হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (941)


941 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: عَادَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا قَدْ جَهِدَ حَتَّى صَارَ مِثْلَ الْفَرْخِ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ كُنْتَ دَعَوْتَ اللَّهَ بِشَيْءٍ؟ »، قَالَ: نَعَمْ، كُنْتُ أَقُولُ: اللَّهُمَّ مَا كُنْتَ مُعَاقِبِي بِهِ فِي الْآخِرَةِ، فَعَجِّلْهُ لِي فِي الدُّنْيَا، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَسْتَطِيعُهُ، أَوْ لَا تُطِيقُهُ، فَهَلَّا قُلْتَ: اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ؟ » قَالَ: فَدَعَا اللَّهُ فَشَفَاهُ. [5: 12]
رقم طبعة با وزير = (937)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, যিনি অসুস্থতার কারণে পাখির ছানার মতো হয়েছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “তুমি কী দু‘আ করেছিলে বা চেয়েছিলে?” জবাবে তিনি বলেন, আমি বলেছিলাম, “হে আল্লাহ আপনি আমাকে আখিরাতে যে শাস্তি দিবেন, তা দুনিয়াতেই দিয়ে দিন!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি তো সে শাস্তি সহ্য করতে পারবে না অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন) তুমি তা সহ্য করার ক্ষমতা রাখো না। তুমি কেন বলো নি, اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وقنا عذاب النار (হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। আর আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।” রাবী বলেন, “অতঃপর তিনি আল্লাহর কাছে এই দু‘আ করেন, এবং মহান আল্লাহ তাকে নিরাময় দান করেন।”[1]



[1] নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১০৫৩; সহীহ মুসলিম: ২৬৮৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৬১; মুসনাদ আহমাদ: ৩/১০৭; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৭২৭; তিরমিযী: ৩৪৮৭; আত তাবারী: ২/৩০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৫৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر (932). تنبيه!! رقم (932) = (936) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير محمد بن عبد الله بن بزيع، فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (942)


942 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الصَّيْرَفِيُّ بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الْقُرَشِيُّ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيِّ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، قُلْ [ص:222] لِي قَوْلًا لَا أَسْأَلُ عَنْهُ أَحَدًا بَعْدَكَ، قَالَ: «قُلْ: آمَنْتُ بِاللَّهِ، ثُمَّ اسْتَقِمْ». [3: 65]
رقم طبعة با وزير = (938)




সুফিয়ান বিন আব্দুল্লাহ আস সাকাফী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমাকে এমন একটি কথা বলুন, যে ব্যাপারে আপনার পরে আর কাউকে জিজ্ঞেস করবো না।” জবাবে তিনি বলেন, “তুমি বলো, آمَنْتُ بِاللَّهِ (আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম।) এরপর তুমি (এর উপর) অটল থাকো।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৪১৩; সহীহ মুসলিম: ৩৮; তিরমিযী: ২৪১০; আবূ দাঊদ আত তায়ালিসী: ১২৩১; ইবনু মাজাহ: ৩৯৭২; আত তাবারানী: ৬৩৯৮; নাসাঈ: ৪/২০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাত: ২১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ظلال الجنة» (1/ 15 /21): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين. العباس بن الوليد النرسي (وقد تحرف في الأصل وفي «الثقات» إلى القرشي) وثقه ابن معين، ورجحه على عبد الأعلى النرسي ابن عمه وقال أبو حاتم: شيخ يكتب حديثه، وكان علي بن المديني يتكلم فيه، ووثقه الدارقطني، وذكره المؤلف فى «الثقات» 8/ 510، روى عنه البخاري ولم يكثر عنه، وروى له مسلم والنسائي.









সহীহ ইবনু হিব্বান (943)


943 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو ثَوْرٍ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنْ بُسْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ، قَالَ: سَمِعْتُ أَبَا إِدْرِيسَ الْخَوْلَانِيَّ، أَنَّهُ سَمِعَ النَّوَّاسَ بْنَ سَمْعَانَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ [ص:223] صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَا مِنْ قَلْبٍ إِلَّا بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ، إِنْ شَاءَ أَقَامَهُ، وَإِنْ شَاءَ أَزَاغَهُ» قَالَ: وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «يَا مُقَلِّبَ الْقُلُوبِ، ثَبِّتْ قُلُوبَنَا عَلَى دِينِكَ» قَالَ: «وَالْمِيزَانُ بِيَدِ الرَّحْمَنِ يَرْفَعُ قَوْمًا وَيَخْفِضُ آخَرِينَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ». [3: 67]
رقم طبعة با وزير = (939)




নাওওয়াস বিন সাম‘আন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “প্রতিটি হৃদয় দয়াময় আল্লাহর আঙ্গলসমূহ হতে দুই আঙ্গুলের মাঝে বিদ্যমান, যদি তিনি চান, তবে তা অটল রাখেন আর যদি তিনি চান তাকে বক্র পথে চালিত করেন।” রাবী বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দু‘আয় বলতেন, يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قُلُوبَنَا عَلَى دِينِكَ (হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অটল রাখুন।” তিনি আরো বলেছেন, “মীযান দয়াময় আল্লাহর হাতে, তিনি কিয়ামত পর্যন্ত একদল মানুষকে সমুন্নত করেন আর আরেক দল মানুষকে অবনমিত করেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/১৮২; নাসাঈ আল কুবরা: ৯/৬১; ইবনু মাজাহ: ১৯৯; ইবনু আবী আসিম, আস সুন্নাহ: ২১৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮৯; হাকিম: ১/৫২৫; তিরমিযী: ২১৪০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২০৯১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2091)، «الظلال» (219 و 230 و 552).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيحين ما خلا أبا ثور- واسمه إبراهيم بن خالد بن أبي اليمان الكلبي الفقيه صاحب الشافعي، وهو ثقه، واسم أبي إدريس عائذ الله بن عبد الله الخولاني.









সহীহ ইবনু হিব্বান (944)


944 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ مُحَمَّدِ بْنِ يُوسُفَ بِنَسَا، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ، قَالَ: حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَخْبَرَنَا ثَابِتٌ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «يَقُولُ اللَّهُ جَلَّ وَعَلَا لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ: يَا ابْنَ آدَمَ، مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي، فَيَقُولُ: يَا رَبِّ، كَيْفَ أَعُودُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ؟ فَيَقُولُ: أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ، أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي. وَيَقُولُ: يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ فَلَمْ تَسْقِنِي؟ فَيَقُولُ: يَا رَبِّ، كَيْفَ أَسْقِيكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ؟ فَيَقُولُ: أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا اسْتَسْقَاكَ فَلَمْ تَسْقِهِ؟ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ سَقَيْتَهُ لَوَجِدْتَ ذَلِكَ عِنْدِي. يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمَنِي، فَيَقُولُ: يَا رَبِّ، وَكَيْفَ أُطْعِمُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ؟ فَيَقُولُ: أَلَمْ تَعْلَمْ أَنَّ عَبْدِي فُلَانًا اسْتَطْعَمَكَ فَلَمْ تُطْعِمْهُ، أَمَا لَوْ أَنَّكَ أَطْعَمْتَهُ لَوَجِدْتَ ذَلِكَ عِنْدِي».
رقم طبعة با وزير = (940)




আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মহিমান্বিত আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন বান্দাকে বলবেন, “হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে আসোনি!” তখন আদম সন্তান বলবে, হে আমার প্রতিপালক, আমি কীভাবে আপনাকে দেখতে যাবো, অথচ আপনি জগৎসমূহের প্রতিপালক?” মহান আল্লাহ বলবেন: “তুমি কি জানতে না যে, আমার ওমুক বান্দা অসুস্থ হয়েছিল কিন্তু তুমি তাকে দেখতে যাওনি, তুমি কি জানতে না যে, যদি তুমি তাকে দেখতে যেতে তবে তুমি আমাকে পেতে?” তিনি বলবেন: “হে আদম সন্তান, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে পানি পান করাওনি!” তখন আদম সন্তান বলবে, হে আমার প্রতিপালক, আমি কীভাবে আপনাকে পানি পান করাবো, অথচ আপনি জগৎসমূহের প্রতিপালক?” মহান আল্লাহ বলবেন: “তুমি কি জানতে না যে, আমার ওমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল কিন্তু তুমি তাকে পানি পান করাওনি, তুমি কি জানতে না যে, যদি তুমি তাকে পানি পান করাতে তবে তুমি তা আমার কাছে পেতে?” তিনি আরো বলবেন: “হে আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খাবার দাওনি!” তখন আদম সন্তান বলবে, হে আমার প্রতিপালক, আমি কীভাবে আপনাকে খাদ্য দিবো, অথচ আপনি জগৎসমূহের প্রতিপালক?” মহান আল্লাহ বলবেন: “তুমি কি জানতে না যে, আমার ওমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল কিন্তু তুমি তাকে খাদ্য দাওনি, তুমি কি জানতে না যে, যদি তুমি তাকে খাদ্য দিতে তবে তুমি তা আমার কাছে পেতে?”[1]



[1] সহীহ মুসলিম: ২৫৬৯; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৫১৭। হাদীসটির সানাদকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৪৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م، تقدم (269).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وقد تقدم برقم (269).









সহীহ ইবনু হিব্বান (945)


945 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ بُرَيْدَ بْنَ أَبِي مَرْيَمَ يُحَدِّثُ، عَنْ أَبِي الْحَوْرَاءِ السَّعْدِيِّ، قَالَ: قُلْتُ لِلْحَسَنِ بْنِ عَلِيٍّ: مَا تَذْكُرُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟، قَالَ: أَذْكُرُ أَنِّي أَخَذْتُ تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ، فَجَعَلْتُهَا فِي فِيَّ، فَانْتَزَعَهَا بِلُعَابِهَا، فَطَرَحَهَا فِي التَّمْرِ، وَكَانَ يُعَلِّمُنَا هَذَا الدُّعَاءَ: «اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ، إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ»، قَالَ شُعْبَةُ وَأَظُنُّهُ قَالَ: «تَبَارَكْتَ وَتَعَالَيْتَ». [1: 104]
رقم طبعة با وزير = (941) [ص:226] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَبُو الْحَوْرَاءِ رَبِيعَةُ بْنُ شَيْبَانَ السَّعْدِيُّ، وَأَبُو الْجَوْزَاءِ اسْمُهُ: أَوْسُ بْنُ عَبْدِ اللَّهِ، وَهُمَا جَمِيعًا تَابِعِيَّانِ بَصْرِيَّانِ




আবূল হাওরা আস সা‘দী থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হাসান বিন আলী রাদ্বিয়াল্লাহু আনহুকে বললাম, আপনার নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কী মনে আছে?” জবাবে তিনি বলেন, “আমার মনে আছে, আমি একবার সাদাকার খেজুর থেকে একটি খেজুর নিয়ে আমার মুখে দিয়েছিলাম। অতঃপর তিনি মুখের লালাসহ মুখ থেকে খেজুর বের করে সাদাকার খেজুরের মাঝে রেখে দেন। তিনি আমাদেরকে এই দু‘আ শিখাতেন, اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ إِنَّكَ تَقْضِي وَلَا يُقضى عَلَيْكَ إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ (হে আল্লাহ, আপনি আমাকে হেদায়েত দান করুন তাদের মাঝে যাদেরকে আপনি হেদায়েত দান করেছেন, আমাকে সুস্থতা ও নিরাপত্তা দান করুন, তাদের মাঝে যাদের আপনি নিরাপত্তা দান করেছেন, আপনি আমাকে যা দান করেছেন, তাতে বারাকাহ দিন, আপনি যা ফায়সালা করেছেন তার অনিষ্টতা থেকে আমাকে রক্ষা করুন। নিশ্চয়ই আপনি ফায়সালা করেন, আপনার উপর কোন ফায়সালা করা হয় না, আপনি যাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না।) ইমাম শু‘বা রহিমাহুল্লাহ বলেন, “আমার ধারণা তিনি আরো বলেছেন, تباركت وتعاليت (আপনি বরকতময় এবং সুমহান।)”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবুল হাওরা হলেন রবী‘আহ বিন শাইবান আস সা‘দী, আর আবুল জাওযার নাম হলো আওস বিন আব্দুল্লাহ। তাঁরা দুই জনেই বসরার অধিবাসী এবং তাবে‘ঈ।”



[1] মুসনাদ আহমাদ: ১/২০০; আত তায়ালিসী: ১১৭৭; আদ দারেমী: ১/৩৭৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৯৮৪; আত তাবারানী: ২৭১১; আবূ দাঊদ: ১৪২৫; তিরমিযী: ৪৬৪; নাসাঈ: ৩/২৪৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৪০; মুসান্নাফ ইবনু শায়বাহ: ২/৩০০; ইবনু মাজাহ: ১১৭৮; সুনান বাইহাকী: ২/২০৯; হাকিম: ৩/১৭২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আবূ দাঊদ: ১২৮১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1281).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، ومحمد: هو ابن جعفر الهذلي مولاهم البصري الملقب بغندر.









সহীহ ইবনু হিব্বান (946)


946 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ الطَّالَقَانِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، وَيَعْلَى بْنُ عُبَيْدٍ، قَالَا: حَدَّثَنَا مُوسَى الْجُهَنِيُّ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، عَلِّمْنِي كَلَامًا أَقُولُهُ، قَالَ: «قُلْ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ [ص:227] وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ الْعَزِيزِ الْحَكِيمِ»، قَالَ: هَؤُلَاءِ لِرَبِّي، فَمَا لِي؟، قَالَ: «قُلِ: اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَارْزُقْنِي» [1: 104]
رقم طبعة با وزير = (942) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: كُلُّ مَا فِي هَذِهِ الْأَخْبَارِ: اللَّهُمَّ اهْدِنِي، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى، وَمَا يُشْبِهُهَا مِنَ الْأَلْفَاظِ إِنَّمَا أُرِيدَ بِهَا الثَّبَاتُ عَلَى الْهُدَى وَالزِّيَادَةُ فِيهِ، إِذْ مُحَالٌ أَنْ يُؤْمِنَ الْمُؤْمِنُ بِسُؤَالِ الزِّيَادَةِ وَقَدْ هَدَاهُ اللَّهُ قَبْلَ ذَلِكَ




সা‘দ বিন আবী ওয়াক্কাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে কিছু বাক্য শিক্ষা দিন, যা আমি বলবো।” জবাবে তিনি বলেন, “তুমি বলো, لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ اللَّهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا وَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ الْعَزِيزِ الْحَكِيمِ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তিনি এক, তার কোন শরীক নেই, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর জন্য প্রভূত প্রশংসা, জগৎসমূহের প্রতিপালক আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, মন্দ কাজ থেকে বিরত থাকার কোন ক্ষমতা নেই আল্লাহ ছাড়া, আর ভাল কাজ করারও কোন ক্ষমতা নেই আল্লাহ ছাড়া, তিনি সুউচ্চ, সুমহান, পরাক্রমশালী ও প্রজ্ঞাময়।)” তখন বেদুঈন বলেন, “এগুলি তো আমার প্রতিপালকের জন্য, আমার জন্য কী?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি বলো, اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي (হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি দয়া করুন, আমাকে হেদায়েত দান করুন এবং রিযিক দান করুন।)”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ, “এই সব হাদীসে اللَّهُمَّ اهْدِنِي ... (হে আল্লাহ, আমাকে হেদায়েত দিন), اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى (হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত চাচ্ছি) এবং এই জাতীয় শব্দগুলো দ্বারা উদ্দেশ্য হলো হেদায়েতের উপর অটল থাকা, হেদায়েত বৃদ্ধি প্রভৃতি। কেননা এটা অসম্ভব যে, কোন মু‘মিন ব্যক্তি হেদায়েত চাওয়ার মাধ্যমে ঈমান আনবে, অথচ আল্লাহ তাকে ইতিপূর্বেই হেদায়েত দান করেছেন।”



[1] মুসনাদ আহমাদ: ১/১৮৫; সহীহ ‍মুসলিম: ২৬৯৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আল কালিমুত তয়্যিব: ১৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الكلم الطيب» (14).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، موسى الجهني: هو موسى بن عبد الله، ويقال: ابن عبد الرحمن الجهني أبو سلمة الكوفي ثقة عابد من رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (947)


947 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ طَلِيقِ بْنِ قَيْسٍ الْحَنَفِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «رَبِّ أَعِنِّي وَلَا تُعِنْ عَلَيَّ، وَانْصُرْنِي وَلَا تَنَصُرْ عَلَيَّ، وَامْكُرْ لِي، وَلَا [ص:228] تَمْكُرْ عَلَيَّ، وَاهْدِنِي وَيَسِّرِ الْهُدَى لِي، وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ، رَبِّ اجْعَلْنِي لَكَ شَاكِرًا، لَكَ ذَاكِرًا، لَكَ أَوَّاهًا، لَكَ مِطْوَاعًا، لَكَ مُخْبِتًا أَوَّاهًا مُنِيبًا، رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي، وَاغْسِلْ حَوْبَتِي، وَأَجِبْ دَعْوَتِي، وَثَبِّتْ حُجَّتِي، وَاهْدِ قَلْبِي، وَسَدِّدْ لِسَانِي، وَاسْلُلْ سَخِيمَةَ قَلْبِي» [5: 12]
رقم طبعة با وزير = (943)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, رَبِّ أَعِنِّي وَلَا تُعِنْ عَلَيَّ وَانْصُرْنِي وَلَا تَنْصُرْ عَلَيَّ وَامْكُرْ لِي وَلَا تَمْكُرْ عَلَيَّ وَاهْدِنِي ويسِّر الْهُدَى لِي وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ رَبِّ اجْعَلْنِي لَكَ شَاكِرًا لَكَ ذَاكِرًا لَكَ أَوَّاهًا لَكَ مطواعاً لك مخبتاً أوَّاهاً منبياً رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي وَاغْسِلْ حَوْبَتِي وَأَجِبْ دَعْوَتِي وَثَبِّتْ حُجَّتي واهْدِ قَلْبِي وَسَدِّدْ لِسَانِي واسلُلْ سخيمة قلبي (হে আমার প্রভু, আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে সহযোগিতা করুন; আমার বিরুদ্ধে সাহায্য করবেন না, আমার জন্য কৌশল করুন; আমার বিপক্ষে কৌশল করবেন না, আমাকে হেদায়েত দিন, আমার জন্য হেদায়েতকে সহজ করে দিন, যে আমার প্রতি যুলুম করে, তার উপর আমাকে সাহায্য করুন। হে আমার প্রভু, আপনি আমাকে আপনার শোকরগুজার, আপনার যিকরকারী, আপনার অভিমুখী, আপনার অনুগত, বিনয়ী, আপনার দিকে প্রত্যাবর্তনকারী বান্দা করুন। হে আমার প্রভু, আপনি আমার তাওবা কবূল করুন, আমার পাপ ধুয়ে দিন, আমার দু‘আ কবূল করুন, আমার দলীল প্রতিষ্ঠিত করুন, আমার অন্তরকে সঠিক পথে পরিচালিত করুন, আমার জবানকে শুদ্ধ করুন, আমার অন্তরের ময়লা বের করুন।)”[1]



[1] আবূ দাঊদ: ১৫১০; হাকিম: ১/৫১৯-৫২০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৮০; মুসনাদ আহমাদ: ১/২২৭; তিরমিযী: ৩৫৫১; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৬০৭; ইবনু মাজাহ: ৩৮৩০; আদাবুল মুফরাদ: ৬৬৪; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ১৩৭৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৫৩ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1353).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح، غير طليق بن قيس، وهو ثقة، سفيان: هو الثوري، وعبد الله بن الحارث: هو الزبيدي المعروف بالمكتب.









সহীহ ইবনু হিব্বান (948)


948 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنِي سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ الْمُعَلِّمُ، قَالَ: حَدَّثَنِي طَلِيقُ بْنُ قَيْسٍ الْحَنَفِيُّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو، فَيَقُولُ: «اللَّهُمَّ أَعِنِّي وَلَا تُعِنْ عَلَيَّ، وَانْصُرْنِي وَلَا تَنَصُرْ عَلَيَّ، وَامْكُرْ لِي وَلَا تَمْكُرْ عَلَيَّ، وَاهْدِنِي وَيَسِّرْ لِيَ الْهُدَى، وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ، اللَّهُمَّ اجْعَلْنِي لَكَ شَكَّارًا، لَكَ ذَكَّارًا، لَكَ مِطْوَاعًا، إِلَيْكَ مُخْبِتًا، لَكَ أَوَّاهًا مُنِيبًا، رَبِّ اقْبَلْ تَوْبَتِي، وَاغْسِلْ حَوْبَتِي، وَثَبِّتْ حُجَّتِي، وَسَدِّدْ لِسَانِي، وَاسْلُلْ سَخِيمَةَ قَلْبِي».
رقم طبعة با وزير = (944) قَالَ أَبُو حَاتِمٍ: مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ أَبُو صَالِحٍ مَا حَدَّثَنَا عَنْهُ أَبُو يَعْلَى إِلَّا هَذَا الْحَدِيثَ




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, اللَّهُمَّ أَعِنِّي وَلَا تُعِنْ عَلَيَّ وَانْصُرْنِي وَلَا تَنَصُرْ عَلَيَّ وَامْكُرْ لِي وَلَا تَمْكُرْ عَلَيَّ وَاهْدِنِي وَيَسِّرْ لِيَ الْهُدَى وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ اللَّهُمَّ اجْعَلْنِي لَكَ شَكَّاراً لَكَ ذكَّاراً لَكَ مِطْوَاعاً إِلَيْكَ مُخْبِتًا لَكَ أوَّاهاً منبياً رَبِّ اقْبَلْ تَوْبَتِي وَاغْسِلْ حَوْبَتِي وَثَبِّتْ حُجتي وسدد لساني واسلل سخيمة قلبي (হে আমার প্রভু, আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে সহযোগিতা করুন; আমার বিরুদ্ধে সাহায্য করবেন না, আমার জন্য কৌশল করুন; আমার বিপক্ষে কৌশল করবেন না, আমাকে হেদায়েত দিন, আমার জন্য হেদায়েতকে সহজ করে দিন, যে আমার প্রতি যুলুম করে, তার উপর আমাকে সাহায্য করুন। হে আমার প্রভু, আপনি আমাকে আপনার শোকরগুজার, আপনার যিকরকারী, আপনার অভিমুখী, আপনার অনুগত, বিনয়ী, আপনার দিকে প্রত্যাবর্তনকারী বান্দা করুন। হে আমার প্রভু, আপনি আমার তাওবা কবূল করুন, আমার পাপ ধুয়ে দিন, আমার দু‘আ কবূল করুন, আমার দলীল প্রতিষ্ঠিত করুন, আমার অন্তরকে সঠিক পথে পরিচালিত করুন, আমার জবানকে শুদ্ধ করুন, আমার অন্তরের ময়লা বের করুন।)”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “মুহাম্মাদ বিন ইয়াহইয়া বিন সা‘ঈদ আবূ সালিহ থেকে আবূ ইয়ালা এই হাদীস ছাড়া অন্য কোন হাদীস আমাদের কাছে বর্ণনা করেননি।”



[1] আবূ দাঊদ: ১৫১০; হাকিম: ১/৫১৯-৫২০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৮০; মুসনাদ আহমাদ: ১/২২৭; তিরমিযী: ৩৫৫১; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৬০৭; ইবনু মাজাহ: ৩৮৩০; আদাবুল মুফরাদ: ৬৬৪; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ১৩৭৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৫৩ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الظلال» (384)، «تخريج المشكاة» (2488/ التحقيق الثاني).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (949)


949 - سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مُحَمَّدِ بْنِ سَلْمٍ بِبَيْتِ الْمَقْدِسِ يَقُولُ: سَمِعْتُ هِشَامَ بْنَ عَمَّارٍ، يَقُولُ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ أَيُّوبَ بْنِ مَيْسَرَةَ بْنِ حَلْبَسٍ، يَقُولُ: سَمِعْتُ أَبِي، يَقُولُ: [ص:230] سَمِعْتُ بُسْرَ بْنَ أَرْطَاةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «اللَّهُمَّ أَحْسِنْ عَافِيَتَنَا فِي الْأُمُورِ كُلِّهَا، وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْآخِرَةِ» وَأَخْبَرَنَاهُ الصُّوفِيُّ، قَالَ: حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ خَارِجَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَيُّوبَ بْنِ مَيْسَرَةَ بِإِسْنَادِهِ وَقَالَ: «عَاقِبَتَنَا» بِالْقَافِ. [5: 12]
رقم طبعة با وزير = (945)




বুসর বিন আরতোত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, اللَّهُمَّ أَحْسِنْ عَافِيَتَنَا فِي الْأُمُورِ كُلِّهَا وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدنيا وعذاب الآخرة (হে আল্লাহ, সমস্ত বিষয়ে আমাদের সুন্দর নিরাপত্তা দান করুন, আর আমাদেরকে দুনিয়ার লাঞ্চনা ও আখিরাতের আযাব থেকে পরিত্রাণ দিন।)”[1] [945/*]_ وَأَخْبَرَنَاهُ الصُّوفِيُّ قَالَ: حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ خَارِجَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَيُّوبَ بْنِ مَيْسَرَةَ ....... بِإِسْنَادِهِ وَقَالَ: ((عَاقِبَتَنَا)) ـ بِالْقَافِ ـ. মুহাম্মাদ বিন আইয়্যুব বিন মাইসারাহর সানাদে عَافِيَتَنَا (আমাদের নিরাপত্তা) এর স্থলে عَاقِبَتَنَا (আমাদের শেষ পরিণাম) এর কথা বলা হয়েছে।”



[1] মুসনাদ আহমাদ: ৪/১৮১; তাবারানী: ১১৯৬; হাকিম: ৩/৫৯১; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/১৭৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ২৯০৭ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (2907).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن. هشام بن عمار قد توبع، ومحمد بن أيوب، قال أبو حاتم: صالح لا بأس به، وذكره المؤلف في «ثقاته» 7/ 432، وأبوه أيوب بن ميسرة روى عنه ابنه محمد وغيره، وذكره المؤلف في «الثقات» 4/ 27 - 28 وقال أبو حاتم فيما نقله عنه ابن عساكر 3/ 291، والذهبي في وفيات (130): صالح الحديث، وقال أبو مسهر: كان أفقه من أخيه يونس واسن، وكان يفتي فى الحلال والحرام، وأخطا الألباني، فأورد الحديث في ضعيف الجامع.









সহীহ ইবনু হিব্বান (950)


950 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ الْمَلِكِ بْنَ الْحَارِثِ السَّهْمِيَّ، [ص:231] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا بَكْرٍ، رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ، عَلَى هَذَا الْمِنْبَرِ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا الْيَوْمَ عَامَ أَوَّلٍ يَقُولُ، ثُمَّ اسْتَعْبَرَ أَبُو بَكْرٍ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ فَبَكَى، ثُمَّ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَنْ تُؤْتَوْا شَيْئًا بَعْدَ كَلِمَةِ الْإِخْلَاصِ مِثْلَ الْعَافِيَةِ، فَسَلُوا اللَّهَ الْعَافِيَةَ». [1: 104]
رقم طبعة با وزير = (946)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুকে এই মিম্বারে উপর বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এক বছর আগে এই মিম্বারের উপর বলতে শুনেছি, তারপর আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু অশ্রুবিসর্জন দিয়ে কাঁদলেন তারপর তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রথম বছরে এই মিম্বারের উপর বলতে শুনেছি, তিনি বলেছেন, “ইখলাসের কালিমার পর নিরাপত্তার মত আর কিছু দেওয়া হয় না। অতএব তোমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাও।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১০; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৮৮৬; নাসাঈ: ৮৮৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আয রওয: ৯১৭ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الروض» (917).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: عبد الملك بن الحارث السهمي، مترجم في «تاريخ البخاري الكبير» 5/ 409، و «الجرح والتعديل» 5/ 346، ولا يعرف بجرح ولا تعديل إلا أن المؤلف ذكره في «الثقات» 5/ 117 وأغفله الحافظ في «تعجيل المنفعة» مع أنه من شرطه وباقي رجاله ثقات، وأخرجه أحمد في «المسند» (10) عن ابي عبد الرحمن المقرىء عن حيوة بن شريح بهذا الإسناد، وقد التبس أمر عبد الملك هذا على العلامة أحمد شاكر، فظنه عبد الملك بن أبي بكر بن عبد الرحمن بن الحارث بن هشام الثْقة الذي روى له الجماعة.









সহীহ ইবনু হিব্বান (951)


951 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ [ص:232] إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو جَهْضَمٍ مُوسَى بْنُ سَالِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّهُ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا أَسْأَلُ اللَّهَ؟، قَالَ: «سَلِ اللَّهَ الْعَفْوَ وَالْعَافِيَةَ»، ثُمَّ، قَالَ: مَا أَسْأَلُ اللَّهَ؟، قَالَ: «سَلِ اللَّهَ الْعَفْوَ وَالْعَافِيَةَ». [1: 104]
رقم طبعة با وزير = (947)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আল্লাহর কাছে কী চাইবো?” জবাবে তিনি বলেন, “তুমি আল্লাহর কাছে ক্ষমা ও নিরাপত্তা চাও।” তারপর তিনি আবারো জিজ্ঞেস করলেন, “আমি আল্লাহর কাছে (আর) কী চাইবো?” জবাবে তিনি বলেন, “তুমি আল্লাহর কাছে ক্ষমা ও নিরাপত্তা চাও।”[1]



[1] হাকিম: ১/৫২৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২০৬; মুসনাদ আহমাদ: ১/২০৯; আত তায়ালিসী: ১/২৫৭; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৭২৬; তিরমিযী: ৩৫১৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আয রওয: ৯১৭ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الروض» - أيضاً -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات، إلا أن موسي بن سالم- وهو مولى آل العباس- على صدقه لم يدرك ابن عباس.









সহীহ ইবনু হিব্বান (952)


952 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ سُلَيْمِ* بْنِ عَامِرٍ الْكَلَاعِيِّ، عَنْ أَوْسَطَ بْنِ عَامِرٍ الْبَجَلِيِّ، [ص:233] قَالَ: قَدِمْتُ الْمَدِينَةَ بَعْدَ وَفَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَقِيتُ أَبَا بَكْرٍ يَخْطُبُ النَّاسَ وَقَالَ: قَامَ فِينَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ أَوَّلٍ فَخَنَقَتْهُ الْعَبْرَةُ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ قَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، سَلُوا اللَّهَ الْمُعَافَاةَ، فَإِنَّهُ لَمْ يُعْطَ أَحَدٌ مِثْلَ الْيَقِينِ بَعْدَ الْمُعَافَاةِ، وَلَا أَشَدَّ مِنَ الرِّيبَةِ بَعْدَ الْكُفْرِ، وَعَلَيْكُمْ بِالصِّدْقِ فَإِنَّهُ يَهْدِي إِلَى الْبِرِّ وَهُمَا فِي الْجَنَّةِ، وَإِيَّاكُمْ وَالْكَذِبَ، فَإِنَّهُ يَهْدِي إِلَى الْفُجُورِ وَهُمَا فِي النَّارِ» أَرَادَ بِهِ مُرْتَكِبَهُمَا لَا نَفْسَهُمَا. [1: 104]
رقم طبعة با وزير = (948)




আওসাত বিন আমের আল বাজালী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মৃত্যুর পর আমি মদীনায় আগমন করে আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু সাথে সাক্ষাৎ করি, এসময় তিনি মানুষের উদ্দেশ্য ভাষন দিচ্ছিলেন। তিনি বলেন, “এক বছর আগে আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়েছিলেন। অতঃপর কান্নার কারণে তার গলা জড়িয়ে আসে। এভাবে তিনবার এরকম করেন। তারপর তিনি বলেন, “হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাও। কেননা কোন ব্যক্তিকে নিরাপত্তার পর ইয়াকীনের মতো আর কোন কিছু দেওয়া হয় না। আর কুফরের পর সন্দেহের চেয়ে কঠিন আর কিছু দেওয়া হয়না। তোমাদের জন্য আবশ্যক হলো সততা অবলম্বন করা, কেননা সততা মানুষকে সৎ পথে পরিচালিত করে, আর উভয়েই জান্নাতে থাকবে। আর তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা মানুষকে পাপের পথে পরিচালিত করে, আর উভয়েই জাহান্নামে থাকবে।”[1] হাদীসে ‘তারা উভয়’ উদ্দেশ্য হলো এসব দোষ-গুণ প্রতিপালনকারী; খোদ দোষ-গুণ উদ্দেশ্য নয়।



[1] নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৮৮৩; মুসনাদ আহমাদ: ১/৮; মুসনাদু হুমাইদী: ২; নাসাঈ: ৮৮১; ইবনু মাজাহ: ৩৮৪৯; হাকিম: ১/৫২৯; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/১৭৩; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৭২৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আয রওয: ৯১৭ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح «الروض» -أيضا-. * [سُلَيْمِ] قال الشيخ: تحرفت في مطبوعة دار الكتب العلمية إلى: (سلمان)!




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي.









সহীহ ইবনু হিব্বান (953)


953 - أَخْبَرَنَا السَّخْتِيَانِيُّ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا ابْنُ ثَوْبَانَ، قَالَ: أَخْبَرَنِي عُمَيْرُ بْنُ هَانِئٍ، قَالَ: سَمِعْتُ جُنَادَةَ بْنَ أَبِي أُمَيَّةَ، يَقُولُ: سَمِعْتُ عُبَادَةَ بْنَ الصَّامِتِ يُحَدِّثُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّ جِبْرِيلَ رَقَاهُ وَهُوَ يُوعَكُ، فَقَالَ: بِسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ دَاءٍ يُؤْذِيكَ، مِنْ كُلِّ حَاسِدٍ إِذَا حَسَدَ، وَمِنْ كُلِّ عَيْنٍ وَاسْمُ (*)، وَاللَّهُ يَشْفِيكَ».
رقم طبعة با وزير = (949)




উবাদা বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “একবার তিনি অসুস্থ হয়ে পড়লে, জিবরীল আলাইহিস সালাম তাকে ঝাঁড়-ফুক করেন এই বলে, بِسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ دَاءٍ يُؤْذِيكَ مِنْ كُلِّ حَاسِدٍ إِذَا حَسَدَ وَمَنْ كُلِّ عينٍ وسُمٍّ والله يشفيك (আল্লাহর নামে আপনাকে ঝাঁড়-ফুক করছি এমন প্রতিটি রোগ হতে, যা আপনাকে কষ্ট দেয়, প্রতিটি হিংসুক থেকে, যখন সে হিংসা করে এবং প্রতিটি বদ-নজর ও বিষক্রিয়া থেকে। আল্লাহ আপনাকে নিরাময় দান করুন।)[1]



[1] ইবনু মাজাহ: ৩৫২৭; মুসনাদ আহমাদ: ৫/৩২৩; সহীহ ‍মুসলিম: ২১৮৬; তিরমিযী: ৯৭২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৩১৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীক আলা ইবনে মাজাহ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق على ابن ماجه».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: ابن ثوبان: هو عبد الرحمن بن ثابت بن ثوبان العنسي، قال الحافظ في «التقريب»: صدوق يخطئ. وتغير بأخرة، وباقي رجاله ثقات فالسند محتمل للتحسين. (*) قال محمود خليل: تصحف في المطبوع إلى: "وَمِنْ كُلِّ عَيْنٍ وَسُمٍّ"، والحديث؛ أخرجه ابن أَبِي شَيْبَة 7/ 405 (24039) و10/ 314 (30109)، و"أحمد" 5/ 323 (23140)، و"عَبْد بن حُمَيْد" 187، والشَّاشِي (1208)، والحاكم (8268)، من طريق زَيْد بن الحُبَاب، على الصواب.









সহীহ ইবনু হিব্বান (954)


954 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ [ص:235] عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «اللَّهُمَّ اغْفِرْ لِي جَدِّي، وَهَزْلِي، وَخَطَئِي، وَعَمْدِي، وَكُلُّ ذَلِكَ عِنْدِي». [5: 12]
رقم طبعة با وزير = (950)




আবূ মুসা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, “اللَّهُمَّ اغْفِرْ لي جدي وهزلي وخطإي وعمدي وكل ذلك عندي (হে আল্লাহ, আপনি আমার ঐকান্তিক পাপ, হাসি-ঠাট্টার ছলে পাপ, অনিচ্ছাকৃত পাপ, ইচ্ছাকৃত পাপ এবং আমার প্রতিটি পাপ ক্ষমা করে দিন।)[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/৪১৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৮১; সহীহ আল বুখারী: ৬৩৯৯; আদাবুল মুফরাদ: ৬৮৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৯৪৪ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2944): ق، وهو طرف من الحديث الآتي (953). تنبيه!! رقم (953) = (957) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، شريك: هو ابن عبد الله النخعي الكوفي القاضي سيىء الحفظ، لكنه متابع، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (955)


955 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَحْمُودٍ السَّعْدِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا رَقَبَةُ بْنُ مَصْقَلَةَ، عَنْ مَجْزَأَةِ بْنِ زَاهِرٍ الْأَسْلَمِيِّ، عَنِ ابْنِ أَبِي أَوْفَى، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «اللَّهُمَّ طَهِّرْنِي مِنَ الذُّنُوبِ بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ، اللَّهُمَّ طَهِّرْنِي مِنَ الذُّنُوبِ كَمَا يُطَهَّرُ الثَّوْبُ مِنَ الدَّنَسِ». [5: 12]
رقم طبعة با وزير = (951)




ইবনু আবী আওফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, اللَّهُمَّ طَهِّرْنِي مِنَ الذُّنُوبِ بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ اللَّهُمَّ طَهِّرْنِي مِنَ الذُّنُوبِ كَمَا يُطَهَّرُ الثَّوْبُ من الدنس (হে আল্লাহ, আপনি আমার পাপসমূহ থেকে পবিত্র করুন শিশির, বরফ ও পানি দিয়ে। হে আল্লাহ, আপনি আমাকে পাপসমূহ থেকে পবিত্র করুন যেভাবে ময়লা থেকে কাপড় পরিস্কার করা হয়।)”[1]



[1] নাসাঈ: ১/১৯৯; আবূ দাঊদ আত তায়ালিসী: ৮২৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৮ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (8): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال البخاري ما عدا إبراهيم بن يزيد هو ابن مَرْدَانَبَة المخزومي، وهو صدوق.









সহীহ ইবনু হিব্বান (956)


956 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ مَجْزَأَةَ بْنِ زَاهِرٍ، عَنِ ابْنِ أَبِي أَوْفَى، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «اللَّهُمَّ لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَاوَاتِ وَمِلْءَ الْأَرْضِ، وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ، اللَّهُمَّ طَهِّرْنِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ، اللَّهُمَّ طَهِّرْنِي مِنْ ذُنُوبِي كَمَا يُطَهَّرُ الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ». [5: 12]
رقم طبعة با وزير = (952)




ইবনু আবী আওফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, اللَّهُمَّ لَكَ الْحَمْدُ ملء السموات وَمِلْءَ الْأَرْضِ وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ اللَّهُمَّ طَهِّرْنِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ اللَّهُمَّ طَهِّرْنِي مِنْ ذُنُوبِي كَمَا يُطَهَّرُ الثَّوْبُ الأبيض من الدنس (হে আল্লাহ, আসমানসমূহ ভর্তি, জমিন ভর্তি এবং তারপর আপনি যা ইচ্ছা করেন, সেটা পরিপূর্ণ প্রশংসা আপনার জন্যই। হে আল্লাহ, আপনি আমার পাপসমূহ থেকে পবিত্র করুন শিশির, বরফ ও পানি দিয়ে। হে আল্লাহ, আপনি আমাকে পাপসমূহ থেকে পবিত্র করুন যেভাবে ময়লা থেকে কাপড় পরিস্কার করা হয়।)”[1]



[1] নাসাঈ: ১/১৯৮; আবূ দাঊদ আত তায়ালিসী: ৮২৪; মুসনাদ আহমাদ: ৪/৩৫৪; সহীহ ‍মুসলিম: ৪৭৬; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৬৮৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৪৭; তিরমিযী: ৪৭৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/৪১ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1/ 41)، «تمام المنة» (ص 192): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين. أبو خيثمة: هو زهير بن حرب.









সহীহ ইবনু হিব্বান (957)


957 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ الصَّبَّاحِ الْمِسْمَعِيُّ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ ابْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، [ص:238] عَنْ أَبِيهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهَذَا الدُّعَاءِ: «رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي، وَجَهْلِي، وَإِسْرَافِي فِي أَمْرِي، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، اللَّهُمَّ اغْفِرْ لِي خَطَايَايَ، وَعَمْدِي وَجَهْلِي، وَجَدِّي وَهَزْلِي، وَكُلُّ ذَلِكَ عِنْدِي، اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ، وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ، وَمَا أَعْلَنْتُ، إِنَّكَ أَنْتَ الْمُقَدِّمُ، وَأَنْتَ الْمُؤَخِّرُ، وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ». [5: 12]
رقم طبعة با وزير = (953)




আবূ মুসা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দু‘আর মাধ্যমে দু‘আ করতেন, “رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي وَجَهْلِي وَإِسْرَافِي فِي أَمْرِي وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي اللَّهُمَّ اغْفِرْ لِي خَطَايَايَ وَعَمْدِي وَجَهْلِي وجدِّي وَهَزْلِي وَكُلُّ ذَلِكَ عِنْدِي اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ إِنَّكَ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ وَأَنْتَ عَلَى كُلِّ شيء قدير (হে আমার প্রভু, আপনি ক্ষমা করে দিন আমার পাপ, আমার অজ্ঞতা, কাজে আমার বাড়াবাড়ি, আর যা আপনি আমার চেয়ে বেশি অবগত। হে আল্লাহ, আপনি ক্ষমা করে দিন আমার পাপসমূহ; ইচ্ছাকৃত পাপ আমার অজ্ঞতাবশত পাপ, আমার ঐকান্তিক পাপ, হাসি-ঠাট্টার ছলে পাপ এবং আমার প্রতিটি পাপ। হে আল্লাহ, আপনি ক্ষমা করে দিন, যা আমি আগে করেছি, যা আমি পরে করেছি, যা আমি গোপনে করেছি, যা আমি প্রকাশ্যে করেছি, নিশ্চয়ই আপনি আদি, আপনি অন্ত আর আপনি সর্ববিষয়ে ক্ষমতাবান। )”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/৪১৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৮১; সহীহ আল বুখারী: ৬৩৯; আদাবুল মুফরাদ: ৬৮৮; সহীহ মুসলিম: ২৭১৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৯৪৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق، وتقدم طرف منه قريباً (950). تنبيه!! رقم (950) = (954) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح، على شرطهما، وابن أبي موسى: هو أبو بردة يقال: اسمه عامر، ويقال: الحارث.









সহীহ ইবনু হিব্বান (958)


958 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرُ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ:، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أُمَّ حَارِثَةَ إِنَّهَا لَجِنَانٌ، وَإِنَّ حَارِثَةَ فِي الْفِرْدَوْسِ الْأَعْلَى، فَإِذَا [ص:239] سَأَلْتُمُ اللَّهَ فَسَلُوهُ الْفِرْدَوْسَ»
رقم طبعة با وزير = (954)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে উম্মু হারিসা রাদ্বিয়াল্লাহু আনহুমা, নিশ্চয়ই জান্নাতে অনেক বাগান রয়েছে। আর হারেসা (তোমার ছেলে) জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থানে রয়েছেন। সুতরাং যখন তোমরা আল্লাহর কাছে চাইবে, তখন তোমরা তাঁর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবে।”[1]



[1] তিরমিযী: ৩১৭৪; মুসনাদ আহমাদ: ৩/২১০; সহীহ বুখারী: ২৮০৯; হাকিম: ৩/২০৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৮১১ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1811): خ دون سؤال الفردوس، وهو عنده من حديث أبي هريرة، وسيأتي في الكتاب (4592). تنبيه!! رقم (4592) = (4611) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (959)


959 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، قَالَ: حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ عَوْسَجَةَ بْنِ الرَّمَّاحِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْهُذَيْلِ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «اللَّهُمَّ حَسَّنْتَ خَلْقِي فَحَسِّنْ خُلُقِي». [5: 12]
رقم طبعة با وزير = (955)




আব্দুল্লাহ বিন মাসঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, اللهم حَسَّنْتَ خَلْقِي فَحَسِّنْ خُلُقي (হে আল্লাহ আপনি আমার গঠন সুন্দর করেছেন, কাজেই আপনি আমার চরিত্রকে সুন্দর করে দিন।)”[1]



[1] মুসনাদ আবী ইয়ালা: ১/২৪৩; আত তায়ালিসী: ১/২৫৬; মুসনাদ আহমাদ: ১/২০৩; মাজমাউয যাওয়াইদ: ১০/১৭৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৭৪ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (74).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح بشاهده، وإسناده حسن، عوسجة بن الرماح، وثقه ابن معين والمؤلف، وقال الدارقطني: شبه المجهول لا يروي عنه غير عاصم لا يحتج به، لكن يعتبر به، وباقي رجاله ثقات. وعاصم: هو ابن سليمان الأحول.









সহীহ ইবনু হিব্বান (960)


960 - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ سُلَيْمَانَ بِالْفُسْطَاطِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ مُحْرِزٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ مِسْعَرِ بْنِ كِدَامٍ، عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ، عَنْ عَمِّهِ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «اللَّهُمَّ جَنِّبْنِي مُنْكَرَاتِ الْأَخْلَاقِ، وَالْأَهْوَاءِ، وَالْأَسْوَاءِ، وَالْأَدْوَاءِ». [5: 12]
رقم طبعة با وزير = (956)




যিয়াদ বিন ইলাকা তাঁর চাচা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, اللَّهُمَّ جَنِّبْني مُنْكَرَاتِ الْأَخْلَاقِ وَالْأَهْوَاءِ وَالْأَسْوَاءِ وَالْأَدْوَاءِ (হে আল্লাহ, আপনি আমাকে দূরে রাখুন খারাপ চরিত্র, প্রবৃত্তি, মন্দ কাজ ও অসুখ-বিসুখ থেকে।)[1]



[1] তিরমিযী: ৩৫৯১; আত তাবারনী: ১৯/১৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ২৪৭১ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (2471 / التحقيق الثاني)، «الظلال» (1/ 12 / 13).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، محمد بن علي بن محرز: بغدادي نزل مصر، وكان صديقاً للامام أحمد وجاره قال ابن أبي حاتم 8/ 27: كتب عنه أبي بمصر، وسألته عنه، فقال: كان ثقة، وذكره المؤلف في «الثقات» 9/ 127، وباقي رجاله ثقات رجال الشيخين، وأبو أسامة: هوحماد بن أسامة.