মুওয়াত্তা মালিক বি-রিওয়াইয়াতি মুহাম্মাদ
802 - أَخْبَرَنَا ابْنُ أَبِي ذُؤَيْبٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُسَيْطٍ، عَنْ أَبِي حَسَنٍ الْبَزَّارِ، عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، كَرَّمَ اللَّهُ وَجْهَهُ، «أَنَّهُ نَهَى عَنْ بَيْعِ الْبَعِيرِ بِالْبَعِيرَيْنِ إِلَى أَجَلٍ، وَالشَّاةِ بِالشَّاتَيْنِ إِلَى أَجَلٍ»
وَبَلَغَنَا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم: «نَهَى عَنْ بَيْعِ الْحَيَوَانِ بِالْحَيَوَانِ نَسِيئَةً» فَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
আলী ইবনু আবী তালিব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি নির্দিষ্ট মেয়াদে একটি উটের বিনিময়ে দুটি উট এবং একটি ছাগলের বিনিময়ে দুটি ছাগল বিক্রি করতে নিষেধ করেছেন। আর আমাদের নিকট নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে এই মর্মে পৌঁছানো হয়েছে যে, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বাকীতে জীবজন্তুর বিনিময়ে জীবজন্তু বিক্রি করতে নিষেধ করেছেন। আমরা এই মতটিই গ্রহণ করি। এটি আবূ হানীফা (রাহিমাহুল্লাহ) এবং আমাদের অধিকাংশ ফকীহদের (ইসলামী আইনবিদ) মত।