মুওয়াত্তা মালিক বি-রিওয়াইয়াতি মুহাম্মাদ
779 - أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، أَنّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم «نَهَى عَنْ بَيْعِ الْمُزَابَنَةِ، وَالْمُحَاقَلَةِ» .
وَالْمُزَابَنَةُ اشْتِرَاءُ الثَّمَرِ بِالتَّمْرِ، وَالْمُحَاقَلَةُ اشْتِرَاءُ الزَّرْعِ بِالْحِنْطَةِ، وَاسْتِكْرَاءُ الأَرْضِ بِالْحِنْطَةِ.
قَالَ ابْنُ شِهَابٍ: سَأَلْتُ عَنْ كِرَائِهَا بِالذَّهَبِ وَالْوَرِقِ، فَقَالَ: لا بَأْسَ بِهِ
সাঈদ ইবনুল মুসায়্যিব থেকে বর্ণিত, নিশ্চয় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) 'মুযাবানা' ও 'মুহাকালা' জাতীয় বেচাকেনা করতে নিষেধ করেছেন। 'মুযাবানা' হলো গাছস্থিত ফল শুকনো খেজুরের বিনিময়ে ক্রয় করা, আর 'মুহাকালা' হলো জমিতে থাকা ফসল গমের বিনিময়ে ক্রয় করা এবং গম দিয়ে জমি ভাড়া নেওয়া। ইবনু শিহাব বলেন: আমি সোনা ও রূপার বিনিময়ে জমি ভাড়া দেওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন: এতে কোনো অসুবিধা নেই।