মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল
441 - حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ شَيْخٍ مِنْ ثَقِيفٍ ذَكَرَهُ حُمَيْدٌ بِصَلاحٍ، ذَكَرَ أَنَّ عَمَّهُ أخْبَرَهُ: أَنَّهُ رَأَى عُثْمَانَ بْنَ عَفَّانَ جَلَسَ عَلَى الْبَابِ الثَّانِي مِنْ مَسْجِدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَعَا بِكَتِفٍ فَتَعَرَّقَهَا، ثُمَّ قَامَ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ، ثُمَّ قَالَ: جَلَسْتُ مَجْلِسَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَكَلْتُ مَا أَكَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَصَنَعْتُ مَا صَنَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ .
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [حسن لغيره وهذا إسناد ضعيف ]
৪৪১। সাকীফ গোত্রের এক বৃদ্ধ জানিয়েছেন যে, তাঁর চাচা বলেছেন, তিনি দেখলেন, উসমান বিন আফফান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের দ্বিতীয় দরজার ওপর এসে বসলেন, অতঃপর একটি কাঁধের গোশত চেয়ে পাঠালেন এবং তা আনা হলে তিনি তার সম্পূর্ণ গোশত হাড় থেকে তুলে খেলেন। তারপর তিনি উঠে নামায পড়লেন, ওযূ করলেন না। তারপর বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসতাম, তিনি যা খেতেন আমি তা খেতাম এবং তিনি যা যা করতেন, আমি তা করতাম।
442 - حَدَّثَنَا أَبُو سَعِيدٍ مَوْلَى بَنِي هَاشِمٍ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا زُهْرَةُ بْنُ مَعْبَدٍ، عَنْ أَبِي صَالِحٍ مَوْلَى عُثْمَانَ، أَنَّهُ حَدَّثَهُ، قَالَ: سَمِعْتُ عُثْمَانَ يَقُولُ بِمِنًى: يَا أَيُّهَا النَّاسُ، إِنِّي أُحَدِّثُكُمْ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: " رِبَاطُ يَوْمٍ فِي سَبِيلِ اللهِ أَفْضَلُ مِنْ أَلْفِ يَوْمٍ فِيمَا سِوَاهُ، فَلْيُرَابِطِ امْرُؤٌ كَيْفَ شَاءَ " هَلْ بَلَّغْتُ؟ قَالُوا: نَعَمْ. قَالَ: اللهُمَّ اشْهَدْ .
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [حديث حسن]
৪৪২। উসমানের মুক্ত গোলাম আবু সালেহ বলেন, আমি মীনায় উসমানকে বলতে শুনেছি, হে জনতা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে একটি হাদীস শুনেছি, সেটি তোমাদেরকে শুনাচ্ছি। তিনি বলেন, আল্লাহর পথে একদিন পাহারা দেয়া অন্য ক্ষেত্রে এক হাজার দিন পাহারা দেয়ার চেয়ে উত্তম। অতএব, প্রত্যেক মানুষের যেভাবে ইচ্ছা পাহারা দেয়া উচিত। আমি কথাটা পৌছে দিয়েছি তো? সবাই বললোঃ হ্যাঁ। তিনি বললেনঃ হে আল্লাহ তুমি সাক্ষী থাক।
[তিরমিযী-১৬৬৭, নাসায়ী-৩৯, ৪০/৬, মুসনাদে আহমাদ-৪৭০, ৪৭৭, ৫৫৮]
443 - حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، - يَعْنِي مَوْلَى بَنِي هَاشِمٍ - حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ إِبْرَاهِيمَ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي ذُبَابٍ، عَنْ أَبِيهِ: أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ صَلَّى بِمِنًى أَرْبَعَ رَكَعَاتٍ، فَأَنْكَرَهُ النَّاسُ عَلَيْهِ، فَقَالَ: يَا أَيُّهَا النَّاسُ، إِنِّي تَأَهَّلْتُ بِمَكَّةَ مُنْذُ قَدِمْتُ، وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: " مَنْ تَأَهَّلَ فِي بَلَدٍ فَلْيُصَلِّ صَلاةَ الْمُقِيمِ " .
تحقيق الحافظ ابن حجر العسقلاني: [أخرجه أحمد، والبيهقي. هذا الحديث لا يصح؛ لأنه منقطع، وفي رواته من لا يحتج به.] {الفتح (570/2).}
৪৪৩। আবু যুবাব তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, উসমান বিন আফফান মীনায় চার রাকআত করে নামায পড়তেন, (অর্থাৎ কসর করতেন না)। লোকেরা এ ব্যাপারে তার নিকট অসন্তোষ ব্যক্ত করলো। তখন উসমান বললেন, হে জনতা, আমি যেদিন মক্কায় এসেছি, সেদিন থেকেই এখানকার স্থায়ী অধিবাসী হয়েছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোন শহরে স্থায়ী হয়ে যায়, সে যেন স্থায়ী বসবাসকারীর মত নামায পড়ে। (মীনাকে মক্কার অন্তর্ভুক্ত ধরা হয়।)
[মুসনাদে আহমাদ-৫৫৯]
444 - حَدَّثَنَا أَبُو سَعِيدٍ مَوْلَى بَنِي هَاشِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ وَرْدَانَ، قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، يَقُولُ: سَمِعْتُ عُثْمَانَ يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ، وَهُوَ يَقُولُ: كُنْتُ أَبْتَاعُ التَّمْرَ مِنْ بَطْنٍ مِنَ الْيَهُودِ يُقَالُ لَهُمْ: بَنُو قَيْنُقَاعَ، فَأَبِيعُهُ بِرِبْحٍ، فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: " يَا عُثْمَانُ، إِذَا اشْتَرَيْتَ فَاكْتَلْ، وَإِذَا بِعْتَ فَكِلْ " .
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [حديث حسن]
৪৪৪৷ সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন, উসমান বিন আফফানকে মসজিদের মিম্বারে ভাষণ দিতে শুনেছি। তিনি বলছিলেনঃ আমি বনু কাইনুকা নামক ইহুদী গোত্রের কাছ থেকে খুরমা কিনতাম, অতঃপর তা মুনাফা নিয়ে বিক্রি করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতে পেরে বললেনঃ হে উসমান, যখন কিনবে মেপে কিনবে, আর যখন বিক্রি করবে মেপে বিক্রি করবে।
[ইবনু মাজাহ-২২৩০, মুসনাদে আহমাদ-৪৪৫, ৫৬০]
445 - حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ وَرْدَانَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، فَذَكَرَ مِثْلَهُ .
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [حديث حسن]
৪৪৫। হাদীস নং ৪৪৪ দ্রষ্টব্য। [দেখুন পূর্বের হাদিস]
446 - حَدَّثَنَا عُبَيْدُ بْنُ أَبِي قُرَّةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ قَالَ: بِسْمِ اللهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ، لَمْ يَضُرَّهُ شَيْءٌ " .
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده حسن]
৪৪৬। উসমানের ছেলে আবান তার পিতা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি বলবেঃ
بِسْمِ اللهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
(সেই আল্লাহর নামে, যাঁর নামের সাথে আকাশ ও পৃথিবীতে কোন কিছুই ক্ষতি করতে পারে না। তিনি সর্ব শ্রোতা, সর্বজ্ঞ কোন কিছুই তার ক্ষতি করতে পারে না।)
[আল হাকেম-৫৪১/১, আবু দাউদ-৫০৮৯, ইবনু মাজাহ-৩৮৬৯, তিরমিযী-৩৩৮৮, মুসনাদে আহমাদ-৪৭৪, ৫২৮]
447 - حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الْخَفَّافُ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ مُسْلِمِ بْنِ يَسَارٍ، عَنْ حُمْرَانَ بْنِ أَبَانَ أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " إِنِّي لَأَعْلَمُ كَلِمَةً لَا يَقُولُهَا عَبْدٌ حَقًّا مِنْ قَلْبِهِ إِلَّا حُرِّمَ عَلَى النَّارِ " فَقَالَ لَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ: أَنَا أُحَدِّثُكَ مَا هِيَ؟ هِيَ كَلِمَةُ الْإِخْلاصِ الَّتِي أَلْزَمَهَا اللهُ تَبَارَكَ وَتَعَالَى مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ، وَهِيَ كَلِمَةُ التَّقْوَى الَّتِي أَلَاصَ عَلَيْهَا نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَمَّهُ أَبَا طَالِبٍ عِنْدَ الْمَوْتِ: شَهَادَةُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ .
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده قوي]
৪৪৭। উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, আমি এমন একটা কথা জানি, যা কোন ব্যক্তি আন্তরিকভাবে বললে সে জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে। উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তৎক্ষণাত বললেন, আমি তোমাকে বলবো সেটি কী? তা হচ্ছে, একত্বের বাণী, যা দ্বারা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও তাঁর সাহাবীদেরকে সম্মানিত করেছেন? সেটি হচ্ছে সেই তাকওয়ার বাণী, যা আল্লাহর নবী তার চাচা আবু তালিবকে মৃত্যুর সময়ে অত্যন্ত আগ্রহের সাথে শেখাতে চেয়েছিলেন। সেটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই) বলে সাক্ষ্য দান।
448 - حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا الْحُسَيْنُ - يَعْنِي الْمُعَلِّمَ - عَنْ يَحْيَى - يَعْنِي ابْنَ أَبِي كَثِيرٍ - أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ أخْبَرَهُ أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَنِيَّ أَخْبَرَهُ: أَنَّهُ سَأَلَ عُثْمَانَ بْنَ عَفَّانَ، قُلْتُ: أَرَأَيْتَ إِذَا جَامَعَ امْرَأَتَهُ وَلَمْ يُمْنِ؟ فَقَالَ عُثْمَانُ: يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلاةِ، وَيَغْسِلُ ذَكَرَهُ. وَقَالَ عُثْمَانُ: سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَسَأَلْتُ عَنْ ذَلِكَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، وَالزُّبَيْرَ بْنَ الْعَوَّامِ، وَطَلْحَةَ بْنَ عُبَيْدِ اللهِ، وَأُبَيَّ بْنَ كَعْبٍ، فَأَمَرُوهُ بِذَلِكَ .
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده صحيح على شرط الشيخين]
৪৪৮। যায়িদ বিন খালিদ আল জুহানী উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কে জিজ্ঞাসা করেন, যদি কেউ স্ত্রী সহবাস করে কিন্তু বীর্যপাত না করে, তবে সে কী করবে? উসমান বললেন, নামাযের ওযুর মত ওযু করবে এবং পুরুষাঙ্গ ধুয়ে ফেলবে। উসমান আরো বলেন, আমি এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শুনেছি। পরে আলী বিন আবি তালিব, যুবাইর ইবনুল আওয়াম, তালহা বিন আবদুল্লাহ ও উবাই বিন কাবকেও এ বিষয়ে জিজ্ঞাসা করি। তারাও একই আদেশ দেন।*
[বুখারী-২৯২, মুসলিম-৩৪৭, ইবনু খুযাইমা-২২৪, মুসনাদে আহমাদ-৪৫৮]
449 - حَدَّثَنَا عُبَيْدُ بْنُ أَبِي قُرَّةَ، قَالَ: سَمِعْتُ مَالِكَ بْنَ أَنَسٍ، يَقُولُ:{نَرْفَعُ دَرَجَاتٍ مَّنْ نَّشَاءُ} [الأنعام: 83] ، قَالَ: بِالْعِلْمِ، قُلْتُ: مَنْ حَدَّثَكَ؟ قَالَ: زَعَمَ ذَاكَ زَيْدُ بْنُ أَسْلَمَ .
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ليس ذا بحديث إنما أثر عن زيد بن أسلم التابعي]
৪৪৯। উবাইদ বিন আবি কুররা বলেন, মালিক বিন আনাসকে বলতে শুনেছি, "আমি যাকে চাই উচ্চতর মর্যাদা দান করি" (সূরা ইউসুফ) এর অর্থ হলো, জ্ঞান দ্বারা উচ্চতর মর্যাদা দান করি। আমি বললাম, এ কথা আপনাকে কে বলেছে? মালিক বললেনঃ এটা যায়িদ বিন আসলামের দাবী।
450 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ، حَدَّثَنَا مَسَرَّةُ بْنُ مَعْبَدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي كَبْشَةَ عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إِنِّي صَلَّيْتُ فَلَمْ أَدْرِ أَشَفَعْتُ أَمْ أَوْتَرْتُ. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِيَّايَ وَأَنْ يَتَلَعَّبَ بِكُمُ الشَّيْطَانُ فِي صَلاتِكُمْ، مَنْ صَلَّى مِنْكُمْ فَلَمْ يَدْرِ أَشَفَعَ أَوْ أَوْتَرَ، ، فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ، فَإِنَّهُمَا تَمَامُ صَلاتِهِ " .
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [حسن]
৪৫০। উসমান বিন আফফান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললোঃ হে আল্লাহ্র রাসূল, আমি নামায পড়েছি। কিন্তু জোড় রাকআত পড়লাম, না বেজোড় রাকআত পড়লাম ভুলে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা সাবধান থাক, নামাযে যেন শয়তান তোমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। যে ব্যক্তি নামায পড়ে মনে রাখতে পারে না সে জোড় রাকআত পড়েছে না বেজোড় রাকআত পড়েছে, সে যেন দুটো সিজদা দিয়ে দেয় (সাহু সিজদা)। এতেই তার নামায পূর্ণতা প্রাপ্ত হবে।
451 - حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، وَزِيَادُ بْنُ أَيُّوبَ، قَالا: حَدَّثَنَا سَوَّارٌ أَبُو عُمَارَةَ الرَّمْلِيُّ، عَنْ مَسَرَّةَ بْنِ مَعْبَدٍ، قَالَ: صَلَّى بِنَا يَزِيدُ بْنُ أَبِي كَبْشَةَ الْعَصْرَ، فَانْصَرَفَ إِلَيْنَا بَعْدَ صَلاتِهِ، فَقَالَ: إِنِّي صَلَّيْتُ مَعَ مَرْوَانَ بْنِ الْحَكَمِ، فَسَجَدَ مِثْلَ هَاتَيْنِ السَّجْدَتَيْنِ، ثُمَّ انْصَرَفَ إِلَيْنَا فَأَعْلَمَنَا أَنَّهُ صَلَّى مَعَ عُثْمَانَ، وَحَدَّثَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ... فَذَكَرَ مِثْلَهُ نَحْوَهُ .
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده حسن]
৪৫১। মাসাররা বিন মা’বাদ বলেন, ইয়াযীদ বিন কাবশা আমাদের আসর নামায পড়ালেন (অর্থাৎ ইমামতি করলেন)। নামাযের পর আমাদের দিকে মুখ ফিরালেন। তারপর বললেনঃ আমি মারওয়ান বিন হাকামের সাথে নামায পড়েছি। তিনি এই সাজদাদ্বয়ের মতই সাজদা করেছেন। তারপর আমাদের দিকে মুখ ফিরালেন এবং জানালেন যে, তিনি উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর সাথে নামায পড়েছেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে হাদীস বর্ণনা করেছেন। তিনিও অনুরূপ (মারওয়ানের ন্যায়) বর্ণনা করেছেন।
452 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ مُغِيرَةَ بْنَ مُسْلِمٍ أَبَا سَلَمَةَ ، يَذْكُرُ عَنْ مَطَرٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ: أَنَّ عُثْمَانَ أَشْرَفَ عَلَى أَصْحَابِهِ وَهُوَ مَحْصُورٌ، فَقَالَ: عَلامَ تَقْتُلُونِي؟ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: " لَا يَحِلُّ دَمُ امْرِئٍ مُسْلِمٍ إِلَّا بِإِحْدَى ثَلاثٍ: رَجُلٌ زَنَى بَعْدَ إِحْصَانِهِ فَعَلَيْهِ الرَّجْمُ، أَوْ قَتَلَ عَمْدًا فَعَلَيْهِ الْقَوَدُ، أَوِ ارْتَدَّ بَعْدَ إِسْلامِهِ فَعَلَيْهِ الْقَتْلُ "، فَوَاللهِ مَا زَنَيْتُ فِي جَاهِلِيَّةٍ وَلا إِسْلامٍ، وَلا قَتَلْتُ أَحَدًا فَأُقِيدَ نَفْسِي مِنْهُ، وَلا ارْتَدَدْتُ مُنْذُ أَسْلَمْتُ، إِنِّي أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ .
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [حسن]
৪৫২। হাদীস নং ৪৩৭ দ্রষ্টব্য।
সংযোজন: উসমান বলেছেনঃ আমি ইসলাম গ্রহণের পর কখনো তা পরিত্যাগ করিনি। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। (নাসায়ী-১০৩/৭)
453 - حَدَّثَنَا حَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا أَبُو قَبِيلٍ، قَالَ: سَمِعْتُ مَالِكَ بْنَ عَبْدِ اللهِ الزَّبَادِيَّ ، يُحَدِّثُ عَنْ أَبِي ذَرٍّ: أَنَّهُ جَاءَ يَسْتَأْذِنُ عَلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ، فَأَذِنَ لَهُ وَبِيَدِهِ عَصَاهُ، فَقَالَ عُثْمَانُ: يَا كَعْبُ، إِنَّ عَبْدَ الرَّحْمَنِ تُوُفِّيَ وَتَرَكَ مَالًا، فَمَا تَرَى فِيهِ؟ فَقَالَ: إِنْ كَانَ يَصِلُ فِيهِ حَقَّ اللهِ فَلا بَأْسَ عَلَيْهِ. فَرَفَعَ أَبُو ذَرٍّ عَصَاهُ فَضَرَبَ كَعْبًا، وَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " مَا أُحِبُّ لَوْ أَنَّ لِي هَذَا الْجَبَلَ ذَهَبًا أُنْفِقُهُ وَيُتَقَبَّلُ مِنِّي، أَذَرُ خَلْفِي مِنْهُ سِتَّ أَوَاقٍ " أَنْشُدُكَ اللهَ يَا عُثْمَانُ، أَسَمِعْتَهُ - ثَلاثَ مَرَّاتٍ -؟ قَالَ: نَعَمْ . •
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف لضعف ابن لهيعة، وجهالة مالك بن عبد الله الزبادي.]
৪৫৩। আবু যার বলেন, তিনি উসমান বিন আফফানের কাছে এসে ভেতরে যাওয়ার অনুমতি চাইলেন। উসমান তাকে অনুমতি দিলেন। তখন তার হাতে তার লাঠি ছিল। উসমান বললেন, হে কা’ব, (কাব সম্ভবতঃ আগে থেকে ভেতরে ছিলেন) আবদুর রহমান মারা গেছে। সে কিছু সম্পত্তি রেখে গেছে। এখন তুমি সে বিষয়ে কী করণীয় মনে কর? কা’ব বললেন, সে যদি ঐ সম্পত্তি থেকে আল্লাহর হক প্রদান করে থাকে তাহলে তার ওপর আর কোন দাবী নেই। আবু যার তার লাঠি তুললেন এবং কা’বকে প্রহার করলেন। তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার যদি এই পাহাড় সমান সম্পত্তি থাকে যা আমি খরচ করতে পারি এবং আমার কাছ থেকে গ্রহণ করা হয়, তবে তা থেকে ছয় উকিয়া পরিমাণও রেখে যাওয়া আমি পছন্দ করি না। হে উসমান, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করি, আপনি কি এ কথা শুনেছেন। (আবু যার তিন বার বললেন) উসমান জবাব দিলেন, হ্যাঁ।
454 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنَي يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ بَحِيرٍ الْقَاصُّ، عَنْ هَانِئٍ مَوْلَى عُثْمَانَ، قَالَ: كَانَ عُثْمَانُ إِذَا وَقَفَ عَلَى قَبْرٍ بَكَى، حَتَّى يَبُلَّ لِحْيَتَهُ، فَقِيلَ لَهُ: تَذْكُرُ الْجَنَّةَ وَالنَّارَ فَلا تَبْكِي، وَتَبْكِي مِنْ هَذَا؟ فَقَالَ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " الْقَبْرُ أَوَّلُ مَنَازِلِ الْآخِرَةِ، فَإِنْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ، وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ، فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ ". قَالَ: وَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَا رَأَيْتُ مَنْظَرًا قَطُّ إِلَّا وَالْقَبْرُ أَفْظَعُ مِنْهُ " .
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده صحيح]
৪৫৪। উসমানের মুক্ত গোলাম হানী বলেন, উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) যখনই কোন কবরের কাছে দাড়াতেন, কাঁদতেন এবং কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে যেত। তাকে বলা হলো, জান্নাত ও জাহান্নামের কথা স্মরণ করেও আপনি এত কাঁদেন না, যতটা কবরের কাছে এসে কাঁদেন। উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কবর হচ্ছে আখিরাতের প্রথম মানযিল। কেউ যদি এখান থেকে অব্যাহতি পায়, তবে পরবর্তী ধাপগুলো এর চেয়েও সহজ। আর এখান থেকে অব্যাহতি না পেলে পরবর্তী ধাপগুলো আরো কষ্টকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেনঃ আমি যত দৃশ্য দেখেছি, তার মধ্যে কবরের দৃশ্যই সবচেয়ে ভয়ঙ্কর।
455 - حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ عَدِيٍّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ مَرْوَانَ - وَمَا إِخَالُهُ يُتَّهَمُ عَلَيْنَا - قَالَ: أَصَابَ عُثْمَانَ رُعَافٌ سَنَةَ الرُّعَافِ، حَتَّى تَخَلَّفَ عَنِ الْحَجِّ وَأَوْصَى، فَدَخَلَ عَلَيْهِ رَجُلٌ مِنْ قُرَيْشٍ، فَقَالَ: اسْتَخْلِفْ. قَالَ: وَقَالُوهُ؟ قَالَ: نَعَمْ. قَالَ: مَنْ هُوَ؟ قَالَ: فَسَكَتَ، قَالَ: ثُمَّ دَخَلَ عَلَيْهِ رَجُلٌ آخَرُ فَقَالَ لَهُ مِثْلَ مَا قَالَ لَهُ الْأَوَّلُ، وَرَدَّ عَلَيْهِ نَحْوَ ذَلِكَ، قَالَ: فَقَالَ عُثْمَانُ: قَالُوا: الزُّبَيْرَ؟ قَالَ: نَعَمْ. قَالَ: أَمَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنْ كَانَ لَخَيْرَهُمْ مَا عَلِمْتُ، وَأَحَبَّهُمْ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ . •
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده صحيح على شرط البخاري]
৪৫৫। মারওয়ান থেকে বর্ণিত। যে বছর নাক দিয়ে রক্তপড়ার রোগ ছড়িয়ে পড়েছিল সে বছর উসমানেরও নাক দিয়ে রক্ত পড়ে। ফলে তিনি হজ্জ থেকে বিরত থাকেন এবং তিনি ওয়াসিয়াত করেন। এই সময়ে কুরাইশ বংশোদ্ভুত এক ব্যক্তি তার দরবারে প্রবেশ করে। সে বললো আপনি আপনার স্থলাভিষিক্ত নিয়োগ করুন। তিনি বললেন, সকলেই কি এ কথা বলেছে? সে বললো, হ্যাঁ, বলেছে। তিনি বললেন, লোকেরা যাকে মনোনীত করতে বলছে, তিনি কে? লোকটি চুপ করে রইল। এরপর উসমানের নিকট আরেক ব্যক্তি এল। সেও তাকে প্রথম ব্যক্তির মত কথা বললো। উসমানও তাকে আগের মতই জবাব দিলেন। এরপর উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেনঃ তারা যুবাইরকে মনোনীত করতে বলেছেন? সে বললো, হ্যাঁ। তিনি বললেন, মহান আল্লাহর কসম, যার হাতে আমার জীবন, নিশ্চয়ই সে আমার জানামতে সকলের চেয়ে উত্তম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বাধিক প্রিয়।
[বুখারী-৩৭১৭, মুসনাদে আহমাদ-৪৫৬]
456 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنَاهُ سُوَيْدٌ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، بِإِسْنَادِهِ مِثْلَهُ .
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده صحيح على شرط البخاري]
৪৫৬। হাদীস নং ৪৫৫ দ্রষ্টব্য। [দেখুন পূর্বের হাদিস]
457 - حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ أَبِي زَكَرِيَّا، حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ، عَنْ عِمْرَانَ بْنِ مَنَّاحٍ ، قَالَ: رَأَى أَبَانُ بْنُ عُثْمَانَ جَنَازَةً فَقَامَ لَهَا، وَقَالَ: رَأَى عُثْمَانُ بْنُ عَفَّانَ جَنَازَةً فَقَامَ لَهَا، ثُمَّ حَدَّثَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى جَنَازَةً فَقَامَ لَهَا .
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [حسن لغيره وهذا إسناد ضعيف]
৪৫৭। হাদীস নং ৪২৬ দ্রষ্টব্য।
৪২৬। উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর ছেলে আবান বর্ণনা করেন যে, উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) একটি জানাযার আয়োজন দেখা মাত্রই সেদিকে ছুটে গেলেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, একটি জানাযার আয়োজন দেখেই সেদিকে ছুটে গেলেন।
458 - حَدَّثَنَا حَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ أَخْبَرَهُ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، أَخْبَرَهُ: أَنَّهُ سَأَلَ عُثْمَانَ بْنَ عَفَّانَ، قَالَ: قُلْتُ: أَرَأَيْتَ إِذَا جَامَعَ الرَّجُلُ امْرَأَتَهُ وَلَمْ يُمْنِ؟ فَقَالَ عُثْمَانُ: يَتَوَضَّأُ كَمَا لِلصَّلَاةِ ، وَيَغْسِلُ ذَكَرَهُ، قَالَ: وَقَالَ عُثْمَانُ: سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَسَأَلْتُ عَنْ ذَلِكَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، وَالزُّبَيْرَ، وَطَلْحَةَ، وَأُبَيَّ بْنَ كَعْبٍ، فَأَمَرُوهُ بِذَلِكَ .
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده صحيح على شرط الشيخين]
৪৫৮। হাদীস নং ৪৪৮ দ্রষ্টব্য।
৪৪৮। যায়িদ বিন খালিদ আল জুহানী উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কে জিজ্ঞাসা করেন, যদি কেউ স্ত্রী সহবাস করে কিন্তু বীর্যপাত না করে, তবে সে কী করবে? উসমান বললেন, নামাযের ওযুর মত ওযু করবে এবং পুরুষাঙ্গ ধুয়ে ফেলবে। উসমান আরো বলেন, আমি এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শুনেছি। পরে আলী বিন আবি তালিব, যুবাইর ইবনুল আওয়াম, তালহা বিন আবদুল্লাহ ও উবাই বিন কাবকেও এ বিষয়ে জিজ্ঞাসা করি। তারাও একই আদেশ দেন।
459 - حَدَّثَنَا حَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيِّ، قَالَ: أَخْبَرَنِي مُعَاذُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ حُمْرَانَ بْنَ أَبَانَ أَخْبَرَهُ، قَالَ: أَتَيْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ وَهُوَ جَالِسٌ فِي الْمَقَاعِدِ، فَتَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي هَذَا الْمَجْلِسِ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ قَالَ: وَقَالَ: " مَنْ تَوَضَّأَ مِثْلَ وُضُوئِي هَذَا، ثُمَّ أَتَى الْمَسْجِدَ فَرَكَعَ فِيهِ رَكْعَتَيْنِ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ "، وَقَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " وَلا تَغْتَرُّوا " .
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده صحيح على شرط الشيخين]
৪৫৯। হাদীস নং ৪১৮ দ্রষ্টব্য।
সংযোজনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা আত্মম্ভরী হয়ো না।
460 - حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ حَفْصِ بْنِ عُمَرَ التَّيْمِيُّ، قَالَ: سَمِعْتُ أَبِي يَقُولُ: سَمِعْتُ عَمِّي عُبَيْدَ اللهِ بْنَ عُمَرَ بْنِ مُوسَى يَقُولُ: كُنْتُ عِنْدَ سُلَيْمَانَ بْنِ عَلِيٍّ، فَدَخَلَ شَيْخٌ مِنْ قُرَيْشٍ، فَقَالَ سُلَيْمَانُ: انْظُرْ الشَّيْخَ ، فَأَقْعِدْهُ مَقْعَدًا صَالِحًا، فَإِنَّ لِقُرَيْشٍ حَقًّا. فَقُلْتُ: أَيُّهَا الْأَمِيرُ، أَلا أُحَدِّثُكَ حَدِيثًا بَلَغَنِي عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: بَلَى. قَالَ: قُلْتُ لَهُ: بَلَغَنِي أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " مَنْ أَهَانَ قُرَيْشًا أَهَانَهُ اللهُ " قَالَ: سُبْحَانَ اللهِ مَا أَحْسَنَ هَذَا، مَنْ حَدَّثَكَ هَذَا؟ قَالَ: قُلْتُ: حَدَّثَنِيهِ رَبِيعَةُ بْنُ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ عَمْرِو بْنِ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ: قَالَ لِي أَبِي: يَا بُنَيَّ، إِنْ وَلِيتَ مِنْ أَمْرِ النَّاسِ شَيْئًا فَأَكْرِمْ قُرَيْشًا، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " مَنْ أَهَانَ قُرَيْشًا أَهَانَهُ اللهُ " .
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [حسن لغيره]
৪৬০। উবাইদুল্লাহ বিন উমার বলেন, আমি সুলাইমান বিন আলীর নিকট ছিলাম। এ সময় কুরাইশের জনৈক প্রবীণ ব্যক্তি প্রবেশ করলো। সুলাইমান বললেনঃ এই প্রবীণ ব্যক্তির দিকে দৃষ্টি দাও, তাকে উপযুক্ত আসনে বসাও। কেননা কুরাইশের বিশেষ অধিকার রয়েছে। আমি বললামঃ হে আমীর, আমি কি আপনাকে একটি হাদীস শুনাবো, যা আমার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পৌছেছে। তিনি বললেনঃ হ্যাঁ, শুনাও। আমি বললামঃ আমি জানতে পেরেছি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কুরাইশকে অপমান করবে, আল্লাহ তাকে অপমান করবেন। তিনি বললেন, সুবহানাল্লাহ, কত সুন্দর হাদীস! এটি তুমি কার কাছ থেকে পেয়েছ? আমি বললামঃ রাবীয়া বিন আবি আবদুর রহমান থেকে, রাবীয়া পেয়েছে সাঈদ ইবনুল মুসাইয়াব থেকে। সাঈদ ইবনুল মুসাইয়াব পেয়েছে আমর বিন উসমান থেকে। আমর বলেছেন, আমার আব্বা উসমান আমাকে বলেছেন, হে আমার ছেলে, জনগণের কোন দায়িত্ব যদি তোমার ওপর অর্পিত হয়, তবে কুরাইশকে শ্রদ্ধা করবে। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কুরাইশকে অপমান করবে, তাকে আল্লাহ অপমান করবেন।
[ইবনু হিব্বান-৬২৬৯, আল হাকেম-৭৪/৪]