হাদীস বিএন


মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল





মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (661)


661 - حَدَّثَنَا خَلَفٌ، حَدَّثَنَا قَيْسٌ، عَنِ الْأَشْعَثِ بْنِ سَوَّارٍ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِي ظَبْيَانَ، عَنْ عَلِيٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَا عَلِيُّ، إِنْ أَنْتَ وُلِّيتَ الْأَمْرَ بَعْدِي، فَأَخْرِجْ أَهْلَ نَجْرَانَ مِنْ جَزِيرَةِ الْعَرَبِ "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف جدا]




৬৬১। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনঃ হে আলী, তুমি যদি আমার পরে শাসক নিযুক্ত হও, তাহলে নাজরানবাসী (খৃষ্টান) কে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করে দিও।

(এ হাদীস থেকে দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বা অন্য কাউকে খালীফা মনোনীত করে যাননি। তবে আলীকে খালীফা হওয়ার যোগ্য মনে করতেন, তা বুঝা যায়।)









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (662)


662 - حَدَّثَنَا خَلَفٌ، حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ يَعْنِي الرَّازِيَّ، وَخَالِدٌ يَعْنِي الطَّحَّانَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: كُنْتُ رَجُلًا مَذَّاءً، فَسَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: " أَمَّا الْمَنِيُّ فَفِيهِ الْغُسْلُ، وَأَمَّا الْمَذْيُ فَفِيهِ الْوُضُوءُ "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [حديث صحيح ، وهذا سند ضعيف]




৬৬২। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, আমার ঘন ঘন মযি বের হতো। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে (মিকদাদের মাধ্যমে) এ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, মনি (বীর্য) বের হলে গোসল করতে হয়। আর মযি বের হলে ওযূ করতে হয়।

[ইবনু মাজাহ ৫০৪, তিরমিযী ১১৪, মুসনাদ আহমাদ ৮৬৯, ৮৯০, ৮৯৩, ৯৭৭]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (663)


663 - حَدَّثَنَا خَلَفٌ، حَدَّثَنَا خَالِدٌ ، عَنْ مُطَرِّفٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ: " أَنَّ رَسُولَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يَرْفَعَ الرَّجُلُ صَوْتَهُ بِالْقِرَاءَةِ قَبْلَ الْعِشَاءِ وَبَعْدَهَا، يُغَلِّطُ أَصْحَابَهُ وَهُمْ يُصَلُّونَ "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [حسن لغيره ، وهذا إسناد ضعيف]




৬৬৩। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার আগে ও পরে উচ্চস্বরে কুরআন পড়তে নিষেধ করেছেন। এতে নামায আদায়রত অন্যান্য লোকের নামাযে ভুল হতে পারে।

[হাদীস নং ৭৫২, ৮১৭ দ্রষ্টব্য]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (664)


664 - حَدَّثَنَا خَلَفٌ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى ، أَنَّ عَلِيًّا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " سَلِ اللهَ تَعَالَى الْهُدَى وَالسَّدَادَ، وَاذْكُرْ بِالْهُدَى هِدَايَتَكَ الطَّرِيقَ، وَاذْكُرْ بِالسَّدَادِ تَسْدِيدَكَ السَّهْمَ " •

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده صحيح على شرط مسلم]




৬৬৪। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহর কাছ থেকে সঠিক পথের সন্ধান চাও এবং সঠিক কাজ করার প্রেরণা চাও। যখন সঠিক পথের সন্ধান চাইবে তখন দীনের পথে থাকার কথা বলবে। আর যখন সঠিক কাজ করার প্রেরণা চাইবে, তখন বিশেষভাবে তোমার তীর যাতে লক্ষ্যভেদী হয়, তার উল্লেখ করবে।

[হাদীস নং ১১২৪ দ্রষ্টব্য]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (665)


665 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالَ: عَبْدُ اللهِ : وَسَمِعْتُهُ أَنَا مِنْ، مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّا، عَنْ كَثِيرٍ النَّوَّاءِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُلَيْلٍ، قَالَ: سَمِعْتُ عَلِيًّا، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " لَيْسَ مِنْ نَبِيٍّ كَانَ قَبْلِي إِلا قَدْ أُعْطِيَ سَبْعَةَ نُقَبَاءَ وُزَرَاءَ نُجَبَاءَ، وَإِنِّي أُعْطِيتُ أَرْبَعَةَ عَشَرَ وَزِيرًا نَقِيبًا نَجِيبًا، سَبْعَةً مِنْ قُرَيْشٍ، وَسَبْعَةً مِنَ الْمُهَاجِرِينَ "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف]




৬৬৫। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ আমার পূর্ববতী প্রত্যেক নবী সাতজন এমন উপদেষ্ট পেতেন যারা হতেন তার উত্তরাধিকারীদের নেতা ও সর্বগুণে গুণান্বিত। আর আমি পেয়েছি চৌদ্দজন সর্বগুণে গুণান্বিত, উত্তরাধিকারীদের নেতা ও উপদেষ্টা। সাতজন কুরাইশ থেকে এবং সাতজন মুহাজিরদের মধ্য থেকে।

[হাদীস নং ১২৬৩, ১২০৬, ১২৭৪ দ্রষ্টব্য]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (666)


666 - حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ حَارِثَةَ بْنِ مُضَرِّبٍ، عَنْ عَلِيٍّ، قَالَ: بَعَثَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَمَنِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ إِنَّكَ تَبْعَثُنِي إِلَى قَوْمٍ هُمْ أَسَنُّ مِنِّي لِأَقْضِيَ بَيْنَهُمْ. قَالَ: " اذْهَبْ، فَإِنَّ اللهَ تَعَالَى سَيُثَبِّتُ لِسَانَكَ، وَيَهْدِي قَلْبَكَ "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده صحيح]




৬৬৬। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামানে পাঠিয়েছিলেন। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাকে আমার চেয়ে প্রবীন একটি গোষ্ঠীর নিকট তাদের বিচার ফায়সালার জন্য পাঠাচ্ছেন? তিনি বললেনঃ যাও, আল্লাহ তোমার জিহ্বাকে সংযত ও বলিষ্ঠ করবেন এবং তোমার মনকে সঠিক পথ দেখাবেন।

[হাদীস নং ১৩৪২ দ্রষ্টব্য]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (667)


667 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ، حَدَّثَنَا أَبَانُ يَعْنِي ابْنَ عَبْدِ اللهِ، حَدَّثَنِي عَمْرُو بْنُ غُزَيٍّ، حَدَّثَنِي عَمِّي عِلْبَاءُ، عَنْ عَلِيٍّ، قَالَ: مَرَّتْ إِبِلُ الصَّدَقَةِ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فَأَهْوَى بِيَدِهِ إِلَى وَبَرَةٍ مِنْ جَنْبِ بَعِيرٍ فَقَالَ: " مَا أَنَا بِأَحَقَّ بِهَذِهِ الْوَبَرَةِ مِنْ رَجُلٍ مِنَ الْمُسْلِمِينَ "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [حسن بشواهده ، وهذا إسناد ضعيف]




৬৬৭। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, যাকাতের এক পাল উট রাসূলুল্লাহ সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লামের কাছ দিয়ে গেল। তিনি একটি উটের পাঁজরের একটা পশম হাত দিয়ে স্পর্শ করলেন এবং বললেনঃ এই পশমটার ওপর আমার অধিকার যে কোন একজন সাধারণ মুসলিমের চেয়ে বেশি নয়।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (668)


668 - حَدَّثَنَا حَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا الْحَارِثُ بْنُ يَزِيدَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ زُرَيْرٍ الْغَافِقِيِّ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: بَيْنَمَا نَحْنُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نُصَلِّي إِذِ انْصَرَفَ وَنَحْنُ قِيَامٌ، ثُمَّ أَقْبَلَ وَرَأْسُهُ يَقْطُرُ، فَصَلَّى لَنَا الصَّلاةَ، ثُمَّ قَالَ: " إِنِّي ذَكَرْتُ أَنِّي كُنْتُ جُنُبًا حِينَ قُمْتُ إِلَى الصَّلاةِ لَمْ أَغْتَسِلْ، فَمَنْ وَجَدَ مِنْكُمْ فِي بَطْنِهِ رِزًّا، أَوْ كَانَ عَلَى مِثْلِ مَا كُنْتُ عَلَيْهِ، فَلْيَنْصَرِفْ حَتَّى يَفْرُغَ مِنْ حَاجَتِهِ، أَوْ غُسْلِهِ، ثُمَّ يَعُودُ إِلَى صَلاتِهِ "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف]




৬৬৮। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামায পড়ছিলাম। সহসা তিনি চলে গেলেন। আমরা তখনো নামাযে দাঁড়িয়ে। তারপর তিনি ফিরে এলেন। তার মাথা দিয়ে তখনও পানি টপকাচ্ছিল। তারপর তিনি আমাদের নামায পড়ালেন। তারপর বললেন, আমার মনে পড়লো, আমি যখন নামাযে দাড়াই, তখন “জানাবাত” (বীর্যপাত জনিত অপবিত্রতা) অবস্থায় ছিলাম। অথচ গোসল করিনি। সুতরাং তোমাদের কেউ যদি পেটে কোন ব্যথা অনুভব করে, অথবা আমার যে অবস্থা ছিল, সে অবস্থায় থাকে, তাহলে তার বেরিয়ে গিয়ে প্রয়োজন সেরে অথবা গোসল করে এসে পুনরায় নামায পড়া উচিত।

[মুসনাদ আহমাদ ৬৬৯, ৭৭৭]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (669)


669 - حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنِ الْحَارِثِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ زُرَيْرٍ، عَنْ عَلِيٍّ، فَذَكَرَ مِثْلَه ُ

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف]




৬৬৯। হাদীস নং ৬৬৮ দ্রষ্টব্য। [দেখুন পূর্বের হাদিস]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (670)


670 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ، حَدَّثَنَا الرَّبِيعُ يَعْنِي ابْنَ أَبِي صَالِحٍ الْأَسْلَمِيَّ، حَدَّثَنِي زِيَادُ بْنُ أَبِي زِيَادٍ، سَمِعْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، يَنْشُدُ النَّاسَ فَقَالَ: " أَنْشُدُ اللهَ رَجُلًا مُسْلِمًا سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: يَوْمَ غَدِيرِ خُمٍّ مَا قَالَ: فَقَامَ اثْنَا عَشَرَ بَدْرِيًّا فَشَهِدُوا "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [صحيح لغيره]




৬৭০। যিয়াদ বলেন, আমি আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে জনগণের কাছ থেকে শপথ নিয়ে বলতে শুনেছিঃ আমি আল্লাহর শপথ দিয়ে প্রত্যেক মুসলিমকে জিজ্ঞাসা করছি, খুমের জলাশয়ের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিয়েছিলেন তা কেউ শুনেছ কিনা। তখন বারো জন বদর যোদ্ধা দাঁড়িয়ে সাক্ষ্য দিল যে, তারা শুনেছে।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (671)


671 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنِ عَلِيٍّ، قَالَ: " لَعَنَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَاحِبَ الرِّبَا، وَآكِلَهُ، وَكَاتِبَهُ، وَشَاهِدَيْهِ، وَالْمُحَلِّلَ، وَالْمُحَلَّلَ لَهُ "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [حسن لغيره، وهذا إسناد ضعيف]




৬৭১। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষীদ্বয়, সুদকে হালাল প্রতিপন্নকারী এবং যার জন্য হালাল প্রতিপন্ন করা হয়- এদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন।

[৬৩৫ নং হাদীস দ্রষ্টব্য]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (672)


672 - حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، مَوْلَى بَنِي هَاشِمٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُسْلِمٍ الْعَبْدِيُّ، حَدَّثَنَا أَبُو كَثِيرٍ، مَوْلَى الْأَنْصَارِ، قَالَ: كُنْتُ مَعَ سَيِّدِي عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، حَيْثُ قُتِلَ أَهْلُ النَّهْرَوَانِ فَكَأَنَّ النَّاسَ وَجَدُوا فِي أَنْفُسِهِمْ مِنْ قَتْلِهِمْ فَقَالَ: عَلِيٌّ: يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ " حَدَّثَنَا بِأَقْوَامٍ يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ، ثُمَّ لَا يَرْجِعُونَ فِيهِ أَبَدًا، حَتَّى يَرْجِعَ السَّهْمُ عَلَى فُوقِهِ، وَإِنَّ آيَةَ ذَلِكَ أَنَّ فِيهِمْ رَجُلًا أَسْوَدَ مُخْدَجَ الْيَدِ، إِحْدَى يَدَيْهِ كَثَدْيِ الْمَرْأَةِ، لَهَا حَلَمَةٌ كَحَلَمَةِ ثَدْيِ الْمَرْأَةِ، حَوْلَهُ سَبْعُ هُلْبَاتٍ ". فَالْتَمِسُوهُ فَإِنِّي أُرَاهُ فِيهِمْ. فَالْتَمَسُوهُ، فَوَجَدُوهُ إِلَى شَفِيرِ النَّهَرِ تَحْتَ الْقَتْلَى، فَأَخْرَجُوهُ، فَكَبَّرَ عَلِيٌّ، فَقَالَ: اللهُ أَكْبَرُ، صَدَقَ اللهُ وَرَسُولُهُ. وَإِنَّهُ لَمُتَقَلِّدٌ قَوْسًا لَهُ عَرَبِيَّةً، فَأَخَذَهَا بِيَدِهِ، فَجَعَلَ يَطْعَنُ بِهَا فِي مُخْدَجَتِهِ وَيَقُولُ: صَدَقَ اللهُ وَرَسُولُهُ، وَكَبَّرَ النَّاسُ حِينَ رَأَوْهُ وَاسْتَبْشَرُوا، وَذَهَبَ عَنْهُمْ مَا كَانُوا يَجِدُونَ

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [حسن لغيره ، وهذا إسناد ضعيف]




৬৭২। আনসারদের মুক্ত দাস আবু কাছীর বলেছেন, নাহরাওয়ানবাসীকে যখন হত্যা করা হয়, তখন আমি আমার মনিব আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সাথে ছিলাম। তখন মনে হচ্ছিল, তাদের হত্যাকাণ্ডে জনগণ বিক্ষুব্ধ ও ক্রুদ্ধ ছিল। তাই আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেনঃ হে জনতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, এক শ্রেণীর লোক ইসলাম থেকে এরূপ দ্রুত গতিতে বেরিয়ে যাবে, যেরূপ দ্রুত ধনুক থেকে তীর বেরিয়ে যায় এবং আর কখনো ফিরে আসবে না, যেমন তীর তার ধনুকে ফিরে আসে না। এর নিদর্শন হলো, তাদের মধ্যে এমন একজন কালো মানুষ থাকবে, যার হাতের গঠন অসম্পূর্ণ। তার একখানা হাত মহিলাদের স্তনের মত। সে হাতখানিতে মহিলার স্তনের বোটার মত একটা বোঁটা থাকবে। তার পাশে সাতটি লোমগুচ্ছ থাকবে। সুতরাং তোমরা তাঁকে খুঁজে দেখ। আমার মনে হচ্ছে, এই নিহতদের মধ্যেই সে আছে।

তখন লোকেরা তাকে খুঁজলো। কিছুক্ষণের মধ্যেই নদীর তীরে নিহতদের লাশের নিচে তাঁকে পেল এবং তাকে টেনে বের করলো। তাকে দেখেই আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আল্লাহু আকবার বলে উঠলেন এবং বললেনঃ আল্লাহ ও তাঁর রাসূল অবশ্যই সত্য বলেছেন। তখন তাঁর কাঁধে আরবীয় ধনুক ছিল। সেটি তিনি হাতে নিলেন এবং তা দিয়ে তার হাতের অসম্পূর্ণতার স্থানটিতে খোঁচা দিয়ে বললেনঃ আল্লাহ ও তাঁর রাসূল সত্য বলেছেন। লোকেরা তাকে দেখে আল্লাহু আকবার ধ্বনি দিল। উল্লাস প্রকাশ করলো এবং তাদের মধ্যে যে ক্ষোভ ছিল তা প্রশমিত হলো।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (673)


673 - حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لِلْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ مِنَ الْمَعْرُوفِ سِتٌّ: يُسَلِّمُ عَلَيْهِ إِذَا لَقِيَهُ، وَيُشَمِّتُهُ إِذَا عَطَسَ، وَيَعُودُهُ إِذَا مَرِضَ، وَيُجِيبُهُ إِذَا دَعَاهُ، وَيَشْهَدُهُ إِذَا تُوُفِّيَ، وَيُحِبُّ لَهُ مَا يُحِبُّ لِنَفْسِهِ، وَيَنْصَحُ لَهُ بِالْغَيْبِ "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [حسن لغيره]




৬৭৩। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক মুসলিমের ওপর অপর মুসলিমের ছয়টি মহৎ কাজের দায়িত্ব রয়েছেঃ তার সাথে সাক্ষাত হলে সালাম দেবে, কেউ হাঁচি দিলে ইয়ারহামুকাল্লাহ বলবে, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাবে, কেউ তাকে দাওয়াত করলে তা গ্রহণ করবে, কেউ মারা গেলে তার জানাযায় উপস্থিত হবে, নিজের জন্য যা পছন্দ করে তার জন্যও তা পছন্দ করবে এবং তার অনুপস্থিতিতে তার হিতকামী থাকবে।

[ইবনু মাজাহ ১৪৩৩, তিরমিযী ২৭৩৬, মুসনাদ আহমাদ ৬৭৪]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (674)


674 - حَدَّثَنَا حُسَيْنٌ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، فَذَكَرَ نَحْوَهُ بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [حسن لغيره ، وهذا إسناد ضعيف]




৬৭৪। দেখুন পূর্বের হাদিস।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (675)


675 - حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ الْحَارِثِ، عَنِ عَلِيٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُلْتَمَسَ رَجُلٌ مِنْ أَصْحَابِي كَمَا تُلْتَمَسُ أَوْ تُبْتَغَى الضَّالَّةُ، فَلا يُوجَدُ "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف]




৬৭৫। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না, যতক্ষণ আমার একজন সাহাবীকে হারানো জিনিস খোঁজার মত হন্যে হয়ে খোঁজা হবে, কিন্তু পাওয়া যাবে না।

[হাদীস নং ৭২০ দ্রষ্টব্য]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (676)


676 - حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ حَارِثَةَ بْنِ مُضَرِّبٍ، عَنْ عَلِيٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ بَدْرٍ: " مَنِ اسْتَطَعْتُمْ أَنْ تَأْسِرُوا مِنْ بَنِي عَبْدِ الْمُطَّلِبِ، فَإِنَّهُمْ خَرَجُوا كُرْهًا "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده صحيح]




৬৭৬। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, বদরের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আবদুল মুত্তালিবের বংশধরের মধ্য থেকে যাকে তোমরা বাগে পাও, গ্রেফতার করো, (হত্যা করো না) কেননা তারা বাধ্য হয়ে যুদ্ধের ময়দানে এসেছে।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (677)


677 - حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:{وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ} [الواقعة: 82] قَالَ: " شِرْكُكُمْ "مُطِرْنَا بِنَوْءِ كَذَا وَكَذَا، بِنَجْمِ كَذَا وَكَذَا "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [حسن لغيره ، وهذا إسناد ضعيف]




৬৭৭। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম “আর তোমরা তোমাদের জীবিকাকে মিথ্যা বলার উপলক্ষ বানিয়ে থাকো” (সূরা আল ওয়াকিয়াঃ ৮২) এই আয়াতটি পাঠ করে বললেন, তোমাদের শিরক হলো এই মিথ্যা কথন যে, অমুক গ্রহ ও অমুক নক্ষত্রের উসিলায় আমরা বৃষ্টি পেলাম।

[তিরমিযী ৩২৯৫, মুসনাদ আহমাদ ৮৪৯, ৮৫০, ১০৮৭]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (678)


678 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ، وَأَسْوَدُ بْنُ عَامِرٍ، قَالا: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ: " كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِتِسْعِ سُوَرٍ مِنَ الْمُفَصَّلِ " قَالَ أَسْوَدُ: " يَقْرَأُ فِي الرَّكْعَةِ الْأُولَى: أَلْهَاكُمِ التَّكَاثُرُ، وَإِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ، وَإِذَا زُلْزِلَتِ الْأَرْضُ، وَفِي الرَّكْعَةِ الثَّانِيَةِ: وَالْعَصْرِ، وَإِذَا جَاءَ نَصْرُ اللهِ وَالْفَتْحُ، وَإِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ، وَفِي الرَّكْعَةِ الثَّالِثَةِ: قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَتَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ، وَقُلْ هُوَ اللهُ أَحَدٌ "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف]




৬৭৮। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়টি সূরা দিয়ে বিতরের নামায পড়তেনঃ প্রথম রাকাআতে “আলহাকুমুত তাকাছুর” “ইন্না আনযালনাহু ফী লাইলাতিল কাদর” ও “ইযা যুলাযিলাতিল আরদু”, দ্বিতীয় রাকাআতে ওয়াল আসরি, ইযা জা’য়া নাসরুল্লাহি ও ইন্না আতাইনা কাল কাউছার এবং তৃতীয় রাকাআতে কুল ইয়া আইউহাল কাফিরুন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ও কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (679)


679 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ عَبْدَ الْأَعْلَى، يُحَدِّثُ عَنْ أَبِي جَمِيلَةَ، عَنْ عَلِيٍّ: أَنَّ أَمَةً لَهُمْ زَنَتْ، فَحَمَلَتْ، فَأَتَى عَلِيٌّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ، فَقَالَ: " دَعْهَا حَتَّى تَلِدَ أَوْ تَضَعَ، ثُمَّ اجْلِدْهَا "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [حسن لغيره ، وهذا إسناد ضعيف]




৬৭৯। আবু জামিলা আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণনা করেছেন, একজন বাঁদী ব্যভিচার করে গর্ভবতী হয়ে পড়লো। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং ঘটনাটা জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ওকে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অবকাশ দাও, তারপর বেত মারো।

[আবু দাউদ ৪৪৭৩, মুসনাদ আহমাদ ৭৩৬, ১১৩৭, ১১৩৮, ১১৪২, ১২৩১]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (680)


680 - حَدَّثَنَا هَاشِمٌ، وَحَسَنٌ، قَالا: حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، قَالَ: اسْتَأْذَنَ ابْنُ جُرْمُوزٍ عَلَى عَلِيٍّ فَقَالَ: مَنْ هَذَا؟ قَالُوا: ابْنُ جُرْمُوزٍ يَسْتَأْذِنُ. قَالَ: ائْذَنُوا لَهُ، لِيَدْخُلْ قَاتِلُ الزُّبَيْرِ النَّارَ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوَارِيًّا، وَإِنَّ حَوَارِيَّ الزُّبَيْرُ "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده حسن]




৬৮০। যির ইবনে হুবাইশ থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনে জুরমুয একবার আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সাথে সাক্ষাতের অনুমতি চাইল। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেনঃ সে কে? লোকেরা বললোঃ ইবনে জুরমুয সাক্ষাতের অনুমতি চাচ্ছে। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেনঃ ওকে আসতে দাও। যুবাইরের হত্যাকারীর পরিণাম জাহান্নামে প্রবেশ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ প্রত্যেক নবীর একজন হাওয়ারী (অন্তরঙ্গ সহচর) থাকে। আমার হাওয়ারী হলো, যুবাইর।

[তিরমিযী ৩৭৪৪, মুসনাদ আহমাদ ৬৮১, ৭৯৯, ৮১৩]