হাদীস বিএন


মুওয়াত্তা মালিক





মুওয়াত্তা মালিক (2710)


2710 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن يَحيَى بْنِ سَعِيدٍ، عَن سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ حَدَّثَهُ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ دَخَلَ بَيْتَ أُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ صَلى الله عَلَيهِ وَسَلمَ، وَفِي الْبَيْتِ صَبِيٌّ يَبْكِي، فَذَكَرُوا لَهُ أَنَّ بِهِ الْعَيْنَ، قَالَ عُرْوَةُ: فَقَالَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: أَلاَ تَسْتَرْقُونَ لَهُ مِنَ الْعَيْنِ؟.




উরওয়া ইবনুয যুবাইর (রাহঃ) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নবীজীর স্ত্রী উম্মে সালামা (রাদিয়াল্লাহু আনহা)-এর ঘরে প্রবেশ করলেন। সেই ঘরে একটি শিশু কাঁদছিল। তখন লোকেরা নবীজীকে জানাল যে, শিশুটিকে বদনজর (‘আইন) লেগেছে। উরওয়া (রাহঃ) বলেন, এরপর আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমরা কেন তার জন্য বদনজরের চিকিৎসার উদ্দেশ্যে রুকইয়াহ্ (শরীয়তসম্মত ঝাড়-ফুঁক) করছ না?