সহীহ ইবনু হিব্বান
932 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ ذَكْوَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ بَشِيرِ بْنِ كَعْبٍ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَيِّدُ الِاسْتِغْفَارِ أَنْ يَقُولَ الْعَبْدُ: اللَّهُمَّ أَنْتَ رَبِّي، وَأَنَا عَبْدُكَ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، أَصْبَحْتُ عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، وَأَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ لَكَ بِذُنُوبِي، فَاغْفِرْ لِي، إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ». [1: 104]
رقم طبعة با وزير = (928)
শাদ্দাদ বিন আওস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সায়্যিদুল ইস্তিগফার (ইস্তিগফারের সর্বোচ্চ দু‘আ) হলো বান্দার এটা বলা, اللَّهُمَّ أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ أَصْبَحْتُ عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ وَأَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذُنُوبِي فَاغْفِرْ لِي إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ (হে আল্লাহ, আপনি আমার প্রতিপালক, আর আমি আপনার বান্দা, আপনি ছাড়া সত্য কোন মা‘বূদ নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা। আমি সকাল করেছি সাধ্যমত আপনার সাথে কৃত ওয়াদা ও অঙ্গিকারের উপর। আমি আপনার কাছে পানাহ চাই আমার কৃত কর্মের অনিষ্টতা থেকে। আমার উপর আপনার নি‘আমতের স্বীকারক্তি করছি, আমি আমার পাপের কথাও স্বীকার করছি। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন, কেননা আপনি ছাড়া আর কেউ গোনাহসমূহ ক্ষমা করতে পারে না)।[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৯৬; আত তাবারানী: ৭১৭৪; হাকিম: ২/৪৫৮; মুসনাদ আহমাদ: ৪/১২২; সহীহ আল বুখারী: ৬৩০৬; আদাবুল মুফরাদ: ৬১৭; নাসাঈ: ৮/২৭৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩০৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৭৪৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1747): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، على شرط البخاري، رجاله ثقات رجال الشيخين غير بشير بن كعب، فمن رجال البخاري.
933 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْحِيرِيُّ أَبُو عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ بَشِيرِ بْنِ كَعْبٍ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَيِّدُ الِاسْتِغْفَارِ أَنْ يَقُولَ الْعَبْدُ: اللَّهُمَّ أَنْتَ رَبِّي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، [وَأَنَا] عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَبُوءُ لَكَ بِالنِّعْمَةِ، وَأَبُوءُ لَكَ بِذَنْبِي، فَاغْفِرْ لِي، إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَإِن قَالَهَا بَعْدَمَا يُصْبِحُ مُوقِنًا بِهَا ثُمَّ مَاتَ، كَانَ مِنْ أَهْلِ [ص:214] الْجَنَّةِ، وَإِنْ، قَالَهَا بَعْدَمَا يُمْسِي مُوقِنًا بِهَا، كَانَ مِنْ أَهْلِ الْجَنَّةِ» [1: 2]
رقم طبعة با وزير = (829) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: سَمِعَ هَذَا الْخَبَرَ عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، وَسَمِعَهُ مِنْ بَشِيرِ بْنِ كَعْبٍ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ. فَالطَّرِيقَانِ جَمِيعًا مَحْفُوظَانِ
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার ফজরের সালাতের উদ্দেশ্যে (বাড়ি থেকে) বের হলেন, এসময় জুয়াইরিয়া রাদ্বিয়াল্লাহু আনহা তাঁর সালাতের জায়গায় বসে ছিলেন। সূর্য উর্ধাকাশে উঠার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাসায় ফিরে আসেন। তখন তিনি বলেন, “আমি চলে যাওয়ার পর থেকে তুমি কি এভাবেই বসে ছিলে?” তিনি জবাবে বললেন, “জ্বী, হ্যাঁ।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি চারটি বাক্য বলেছি। যদি সেগুলোকে (তোমার এই পর্যন্ত পাঠ করা যিকির-আযকার এর সাথে) ওজন দেওয়া হয়, তবে ওগুলোর চেয়ে এগুলোর ওযন বেশি হয়ে যাবে। বাক্যগুলো হলো: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ (আমি আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি এবং তাঁর প্রশংসা করছি তাঁর সৃষ্টির সংখ্যা পরিমাণ, তাঁর (তাঁর নি‘আমত ও প্রশংসার) কালেমা (লিপিবদ্ধ করার) কালি পরিমাণ, তাঁর নিজের সন্তুষ্টি পরিমাণ এবং তাঁর আরশের ওযন পরিমাণ।)[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহল্লাহ বলেন, “জুয়াইরিয়া হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চাচা হারিস বিন আব্দুল মু্ত্তালিব এর মেয়ে।”
[1] মুসনাদ আহমাদ: ১/২৫৮; সহীহ মুসলিম: ২৭২৬; আবূ দাঊদ: ১৫০৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৯৭; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১৬১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৪৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ، وهو مكرر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح وهو مكرر ما قبله.
934 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ بِخَبَرٍ غَرِيبٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي الْعَلَاءُ بْنُ رُؤْبَةَ التَّمِيمِيُّ هُوَ الْحِمْصِيُّ، عَنْ هَاشِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ أَصَابَتْهُ مُصِيبَةٌ، فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَشَكَا إِلَيْهِ ذَلِكَ، وَسَأَلَهُ أَنْ يَأْمُرَ لَهُ بِوَسْقٍ مِنْ تَمْرٍ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ شِئْتَ أَمَرْتُ لَكَ بِوَسْقٍ مِنْ تَمْرٍ، وَإِنْ شِئْتَ عَلَّمْتُكَ كَلِمَاتٍ هِيَ خَيْرٌ لَكَ؟ »، قَالَ: عَلِّمْنِيهُنَّ، وَمُرْ لِي بِوَسْقٍ، فَإِنِّي ذُو حَاجَةٍ إِلَيْهِ، فَقَالَ: «قُلِ: اللَّهُمَّ احْفَظْنِي بِالْإِسْلَامِ قَاعِدًا، وَاحْفَظْنِي بِالْإِسْلَامِ قَائِمًا، وَاحْفَظْنِي بِالْإِسْلَامِ [ص:215] رَاقِدًا، وَلَا تُطِعْ فِيَّ عَدُوًّا حَاسِدًا، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ، وَأَسْأَلُكَ مِنَ الْخَيْرِ الَّذِي هُوَ بِيَدِكَ كُلِّهِ». [1: 104]
رقم طبعة با وزير = (930) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: تُوُفِّيَ عُمَرُ بْنُ الْخَطَّابِ، وَهَاشِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ابْنُ تِسْعِ سِنِينَ
হাশিম বিন আব্দুল্লাহ বিন যুবাইর বলেন, একবার উমার রাদ্বিয়াল্লাহু আনহু বিপদগ্রস্থ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসেন অতঃপর তাঁর এই ব্যাপারে অনুযোগ করেন এবং তাঁর কাছে দাবি করেন যেন তিনি তাকে এক ওয়াসাক বা ৬০ সা’ খেজুর দেওয়ার নির্দেশ দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বলেন, “আপনি যদি চান তবে আমি আপনার জন্য এক ওয়াসাক বা ৬০ সা’ খেজুর দেওয়ার নির্দেশ দিব আর যদি চান তবে আমি আপনাকে এমন কিছু বাক্য শিক্ষা দিব, যা আপনার জন্য বেশি কল্যাণকর হবে।” তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আপনি আমাকে বাক্যগুলি শিক্ষা দিন আর সাথে আমার জন্য এক ওয়াসাক বা ৬০ সা’ খেজুর দেওয়ার নির্দেশ দিন। কারণ খেজুরগুলো পাওয়া আমার জন্য খুবই প্রয়োজন। জবাবে তিনি বলেন, “আপনি বলুন, اللَّهُمَّ احْفَظْنِي بِالْإِسْلَامِ قَاعِدًا وَاحْفَظْنِي بِالْإِسْلَامِ قَائِمًا وَاحْفَظْنِي بِالْإِسْلَامِ رَاقِدًا وَلَا تُطِعْ فِيَّ عَدُوًّا حَاسِدًا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ وَأَسْأَلُكَ مِنَ الخير الذي هو بيدك كله (হে আল্লাহ, আপনি আমাকে ইসলামের মাধ্যমে বসা অবস্থায় রক্ষা করুন, আপনি আমাকে ইসলামের মাধ্যমে দাঁড়ানো অবস্থায় রক্ষা করুন, আপনি আমাকে ইসলামের মাধ্যমে রক্ষা করুন, আমার শয়ন করা অবস্থায়। আপনি আমার ব্যাপারে কোন হিংসুক শত্রুর কথা শুনবেন না। আর আমি আপনার কাছে আশ্রয় চাই সেই জিনিসের (ভাগ্যের) অনিষ্ট থেকে, আপনি যার ললাট ধরে রেখেছেন, আমি আপনার কাছে কল্যাণ চাই, যার সম্পূর্ণ চাবিকাঠি আপনার হাতে।” [1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “যখন উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু মারা যান, তখন হাশিম বিন আব্দুল্লাহ বিন যুবাইর রহিমাহুল্লাহর বয়স নয় বছর ছিল।”
[1] তারিখু ইয়াকুব বিন সুফিয়ান: ১/৪০৩; হাকিম: ১/৫২৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ৬০০৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (6003).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: العلاء بن رؤية، ويقال له: المعلى ترجمه الفسوي في تابعي أهل المدينة من مضر ممن روى عنهم الزهري، ولم يذكر فيه جرحاً ولا تعديلاً، وقال البخاري في «الكنى» ص 73 من (تاريخه): أبو المعلى بن رؤبة وتعقبه ابن أبي حاتم 9/ 443، فقال: كذا قال البخاري في كتْابه، وسمعت أبي يقول: إنما هو المعلى بن رؤبة وهو شامي يروي عن أبن عبد الله بن الزبير روى عنه الزهرىِ، وأرطأة بن المنذر وشيخه هاشم بن عبد الله مترجم في «الجرح والتعديل» 9/ 104، وذكره المؤلف في «الثقات» 5/ 513 وباقي رجاله ثقات.
935 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَافَى الْعَابِدُ بِصَيْدَا وَلَمْ يَشْرَبِ الْمَاءَ فِي الدُّنْيَا ثَمَانَ عَشْرَةَ سَنَةً، وَيَتِّخَذُ كُلَّ لَيْلَةٍ حَسْوًا فَيَحْسُوهُ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا سُوَيْدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، عَنْ أَبِي عُبَيْدِ اللَّهِ مُسْلِمِ بْنِ مِشْكَمٍ، قَالَ: [ص:216] خَرَجْتُ مَعَ شَدَّادِ بْنِ أَوْسٍ، فَنَزَلْنَا مَرْجَ الصُّفَّرِ، فَقَالَ: ائْتُونِي بِالسُّفْرَةِ نَعْبَثْ بِهَا، فَكَانَ الْقَوْمُ يَحْفَظُونَهَا مِنْهُ، فَقَالَ: يَا بَنِي أَخِي، لَا تَحْفَظُوهَا عَنِّي، وَلَكِنِ احْفَظُوا مِنِّي مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اكْتَنَزَ النَّاسُ الدَّنَانِيرَ وَالدَّرَاهِمَ، فَاكْتَنِزُوا هَؤُلَاءِ الْكَلِمَاتَ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الْأَمْرِ، وَالْعَزِيمَةَ عَلَى الرُّشْدِ، وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ، وَحُسْنَ عِبَادَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ، إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ». [1: 104]
رقم طبعة با وزير = (931)
আবূ উবাইদুল্লাহ মুসলিম বিন মিশকাম থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার শাদ্দাদ বিন আওস রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে বের হয়ে মারজাস সুফার নামক জায়গায় পৌঁছলাম, অতঃপর তিনি বলেন, “তোমরা আমার কাছে দস্তরখান আনো, ব্যবহার করি, আর লোকজন তা তাঁর থেকে সংরক্ষন করে রেখেছিল ফলে তিনি বলেন, “ভাতিজাগণ, আমার থেকে তোমরা এটা সংরক্ষন করার পরিবর্তে সেই হাদীস সংরক্ষন করো, যা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেছি, তিনি বলেছেন, “যখন মানুষ সোনা-রুপা পুঞ্জীভূত করবে, তখন তোমরা এই বাক্যগুলো পুঞ্জীভূত করবে। (বাক্যগুলি হলো) اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الْأَمْرِ وَالْعَزِيمَةَ عَلَى الرُّشْدِ وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ وَحُسْنَ عِبَادَتِكَ وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ وَأَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ إِنَّكَ أَنْتَ علام الغيوب (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে চাচ্ছি দ্বীনের অটলতা, সঠিক পথের উপর অবিচলতা। আমি আপনার কাছে আরো চাচ্ছি আপনার নি‘আমতের শুকরিয়া, সুন্দর ইবাদত করার তাওফীক। আমি আপনার কাছে চাচ্ছি সেই কল্যাণ, যা আপনি চান, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি সেই অনিষ্টতা থেকে যা আপনি জানেন। আমি সে পাপের জন্য আপনার ক্ষমা চাচ্ছি যা আপনি জানেন। নিশ্চয়ই আপনি অদৃশ্যের ব্যাপারে সম্যক অবগত।)”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/১২৩; তিরমিযী: ৩৪০৭; আত তাবারানী, আল কাবীর: ৭১৭৫; নাসাঈ: ৩/৫৪; হাকিম: ১/৫০৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ৩২২৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» (3228).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، سويد بن عبد العزيز: لين الحديث، وباقي رجاله ثقات.
936 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الزُّرَقِيُّ بِطَرَسُوسَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: عَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا قَدْ صَارَ مِثْلَ الْفَرْخِ، فَقَالَ: «مَا كُنْتَ تَدْعُو بِشَيْءٍ أَوْ تَسْأَلُ؟ »، قَالَ: كُنْتُ أَقُولُ: اللَّهُمَّ مَا كُنْتَ مُعَاقِبَنِي بِهِ فِي الْآخِرَةِ، فَعَجِّلْهُ فِي الدُّنْيَا، فَقَالَ: «سُبْحَانَ اللَّهِ، لَا تَسْتَطِيعُهُ، أَوْ لَا تُطِيقُهُ، قُلِ: اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ» [1: 104]
رقم طبعة با وزير = (932) قَالَ أَبُو حَاتِمٍ: مَا سَمِعَ حُمَيْدٌ عَنْ أَنَسٍ إِلَّا ثَمَانِيَةَ عَشَرَ [ص:218] حَدِيثًا، وَالْأُخَرُ سَمِعَهَا مِنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ.
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, যিনি অসুস্থতার কারণে পাখির ছানার মতো হয়ে গিয়েছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “তুমি কী দু‘আ করেছিলে বা চেয়েছিলে?” জবাবে তিনি বলেন, আমি বলেছিলাম, “হে আল্লাহ আপনি আমাকে আখিরাতে যে শাস্তি দিবেন, তা দুনিয়াতেই দিয়ে দিন!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সুবহানাল্লাহ! তুমি তো সে শাস্তি সহ্য করতে পারবে না অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন) তুমি তা সহ্য করার ক্ষমতা রাখো না। তুমি (বরং) বলো, اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وقنا عذاب النار (হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। আর আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হুমাইদ আনাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে ১৮ টি হাদীস ছাড়া অন্য কোন হাদীস শ্রবণ করেননি। অন্য হাদীসগুলো তিনি সাবিতের মাধ্যম দিয়ে শ্রবণ করেছেন।”
[1] নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১০৫৩; সহীহ মুসলিম: ২৬৮৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৬১; মুসনাদ আহমাদ: ৩/১০৭; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৭২৭; তিরমিযী: ৩৪৮৭; আত তাবারী: ২/৩০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৫৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1359): م، خ الدعاء فقط.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
937 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهَذَا الدُّعَاءِ: «اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ» [5: 12] قَالَ شُعْبَةُ: فَذَكَرْتُهُ لِقَتَادَةَ، فَقَالَ: كَانَ أَنَسٌ يَدْعُو بِهِ.
رقم طبعة با وزير = (933)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দু‘আ করতেন, اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وقنا عذاب النار (হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। আর আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।)”[1] ইমাম শু‘বা রহিমাহুল্লাহ বলেন, আমি হাদীসটি কাতাদা রহিমাহুল্লাহকে বললে তিনি বলেন, আনাস রাদ্বিয়াল্লাহু আনহু ও এই দু‘আ করতেন।”
[1] মুসনাদ আত তায়ালিসী: ২০৩৬; মুসনাদ আহমাদ: ৩/২০৯; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১০৫৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩৮২; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৬৭৭; সহীহ মুসলিম: ২৬৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুল আদাবুল মুফরাদ: ৫২৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الأدب المفرد» (525).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير أبي داود وهو الطيالسي فمن رجال مسلم.
938 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، [ص:219] قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، أَنَّهُمْ قَالُوا لِأَنَسِ بْنِ مَالِكٍ: ادْعُ اللَّهَ لَنَا، فَقَالَ: «اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ، قَالُوا: زِدْنَا، فَأَعَادَهَا؛ قَالُوا: زِدْنَا، فَأَعَادَهَا؛ فَقَالُوا: زِدْنَا، فَقَالَ: مَا تُرِيدُونَ؟ سَأَلْتُ لَكُمْ خَيْرَ الدُّنْيَا وَالْآخِرَةِ» قَالَ أَنَسٌ: وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ أَنْ يَدْعُوَ بِهَا: «اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ». [5: 12]
رقم طبعة با وزير = (934)
সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার লোকজন আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুকে বলেন, “আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দু‘আ করুন।” তখন আনাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وقنا عذاب النار (হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। আর আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।) লোকজন বললো, “আরো দু‘আ করুন।” তিনি পূর্বের দু‘আটি আবার করলেন। লোকজন আবার বললো, “আরো একটু দু‘আ করুন।” তিনি পূর্বের দু‘আটি আবার করলেন। লোকজন আবার বললো, “আরো একটু দু‘আ করুন।” তখন তিনি বললেন, “আপনারা কী চান? আমি আপনাদের জন্য দুনিয়া ও আখেরাতে কল্যাণ চাইলাম।” আনাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দু‘আটি বেশি বেশি করতেন, اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وقنا عذاب النار (হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। আর আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।)[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৪৮; মুসনাদ আহমাদ: ৩/২৪৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩৮১; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৬৩৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুল আদাবুল মুফরাদ: ৫২৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح الأدب المفرد» (525/ 677).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الشيخين غير حماد بن سلمة فمن رجال مسلم غير إبراهيم بن الحجاج، من رجال النسائي.
939 - أَخْبَرَنَا بَكْرُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْوَهَّابِ الْقَزَّازُ بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي يَعْقُوبَ الْكَرْمَانِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ إِسْمَاعِيلَ ابْنِ عُلَيَّةَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، قَالَ: قُلْتُ لِأَنَسِ بْنِ مَالِكٍ: أَخْبِرْنِي عَنْ دُعَاءٍ كَانَ يَدْعُو بِهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ» فَلَقِيتُ إِسْمَاعِيلَ فَسَأَلْتُهُ، فَقَالَ: أَكْثَرُ [ص:220] دَعْوَةٍ يَدْعُو بِهَا: «رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ». [5: 12]
رقم طبعة با وزير = (935)
আব্দুল আযীয বিন সুহাইব বলেন, আমি আনাস রাদ্বিয়াল্লাহু আনহুকে বললাম, “আপনি আমাকে এমন একটি দু‘আর কথা বলুন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঠ করতেন।” জবাবে তিনি বলেন, দু‘আটি হলো, اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وقنا عذاب النار (হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। আর আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।) রাবী বলেন, “অতঃপর আমি ইসমাঈল এর সাথে সাক্ষাৎ করে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অধিকাংশ সময় বলতেন, اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وقنا عذاب النار (হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। আর আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।)[1]
[1] সহীহ মুসলিম: ২৬৯০; আবূ দাঊদ: ১৫১৯; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১০৫৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুল আদাবুল মুফরাদ: ৫২৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح، عبد الله بن أبي يعقوب، وثقه المؤلف 8/ 368، وتابعه عليه غير واحد، وباقي رجاله ثقات رجال الشيخين.
940 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، قَالَ: سَأَلَ قَتَادَةُ أَنَسًا: أَيُّ دَعْوَةٍ أَكْثَرُ مَا يَدْعُو بِهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟، قَالَ: أَكْثَرُ دَعْوَةٍ يَدْعُو بِهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ». [5: 15]
رقم طبعة با وزير = (936)
কাতাদা রহিমাহুল্লাহ আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুকে বলেন, “কোন দু‘আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশি বেশি পাঠ করতেন।” জবাবে তিনি বলেন, দু‘আটি হলো, اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وقنا عذاب النار (হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। আর আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।)[1]
[1] সহীহ আল বুখারী: ৬৩৮৯; আদাবুল মুফরাদ: ৬৮২; আবূ দাঊদ: ১৫১৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুল আদাবুল মুফরাদ: ৫২৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله ثقات رجال الشخين غير مسدد، فمن رجال البخاري.
941 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: عَادَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا قَدْ جَهِدَ حَتَّى صَارَ مِثْلَ الْفَرْخِ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ كُنْتَ دَعَوْتَ اللَّهَ بِشَيْءٍ؟ »، قَالَ: نَعَمْ، كُنْتُ أَقُولُ: اللَّهُمَّ مَا كُنْتَ مُعَاقِبِي بِهِ فِي الْآخِرَةِ، فَعَجِّلْهُ لِي فِي الدُّنْيَا، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَسْتَطِيعُهُ، أَوْ لَا تُطِيقُهُ، فَهَلَّا قُلْتَ: اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ؟ » قَالَ: فَدَعَا اللَّهُ فَشَفَاهُ. [5: 12]
رقم طبعة با وزير = (937)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, যিনি অসুস্থতার কারণে পাখির ছানার মতো হয়েছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “তুমি কী দু‘আ করেছিলে বা চেয়েছিলে?” জবাবে তিনি বলেন, আমি বলেছিলাম, “হে আল্লাহ আপনি আমাকে আখিরাতে যে শাস্তি দিবেন, তা দুনিয়াতেই দিয়ে দিন!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি তো সে শাস্তি সহ্য করতে পারবে না অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন) তুমি তা সহ্য করার ক্ষমতা রাখো না। তুমি কেন বলো নি, اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وقنا عذاب النار (হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। আর আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।” রাবী বলেন, “অতঃপর তিনি আল্লাহর কাছে এই দু‘আ করেন, এবং মহান আল্লাহ তাকে নিরাময় দান করেন।”[1]
[1] নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১০৫৩; সহীহ মুসলিম: ২৬৮৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৬১; মুসনাদ আহমাদ: ৩/১০৭; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৭২৭; তিরমিযী: ৩৪৮৭; আত তাবারী: ২/৩০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৫৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر (932). تنبيه!! رقم (932) = (936) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير محمد بن عبد الله بن بزيع، فمن رجال مسلم.
942 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الصَّيْرَفِيُّ بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الْقُرَشِيُّ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيِّ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، قُلْ [ص:222] لِي قَوْلًا لَا أَسْأَلُ عَنْهُ أَحَدًا بَعْدَكَ، قَالَ: «قُلْ: آمَنْتُ بِاللَّهِ، ثُمَّ اسْتَقِمْ». [3: 65]
رقم طبعة با وزير = (938)
সুফিয়ান বিন আব্দুল্লাহ আস সাকাফী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমাকে এমন একটি কথা বলুন, যে ব্যাপারে আপনার পরে আর কাউকে জিজ্ঞেস করবো না।” জবাবে তিনি বলেন, “তুমি বলো, آمَنْتُ بِاللَّهِ (আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম।) এরপর তুমি (এর উপর) অটল থাকো।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৪১৩; সহীহ মুসলিম: ৩৮; তিরমিযী: ২৪১০; আবূ দাঊদ আত তায়ালিসী: ১২৩১; ইবনু মাজাহ: ৩৯৭২; আত তাবারানী: ৬৩৯৮; নাসাঈ: ৪/২০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাত: ২১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ظلال الجنة» (1/ 15 /21): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين. العباس بن الوليد النرسي (وقد تحرف في الأصل وفي «الثقات» إلى القرشي) وثقه ابن معين، ورجحه على عبد الأعلى النرسي ابن عمه وقال أبو حاتم: شيخ يكتب حديثه، وكان علي بن المديني يتكلم فيه، ووثقه الدارقطني، وذكره المؤلف فى «الثقات» 8/ 510، روى عنه البخاري ولم يكثر عنه، وروى له مسلم والنسائي.
943 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو ثَوْرٍ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنْ بُسْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ، قَالَ: سَمِعْتُ أَبَا إِدْرِيسَ الْخَوْلَانِيَّ، أَنَّهُ سَمِعَ النَّوَّاسَ بْنَ سَمْعَانَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ [ص:223] صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَا مِنْ قَلْبٍ إِلَّا بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ، إِنْ شَاءَ أَقَامَهُ، وَإِنْ شَاءَ أَزَاغَهُ» قَالَ: وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «يَا مُقَلِّبَ الْقُلُوبِ، ثَبِّتْ قُلُوبَنَا عَلَى دِينِكَ» قَالَ: «وَالْمِيزَانُ بِيَدِ الرَّحْمَنِ يَرْفَعُ قَوْمًا وَيَخْفِضُ آخَرِينَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ». [3: 67]
رقم طبعة با وزير = (939)
নাওওয়াস বিন সাম‘আন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “প্রতিটি হৃদয় দয়াময় আল্লাহর আঙ্গলসমূহ হতে দুই আঙ্গুলের মাঝে বিদ্যমান, যদি তিনি চান, তবে তা অটল রাখেন আর যদি তিনি চান তাকে বক্র পথে চালিত করেন।” রাবী বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দু‘আয় বলতেন, يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قُلُوبَنَا عَلَى دِينِكَ (হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অটল রাখুন।” তিনি আরো বলেছেন, “মীযান দয়াময় আল্লাহর হাতে, তিনি কিয়ামত পর্যন্ত একদল মানুষকে সমুন্নত করেন আর আরেক দল মানুষকে অবনমিত করেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/১৮২; নাসাঈ আল কুবরা: ৯/৬১; ইবনু মাজাহ: ১৯৯; ইবনু আবী আসিম, আস সুন্নাহ: ২১৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮৯; হাকিম: ১/৫২৫; তিরমিযী: ২১৪০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২০৯১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2091)، «الظلال» (219 و 230 و 552).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيحين ما خلا أبا ثور- واسمه إبراهيم بن خالد بن أبي اليمان الكلبي الفقيه صاحب الشافعي، وهو ثقه، واسم أبي إدريس عائذ الله بن عبد الله الخولاني.
944 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ مُحَمَّدِ بْنِ يُوسُفَ بِنَسَا، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ، قَالَ: حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَخْبَرَنَا ثَابِتٌ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «يَقُولُ اللَّهُ جَلَّ وَعَلَا لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ: يَا ابْنَ آدَمَ، مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي، فَيَقُولُ: يَا رَبِّ، كَيْفَ أَعُودُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ؟ فَيَقُولُ: أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ، أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي. وَيَقُولُ: يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ فَلَمْ تَسْقِنِي؟ فَيَقُولُ: يَا رَبِّ، كَيْفَ أَسْقِيكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ؟ فَيَقُولُ: أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا اسْتَسْقَاكَ فَلَمْ تَسْقِهِ؟ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ سَقَيْتَهُ لَوَجِدْتَ ذَلِكَ عِنْدِي. يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمَنِي، فَيَقُولُ: يَا رَبِّ، وَكَيْفَ أُطْعِمُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ؟ فَيَقُولُ: أَلَمْ تَعْلَمْ أَنَّ عَبْدِي فُلَانًا اسْتَطْعَمَكَ فَلَمْ تُطْعِمْهُ، أَمَا لَوْ أَنَّكَ أَطْعَمْتَهُ لَوَجِدْتَ ذَلِكَ عِنْدِي».
رقم طبعة با وزير = (940)
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মহিমান্বিত আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন বান্দাকে বলবেন, “হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে আসোনি!” তখন আদম সন্তান বলবে, হে আমার প্রতিপালক, আমি কীভাবে আপনাকে দেখতে যাবো, অথচ আপনি জগৎসমূহের প্রতিপালক?” মহান আল্লাহ বলবেন: “তুমি কি জানতে না যে, আমার ওমুক বান্দা অসুস্থ হয়েছিল কিন্তু তুমি তাকে দেখতে যাওনি, তুমি কি জানতে না যে, যদি তুমি তাকে দেখতে যেতে তবে তুমি আমাকে পেতে?” তিনি বলবেন: “হে আদম সন্তান, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে পানি পান করাওনি!” তখন আদম সন্তান বলবে, হে আমার প্রতিপালক, আমি কীভাবে আপনাকে পানি পান করাবো, অথচ আপনি জগৎসমূহের প্রতিপালক?” মহান আল্লাহ বলবেন: “তুমি কি জানতে না যে, আমার ওমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল কিন্তু তুমি তাকে পানি পান করাওনি, তুমি কি জানতে না যে, যদি তুমি তাকে পানি পান করাতে তবে তুমি তা আমার কাছে পেতে?” তিনি আরো বলবেন: “হে আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খাবার দাওনি!” তখন আদম সন্তান বলবে, হে আমার প্রতিপালক, আমি কীভাবে আপনাকে খাদ্য দিবো, অথচ আপনি জগৎসমূহের প্রতিপালক?” মহান আল্লাহ বলবেন: “তুমি কি জানতে না যে, আমার ওমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল কিন্তু তুমি তাকে খাদ্য দাওনি, তুমি কি জানতে না যে, যদি তুমি তাকে খাদ্য দিতে তবে তুমি তা আমার কাছে পেতে?”[1]
[1] সহীহ মুসলিম: ২৫৬৯; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৫১৭। হাদীসটির সানাদকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৪৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م، تقدم (269).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وقد تقدم برقم (269).
945 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ بُرَيْدَ بْنَ أَبِي مَرْيَمَ يُحَدِّثُ، عَنْ أَبِي الْحَوْرَاءِ السَّعْدِيِّ، قَالَ: قُلْتُ لِلْحَسَنِ بْنِ عَلِيٍّ: مَا تَذْكُرُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟، قَالَ: أَذْكُرُ أَنِّي أَخَذْتُ تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ، فَجَعَلْتُهَا فِي فِيَّ، فَانْتَزَعَهَا بِلُعَابِهَا، فَطَرَحَهَا فِي التَّمْرِ، وَكَانَ يُعَلِّمُنَا هَذَا الدُّعَاءَ: «اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ، إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ»، قَالَ شُعْبَةُ وَأَظُنُّهُ قَالَ: «تَبَارَكْتَ وَتَعَالَيْتَ». [1: 104]
رقم طبعة با وزير = (941) [ص:226] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَبُو الْحَوْرَاءِ رَبِيعَةُ بْنُ شَيْبَانَ السَّعْدِيُّ، وَأَبُو الْجَوْزَاءِ اسْمُهُ: أَوْسُ بْنُ عَبْدِ اللَّهِ، وَهُمَا جَمِيعًا تَابِعِيَّانِ بَصْرِيَّانِ
আবূল হাওরা আস সা‘দী থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হাসান বিন আলী রাদ্বিয়াল্লাহু আনহুকে বললাম, আপনার নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কী মনে আছে?” জবাবে তিনি বলেন, “আমার মনে আছে, আমি একবার সাদাকার খেজুর থেকে একটি খেজুর নিয়ে আমার মুখে দিয়েছিলাম। অতঃপর তিনি মুখের লালাসহ মুখ থেকে খেজুর বের করে সাদাকার খেজুরের মাঝে রেখে দেন। তিনি আমাদেরকে এই দু‘আ শিখাতেন, اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ إِنَّكَ تَقْضِي وَلَا يُقضى عَلَيْكَ إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ (হে আল্লাহ, আপনি আমাকে হেদায়েত দান করুন তাদের মাঝে যাদেরকে আপনি হেদায়েত দান করেছেন, আমাকে সুস্থতা ও নিরাপত্তা দান করুন, তাদের মাঝে যাদের আপনি নিরাপত্তা দান করেছেন, আপনি আমাকে যা দান করেছেন, তাতে বারাকাহ দিন, আপনি যা ফায়সালা করেছেন তার অনিষ্টতা থেকে আমাকে রক্ষা করুন। নিশ্চয়ই আপনি ফায়সালা করেন, আপনার উপর কোন ফায়সালা করা হয় না, আপনি যাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না।) ইমাম শু‘বা রহিমাহুল্লাহ বলেন, “আমার ধারণা তিনি আরো বলেছেন, تباركت وتعاليت (আপনি বরকতময় এবং সুমহান।)”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবুল হাওরা হলেন রবী‘আহ বিন শাইবান আস সা‘দী, আর আবুল জাওযার নাম হলো আওস বিন আব্দুল্লাহ। তাঁরা দুই জনেই বসরার অধিবাসী এবং তাবে‘ঈ।”
[1] মুসনাদ আহমাদ: ১/২০০; আত তায়ালিসী: ১১৭৭; আদ দারেমী: ১/৩৭৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৯৮৪; আত তাবারানী: ২৭১১; আবূ দাঊদ: ১৪২৫; তিরমিযী: ৪৬৪; নাসাঈ: ৩/২৪৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৪০; মুসান্নাফ ইবনু শায়বাহ: ২/৩০০; ইবনু মাজাহ: ১১৭৮; সুনান বাইহাকী: ২/২০৯; হাকিম: ৩/১৭২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আবূ দাঊদ: ১২৮১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1281).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، ومحمد: هو ابن جعفر الهذلي مولاهم البصري الملقب بغندر.
946 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ الطَّالَقَانِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، وَيَعْلَى بْنُ عُبَيْدٍ، قَالَا: حَدَّثَنَا مُوسَى الْجُهَنِيُّ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، عَلِّمْنِي كَلَامًا أَقُولُهُ، قَالَ: «قُلْ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ [ص:227] وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ الْعَزِيزِ الْحَكِيمِ»، قَالَ: هَؤُلَاءِ لِرَبِّي، فَمَا لِي؟، قَالَ: «قُلِ: اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَارْزُقْنِي» [1: 104]
رقم طبعة با وزير = (942) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: كُلُّ مَا فِي هَذِهِ الْأَخْبَارِ: اللَّهُمَّ اهْدِنِي، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى، وَمَا يُشْبِهُهَا مِنَ الْأَلْفَاظِ إِنَّمَا أُرِيدَ بِهَا الثَّبَاتُ عَلَى الْهُدَى وَالزِّيَادَةُ فِيهِ، إِذْ مُحَالٌ أَنْ يُؤْمِنَ الْمُؤْمِنُ بِسُؤَالِ الزِّيَادَةِ وَقَدْ هَدَاهُ اللَّهُ قَبْلَ ذَلِكَ
সা‘দ বিন আবী ওয়াক্কাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে কিছু বাক্য শিক্ষা দিন, যা আমি বলবো।” জবাবে তিনি বলেন, “তুমি বলো, لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ اللَّهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا وَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ الْعَزِيزِ الْحَكِيمِ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তিনি এক, তার কোন শরীক নেই, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর জন্য প্রভূত প্রশংসা, জগৎসমূহের প্রতিপালক আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, মন্দ কাজ থেকে বিরত থাকার কোন ক্ষমতা নেই আল্লাহ ছাড়া, আর ভাল কাজ করারও কোন ক্ষমতা নেই আল্লাহ ছাড়া, তিনি সুউচ্চ, সুমহান, পরাক্রমশালী ও প্রজ্ঞাময়।)” তখন বেদুঈন বলেন, “এগুলি তো আমার প্রতিপালকের জন্য, আমার জন্য কী?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি বলো, اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي (হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি দয়া করুন, আমাকে হেদায়েত দান করুন এবং রিযিক দান করুন।)”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ, “এই সব হাদীসে اللَّهُمَّ اهْدِنِي ... (হে আল্লাহ, আমাকে হেদায়েত দিন), اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى (হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত চাচ্ছি) এবং এই জাতীয় শব্দগুলো দ্বারা উদ্দেশ্য হলো হেদায়েতের উপর অটল থাকা, হেদায়েত বৃদ্ধি প্রভৃতি। কেননা এটা অসম্ভব যে, কোন মু‘মিন ব্যক্তি হেদায়েত চাওয়ার মাধ্যমে ঈমান আনবে, অথচ আল্লাহ তাকে ইতিপূর্বেই হেদায়েত দান করেছেন।”
[1] মুসনাদ আহমাদ: ১/১৮৫; সহীহ মুসলিম: ২৬৯৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আল কালিমুত তয়্যিব: ১৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الكلم الطيب» (14).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، موسى الجهني: هو موسى بن عبد الله، ويقال: ابن عبد الرحمن الجهني أبو سلمة الكوفي ثقة عابد من رجال مسلم.
947 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ طَلِيقِ بْنِ قَيْسٍ الْحَنَفِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «رَبِّ أَعِنِّي وَلَا تُعِنْ عَلَيَّ، وَانْصُرْنِي وَلَا تَنَصُرْ عَلَيَّ، وَامْكُرْ لِي، وَلَا [ص:228] تَمْكُرْ عَلَيَّ، وَاهْدِنِي وَيَسِّرِ الْهُدَى لِي، وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ، رَبِّ اجْعَلْنِي لَكَ شَاكِرًا، لَكَ ذَاكِرًا، لَكَ أَوَّاهًا، لَكَ مِطْوَاعًا، لَكَ مُخْبِتًا أَوَّاهًا مُنِيبًا، رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي، وَاغْسِلْ حَوْبَتِي، وَأَجِبْ دَعْوَتِي، وَثَبِّتْ حُجَّتِي، وَاهْدِ قَلْبِي، وَسَدِّدْ لِسَانِي، وَاسْلُلْ سَخِيمَةَ قَلْبِي» [5: 12]
رقم طبعة با وزير = (943)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, رَبِّ أَعِنِّي وَلَا تُعِنْ عَلَيَّ وَانْصُرْنِي وَلَا تَنْصُرْ عَلَيَّ وَامْكُرْ لِي وَلَا تَمْكُرْ عَلَيَّ وَاهْدِنِي ويسِّر الْهُدَى لِي وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ رَبِّ اجْعَلْنِي لَكَ شَاكِرًا لَكَ ذَاكِرًا لَكَ أَوَّاهًا لَكَ مطواعاً لك مخبتاً أوَّاهاً منبياً رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي وَاغْسِلْ حَوْبَتِي وَأَجِبْ دَعْوَتِي وَثَبِّتْ حُجَّتي واهْدِ قَلْبِي وَسَدِّدْ لِسَانِي واسلُلْ سخيمة قلبي (হে আমার প্রভু, আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে সহযোগিতা করুন; আমার বিরুদ্ধে সাহায্য করবেন না, আমার জন্য কৌশল করুন; আমার বিপক্ষে কৌশল করবেন না, আমাকে হেদায়েত দিন, আমার জন্য হেদায়েতকে সহজ করে দিন, যে আমার প্রতি যুলুম করে, তার উপর আমাকে সাহায্য করুন। হে আমার প্রভু, আপনি আমাকে আপনার শোকরগুজার, আপনার যিকরকারী, আপনার অভিমুখী, আপনার অনুগত, বিনয়ী, আপনার দিকে প্রত্যাবর্তনকারী বান্দা করুন। হে আমার প্রভু, আপনি আমার তাওবা কবূল করুন, আমার পাপ ধুয়ে দিন, আমার দু‘আ কবূল করুন, আমার দলীল প্রতিষ্ঠিত করুন, আমার অন্তরকে সঠিক পথে পরিচালিত করুন, আমার জবানকে শুদ্ধ করুন, আমার অন্তরের ময়লা বের করুন।)”[1]
[1] আবূ দাঊদ: ১৫১০; হাকিম: ১/৫১৯-৫২০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৮০; মুসনাদ আহমাদ: ১/২২৭; তিরমিযী: ৩৫৫১; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৬০৭; ইবনু মাজাহ: ৩৮৩০; আদাবুল মুফরাদ: ৬৬৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩৭৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৫৩ ।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1353).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح، غير طليق بن قيس، وهو ثقة، سفيان: هو الثوري، وعبد الله بن الحارث: هو الزبيدي المعروف بالمكتب.
948 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنِي سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ الْمُعَلِّمُ، قَالَ: حَدَّثَنِي طَلِيقُ بْنُ قَيْسٍ الْحَنَفِيُّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو، فَيَقُولُ: «اللَّهُمَّ أَعِنِّي وَلَا تُعِنْ عَلَيَّ، وَانْصُرْنِي وَلَا تَنَصُرْ عَلَيَّ، وَامْكُرْ لِي وَلَا تَمْكُرْ عَلَيَّ، وَاهْدِنِي وَيَسِّرْ لِيَ الْهُدَى، وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ، اللَّهُمَّ اجْعَلْنِي لَكَ شَكَّارًا، لَكَ ذَكَّارًا، لَكَ مِطْوَاعًا، إِلَيْكَ مُخْبِتًا، لَكَ أَوَّاهًا مُنِيبًا، رَبِّ اقْبَلْ تَوْبَتِي، وَاغْسِلْ حَوْبَتِي، وَثَبِّتْ حُجَّتِي، وَسَدِّدْ لِسَانِي، وَاسْلُلْ سَخِيمَةَ قَلْبِي».
رقم طبعة با وزير = (944) قَالَ أَبُو حَاتِمٍ: مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ أَبُو صَالِحٍ مَا حَدَّثَنَا عَنْهُ أَبُو يَعْلَى إِلَّا هَذَا الْحَدِيثَ
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, اللَّهُمَّ أَعِنِّي وَلَا تُعِنْ عَلَيَّ وَانْصُرْنِي وَلَا تَنَصُرْ عَلَيَّ وَامْكُرْ لِي وَلَا تَمْكُرْ عَلَيَّ وَاهْدِنِي وَيَسِّرْ لِيَ الْهُدَى وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ اللَّهُمَّ اجْعَلْنِي لَكَ شَكَّاراً لَكَ ذكَّاراً لَكَ مِطْوَاعاً إِلَيْكَ مُخْبِتًا لَكَ أوَّاهاً منبياً رَبِّ اقْبَلْ تَوْبَتِي وَاغْسِلْ حَوْبَتِي وَثَبِّتْ حُجتي وسدد لساني واسلل سخيمة قلبي (হে আমার প্রভু, আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে সহযোগিতা করুন; আমার বিরুদ্ধে সাহায্য করবেন না, আমার জন্য কৌশল করুন; আমার বিপক্ষে কৌশল করবেন না, আমাকে হেদায়েত দিন, আমার জন্য হেদায়েতকে সহজ করে দিন, যে আমার প্রতি যুলুম করে, তার উপর আমাকে সাহায্য করুন। হে আমার প্রভু, আপনি আমাকে আপনার শোকরগুজার, আপনার যিকরকারী, আপনার অভিমুখী, আপনার অনুগত, বিনয়ী, আপনার দিকে প্রত্যাবর্তনকারী বান্দা করুন। হে আমার প্রভু, আপনি আমার তাওবা কবূল করুন, আমার পাপ ধুয়ে দিন, আমার দু‘আ কবূল করুন, আমার দলীল প্রতিষ্ঠিত করুন, আমার অন্তরকে সঠিক পথে পরিচালিত করুন, আমার জবানকে শুদ্ধ করুন, আমার অন্তরের ময়লা বের করুন।)”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “মুহাম্মাদ বিন ইয়াহইয়া বিন সা‘ঈদ আবূ সালিহ থেকে আবূ ইয়ালা এই হাদীস ছাড়া অন্য কোন হাদীস আমাদের কাছে বর্ণনা করেননি।”
[1] আবূ দাঊদ: ১৫১০; হাকিম: ১/৫১৯-৫২০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৮০; মুসনাদ আহমাদ: ১/২২৭; তিরমিযী: ৩৫৫১; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৬০৭; ইবনু মাজাহ: ৩৮৩০; আদাবুল মুফরাদ: ৬৬৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩৭৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৫৩ ।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الظلال» (384)، «تخريج المشكاة» (2488/ التحقيق الثاني).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر ما قبله.
949 - سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مُحَمَّدِ بْنِ سَلْمٍ بِبَيْتِ الْمَقْدِسِ يَقُولُ: سَمِعْتُ هِشَامَ بْنَ عَمَّارٍ، يَقُولُ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ أَيُّوبَ بْنِ مَيْسَرَةَ بْنِ حَلْبَسٍ، يَقُولُ: سَمِعْتُ أَبِي، يَقُولُ: [ص:230] سَمِعْتُ بُسْرَ بْنَ أَرْطَاةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «اللَّهُمَّ أَحْسِنْ عَافِيَتَنَا فِي الْأُمُورِ كُلِّهَا، وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْآخِرَةِ» وَأَخْبَرَنَاهُ الصُّوفِيُّ، قَالَ: حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ خَارِجَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَيُّوبَ بْنِ مَيْسَرَةَ بِإِسْنَادِهِ وَقَالَ: «عَاقِبَتَنَا» بِالْقَافِ. [5: 12]
رقم طبعة با وزير = (945)
বুসর বিন আরতোত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, اللَّهُمَّ أَحْسِنْ عَافِيَتَنَا فِي الْأُمُورِ كُلِّهَا وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدنيا وعذاب الآخرة (হে আল্লাহ, সমস্ত বিষয়ে আমাদের সুন্দর নিরাপত্তা দান করুন, আর আমাদেরকে দুনিয়ার লাঞ্চনা ও আখিরাতের আযাব থেকে পরিত্রাণ দিন।)”[1] [945/*]_ وَأَخْبَرَنَاهُ الصُّوفِيُّ قَالَ: حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ خَارِجَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَيُّوبَ بْنِ مَيْسَرَةَ ....... بِإِسْنَادِهِ وَقَالَ: ((عَاقِبَتَنَا)) ـ بِالْقَافِ ـ. মুহাম্মাদ বিন আইয়্যুব বিন মাইসারাহর সানাদে عَافِيَتَنَا (আমাদের নিরাপত্তা) এর স্থলে عَاقِبَتَنَا (আমাদের শেষ পরিণাম) এর কথা বলা হয়েছে।”
[1] মুসনাদ আহমাদ: ৪/১৮১; তাবারানী: ১১৯৬; হাকিম: ৩/৫৯১; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/১৭৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ২৯০৭ ।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (2907).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن. هشام بن عمار قد توبع، ومحمد بن أيوب، قال أبو حاتم: صالح لا بأس به، وذكره المؤلف في «ثقاته» 7/ 432، وأبوه أيوب بن ميسرة روى عنه ابنه محمد وغيره، وذكره المؤلف في «الثقات» 4/ 27 - 28 وقال أبو حاتم فيما نقله عنه ابن عساكر 3/ 291، والذهبي في وفيات (130): صالح الحديث، وقال أبو مسهر: كان أفقه من أخيه يونس واسن، وكان يفتي فى الحلال والحرام، وأخطا الألباني، فأورد الحديث في ضعيف الجامع.
950 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ الْمَلِكِ بْنَ الْحَارِثِ السَّهْمِيَّ، [ص:231] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا بَكْرٍ، رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ، عَلَى هَذَا الْمِنْبَرِ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا الْيَوْمَ عَامَ أَوَّلٍ يَقُولُ، ثُمَّ اسْتَعْبَرَ أَبُو بَكْرٍ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ فَبَكَى، ثُمَّ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَنْ تُؤْتَوْا شَيْئًا بَعْدَ كَلِمَةِ الْإِخْلَاصِ مِثْلَ الْعَافِيَةِ، فَسَلُوا اللَّهَ الْعَافِيَةَ». [1: 104]
رقم طبعة با وزير = (946)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুকে এই মিম্বারে উপর বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এক বছর আগে এই মিম্বারের উপর বলতে শুনেছি, তারপর আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু অশ্রুবিসর্জন দিয়ে কাঁদলেন তারপর তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রথম বছরে এই মিম্বারের উপর বলতে শুনেছি, তিনি বলেছেন, “ইখলাসের কালিমার পর নিরাপত্তার মত আর কিছু দেওয়া হয় না। অতএব তোমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাও।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১০; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৮৮৬; নাসাঈ: ৮৮৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আয রওয: ৯১৭ ।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الروض» (917).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: عبد الملك بن الحارث السهمي، مترجم في «تاريخ البخاري الكبير» 5/ 409، و «الجرح والتعديل» 5/ 346، ولا يعرف بجرح ولا تعديل إلا أن المؤلف ذكره في «الثقات» 5/ 117 وأغفله الحافظ في «تعجيل المنفعة» مع أنه من شرطه وباقي رجاله ثقات، وأخرجه أحمد في «المسند» (10) عن ابي عبد الرحمن المقرىء عن حيوة بن شريح بهذا الإسناد، وقد التبس أمر عبد الملك هذا على العلامة أحمد شاكر، فظنه عبد الملك بن أبي بكر بن عبد الرحمن بن الحارث بن هشام الثْقة الذي روى له الجماعة.
951 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ [ص:232] إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو جَهْضَمٍ مُوسَى بْنُ سَالِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّهُ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا أَسْأَلُ اللَّهَ؟، قَالَ: «سَلِ اللَّهَ الْعَفْوَ وَالْعَافِيَةَ»، ثُمَّ، قَالَ: مَا أَسْأَلُ اللَّهَ؟، قَالَ: «سَلِ اللَّهَ الْعَفْوَ وَالْعَافِيَةَ». [1: 104]
رقم طبعة با وزير = (947)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আল্লাহর কাছে কী চাইবো?” জবাবে তিনি বলেন, “তুমি আল্লাহর কাছে ক্ষমা ও নিরাপত্তা চাও।” তারপর তিনি আবারো জিজ্ঞেস করলেন, “আমি আল্লাহর কাছে (আর) কী চাইবো?” জবাবে তিনি বলেন, “তুমি আল্লাহর কাছে ক্ষমা ও নিরাপত্তা চাও।”[1]
[1] হাকিম: ১/৫২৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২০৬; মুসনাদ আহমাদ: ১/২০৯; আত তায়ালিসী: ১/২৫৭; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৭২৬; তিরমিযী: ৩৫১৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আয রওয: ৯১৭ ।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الروض» - أيضاً -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات، إلا أن موسي بن سالم- وهو مولى آل العباس- على صدقه لم يدرك ابن عباس.