যথা: প্রথমত: নিশ্চয়ই মহান আল্লাহ তাকে সৃষ্টিজীবের জন্য কথায় ও কাজের মাধ্যমে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। কাজেই তিনি সদা সর্বদা ইস্তিগফার করে উম্মতকে শিক্ষা দিয়েছেন, কারণ তিনি জানেন যে, উম্মত বিভিন্ন সময় বিভিন্ন পাপে লিপ্ত হবে। দ্বিতীয়ত: তিনি নিজের জন্য ইস্তিগফার করতেন ইবাদত পালনে ত্রুটি-বিচ্যুতির জন্য; পাপের জন্য নয়, কেননা মহান আল্লাহ সৃষ্টিজীবের মাঝে তাঁকে পাপ থেকে হেফাযত করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শয়তানের ব্যাপারে যে দু‘আ করেছিলেন যেন সে আত্নসমর্পন করে, মহান আল্লাহ তাঁর সে দু‘আ কবূল করেন। আর এটা এভাবে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শ ছিল যে, যখন তিনি কোন ভাল কাজ করতেন, তখন তিনি সেটা অব্যাহত রাখতেন কিন্তু কোন কোন সময় ব্যস্ততার জন্য এক ভাল কাজ করতে গিয়ে আরেক ভাল কাজ করা হতো না। যেমন বানী তামীম গোত্রের এক প্রতিনিধি দল আসলে তাদের মাঝে বাহন বন্টন করতে গিয়ে যোহরের পরের দুই রাকা‘আত সালাত পড়া হয়নি, ফলে তিনি সেই দুই রাকা‘আত সালাত আসরের পরে আদায় করেন, পরবর্তীতে তিনি সেই দুই রাকা‘আত সালাত আদায় করা অব্যাহত রাখেন। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন কোন সময় এক নফল আমল করতে গিয়ে অন্য কোন নফল আমল করা আদায়ে বিলম্ব করতেন, কারণ সেই ঐ নফল আমল করাটাই বেশি উত্তম তাঁর নিয়মিত পালনীয় নফল আমলের চেয়ে, আর এজন্য তিনি ইস্তিগফার করতেন; তাঁর ইস্তিগফার এজন্য তিনি কোন পাপ কাজ করেছেন।”
[1] নাসাঈ, আমালুল ইয়াওমি লাইলাহ: ৪৫৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৫৫৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح بما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات إلا أن الوليد بن مسلم مدلس وقد عنعن ... وله شواهد كثيرة تقدم بعضها.
929 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، أَخْبَرَنِي، قَالَ: سَمِعْتُ أَبَا بُرْدَةَ يَقُولُ: سَمِعْتُ رَجُلًا مِنْ جُهَيْنَةَ يُقَالُ لَهُ: الْأَغَرُّ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُحَدِّثُ ابْنَ عُمَرَ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «يَا أَيُّهَا النَّاسُ، تُوبُوا إِلَى رَبِّكُمْ، فَإِنِّي أَتُوبُ إِلَيْهِ كُلَّ يَوْمٍ مِائَةَ مَرَّةٍ». [1: 104]
رقم طبعة با وزير = (925) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تُوبُوا إِلَى رَبِّكُمْ» يُرِيدُ بِهِ: اسْتَغْفِرُوا رَبَّكُمْ، وَكَذَلِكَ قَوْلُهُ: «فَإِنِّي أَتُوبُ إِلَيْهِ كُلَّ يَوْمٍ مِائَةَ مَرَّةٍ»، وَكَانَ اسْتِغْفَارُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِتَقْصِيرِهِ فِي الطَّاعَاتِ الَّتِي وَظَّفَهَا عَلَى نَفْسِهِ، لِأَنَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ مِنْ أَخْلَاقِهِ إِذَا [ص:210] عَمِلَ خَيْرًا أَنْ يُثْبِتَهُ فَيَدُومَ عَلَيْهِ، فَرُبَّمَا اشْتَغَلَ فِي بَعْضِ الْأَوْقَاتِ عَنْ ذَلِكَ الْخَيْرِ الَّذِي كَانَ يُوَاظِبُ عَلَيْهِ بِخَيْرٍ آخَرَ، مِثْلُ اشْتِغَالِهِ بِوَفْدِ بَنِي تَمِيمٍ وَالْقِسْمَةِ فِيهِمْ عَنِ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ كَانَ يُصَلِّيهِمَا بَعْدَ الظُّهْرِ، فَلَمَّا صَلَّى الْعَصْرَ أَعَادَهُمَا، فَكَانَ اسْتِغْفَارُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلتَّقْصِيرِ فِي خَيْرٍ اشْتَغَلَ عَنْهُ بِخَيْرٍ ثَانٍ عَلَى حَسَبِ مَا وَصَفْنَا
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “হে লোকসকল, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে তাওবা করো, কেননা নিশ্চয়ই আমি তাঁর কাছে দিনে একশতবার তাওবা করি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্ক্তব্য “তোমরা তোমাদের প্রতিপালকের নিকট তাওবা করো” এর দ্বারা উদ্দেশ্য হলো “তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। অনুরুপভাবে তাঁর এই বক্তব্যের ক্ষেত্রেও প্রযোজ্য “কেননা নিশ্চয়ই আমি তাঁর কাছে দিনে একশতবার তাওবা করি”। আর তাঁর ইস্তিগফার ছিল যেসব ইবাদত তিনি নিজের জন্য দায়িত্ব হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন, তাতে কোন কোন সময় (তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত হওয়ার কারণে) কমতি হওয়ার কারণে। কারণ তাঁর এটা বৈশিষ্ট ছিল যে, তিনি কোন ভাল আমল করলে, সেখানে তিনি অব্যাহত রাখতেন। অতঃপর কোন কোন সময় অন্য কোন ভাল আমল করতে গিয়ে এমন নিয়মিত পালনীয় আমল করা থেকে বিরত থাকেন যেমন বানী তামীম গোত্রের এক প্রতিনিধি দল আসলে তাদের মাঝে বাহন বন্টন করতে গিয়ে যোহরের পরের দুই রাকা‘আত সালাত পড়া হয়নি, ফলে তিনি সেই দুই রাকা‘আত সালাত আসরের পরে আদায় করেন। কাজেই তাঁর ইস্তিগফার ছিল একটা ভাল কাজ করতে গিয়ে আরেকটি ভাল কাজ না করতে পারার কারণে, যেমনটা আমরা বর্ণনা করলাম।”
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৯৮; সহীহ মুসলিম: ২৭০২; মুসনাদ আহমাদ: ৪/২৬০; ইমাম বুখারী, আল আদাবুল মুফরাদ: ৬২১; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৮৮; নাসাঈ: ৪৪৫; আত তাবারানী: ৮৮৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৪৫২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1452): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، أبو الوليد: هو هشام بن عبد الملك الطيالسي، وأبو بردة: هو ابن أبي موسى الأشعري.
930 - أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ بِمِصْرَ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، [عَنْ أَبِي صَالِحٍ]، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «إِنَّ الْعَبْدَ إِذَا أَخْطَأَ خَطِيئَةً نُكِتَ فِي قَلْبِهِ نُكْتَةٌ، فَإِنْ هُوَ نَزَعَ وَاسْتَغْفَرَ وَتَابَ صُقِلَتْ، فَإِنْ عَادَ زِيدَ فِيهَا، فَإِنْ عَادَ زِيدَ فِيهَا حَتَّى تَعْلُوَ فِيهِ، فَهُوَ الرَّانُ الَّذِي ذَكَرَ اللَّهُ: {كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ}» [المطففين: 14]. [3: 65]
رقم طبعة با وزير = (926)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কোন বান্দা কোন পাপ কাজ করে, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়, যদি সে পাপ কাজ থেকে বিরত থাকে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তাওবা করে, তবে সে দাগ উঠে অন্তর পরিষ্কার হয়ে যায়। যদি সে আবারো পাপ কাজ করে, তবে সে দাগ আরো বৃদ্ধি পায়, এভাবে তা পুরো অন্তর ছাপিয়ে যায়। এটাই হলো ‘মরিচা’ যা মহান আল্লাহ কুরআনে বর্ণনা করেছেন, كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ (কখনোই না, বরং তাদের কৃতকর্মের জন্য তাদের অন্তরের উপর মরিচা ধরেছে।) (সূরা মুতাফ্ফিফীন: ১৪।)[1]
[1] তিরমিযী: ৩৩৩৪; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৪১৮; ইবনু মাজাহ: ৪২৪৪; তাবারী: ৩০/৯৮; হাকিম: ২/৫১৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২৬৮-২৬৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق الرغيب» (2/ 268 - 269).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل محمد بن عجلان.
931 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ حِسَابٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو بُرْدَةَ، عَنِ الْأَغَرِّ الْمُزَنِيِّ، وَكَانَتْ لَهُ صُحْبَةٌ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهُ لَيُغَانُ عَلَى قَلْبِي، وَإِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ كُلَّ يَوْمٍ مِائَةَ مَرَّةٍ». [1: 104]
رقم طبعة با وزير = (927) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهُ لَيُغَانُ عَلَى قَلْبِي»، يُرِيدُ بِهِ: يَرِدُ عَلَيْهِ الْكَرْبُ مِنْ ضِيقِ الصَّدْرِ مِمَّا كَانَ يَتَفَكَّرُ فِيهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَمْرِ اشْتِغَالِهِ كَانَ بِطَاعَةٍ عَنْ طَاعَةٍ، أَوِ اهْتِمَامِهِ بِمَا لَمْ يَعْلَمْ مِنَ الْأَحْكَامِ قَبْلَ نُزُولِهَا، كَأَنَّهُ كَانَ يَعُدُّ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَدَمَ عِلْمِهِ بِمَكَّةَ بِمَا فِي سُورَةِ الْبَقَرَةِ مِنَ الْأَحْكَامِ قَبْلَ إِنْزَالِ اللَّهِ إِيَّاهَا بِالْمَدِينَةِ ذَنْبًا، فَكَانَ يُغَانُ عَلَى قَلْبِهِ لِذَلِكَ، حَتَّى كَانَ يَسْتَغْفِرُ اللَّهَ كُلَّ يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، لَا أَنَّهُ كَانَ يُغَانُ عَلَى قَلْبِهِ مِنْ ذَنْبٍ يُذْنِبُهُ، كَأُمَّتِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
আগার্র আল মুযানী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আমার অন্তরে কোন কোন হালকা আবরণ পড়ে। আর নিশ্চয়ই আমি প্রতিদিন আল্লাহর কাছে একশবার ইস্তিগফার করি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “নিশ্চয়ই আমার অন্তরে কোন কোন হালকা আবরণ পড়ে” এর দ্বারা উদ্দেশ্য হলো একটি ভাল কাজ ছেড়ে অন্য আরেকটি ভাল কাজে মনোনিবেশ করার ব্যাপারে তিনি যে দুশ্চিন্তা করতেন, সেজন্য তিনি বুকে যে সংকীর্ণতা অনুভব করতেন, তার জন্য তাঁর অন্তর ব্যথা ভারাক্রান্ত হতো, অথবা যেসব বিধি-বিধান অবতীর্ণ হয়নি, সেসব বিধান না জানার ব্যাপারে অত্যধিক গুরুত্বারোপ করার কারণে অন্তর ব্যথিত হতো, যেন তিনি সূরা বাকারার যেসব বিধান মদীনায় অবতীর্ণ হয়েছে, সেসব বিধি-বিধান মক্কায় না জানাকে পাপ গণ্য করতেন, আর এজন্য তিনি প্রতিদিন একশবার ইস্তিগফার করতেন; এটা এজন্য নয় যে, উম্মতের অন্যান্য লোকের মত পাপের কারণে তাঁর অন্তরে আবরণ পড়তো।”
[1] মুসনাদ আহমাদ: ৪/২৬০; সহীহ মুসলিম: ২৭০২; আবূ দাঊদ: ১৫১৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৮৭; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৪৪২; আত তাবারানী: ৮৮৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৫৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1356): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير محمد بن عبُيد بن حساب، فمن رجال مسلم.