হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (961)


961 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا فَيَّاضُ بْنُ زُهَيْرٍ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عُبَادَةَ بْنِ مُسْلِمٍ الْفَزَارِيِّ، عَنْ جُبَيْرِ بْنِ أَبِي سُلَيْمَانَ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، يَقُولُ: لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَعُ هَؤُلَاءِ الدَّعَوَاتِ حِينَ يُمْسِي وَحِينَ يُصْبِحُ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي، وَدُنْيَايَ، وَأَهْلِي، وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي، وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ، وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي، وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي». [5: 12] [ص:242] قَالَ وَكِيعٌ: يَعْنِي: الْخَسْفَ.
رقم طبعة با وزير = (957)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দু‘আগুলো সকাল বিকেল পড়া ছাড়তেন না। (দু‘আগুলো হলো) اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي اللهم احفظني من بين يدي ومن خلقي وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِي وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে দুনিয়া ও আখেরাতে নিরাপত্তা চাচ্ছি। হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে চাচ্ছি ক্ষমা ও নিরাপত্তা আমার দ্বীন, দুনিয়া, পরিবার-পরিজন ও সম্পদের বিষয়ে। হে আল্লাহ, আপনি আমার দোষ-ত্রুটিগুলো গোপন রাখুন, আমার ভয়-ভীতির বিষয়গুলোতে নিরাপত্তা দান করুন। হে আল্লাহ, আপনি আমাকে হেফাযত করুন আমার সামনে থেকে, আমার পিছন থেকে, আমার ডান থেকে, আমার বাম থেকে এবং আমার উপর থেকে। আর আমি আপনার কাছে আশ্রয় চাই নিচের দিক থেকে অকস্মাৎ আক্রান্ত হওয়া থেকে।)”[1] ইমাম ওয়াকী‘ রহিমাহুল্লাহ বলেন, “নিচের দিক থেকে অকস্মাৎ আক্রান্ত হওয়া” দ্বারা উদ্দেশ্য হলো ভূমিধ্বস।”



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৪০; মুসনাদ আহমাদ: ২/২৫; ইবনু মাজাহ: ৩৮৭১; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ১২০০; হাকিম: ১/৫১৭-৫১৮; নাসাঈ: ৮/২৮২; তাবারানী আল কাবীর: ১৩২৯৬; আবূ দাঊদ: ৫০৭৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ২৩৯৭ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الكلم الطيب» (27)، المشكاة، (2397 / التحقيق الثاني).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن. فياض بن زهير ذكره المؤلف في «الثقات» 9/ 11 وقال: من أهل نسا يروى عن وكيع بن الجراح وجعفر بن عون، حدثنا عنه محمد بن أحمد بن أبي عون وغيره منْ شيوخنا، مات بعد سنة خمسين ومئتين. وقد تابعه غير واحد عليه، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (962)


962 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ عَمْرِو بْنِ عَاصِمٍ الثَّقَفِيِّ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي مَا أَقُولُ إِذَا أَصْبَحْتُ، وَإِذَا أَمْسَيْتُ، قَالَ: «قُلِ: اللَّهُمَّ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ» [ص:243] قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُلْهُ إِذَا أَصْبَحْتَ وَإِذَا أَمْسَيْتَ وَإِذَا أَخَذْتَ مَضْجَعَكَ» [1: 104]
رقم طبعة با وزير = (958)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যখন আমি সকাল ও বিকেল করবো, তখন আমি কী বলবো?”রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আপনি বলুন, اللَّهُمَّ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ فاطر السماوات والأرض رب كل شيء وملكيه أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ (হে আল্লাহ, দৃশ্য ও অদৃশ্যের জ্ঞাতা, আসমানসমূহ ও জমিনের স্রষ্টা, সকল কিছুর প্রভু ও অধিপতি, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আমি আপনার কাছে আশ্রয় চাই নিজের নফসের অনিষ্টতা, শয়তান ও তার অংশীদারের অনিষ্টতা থেকে ।)” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আপনি এটি বলুন, যখন আপনি সকালে উপনীত হবেন, যখন বিকেলে উপনীত হবেন আর যখন আপনি বিছানা গ্রহণ করবেন।” [1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৩৭; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ১২০২; আত তায়ালিসী: ১/২৫১; তিরমিযী: ৩৩৯২; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১১; দারেমী: ২/২৯২; হাকিম: ১/৫১৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৭৫৩ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الكلم الطيب» (22)، «الصحيحة» (2853).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح غير عمرو بن عاصم الثقفي، وهو ثقة.









সহীহ ইবনু হিব্বান (963)


963 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الشَّعْثَاءِ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنِ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ سُوَيْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا أَصْبَحَ: «أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، أَسْأَلُكَ مِنْ [ص:244] خَيْرِ هَذَا الْيَوْمِ، وَمِنْ خَيْرِ مَا فِيهِ، وَخَيْرِ مَا بَعْدَهُ. وَأَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ، وَالْهَرَمِ، وَسُوءِ الْعُمُرِ، وَفِتْنَةِ الدَّجَّالِ، وَعَذَابِ الْقَبْرِ»، وَإِذَا أَمْسَى، قَالَ مِثْلَ ذَلِكَ، قَالَ الْحَسَنُ بْنُ عُبَيْدِ اللَّهِ: وَحَدَّثَنِي زُبَيْدٌ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ سُوَيْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ كَانَ يَقُولُ فِيهِ: «لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ» [5: 12]
رقم طبعة با وزير = (959)




আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সকালে উপনীত হতেন, তখন বলতেন, أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ أَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذَا الْيَوْمِ وَمِنْ خَيْرِ مَا فِيهِ وَخَيْرِ مَا بَعْدَهُ وَأَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَسُوءِ الْعُمُرِ وَفِتْنَةِ الدَّجَّالِ وَعَذَابِ الْقَبْرِ (আমরা সকালে উপনীত হলাম, রাজত্বও আল্লাহর জন্য সকালে উপনীত হলো আর আল্লাহর জন্যই সকল প্রশংসা। আমি আপনার কাছে এই দিন, এর মাঝে যা রয়েছে এবং এর পরে যা রয়েছে, তার কল্যাণ চাচ্ছি এবং আমি আপনার কাছে পানাহ চাই অলসতা, বার্ধক্য, মন্দ আয়ুস্কাল, দাজ্জালের ফেতনা এবং কবরের আযাব থেকে।) রাবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিকেলেও এরকম কথা বলতেন।” আব্দুল্লাহ বিন মাস‘ঊদ থেকে অপর সানাদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখানে বলতেন, لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই, তাঁর জন্যই সকল রাজত্ব, তাঁর জন্যই সকল প্রশংসা, আর তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৩৮; সহীহ মুসলিম: ২৭২৩; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ২৩; মুসনাদ আহমাদ: ১/৪৪০; সহীহ মুসলিম: ২৭২৩; আবূ দাঊদ: ৫০৭১; তিরমিযী: ৩৩৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীক আলাল কালিমিত তয়্যিব: ১৮ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على الكلم الطيب» (18).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وأبو الشعثاء: اسمه علي بن الحسن بن سليمان الحضرمي.









সহীহ ইবনু হিব্বান (964)


964 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو نَصْرٍ التَّمَّارُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا أَصْبَحَ: «[ص:245] اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ الْمَصِيرُ». [5: 12]
رقم طبعة با وزير = (960)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সকালে উপনীত হতেন, তখন বলতেন, اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ المصير (হে আল্লাহ, আপনার মাধ্যমেই আমরা সকালে উপনীত হলাম, আপনার মাধ্যমেই আমরা সকালে উপনীত হবো, আপনার মাধ্যমেই আমরা মৃত্যুবরণ করবো আর আপনার দিকেই আমাদের প্রত্যাবর্তন।)”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৪৪; মুসনাদ আহমাদ: ২/৩৫৪; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৬২ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (262)، والمحفوظ: «وإليك النُّشور».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (965)


965 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ،، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ: حَدَّثَنَا سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ إِذَا أَصْبَحَ: «اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ الْمَصِيرُ». [5: 12]
رقم طبعة با وزير = (961)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সকালে উপনীত হতেন, তখন বলতেন, اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ المصير (হে আল্লাহ, আপনার মাধ্যমেই আমরা সকালে উপনীত হলাম, আপনার মাধ্যমেই আমরা সকালে উপনীত হবো, আপনার মাধ্যমেই আমরা মৃত্যুবরণ করবো আর আপনার দিকেই আমাদের প্রত্যাবর্তন।)”[1]



[1] আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৫৬৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩২৫; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ১১১৯; আবূ দাঊদ: ৫০৬৮; তিরমিযী: ৩৩৯১; ইবনু মাজাহ: ৩৮৬৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৬২ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» -أيضاً-.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (966)


966 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ الْخَلِيلِ، قَالَ: حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: جَاءَتْ فَاطِمَةُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَسْأَلُهُ خَادِمًا، فَقَالَ لَهَا: «قُولِي: اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ السَّبْعِ، وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ، أَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ، وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ، مُنْزِلَ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْفُرْقَانِ، فَالِقَ الْحَبِّ وَالنَّوَى، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ، أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ، وَأَنْتَ الْآخَرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ، اقْضِ عَنَّا الدَّيْنَ، وَاغْنِنَا مِنَ الْفَقْرِ» *. [1: 104]
رقم طبعة با وزير = (962) 6568710726




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার ফাতিমা রাদ্বিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন একজন খাদেম চেয়ে নেওয়ার জন্য, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বলেন, “তুমি বলো, اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ أَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ مُنْزِلَ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْفُرْقَانِ فَالِقَ الْحَبِّ وَالنَّوَى أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ وَأَنْتَ الْآخَرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ اقْضِ عَنَّا الدَّيْنَ وَاغْنِنَا مِنَ الْفَقْرِ (হে আল্লাহ, সপ্ত আসমানের প্রভু, মহান আরশের প্রভু, আমাদের প্রভু, প্রতিটি জিনিসের প্রভু, আপনি সর্বোচ্চ, সুতরাং আপনার উপর কোন কিছু নেই, আপনি সবচেয়ে নিকটে, কাজেই আপনার চেয়ে নিকটে আর কেউ নেই, তাওরাত, ইঞ্জিল ও ফুরকানের অবতরণকারী, শস্যবীজ ও ফলের আঁটি বিদীর্ণ করে বৃক্ষ উদগতকারী, আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি প্রতিটি জিনিসের অনিষ্টতা থেকে, যার ললাট আপনি ধারণ করে আছেন। আপনি প্রথম, কাজেই আগে আর কেউ নেই, আপনি শেষ, কাজেই আপনার পরে আর কোন কিছু নেই, আপনি আমাদের ঋণ পরিশোধ করে দিন এবং আপনি আমাদেরকে দরিদ্রতা থেকে স্বাবলম্বী করুন।) [1]



[1] সহীহ মুসলিম: ২৭১৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২৬২; ইবনু মাজাহ: ৩৮৩১; মুসনাদ আহমাদ: ২/৩৮১; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ১২১২; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৭৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহুল আদাবুল মুফরাদ: ৯৩০ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح الأدب المفرد» (930 / التعليق): م. * قال الشيخ: عزا المعلِّقُ هنا في «طبعة المؤسسة» (3/ 246) هذا الحديث لجمع مِنَ المُصَنِّفينَ؛ منهم: البُخاريُّ في «الأدب المفرد» (1212)! وهو مِنْ أَوهَامِه الكثِيرَة فِي التخريج؛ فإِنَّ البُخاريّ إِنَّمَا رواهُ بالرَّقم الَّذي ذَكَرَه بلفظ: كان رسول الله صلى الله عليه وسلم يقولُ إِذَا أَوى إِلَى فِرَاشِه ... فذكر الدُّعَاء. وهو روايةً لمسلمٍ، فهذا من فعله صلى الله عليه وسلم عند النوم. وحديث الباب مِنْ أمرِه صلى الله عليه وسلم لفاطمة - رضي الله عنها - أمراً مُطْلقاً، غيرَ مُقَيَّدٍ بِالنَّومِ فَشَتَّانَ ما بينهما!




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، أبو كريب: محمد بن العلاء، وأبو أسامة: حماد بن أسامة.









সহীহ ইবনু হিব্বান (967)


967 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّغْوَلِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرِ بْنِ الْحَكَمِ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: حَدَّثَنِي يَزِيدُ النَّحْوِيُّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: جَاءَ أَبُو سُفْيَانَ بْنُ حَرْبٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا مُحَمَّدُ أَنْشُدُكَ اللَّهَ وَالرَّحِمَ فَقَدْ أَكَلْنَا الْعِلْهِزَ - يَعْنِي الْوَبَرَ وَالدَّمَ - فَأَنْزَلَ اللَّهُ: {وَلَقَدْ أَخَذْنَاهُمْ بِالْعَذَابِ، فَمَا اسْتَكَانُوا لِرَبِّهِمْ وَمَا يَتَضَرَّعُونَ}. [المؤمنون: 76] [3: 64]
رقم طبعة با وزير = (963)




ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আবূ সুফিয়ান বিন হারব রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন, “হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আপনাকে আল্লাহ এবং রক্ত সম্পর্কের দোহাই দিয়ে বলছি, আমরা তো পশম, রক্ত এসব খেয়েছি!” তখন এই আয়াত অবতীর্ণ হলো وَلَقَدْ أَخَذْنَاهُمْ بِالْعَذَابِ فما استكانوا لربهم وما يتضرعون (অবশ্যই আমরা তাদেরকে শাস্তি দিয়ে পাকড়াও করেছি, অতঃপর তারা বিনীত হয়নি এবং ক্রন্দনও করেনি।) (সূরা আল মু‘মিনূন: ৭৬।)[1]



[1] আত তাবারানী আল কাবীর: ১২০৩৮; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ৭/৭৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৯৬৩ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح الإسناد.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (968)


968 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ يُحَدِّثُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «لَا يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ الْمَوْتَ لِضُرٍّ نَزَلَ بِهِ، فَإِنْ كَانَ لَا بُدَّ فَاعِلًا فَلْيَقُلْ: أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِي».
رقم طبعة با وزير = (964)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোন ক্ষতি নেমে আসার কারণে তোমাদের কেউ যেন অবশ্যই মৃত্যু কামনা না করে, যদি দু‘আ করতেই হয়, তবে সে যেন বলে, أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الوفاة خيراً لي (আমাকে বাঁচিয়ে রাখুন, যতক্ষন বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর হয়, আর আমাকে মৃত্যু দান করুন, যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর হবে।)”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/২৮১; আত তায়ালিসী: ১/১৫২; সহীহ আল বুখারী: ৬৩৫১; সহীহ মুসলিম: ২৬৮০; তিরমিযী: ২৯৭১; নাসাঈ: ৪/৩; আবূ দাঊদ: ৩১০৮; সুনান বাইহাকী: ৩/৩৭৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৪৪৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানায়েয: ১২ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحكام الجنائز» (12): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، على شرط الشيخين. محمد: هو ابن جعفر المدني المعروف بغندر.









সহীহ ইবনু হিব্বান (969)


969 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي حُمَيْدٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ الْمَوْتَ مِنْ ضُرٍّ نَزَلَ بِهِ، وَلَكِنْ لِيَقُلِ: اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِي». [5: 12]
رقم طبعة با وزير = (965)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোন ক্ষতি নেমে আসার কারণে তোমাদের কেউ যেন অবশ্যই মৃত্যু কামনা না করে, বরং সে যেন বলে, اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لي (হে আল্লাহ, আমাকে বাঁচিয়ে রাখুন, যতক্ষন বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর হয়, আর আমাকে মৃত্যু দান করুন, যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর হবে।)”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/১০৪; নাসাঈ: ৪/৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানায়েয: ১২ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير يحيى المقابري، فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (970)


970 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْجَلِيلِ بْنُ عَطِيَّةَ، عَنْ جَعْفَرِ بْنِ مَيْمُونٍ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «دَعَوَاتُ الْمَكْرُوبِ: اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو، فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ»
رقم طبعة با وزير = (966)




আবূ বাকরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “বিপদগ্রস্থ ব্যক্তির দু‘আ হলো, اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ (হে আল্লাহ, আপনার রহমতই আমি আশা করি, কাজেই আপনি চোখের পলকের জন্যও আমাকে নিজের দিকে সোপর্দ করবেন না। আপনি আমার সমস্ত বিষয় সংশোধন করে দিন। আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই।)[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/১৯৬; মুসনাদ আহমাদ: ৫/৪২; আবূ দাঊদ: ৫০৯০; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৬৫১; ইমাম ‍বুখারী, আদাবুল মুফরাদ: ৭০১; মাজমা‘উয যাওয়াইদ: ১০/১৩৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সম্ভাব্য হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (তামামুল মিন্নাহ: ২৩২ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «تمام المنة» (232)، «تخريج الكلم» (121)، «التعليق الرغيب» (3/ 42).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده محتمل للتحسين، عبد الجليل بن عطيه، صدوق يهم، وجعفو بن ميمون: صدوق يخطيء، وباقي رجاله ثقات. وأبو بكرة: هو نفيع بن الحارث.









সহীহ ইবনু হিব্বান (971)


971 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ مَرْزُوقٍ، قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ الْقَطَّانُ *، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَرَجَ ثَلَاثَةٌ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ يَرْتَادُونَ لِأَهْلِهِمْ، فَأَصَابَتْهُمُ السَّمَاءُ، فَلَجَؤُوا إِلَى جَبَلٍ، فَوَقَعَتْ عَلَيْهِمْ صَخْرَةٌ، فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ: عَفَا الْأَثَرُ، وَوَقَعَ الْحَجَرُ، وَلَا يَعْلَمُ مَكَانَكُمْ إِلَّا اللَّهُ، ادْعُوا اللَّهَ بِأَوْثَقِ أَعْمَالِكُمْ. فَقَالَ أَحَدُهُمُ: اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّهُ كَانَتِ امْرَأَةٌ تُعْجِبُنِي، فَطَلَبْتُهَا، فَأَبَتْ عَلَيَّ، فَجَعَلْتُ لَهَا جُعْلًا، فَلَمَّا قَرَّبَتْ نَفْسَهَا، تَرَكْتُهَا، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي إِنَّمَا فَعَلْتُ ذَلِكَ رَجَاءَ رَحْمَتِكَ، وَخَشْيَةَ عَذَابِكَ، فَافْرُجْ عَنَّا، فَزَالَ ثُلُثُ الْجَبَلِ. فَقَالَ الْآخَرُ: اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّهُ كَانَ لِي وَالِدَانِ، وَكُنْتُ أَحْلُبُ لَهُمَا فِي إِنَائِهِمَا، فَإِذَا أَتَيْتُهَا، وَهُمَا نَائِمَانِ، قُمْتُ قَائِمًا حَتَّى يَسْتَيْقِظَا، فَإِذَا اسْتَيْقَظَا شَرِبَا، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي [ص:252] فَعَلْتُ ذَلِكَ رَجَاءَ رَحْمَتِكَ وَخَشْيَةَ عَذَابِكَ فَافْرُجْ عَنَّا فَزَالَ ثُلُثُ الْحَجَرِ. فَقَالَ الثَّالِثُ: اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي اسْتَأْجَرْتُ أَجِيرًا يَوْمًا فَعَمِلَ لِي نِصْفَ النَّهَارِ، فَأَعْطَيْتُهُ أَجْرَهُ فَتَسَخَّطَهُ وَلَمْ يَأْخُذْهُ، فَوَفَّرْتُهَا عَلَيْهِ حَتَّى صَارَ مِنْ كُلِّ الْمَالِ، ثُمَّ جَاءَ يَطْلُبُ أَجْرَهُ فَقُلْتُ: خُذْ هَذَا كُلَّهُ، وَلَوْ شِئْتَ لَمْ أُعْطِهِ إِلَّا أَجْرَهُ، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ رَجَاءَ رَحْمَتِكَ وَخَشْيَةَ عَذَابِكَ فَافْرُجْ عَنَّا، قَالَ: فَزَالَ الْحَجَرُ وَخَرَجُوا يَتَمَاشَوْنَ» [1: 12]
رقم طبعة با وزير = (967) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ «فَوَفَّرْتُهَا عَلَيْهِ» بِمَعْنَى قَوْلِهِ: فَوَفَّرْتُهَا لَهُ، وَالْعَرَبُ فِي لُغَتِهَا تُوقِعُ «عَلَيْهِ» بِمَعْنَى «لَهُ». وَسَعِيدُ بْنُ أَبِي الْحَسَنِ سَمِعَ أَبَا هُرَيْرَةَ بِالْمَدِينَةِ، لِأَنَّهُ بِهَا نَشَأَ، وَالْحَسَنُ لَمْ يَسْمَعْ مِنْهُ لِخُرُوجِهِ عَنْهَا فِي يَفَاعَتِهِ.




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের পূর্ববর্তী জাতীর তিনজন লোক তাদের পরিবারের জীবিকা অনুসন্ধানের জন্য বের হন, অতঃপর তাদেরকে বৃষ্টি পেয়ে বসে ফলে তারা একটি পাহাড়ে আশ্রয় নেন অতঃপর তাদের উপর একটি পাথর পড়ে যায়। তখন তারা একে অন্যকে বললো, “আমাদের পদচিহ্নগুলো মুছে গেছে, আমাদের উপর পাথর এসে পড়েছে, আর তোমাদের অবস্থান আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, অতএব তোমরা তোমাদের সবচেয়ে নির্ভরযোগ্য আমলের মাধ্যমে আল্লাহর কাছে দু‘আ করো। অতঃপর তাদের একজন বললো, “হে আল্লাহ, যদি আপনি জানেন যে, একজন নারী আমার খুবই প্রিয় ছিল, অতঃপর আমি তার কাছে (খারাপ) প্রস্তাব করি, কিন্তু সে তাতে অস্বীকৃতি জানায়, অতঃপর আমি তার জন্য বিনিময় নির্ধারণ করি। অতঃপর যখন সে নিজেকে আমার কাছে সোপর্দ করে, তখন আমি তাকে ছেড়ে (কুকর্ম না করেই) চলে আসি। যদি আপনি জানেন যে, আমি সেই কাজটি আপনার রহমতের আশায় এবং আপনার ভয়ে করেছি, তবে আমাদের থেকে বিপদ উঠিয়ে নিন। ফলে পাথরের এক তৃতীয়াংশ সরে যায়। তাদের আরেকজন বললো, “হে আল্লাহ, যদি আপনি জানেন যে, আমার পিতামাতা ছিলেন আর আমি তাদেরকে তাদের পাত্রে দুধ পান করাতাম। অতঃপর একদিন তাদের কাছে দুধ নিয়ে আসলাম এমন অবস্থায় যে তারা ঘুমিয়ে গেছেন, তখন আমি তাদের জাগ্রত না হওয়া পর‌্যন্ত দাঁড়িয়ে থাকলাম। অতঃপর যখন তারা জাগ্রত হলেন, তখন তারা দুধ পান করেন। যদি আপনি জানেন যে, আমি সেই কাজটি আপনার রহমতের আশায় এবং আপনার ভয়ে করেছি, তবে আমাদের থেকে বিপদ উঠিয়ে নিন। ফলে পাথরের আরেক তৃতীয়াংশ সরে যায়। তৃতীয় জন বললো, “ হে আল্লাহ, যদি আপনি জানেন যে, আমি একদিন একজন মজুর নিয়োগ করেছিলাম, সে আমার জন্য অর্ধেক দিন কাজ করে, অতঃপর আমি তাকে তার মজুরী দিয়ে দেই কিন্তু সে তাতে অনীহা প্রকাশ করে এবং তা গ্রহন করে না। অতঃপর তা আমি কাজে লাগিয়ে বৃদ্ধি করতে থাকি, ফলে তা বিশাল সম্পদে পরিণত হয়ে যায়। তারপর সে ব্যক্তি আমার কাছে তার মাল চাইতে আসে, আমি তাকে বলি, “তুমি এসব সম্পদের সবগুলোই নিয়ে যাও “ আমি যদি চাইতাম, তবে তাকে শুধু মজুরীটুকুই দিতে পারতাম। যদি আপনি জানেন যে, আমি সেই কাজটি আপনার রহমতের আশায় এবং আপনার ভয়ে করেছি, তবে আমাদের থেকে বিপদ উঠিয়ে নিন। ফলে পুরো পাথরটি সরে যায়। আর তারা (গুহা থেকে) বের হয়ে হেঁটে চলে যায়।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “فَوَفَّرْتُهَا عَلَيْهِ (অতঃপর আমি তা তার উপর বৃদ্ধি করি) এর অর্থ হলো فَوَفَّرْتُهَا لَهُ (আমি তার জন্য তা বৃদ্ধি করি) আরবরা তাদের ভাষায় عَلَيْهِ (তার উপর) কে لَهُ (তার জন্য ) এই অর্থে ব্যবহার করে থাকে। সা‘ঈদ বিন হাসান মদীনায় হাদীস শ্রবণ করেন। কেননা তিনি মদীনায় বেড়ে উঠেছেন আর হাসান শৈশব কালে মদীনা থেকে চলে যাওয়ার কারণে তার কাছ থেকে হাদীস শ্রবণ করেননি।”



[1] বাযযার: ১৮৬৯; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ৮/১৪২, ১৪৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয ‍য‘ঈফা: ৬৫০৫ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر التعليق. * [عِمْرَانُ الْقَطَّانُ] قال الشيخ: هو ابن داود، وهو وسطٌ حَسنُ الحديث، قال الحافظ: «صدوق يهم». ومن طريقِهِ: أخرجه البزَّار (1869)، الطبرانِيُّ في «الأوسط» (1/ 137 / 1/ 2630)، وقال: «لم يروه عن قتادة عن سعيد بن أبي الحسن إِلاَّ عمران». وله عنده (1/ 281 / 1/ 2734) طريقٌ آخر، يَرويهِ داهر بن نوح، قال: نا عبد الله بن عَرَادةَ، قال: نا داود بن أبي هند، عن أبي العالية، عن أبي هريرة ... نحوه، وقال: «لم يروه، عن داود إلاَّ عبد الله بن عرادة، تَفَرَّد به داهر». قلت: ذكره المُؤلِّف في «الثقات» (8/ 238)، وقال: «ربما أخطأ». وقال الدارقطني: «ليس بالقويّ». فمثلُه يُستَشهدُ بِهِ. لكنَّ شَيْخهُ ابن عَرادةَ ضَعِيفٌ. إِلاَّ أَنَّ للحديثِ شَوَاهِدَ كثيرةً، عن جَمعٍ مِنَ الصَّحَابة؛ منهم ابن عمر وقد تقدم (894) وله طريقٌ ثالثٌ، عن أبي هريرة: رواه البزَّارُ (1866)، وَسَندهُ صَحِيحٌ على شرطِ مُسلمٍ. تنبيه!! رقم (894) = (897) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، عمران القطان: صدوق يهم، وباقي رجاله ثقات رجال الشيخين غير عمرو بن مرزوق، فمن رجال البخاري.









সহীহ ইবনু হিব্বান (972)


972 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا فُضَيْلُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ الْجُهَنِيُّ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ:، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا قَالَ عَبْدٌ قَطُّ، إِذَا أَصَابَهُ هَمٌّ أَوْ حُزْنٌ: اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ ابْنُ عَبْدِكَ ابْنُ أَمَتِكَ، نَاصِيَتِي بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي، وَنُورَ بَصَرِي، وَجِلَاءَ حُزْنِي، وَذَهَابَ هَمِّي، إِلَّا أَذْهَبَ اللَّهُ هَمَّهُ وَأَبْدَلَهُ مَكَانَ حُزْنِهِ فَرَحًا» , قَالُوا: يَا رَسُولَ اللَّهِ , يَنْبَغِي لَنَا أَنْ نَتَعَلَّمَ هَذِهِ الْكَلِمَاتِ؟، قَالَ: «أَجَلْ، يَنْبَغِي لِمَنْ سَمِعَهُنَّ أَنْ يَتَعَلَّمَهُنَّ». [1: 104]
رقم طبعة با وزير = (968)




ইবনু মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন বান্দাকে যদি কোন দুঃখ-কষ্ট বা দুশ্চিন্তা পেয়ে বসে, আর সে যদি বলে, اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ ابْنُ عَبْدِكَ ابْنُ أَمَتِكَ نَاصِيَتِي بِيَدِكَ مَاضٍ فِيَّ حُكْمُكَ عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي وَنُورَ بَصَرِي وَجِلَاءَ حُزْنِي وَذَهَابَ هَمِّي (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার বান্দা, আপনার বান্দার ছেলে, আপনার বান্দীর ছেলে, আমার ললাট আপনার হাতে, আমার ব্যাপারে আপনার ফায়সালা চলমান, আমার ব্যাপারে আপনার ফায়সালা ন্যায়সঙ্গত, আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনার প্রতিটি নামের বদৌলতে, যে নামে আপনি নিজেকে নামকরণ করেছেন, অথবা যা আপনি আপনার কিতাবে অবতীর্ণ করেছেন, অথবা যা আপনি আপনার সৃষ্টিজীবের কাউকে শিক্ষা দিয়েছেন, অথবা যা আপনি ইলমুল গাইবে নিজের কাছে সংরক্ষন করে রেখেছেন- (আপনার এসকল নামের উসিলায় প্রার্থনা করছি যে), আপনি কুরআনকে আমার হৃদয়ের বসন্ত, আমার দৃষ্টির ‍নূর, আমার দুঃখ-কষ্টের অপসারণকারী ও আমার দুশ্চিন্তার দূরকারী বানিয়ে দিবেন।) তবে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তার দুঃখ-কষ্টকে খুশি দ্বারা পরিবর্তন করে দিবেন।” সাহাবাগণ বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের কি তা শিক্ষা করা উচিৎ?” তিনি জবাবে বলেন, “হ্যাঁ, যে ব্যক্তি এগুলো শ্রবন করবে, তার জন্য উচিৎ হবে তা শিক্ষা করা।”[1]



[1] মুসনাদু আবী ইয়ালা: ২/২৪৯; মুসনাদ আহমাদ: ১/৩৯১; তাবারানী আল কাবীর: ১০৩৫২; মুসনাদুল হারিস ইবনু আবী উসামাহ: ২৫১ পৃষ্ঠা। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৯৯ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (199).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح، أبو خيثمة: هو زهير بن حرب، وأبو سلمة الجهني: هو موسى بن عبد الله، ويقال: ابن عبد الرحمن، ويقال في كنيته أيضاً: أبو عبد الله، وهو ثقة من رجال مسلم، وعده يعلى بن عبيد في أربعة كانوا بالكوفة من رؤساء الناس ونبلائهم، وقد ذكر المزي في «تهذيب الكمال» ورقة 694/ 2 من شيوخه القاسم بن عبد الرحمن، وقد التبس أمره على الذهبي والحسيني وابن حجر والهيثمي، فلم يعرفوه ووصفوه بالجهالة. وما انتهينا اليه من أنه موسى بن عبد الله الثقة هو الذي اسْتَقْرَبَهُ العلامة أحمد شاكر رحمه الله في تعليقه على «المسند» (3712)، وجزم به الأستاذ الشيخ ناصر الألباني في الأحاديث الصحيحة.









সহীহ ইবনু হিব্বান (973)


973 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ اغْفِرْ لِقَوْمِي فَإِنَّهُمْ لَا يَعْلَمُونَ». [5: 12]
رقم طبعة با وزير = (969) [ص:255] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: يَعْنِي هَذَا الدُّعَاءُ أَنَّهُ، قَالَ يَوْمَ أُحُدٍ لَمَّا شُجَّ وَجْهُهُ، قَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِقَوْمِي» ذَنْبَهُمْ بِي مِنَ الشَّجِّ لِوَجْهِي، لَا أَنَّهُ دُعَاءٌ لِلْكُفَّارِ بِالْمَغْفِرَةِ، وَلَوْ دَعَا لَهُمْ بِالْمَغْفِرَةِ لَأَسْلَمُوا فِي ذَلِكَ الْوَقْتِ لَا مَحَالَةَ.




সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, اللَّهُمَّ اغْفِرْ لقومي فإنهم لا يعلمون (হে আল্লাহ, আপনি আমার সম্প্রদায়কে ক্ষমা করে দিন, কেননা ওরা জানে না!)”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উহুদ যুদ্ধের সময়, যখন তাঁর চেহারা মুবারক আহত হয়েছিল, তখন তিনি এই দু‘আটি করেছিলেন, তিনি বলেছিলেন, اللَّهُمَّ اغْفِرْ لِقَوْمِي (হে আল্লাহ, আপনি আামার সম্প্রদায়কে ক্ষমা করে দিন) তারা যে আমার চেহারা আহত করে দিয়েছে, তাদের সে পাপ; এটা নয় যে, এটি কাফেরদের জন্য মাগফেরাত চেয়ে দু‘আ। আর এই সময় যদি তিনি তাদের জন্য মাগফেরাতের জন্য দুআ করতেন, তবে অবশ্যই তারা সেই সময় ইসলাম গ্রহণ করতো।”



[1] তারিখু ফাসাবী: ১/৩৩৮; আত তাবারানী: ৫৬৯৪; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ৬/১১৭; মুসনাদ আহমাদ: ১/৩৮০; বুখারী: ৩৪৭৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩১৭৫ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» (3175).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، رجاله رجال الصحيح إلا أن محمد بن فليح فيه كلام ينزل حديثة إلى رتبة الحسن.









সহীহ ইবনু হিব্বান (974)


974 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُسَيَّبِ بْنِ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عَقِيلٍ، قَالَ: حَدَّثَنَا سَهْلُ بْنُ حَمَّادٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «اللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ سَهْلًا إِذَا شِئْتَ». [5: 12]
رقم طبعة با وزير = (970)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, اللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ سَهْلًا إذا شئت (হে আল্লাহ, আপনি যা সহজ করেন, তাছাড়া আর কোন সহজ নেই, আর আপনিই যখন ইচ্ছা করেন, কঠিনকে সহজ করেন।)[1]



[1] ইবনু আল্লানের বর্ণনানুসারে ইবনু হাজার আসকালানী বিরচিত আমালিল আযকার: ৪/২৫; ইবনুস সুন্নী: ৩৫৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৬৪৩ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2643/ 2).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال مسلم غير محمد بن عبد الله بن عبيد فروى له أصحاب السنن. وصححه الحافظ ابن حجر في «أمالي الأذكار» فيما نقله ابن علان 4/ 25.









সহীহ ইবনু হিব্বান (975)


975 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي عُبَيْدٍ، مَوْلَى ابْنِ أَزْهَرَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «يُسْتَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَعَجَلْ فَيَقُولُ: قَدْ دَعَوْتُ فَلَمْ يُسْتَجَبْ لِي». [2: 43]
رقم طبعة با وزير = (571)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের দু‘আগুলো কবূল করা হয়, যতক্ষন না তাড়াহুড়া করে অতঃপর বলে, ‘আমি দু‘আ করলাম কিন্তু আমার দু‘আ কবূল করা হয়নি!’)”[1]

[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২১৩; মুসনাদ আহমাদ: ২/৪৮৭; সহীহ বুখারী: ৬৩৪০; সহীহ মুসলিম: ২৭৩৫; আবূ দাঊদ: ১৪৮৪; তিরমিযী: ৩৩৮৭; ইবনু মাজাহ: ৩৮৫৩; তাহাবী, মুশকিলুল আসার: ১/৩৭৪; আদাবুল মুফরাদ: ৬৫৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে ‍বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৩৪ ।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1334): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.









সহীহ ইবনু হিব্বান (976)


976 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ، قَالَ: «لَا يَزَالُ يُسْتَجَابُ لِلْعَبْدِ* مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ، أَوْ قَطِيعَةِ رَحِمٍ، مَا لَمْ يَسْتَعْجِلْ» , قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، مَا الِاسْتِعْجَالُ؟، قَالَ: «يَقُولُ: يَا رَبِّ قَدْ دَعَوْتُ، وَقَدْ دَعَوْتُ، فَمَا أَرَاكَ تَسْتَجِيبُ لِي، فَيَدَعُ الدُّعَاءَ». [2: 43]
رقم طبعة با وزير = (972)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “বান্দার দু‘আ কবূল করা হয়, যদি না সে কোন পাপ অথবা রক্ত সম্পর্ক ছিন্ন করার দু‘আ করে এবং যদি সে তাড়াহুড়া না করে।” বলা হলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাড়াহুড়া কী?” জবাবে তিনি বলেন, “সে বলে, হে আমার প্রতিপালক, আমি আপনার কাছে দু‘আ করলাম, আবারো দু‘আ করলাম, কিন্তু আমি আপনাকে আমার দু‘আ কবূল করতে দেখলাম না। ফলে সে দু‘আ করা ছেড়ে দেয়!”[1]



[1] সহীহ মুসলিম: ২৭৩৫; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৬৫৫; সুনান বাইহাকী: ৩/৩৫৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তানুযায়ী শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৩৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1334): م. * [لا يزال يستجاب للعبد] قال الشيخ: الأصل «لا يزال العبد»! والتصحيح من «صحيح مسلم» (8/ 87)، ومنه استدركت الزيادة الآتية، ثم رأيت هذا التصحيح مُطابقاً لما تقدَّم من الحديث إسناداً ومتناً (878). تنبيه!! رقم (878) = (881) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، يزيد بن موهب: هو يزيد بن خالد بن يزيد بن موهب ثقة، روى له أصحاب السنن، وباقي رجاله ثقات رجال الشيخين غيرمعاوية بن صالح، فمن رجال مسلم.









সহীহ ইবনু হিব্বান (977)


977 - أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْحَاقَ الْأَنْمَاطِيُّ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَقُلْ أَحَدُكُمُ: اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ، فَإِنَّهُ لَا مُسْتَكْرِهَ لَهُ، وَلَكِنْ [ص:258] لِيَعْزِمِ الْمَسْأَلَةَ». [2: 43]
رقم طبعة با وزير = (973)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কেউ বলবে না اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ (হে আল্লাহ, যদি আপনি চান, তবে আমাকে ক্ষমা করুন।) কেননা আল্লাহকে বাধ্যকারী কেউ নেই, তবে সে যেন চাওয়ার ক্ষেত্রে দৃঢ়তা অবলম্বন করে।)[1]



[1] মুসনাদ আহমাদ: ২/২৪৩; মুয়াত্তা ইমাম মালিক: ১/২১৩; সহীহ বুখারী: ৬৩৩৯; তিরমিযী: ৩৪৯৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/১৯৯; ইবনু মাজাহ: ৩৮৫৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩৯১; সহীহ মুসলিম: ২৬৭৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৩৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1333): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين وأبو الزناد هو عبد الله بن ذكوان القرشي، والأعرج: هو عبد الرحمن بن هرمز.









সহীহ ইবনু হিব্বান (978)


978 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ *، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ أَبِي السَّائِبِ قَاصِّ الْمَدِينَةِ، قَالَ: [ص:259] قَالَتْ عَائِشَةُ: «قُصَّ فِي الْجُمُعَةِ مَرَّةً، فَإِنْ أَبِيتَ فَمَرَّتَيْنِ، فَإِنْ أَبَيْتَ فَثَلَاثًا، وَلَا أَلْفِيَنَّكَ تَأْتِي الْقَوْمَ وَهُمْ فِي حَدِيثِهِمْ فَتَقْطَعَهُ عَلَيْهِمْ، وَلَكِنْ إِنِ اسْتَمَعُوا حَدِيثَكَ فَحَدِّثْهُمْ، وَاجْتَنِبِ السَّجْعَ فِي الدُّعَاءِ، فَإِنِّي عَهِدْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ يَكْرَهُونَ ذَلِكَ». [2: 110]
رقم طبعة با وزير = (974)




আমির শা‘বী রহিমাহুল্লাহ মদীনার ওয়ায়েয ইবনু আবী আস সায়িব এর ব্যাপারে আ‘ইশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, “তুমি সপ্তাহে একবার মানুষকে উপদেশ দিবে, যদি তুমি তা মানতে অস্বীকৃতি জানাও, তবে সপ্তাহে দুইবার, যদি সেটাও মানতে অস্বীকৃতি জানাও, তবে সপ্তাহে তিনবার। তবে আমি যেন তোমাকে অবশ্যই এমন না পাই যে, তুমি লোকদের কাছে এমন অবস্থায় যাবে যে, তারা তাদের আলাপ-চারিতায় লিপ্ত রয়েছে আর ‍তুমি গিয়ে তাদের আলোচনায় ছেদ ঘটাবে। বরং যদি তারা তোমার কথা স্বেচ্ছায় মনযোগ দিয়ে শ্রবণ করে, তবে তাদেরকে ‍তুমি হাদীস শুনাবে আর তুমি দু‘আর ক্ষেত্রে ছন্দময়তা থেকে বেঁচে থাকবে, কেননা আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর সাহাবীদেরকে পেয়েছি এমন অবস্থায় যে, তাঁরা এটাকে অপছন্দ করতেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/২১৭; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১/১৯১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৯৭৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - انظر التعليق. * [أبو معاوية] قال الشيخ: تَابعَه ابن عُليَّةَ، فقال أحمد (6/ 217): ثنا إسماعيل، قال، ثنا داود ... به؛ إلاَّ أَنَّهُ قال، عَنِ الشَّعبيّ قال: قالت عائشة لابن أبي السَّائبِ ... فذكرَه نَحوه. قلت: وهذا أصحُّ مِن روايةِ أَبِي معاوية - محمد بن حازم -؛ لأنَّ فيه كلاماً إِذَا روى، عن غير الأعمش، كما هنا. وأما إسماعيل - وهو ابن علية -؛ فهو ثقة حافظ. وعليه فالسند منقطع؛ الشعبي - واسمه: عامر - لم يسمع من عائشة؛ كما جزم بذلك غير ما واحد من الأئمة، فقول المعلق على طبعة المؤسسة (3/ 259): «إسناده صحيح؛ فإن الشعبي سمع من عائشة»! خطأ فاحش، لم يسبق إليه. نعم؛ قد وصلَه أبو يَعلَى (4475) من طريق حَمَّاد عن داود، عَنِ الشَّعْبِيّ، عن مسروق أنَّ عائشة قالت ... وهذا إسنادٌ صحيحٌ؛ إِنْ كَانَ حَمَّاد - وهو ابنُ سَلمة - قَد حَفظَه؛ فَإِنَّ فِي روايته، عن غير ثابت كلاماً. لكن له شاهدٌ قويٌّ: أخرجه البخاريُّ (6337)، عَنِ ابن عَبَّاسٍ قال: «حدِّثِ الناسَ كُلَّ جُمعةٍ مَرَّة ... »، والباقي مثلُه؛ فكأنَّهُ تَلَقَّاهُ من عَائِشَةَ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: ابن أبي السائب: قاص المدينة، لم أقف له على ترجمة، وباقي رجاله ثقات. واخرجه أحمد 6/ 217 عن إسماعيل بن إبراهيم عن داود، عن الشعبي، قال: قالت عائشة لابن أبي السائب، قاص أهل المدينة .. وهذا إسناد صحيح، فإن الشعبي روى عن عائشة وسمع منها.









সহীহ ইবনু হিব্বান (979)


979 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: جَاءَ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو الدَّوْسِيُّ إِلَى نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ دَوْسًا قَدْ عَصَتْ وَأَبَتْ، [ص:260] فَادْعُ اللَّهَ عَلَيْهِمْ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ اهْدِ دَوْسًا وَائْتِ بِهِمْ». [5: 12]
رقم طبعة با وزير = (975)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তুফাইল বিন আমর আদ দাওসী রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই দাওস গোত্র অবাধ্যচারণ করেছে এবং ঈমান আনয়ন করতে অস্বীকৃতি জানিয়েছে, কাজেই আপনি তাদের বিরুদ্ধে বদ-দু‘আ করুন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, اللهم اهْدِ دَوْساً وائْتِ بهم (হে আল্লাহ, আপনি দাওস গোত্রকে হেদায়েত দান এবং তাদেরকে আমার কাছে নিয়ে আসুন।)[1]



[1] সহীহ আল বুখারী: ৪৩৯২; মুসনাদ আহমাদ: ২/২৪৩; সহীহ ‍মুসলিম: ২৫২৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৯৪১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2941): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، وأبو عروبة: هو الحافظ الإمام محدث حران الحسين بن محمد بن أبي معشر مردود السلمي الحراني المتوفى سنة 318 هـ، تذكرة الحفاظ 2/ 774، ومحمد بن معمر هو ابن ربعي القيسي، وأبو نعيم: هو الفضل بن دكين، وسفيان هو الثوري.









সহীহ ইবনু হিব্বান (980)


980 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُسْلِمِ بْنِ بُدَيْلٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ دَوْسًا، فَقَالَ: إِنَّهُمْ ... فَذَكَرَ رِجَالَهُمْ وَنِسَاءَهُمْ، فَرَفَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ، فَقَالَ الرَّجُلُ: إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، هَلَكَتْ دَوْسٌ وَرَبِّ الْكَعْبَةِ فَرَفَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ وَقَالَ: «اللَّهُمَّ اهْدِ دَوْسًا». [5: 12]
رقم طبعة با وزير = (976)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে দাওস গোত্র সম্পর্কে বলেন, “তারা... অতঃপর তিনি তাদের নারী-পুরুষদের সম্পর্কে আলোচনা করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর দুই হাত ‍উঠান। তখন সেই লোক বলেন, “ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিঊন, কা‘বার প্রতিপালকের কসম! দাওস গোত্র ধ্বংস হয়ে গেছে!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর দুই হাত ‍উঠিয়ে বলেন, اللهم اهْدِ دَوْساً (হে আল্লাহ, আপনি দাওস গোত্রকে হেদায়েত দান করুন।)”[1]



[1] শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে উত্তম বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৯৪১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» -أيضا-.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد، مسلم بن بديل روى عنه جمع، ووثقه المؤلف، وباقي رجاله ثقات رجال الشيخين. وابن عون: هو عبد الله بن عون البصرىِ. وانظر الحديث المتقدم.