হাদীস বিএন


মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল





মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (701)


701 - حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا أُسَامَةُ بْنُ زَيْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ شَدَّادِ بْنِ الْهَادِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ جَعْفَرٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: عَلَّمَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا نَزَلَ بِي كَرْبٌ أَنْ أَقُولَ: " لَا إِلَهَ إِلا اللهُ الْحَلِيمُ الْكَرِيمُ، سُبْحَانَ اللهِ، وَتَبَارَكَ اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [حديث صحيح ، وهذا إسناد حسن]




৭০১। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন, যখন আমার ওপর কোন কঠিন বিপদ আসে, তখন যেন (এই দু’আ) পড়িঃ

لَا إِلَهَ إِلا اللهُ الْحَلِيمُ الْكَرِيمُ، سُبْحَانَ اللهِ، وَتَبَارَكَ اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

“লা-ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি ওয়া তাবারাকাল্লাহু রাব্বুল আরশিল আযীম, ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামীন।”

[হাদীস নং ৭২৬ দ্রষ্টব্য]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (702)


702 - حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنِي ثُوَيْرُ بْنُ أَبِي فَاخِتَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: عَادَ أَبُو مُوسَى الْأَشْعَرِيُّ، الْحَسَنَ بْنَ عَلِيٍّ، قَالَ: فَدَخَلَ عَلِيٌّ، فَقَالَ: أَعَائِدًا جِئْتَ يَا أَبَا مُوسَى أَمْ زَائِرًا؟ فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، لَا بَلْ عَائِدًا. فَقَالَ عَلِيٌّ: فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " مَا عَادَ مُسْلِمٌ مُسْلِمًا إِلا صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ، مِنْ حِينَ يُصْبِحُ إِلَى أَنْ يُمْسِيَ، وَجَعَلَ اللهُ تَعَالَى لَهُ خَرِيفًا فِي الْجَنَّةِ " قَالَ: فَقُلْنَا: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، وَمَا الْخَرِيفُ؟ قَالَ: " السَّاقِيَةُ الَّتِي تَسْقِي النَّخْلَ " •

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [حديث حسن، لكن الصحيح وقفه، وهذا إسناد ضعيف]




৭০২। আবু মূসা আল আশয়ারী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর অসুস্থ ছেলে হাসানকে দেখতে এলেন। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এ সময়ে বাড়িতে প্রবেশ করে বললেনঃ হে আবু মূসা, আপনি কি আমার বাড়িতে বেড়াতে এসেছেন, না অসুস্থকে দেখতে এসেছেন? আবু মূসা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেনঃ হে আমীরুল মুমিনীন, অসুস্থকে দেখতে এসেছি। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ কোন মুসলিম কোন অসুস্থ মুসলিমকে দেখতে গেলে সত্তর হাজার ফেরেশতা তার কল্যাণ কামনা করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দু’আ করে এবং আল্লাহ তাঁর জন্য জান্নাতে একটা ‘খরীফ’ বানিয়ে দেন। আবু মূসা বললেনঃ হে আমীরুল মুমিনীন, ‘খরীফ’ কী? তিনি বললেনঃ যে নদী খেজুরের বাগানে পানি সিঞ্চন করে।

[তিরমিযী ৯৬৯, মুসনাদ আহমাদ ৬১২]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (703)


703 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنِي عَلِيُّ بْنُ حَكِيمٍ الْأَوْدِيُّ، أَخْبَرَنَا شَرِيكٌ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي زُرْعَةَ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، قَالَ: قَدِمَ عَلِيٌّ، عَلَى قَوْمٍ مِنْ أَهْلِ الْبَصْرَةِ مِنَ الْخَوَارِجِ، فِيهِمْ رَجُلٌ يُقَالُ لَهُ: الْجَعْدُ بْنُ بَعْجَةَ فَقَالَ لَهُ: اتَّقِ اللهَ يَا عَلِيُّ، فَإِنَّكَ مَيِّتٌ. فَقَالَ عَلِيٌّ: " بَلْ مَقْتُولٌ، ضَرْبَةٌ عَلَى هَذَا تَخْضِبُ هَذِهِ - يَعْنِي لِحْيَتَهُ مِنْ رَأْسِهِ - عَهْدٌ مَعْهُودٌ، وَقَضَاءٌ مَقْضِيٌّ، وَقَدْ خَابَ مَنِ افْتَرَى "، وَعَاتَبَهُ فِي لِبَاسِهِ، فَقَالَ: " مَا لَكُمْ وَلِلِّبَاسِ هُوَ أَبْعَدُ مِنَ الْكِبْرِ، وَأَجْدَرُ أَنْ يَقْتَدِيَ بِيَ الْمُسْلِمُ "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف]




৭০৩। বসরাবাসী খারিজীদের একটি দল আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে এল। তাদের মধ্যে জা’দ বিন বা’জা নামক এক ব্যক্তি ছিল। সে বললোঃ হে আলী, আল্লাহকে ভয় করুন। কারণ আপনি একদিন মারা যাবেন। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেনঃ বরং আমি নিহত হব। আমার মাথার ওপর একটা আঘাত আমার দাড়িকে রঞ্জিত করবে। এটা একটা অবধারিত প্রতিশ্রুতি এবং অকাট্য ফায়সালা। যে মিথ্যা আরোপ করে, সে একদিন ব্যর্থ হবেই। জা’দ আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে তার পোশাক নিয়ে ভর্ৎসনা করলো। তিনি বললেনঃ পোশাক নিয়ে তোমাদের কী হয়েছে? আমার যে পোশাক রয়েছে তা অহংকার থেকে অধিকতর দূরে এবং আমার প্রতি মুসলিমদের অনুকরণের অধিকতর যোগ্য।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (704)


704 - حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا أَبِي، عَنْ ابْنِ إِسْحَاقَ قَالَ: وَذَكَرَ مُحَمَّدُ بْنُ كَعْبٍ الْقُرَظِيُّ، عَنِ الْحَارِثِ بْنِ عَبْدِ اللهِ الْأَعْوَرِ، قَالَ: قُلْتُ: لَآتِيَنَّ أَمِيرَ الْمُؤْمِنِينَ فَلَأَسْأَلَنَّهُ عَمَّا سَمِعْتُ الْعَشِيَّةَ. قَالَ: فَجِئْتُهُ بَعْدَ الْعِشَاءِ فَدَخَلْتُ عَلَيْهِ، فَذَكَرَ الْحَدِيثَ، قَالَ: ثُمَّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " أَتَانِي جِبْرِيلُ، فَقَالَ: يَا مُحَمَّدُ، إِنَّ أُمَّتَكَ مُخْتَلِفَةٌ بَعْدَكَ. قَالَ: فَقُلْتُ لَهُ: فَأَيْنَ الْمَخْرَجُ يَا جِبْرِيلُ؟ قَالَ: فَقَالَ: كِتَابُ اللهِ تَعَالَى، بِهِ يَقْصِمُ اللهُ كُلَّ جَبَّارٍ، مَنِ اعْتَصَمَ بِهِ نَجَا، وَمَنْ تَرَكَهُ هَلَكَ - مَرَّتَيْنِ - قَوْلٌ فَصْلٌ، وَلَيْسَ بِالْهَزْلِ، لَا تَخْتَلِقُهُ الْأَلْسُنُ، وَلَا تَفْنَى أَعَاجِيبُهُ، فِيهِ نَبَأُ مَا كَانَ قَبْلَكُمْ، وَفَصْلُ مَا بَيْنَكُمْ، وَخَبَرُ مَا هُوَ كَائِنٌ بَعْدَكُمْ "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف]




৭০৪। হারিস বিন আবদুল্লাহ আল আওয়ার প্রতিজ্ঞা করলো যে, আমি আমীরুল মুমিনীনের নিকট অবশ্যই যাবো এবং আজ রাতে যা শুনেছি, সে সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবো। অতঃপর ইশার পর তাঁর কাছে গেলাম। তারপর হারিস ঘটনা বর্ণনা করলো। তারপর আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ আমার কাছে জিবরীল এসে বললোঃ হে মুহাম্মাদ, তোমার পর তোমার উম্মাত বিভেদে লিপ্ত হবে। তখন আমি বললামঃ হে জিবরীল, এ সমস্যার সমাধান কোথায়? তিনি বললেনঃ আল্লাহর কিতাব, যা দ্বারা তিনি প্রত্যেক স্বৈরাচারীর দৰ্প চূর্ণ করেন। এ কিতাবকে যে আঁকড়ে ধরে, সে মুক্তি পায়, আর যে একে বর্জন করে সে ধ্বংস হয়। কথাটা তিনি দু’বার বললেনঃ এটা একটা অকাট্য কথা, কোন প্রহসন নয়। এ রকম বাণী সকল জিহ্বা একত্রিত হয়েও রচনা করতে পারে না এবং এর বিস্ময়ের কোন শেষ নেই। এতে তোমাদের পূর্ববর্তীদের কাহিনী রয়েছে, তোমাদের মধ্যকার বিরোধের ফায়সালার উল্লেখ রয়েছে এবং তোমাদের পরবর্তী সময়ে যা ঘটবে তার পূর্বাভাষ রয়েছে। [তিরমিযী ২৯০৬]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (705)


705 - حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي حَكِيمُ بْنُ حَكِيمِ بْنِ عَبَّادِ بْنِ حُنَيْفٍ، عَنْ مُحَمَّدِ بْنِ مُسْلِمِ بْنِ عُبَيْدِ اللهِ بْنِ شِهَابٍ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى فَاطِمَةَ مِنَ اللَّيْلِ، فَأَيْقَظَنَا لِلصَّلاةِ، قَالَ: ثُمَّ رَجَعَ إِلَى بَيْتِهِ فَصَلَّى هَوِيًّا مِنَ اللَّيْلِ، قَالَ: فَلَمْ يَسْمَعْ لَنَا حِسًّا، قَالَ: فَرَجَعَ إِلَيْنَا، فَأَيْقَظَنَا وَقَالَ: " قُومَا فَصَلِّيَا " قَالَ: فَجَلَسْتُ وَأَنَا أَعْرُكُ عَيْنِي وَأَقُولُ: إِنَّا وَاللهِ مَا نُصَلِّي إِلا مَا كُتِبَ لَنَا، إِنَّمَا أَنْفُسُنَا بِيَدِ اللهِ، فَإِذَا شَاءَ أَنْ يَبْعَثَنَا بَعَثَنَا. قَالَ: فَوَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ، وَيَضْرِبُ بِيَدِهِ عَلَى فَخِذِهِ: " مَا نُصَلِّي إِلا مَا كُتِبَ لَنَا، مَا نُصَلِّي إِلا مَا كُتِبَ لَنَا "{وَكَانَ الْإِنْسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا} •

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده حسن]




৭০৫। হাদীস নং ৫৭১ দ্রষ্টব্য।



৫৭১। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে আমার কাছে এলেন। তখন আমি ও ফাতিমা ঘুমিয়ে ছিলাম। তিনি দরজায় দাঁড়িয়ে বললেনঃ তোমরা নামায পড়না? (অর্থাৎ তাহাজ্জুদ)। আমি তাঁর জবাবে বললামঃ ইয়া রাসূলাল্লাহ, আমাদের মন তো আল্লাহর হাতে। তিনি চাইলে আমাদেরকে জাগিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাত ফিরে গেলেন এবং আমার কথার কোন জবাব দিলেন না। আমি শুনতে পেলাম, তিনি ফিরে যাওয়ার সময় নিজের উরুতে হাত চাপড়ে বলছেনঃ وَكَانَ الْإِنْسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا “মানুষ সবার চেয়ে বেশি তার্কিক”। [সূরা আল কাহফঃ ৫৪)









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (706)


706 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ جَمِيلٍ أَبُو يُوسُفَ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ حُمَيْدِ بْنِ أَبِي غَنِيَّةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، قَالَ: لَمَّا خَرَجَتِ الْخَوَارِجُ بِالنَّهْرَوَانِ قَامَ عَلِيٌّ فِي أَصْحَابِهِ، فَقَالَ: إِنَّ هَؤُلَاءِ الْقَوْمَ قَدْ سَفَكُوا الدَّمَ الْحَرَامَ، وَأَغَارُوا فِي سَرْحِ النَّاسِ، وَهُمْ أَقْرَبُ الْعَدُوِّ إِلَيْكُمْ، وَأَنْ تَسِيرُوا إِلَى عَدُوِّكُمْ أَنَا أَخَافُ أَنْ يَخْلُفَكُمْ هَؤُلَاءِ فِي أَعْقَابِكُمْ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " تَخْرُجُ خَارِجَةٌ مِنْ أُمَّتِي، لَيْسَ صَلَاتُكُمْ إِلَى صَلَاتِهِمْ بِشَيْءٍ، وَلَا صِيَامُكُمْ إِلَى صِيَامِهِمْ بِشَيْءٍ، وَلَا قِرَاءَتُكُمْ إِلَى قِرَاءَتِهِمْ بِشَيْءٍ، يَقْرَءُونَ الْقُرْآنَ يَحْسِبُونَ أَنَّهُ لَهُمْ وَهُوَ عَلَيْهِمْ، لَا يُجَاوِزُ حَنَاجِرَهُمْ، يَمْرُقُونَ مِنَ الْإِسْلَامِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ وَآيَةُ ذَلِكَ أَنَّ فِيهِمْ رَجُلًا لَهُ عَضُدٌ وَلَيْسَ لَهَا ذِرَاعٌ، عَلَيْهَا مِثْلُ حَلَمَةِ الثَّدْيِ، عَلَيْهَا شَعَرَاتٌ بِيضٌ، لَوْ يَعْلَمُ الْجَيْشُ الَّذِينَ يُصِيبُونَهُمْ مَا لَهُمْ عَلَى لِسَانِ نَبِيِّهِمْ لاتَّكَلُوا عَلَى الْعَمَلِ، فَسِيرُوا عَلَى اسْمِ اللهِ " فَذَكَرَ الْحَدِيثَ بِطُولِهِ

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده قوي]




৭০৬। যায়িদ বিন ওহাব বলেন, নাহরাওয়ানের খারিজীরা যখন বিদ্রোহ করলো, তখন আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁর সাথীদের সামনে দাঁড়িয়ে ভাষণ দিলেন। তিনি বললেনঃ এরা (খারিজীরা) অন্যায়ভাবে রক্তপাত করেছে, জনগণের সম্পত্তির লুটপাট চালিয়েছে। তারা তোমাদের সবচেয়ে নিকটে অবস্থানকারী শত্রু। আর যদি তোমরা তোমাদের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে চলে যাও, তবে আমার আশঙ্কা যে, এরা (অর্থাৎ খারিজীরা) তোমাদের পেছনে তোমাদের স্থলাভিষিক্ত হবে (অর্থাৎ তোমাদের অনুপস্থিতিতে তোমাদের এলাকায় কর্তৃত্ব চালাবে)। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ আমার উম্মাতে একটি বিদ্রোহী গোষ্ঠীর উদ্ভব হবে, তোমাদের নামাযের সাথে তাদের নামাযের কোন মিল থাকবে না, তোমাদের রোযার সাথে তাদের রোযার কোন মিল থাকবে না এবং তোমাদের কুরআন পাঠের সাথে তাদের কুরআন পাঠের মিল থাকবে না।

তারা কুরআন পড়বে আর ভাববে এটা তাদের পক্ষে, অথচ আসলে তা তাদের বিপক্ষে। তাদের কুরআন পাঠ তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না (অর্থাৎ তাদের অন্তরে রেখাপাত করবে না)। তারা ধনুক থেকে যেরূপ দ্রুত বেগে তীর নিক্ষিপ্ত হয়; সেরূপ তীব্র গতিতে ইসলাম থেকে বেরিয়ে যাবে। এর লক্ষণ এই যে, তাদের মধ্যে একটা লোক এমন থাকবে যে, তার বাহু থাকবে, কিন্তু হাত থাকবে না। তার হাতে স্তনের বেঁটার মত একটা বোঁটা থাকবে। তাতে থাকবে সাদা সাদা কিছু লোম। যে বাহিনী তাদের ওপর হামলা করবে, তারা যদি জানতো যে, তাদের নবীর মুখ দিয়ে তাদের জন্য কত পুরস্কার নির্ধারণ করে রাখা হয়েছে, তাহলে তারা তাদের আমলের ওপরই নির্ভরশীল হয়ে যেত (অর্থাৎ আখিরাতের সাফল্যের জন্য আমলের পাশাপাশি আল্লাহর রহমত যে আরো বেশি জরুরী তা ভুলে যেত)। সুতরাং তোমরা আল্লাহর নামের ওপর নির্ভর করে অভিযানে চলে যাও। অতঃপর পুরো হাদীস বর্ণনা করলেন।

[মুসলিম ১০৬৬]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (707)


707 - حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي يَحْيَى بْنُ عَبَّادِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ، قَالَ: وَاللهِ إِنَّا لَمَعَ عُثْمَانَ بْنِ عَفَّانَ بِالْجُحْفَةِ، وَمَعَهُ رَهْطٌ مِنْ أَهْلِ الشَّامِ فِيهِمْ حَبِيبُ بْنُ مَسْلَمَةَ الْفِهْرِيُّ، إِذْ قَالَ عُثْمَانُ - وَذُكِرَ لَهُ التَّمَتُّعُ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ -: إِنَّ أَتَمَّ لِلْحَجِّ وَالْعُمْرَةِ أَنْ لَا يَكُونَا فِي أَشْهُرِ الْحَجِّ، فَلَوْ أَخَّرْتُمْ هَذِهِ الْعُمْرَةَ حَتَّى تَزُورُوا هَذَا الْبَيْتَ زَوْرَتَيْنِ كَانَ أَفْضَلَ، فَإِنَّ اللهَ تَعَالَى قَدْ وَسَّعَ فِي الْخَيْرِ، وَعَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ بِبَطْنِ الْوَادِي يَعْلِفُ بَعِيرًا لَهُ، قَالَ: فَبَلَغَهُ الَّذِي قَالَ عُثْمَانُ، فَأَقْبَلَ حَتَّى وَقَفَ عَلَى عُثْمَانَ، فَقَالَ: " أَعَمَدْتَ إِلَى سُنَّةٍ سَنَّهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرُخْصَةٍ رَخَّصَ اللهُ تَعَالَى بِهَا لِلْعِبَادِ فِي كِتَابِهِ، تُضَيِّقُ عَلَيْهِمْ فِيهَا، وَتَنْهَى عَنْهَا، وَقَدْ كَانَتْ لِذِي الْحَاجَةِ وَلِنَائِي الدَّارِ، ثُمَّ أَهَلَّ بِحَجَّةٍ وَعُمْرَةٍ مَعًا " فَأَقْبَلَ عُثْمَانُ عَلَى النَّاسِ فَقَالَ: " وَهَلْ نَهَيْتُ عَنْهَا؟ إِنِّي لَمْ أَنْهَ عَنْهَا، إِنَّمَا كَانَ رَأْيًا أَشَرْتُ بِهِ، فَمَنْ شَاءَ أَخَذَ بِهِ وَمَنْ شَاءَ تَرَكَهُ "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده حسن]




৭০৭। আবদুল্লাহ ইবনুয যুবাইর বলেন, আল্লাহর কসম, আমরা জুহাফাতে উসমান বিন আফফান (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সাথে ছিলাম। তখন তাঁর সাথে হাবিব বিন মাসলামাসহ(মাসেহ) একদল সিরীয় ছিল। উমরা দিয়ে শুরু করে হজ্জ দিয়ে শেষ করার তামাত্তুয়ের বিষয়টি তার সামনে আলোচিত হচ্ছিল। হজ্জ ও উমরা একই সফরে সম্পন্ন করা সম্পর্কে উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেনঃ এই দুটো একই হজ্জের মওসুমে না হওয়া উচিত। তোমরা যদি উমরাকে বিলম্বিত কর এবং এই পবিত্র ঘরে দুইবার গমন কর, তাহলে উত্তম হয়। কেননা আল্লাহ সৎ কাজে প্রশস্ততার সৃষ্টি করেছেন। এ সময়ে আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বাতনুল ওয়াদীতে তাঁর একটা উটকে ঘাস খাওয়াচ্ছিলেন। উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁর সাথীদেরকে তামাত্তু’ সম্পর্কে যা বলেছেন, তা শুনতে পেয়ে এগিয়ে এলেন এবং উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম যে সুন্নাত চালু করেছেন (একই সফরে হজ্জ ও উমরা উভয়টি সম্পন্ন করার তামাত্তুয়ের সুন্নাত) এবং আল্লাহ তাঁর বান্দাদেরকে যে সুযোগ তাঁর কিতাবে দিয়েছেন, তা কি আপনি নিষিদ্ধ ও সংকুচিত করার ইচ্ছা পোষণ করেছেন? এটা তো দূর থেকে আগত অধিক কৰ্মব্যস্ত হজযাত্রীদের জন্য একটা সুবিধা ছিল। এরপর আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হজ্জ ও উমরার ইহরাম এক সাথে বাঁধলেন। তখন উসমান জনগণকে সম্বোধন করে বললেনঃ আমি কি উমরা করতে নিষেধ করেছি? আমি তো নিষেধ করিনি। ওটা ছিল আমার অভিমত। যে ব্যক্তি চাইবে তা গ্রহণ করবে, যে চাইবে প্রত্যাখ্যান করবে।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (708)


708 - حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ مَسْعُودِ بْنِ الْحَكَمِ الْأَنْصَارِيِّ ثُمَّ الزُّرَقِيِّ، عَنْ أُمِّهِ، أَنَّهَا حَدَّثَتْهُ قَالَتْ: لَكَأَنِّي أَنْظُرُ إِلَى عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، وَهُوَ عَلَى بَغْلَةِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَيْضَاءِ حِينَ وَقَفَ عَلَى شِعْبِ الْأَنْصَارِ فِي حَجَّةِ الْوَدَاعِ وَهُوَ يَقُولُ: أَيُّهَا النَّاسُ إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " إِنَّهَا لَيْسَتْ بِأَيَّامِ صِيَامٍ إِنَّمَا هِيَ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ وَذِكْرٍ "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده حسن]




৭০৮। হাদীস নং ৫৬৭ দ্রষ্টব্য।



৫৬৭। আমর ইবনে সুলাইমের মাতা বলেন, (হজ্জের মাওসুমে) আমরা যখন মিনায় অবস্থান করছিলাম, তখন আলী ইবনে আবি তালিব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলতে লাগলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এই দিনগুলো (১০-১৩ জিলহজ) পানাহারের দিন। এ দিনগুলোতে তোমাদের কেউ যেন রোযা না রাখে। অতঃপর তিনি তাঁর উটে চড়ে এই ঘোষণা দিতে দিতে জনগণের অনুসরণ করতে লাগলেন।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (709)


709 - حَدَّثَنَا يَعْقُوبُ، وَسَعْدٌ، قَالا: حَدَّثَنَا أَبِي، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ شَدَّادٍ، - قَالَ سَعْدٌ: ابْنِ الْهَادِ - سَمِعْتُ عَلِيًّا يَقُولُ: مَا سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْمَعُ أَبَاهُ وَأُمَّهُ لِأَحَدٍ غَيْرَ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، فَإِنِّي سَمِعْتُهُ يَقُولُ يَوْمَ أُحُدٍ: " ارْمِ يَا سَعْدُ، فِدَاكَ أَبِي وَأُمِّي "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده صحيح على شرط الشيخين]




৭০৯। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো সা’দ বিন আবি ওয়াক্কাস ছাড়া আর কারো জন্য নিজের পিতা-মাতা উভয়কে উৎসর্গ করতে শুনিনি। উহুদের দিন তিনি সা’দকে বলছিলেনঃ হে সা’দ, তোমার জন্য আমার পিতা-মাতা উৎসর্গ হোক, তীর নিক্ষেপ কর।

[বুখারী ৪০৫৯, মুসলিম ২৪১১, মুসনাদ আহমাদ ১০১৭, ১১৪৭, ১৩৫৭]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (710)


710 - حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللهِ بْنِ حُنَيْنٍ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، يَقُولُ: نَهَانِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - لَا أَقُولُ نَهَاكُمْ - عَنْ تَخَتُّمِ الذَّهَبِ، وَعَنْ لُبْسِ الْقَسِّيِّ، وَالْمُعَصْفَرِ، وَقِرَاءَةِ الْقُرْآنِ وَأَنَا رَاكِعٌ، وَكَسَانِي حُلَّةً مِنْ سِيَرَاءَ فَخَرَجْتُ فِيهَا، فَقَالَ: " يَا عَلِيُّ، إِنِّي لَمْ أَكْسُكَهَا لِتَلْبَسَهَا " قَالَ: فَرَجَعْتُ بِهَا إِلَى فَاطِمَةَ فَأَعْطَيْتُهَا نَاحِيَتَهَا، فَأَخَذَتْ بِهَا لِتَطْوِيَهَا مَعِي، فَشَقَّقْتُهَا بِثِنْتَيْنِ، قَالَ: فَقَالَتْ: تَرِبَتْ يَدَاكَ يَا ابْنَ أَبِي طَالِبٍ، مَاذَا صَنَعْتَ؟ قَالَ: فَقُلْتُ لَهَا: نَهَانِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لُبْسِهَا، فَالْبَسِي وَاكْسِي نِسَاءَكِ

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده حسن]




৭১০। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বর্ণের আংটি, শক্ত ও মোটা কাপড়, হলুদ রং-এর কাপড় পরতে এবং রুকুতে কুরআন পড়তে নিষেধ করেছেন। আর আমাকে রেশম মিশ্রিত এক সেট পোশাক পরিয়ে দিলেন। পরে আমি সেই পোশাক পরে বের হলাম। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আলী, আমি ঐ পোশাকটি তোমাকে এ জন্য পরাইনি যে, তুমি স্থায়ীভাবে ওটা পরবে। তখন আমি ওটা নিয়ে ফাতিমার কাছে গেলাম। তাকে তার একটা অংশ দিলাম। ফাতিমা সেটি নিল যাতে, আমাকেসহ তা গায়ে জড়াতে পারে। তখন আমি তা ফেড়ে দু&#৩৯;টুকরো বানালাম। ফাতিমা বললো, এ কী করলে হে আবু তালিবের ছেলে? আমি বললাম- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এটা পরতে নিষেধ করেছেন। ওটা তুমি পর, আর তোমার মহিলাদেরকে পরাও।

[মুসলিম ৪৮০, মুসনাদ আহমাদ ৯২৪, ১০৪৩, ১০৪৪, ১০৯৮]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (711)


711 - حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " قَدْ عَفَوْتُ لَكُمْ عَنِ الْخَيْلِ وَالرَّقِيقِ، فَهَاتُوا صَدَقَةَ الرِّقَّةِ: مِنْ كُلِّ أَرْبَعِينَ دِرْهَمًا دِرْهَمًا، وَلَيْسَ فِي تِسْعِينَ وَمِائَةٍ شَيْءٌ، فَإِذَا بَلَغَتْ مِائَتَيْنِ فَفِيهَا خَمْسَةُ دَرَاهِمَ "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [صحيح ]




৭১১। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ঘোড়া ও দাসদাসীর যাকাত থেকে আমি তোমাদেরকে অব্যাহতি দিয়েছি। তবে তোমরা রৌপ্য মুদ্রার যাকাত দাও। প্রত্যেক চল্লিশ দিরহাম থেকে এক দিরহাম। একশো নব্বই দিরহামে কিছু নয়। দুইশো হলে তাতে পাঁচ দিরহাম যাকাত।

[তিরমিযী ৬২০, আবু দাউদ ১৫৭৪, নাসায়ী ৩৭/৫, মুসনাদ আহমাদ ৯১৩, ১২৩৩, ১২৬৭, ১২৬৯]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (712)


712 - حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ صَالِحٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ سَلَمَةَ، عَنْ عَلِيٍّ، قَالَ: قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَلَا أُعَلِّمُكَ كَلِمَاتٍ إِذَا قُلْتَهُنَّ غُفِرَ لَكَ، مَعَ أَنَّهُ مَغْفُورٌ لَكَ: لَا إِلَهَ إِلَّا اللهُ الْحَلِيمُ الْكَرِيمُ، لَا إِلَهَ إِلَّا اللهُ الْعَلِيُّ الْعَظِيمُ، سُبْحَانَ اللهِ رَبِّ السَّمَاوَاتِ السَّبْعِ، وَرَبِّ الْعَرْشِ الْعَظِيمِ ، الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [حديث حسن]




৭১২। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনঃ তোমাকে কি এমন একটা দু’আ শেখাবো না যা পড়লে তোমার গুনাহ মাফ হয়ে যাবে, যদিও তুমি ক্ষমাপ্রাপ্ত। দু’আটি হলোঃ লা-ইলাহা ইল্লাল্লাহুল হালীমুল কারীম, লা-ইলাহা ইল্লাহুল আলিয়ুল আযীম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতিস সাবয়ি ওয়া রাব্বিল আরশিল আযীম, আল হামদুলিল্লাহি রাব্বিল আলামীন।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (713)


713 - حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عِمْرَانَ بْنِ ظَبْيَانَ، عَنْ أَبِي تِحْيَى، قَالَ: لَمَّا ضَرَبَ ابْنُ مُلْجِمٍ عَلِيًّا الضَّرْبَةَ، قَالَ: عَلِيٌّ: افْعَلُوا بِهِ كَمَا أَرَادَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَفْعَلَ بِرَجُلٍ أَرَادَ قَتْلَهُ، فَقَالَ: " اقْتُلُوهُ ثُمَّ حَرِّقُوهُ "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف]




৭১৩। যখন ইবনু মুলজিম আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে আঘাত করলো, আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেনঃ তার সাথে সেই আচরণ কর, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে আগত লোককে তিনি করতে চেয়েছিলেন। তিনি বলেছিলেনঃ তাকে হত্যা কর অতঃপর পুড়িয়ে দাও।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (714)


714 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ مَنْصُورٍ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ نُعَيْمِ بْنِ دِجَاجَةَ، أَنَّهُ قَالَ: دَخَلَ أَبُو مَسْعُودٍ عُقْبَةُ بْنُ عَمْرٍو الْأَنْصَارِيُّ عَلَى عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، فَقَالَ لَهُ عَلِيٌّ: أَنْتَ الَّذِي تَقُولُ: لَا يَأْتِي عَلَى النَّاسِ مِائَةُ سَنَةٍ وَعَلَى الْأَرْضِ عَيْنٌ تَطْرِفُ؟ إِنَّمَا قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَا يَأْتِي عَلَى النَّاسِ مِائَةُ سَنَةٍ، وَعَلَى الْأَرْضِ عَيْنٌ تَطْرِفُ مِمَّنْ هُوَ حَيٌّ الْيَوْمَ " وَاللهِ إِنَّ رَخَاءَ هَذِهِ الْأُمَّةِ بَعْدَ مِائَةِ عَامٍ

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده قوي]




৭১৪। একবার আবু মাসউদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে এলেন। তখন আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁকে বললেন, আপনিই কি সেই ব্যক্তি, যে বলে, মানুষের ওপর একশো বছর এমন অবস্থায় অতিক্রম করবে না। যখন পৃথিবীতে কোন ব্যক্তি জীবিত থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ঠিকই যে, মানুষের ওপর একশো বছর এমন অবস্থায় অতিক্রম করবে না যখন পৃথিবীতে কেউ জীবিত থাকবে। তবে সেটা বলেছিলেন আজ যারা জীবিত তাদের সম্পর্কে। আল্লাহর কসম, এ জাতির আশা ভরসা একশো বছর পর।” (অর্থাৎ সাধারণতঃ এ উম্মাতের লোকেরা একশো বছরের কম আয়ুষ্কাল পাবে এবং প্রতি একশো বছর পর তাদের জীবনে শুভ পরিবর্তন আসবে।)









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (715)


715 - حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، وَأَبُو سَعِيدٍ قَالا: حَدَّثَنَا زَائِدَةُ، حَدَّثَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ، قَالَ: " جَهَّزَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةَ فِي خَمِيلٍ، وَقِرْبَةٍ، وَوِسَادَةِ أَدَمٍ حَشْوُهَا إِذْخِرٌ " قَالَ أَبُو سَعِيدٍ: لِيفٌ

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده قوي]




৭১৫। হাদীস নং ৬৪৩ দ্রষ্টব্য।



৬৪৩। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে একটা মোটা কাপড়ের চাদর, একটা মশক ও একটা ইযখারের আঁশ ভরা চামড়ার বালিশ উপহার হিসাবে দিয়েছিলেন।









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (716)


716 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ، وَالْمُجَالِدُ، عَنِ الشَّعْبِيِّ، أَنَّهُمَا سَمِعَاهُ يُحَدِّثُ: أَنَّ عَلِيًّا حِينَ رَجَمَ الْمَرْأَةَ مِنْ أَهْلِ الْكُوفَةِ، ضَرَبَهَا يَوْمَ الْخَمِيسِ، وَرَجَمَهَا يَوْمَ الْجُمُعَةِ، وَقَالَ: أَجْلِدُهَا بِكِتَابِ اللهِ، وَأَرْجُمُهَا بِسُنَّةِ نَبِيِّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [حديث صحيح، رجاله ثقات رجال الشيخين من طريق سلمة، وأما مجالد فضعيف]




৭১৬। কুফাবাসী এক মহিলাকে আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) (ব্যভিচারের দায়ে) যখন পাথর মেরে হত্যা করলেন, তখন বৃহস্পতিবারে তাকে বেত্রাঘাত করলেন এবং শুক্রবারে পাথর মেরে হত্যা করলেন। তিনি বললেন, তাকে বেত্রাঘাত করছি আল্লাহর কিতাবের আদেশে আর পাথর মারছি আল্লাহর নবীর সুন্নাত অনুসারে।

[বুখারী ২৮১২, মুসনাদ আহমাদ ৮৩৯, ৯৪১, ১৯৪২, ৯৭৮, ১১৮৫, ১১৯০, ১২১০, ১৩১৭]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (717)


717 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ يَعْنِي ابْنَ أَبِي الزِّنَادِ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الْفَضْلِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ فُلانِ بْنِ رَبِيعَةَ بْنِ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ الْهَاشِمِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَنَّهُ كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلاةِ الْمَكْتُوبَةِ كَبَّرَ، وَرَفَعَ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ، وَيَصْنَعُ مِثْلَ ذَلِكَ إِذَا قَضَى قِرَاءَتَهُ وَأَرَادَ أَنْ يَرْكَعَ، وَيَصْنَعُهُ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، وَلا يَرْفَعُ يَدَيْهِ فِي شَيْءٍ مِنْ صَلاتِهِ وَهُوَ قَاعِدٌ، وَإِذَا قَامَ مِنَ سَجْدَتَيْنِ رَفَعَ يَدَيْهِ كَذَلِكَ، وَكَبَّرَ "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده حسن]




৭১৭। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরয নামায পড়তে দাঁড়াতেন, তখন কাঁধ বরাবর হাত তুলে আল্লাহু আকবার বলতেন, তারপর কিরায়াত শেষে রুকুতে যাওয়ার আগেও তদ্রুপ করতেন। রুকু থেকে মাথা তুলেও তদ্রুপ করতেন। বসা অবস্থায় নামাযের কোন অংশে তিনি হাত উঁচু করতেন না। তারপর যখন দুই সিজদা শেষে উঠে দাঁড়াতেন, তখন পুনরায় হাত তুলতেন ও তাকবীর বলতেন।

[মুসনাদ আহমাদ ৭২৯, ৮০৩, ৮০৪, ৮০৫, ৯৬০]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (718)


718 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَفْصٍ، أَخْبَرَنَا وَرْقَاءُ، عَنْ مَنْصُورٍ، عَنْ الْمِنْهَالِ، عَنْ نُعَيْمِ بْنِ دِجَاجَةَ، قَالَ: دَخَلَ أَبُو مَسْعُودٍ، عَلَى عَلِيٍّ، فَقَالَ: أَنْتَ الْقَائِلُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا يَأْتِي عَلَى النَّاسِ مِائَةُ عَامٍ وَعَلَى الْأَرْضِ نَفْسٌ مَنْفُوسَةٌ؟ إِنَّمَا قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَا يَأْتِي عَلَى النَّاسِ مِائَةُ عَامٍ وَعَلَى الْأَرْضِ نَفْسٌ مَنْفُوسَةٌ؟ مِمَّنْ هُوَ حَيٌّ الْيَوْمَ " وَإِنَّ رَخاءَ هَذِهِ الْأُمَّةِ بَعْدَ الْمِائَةِ

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده قوي]




৭১৮। হাদীস নং ৭১৪ দ্রষ্টব্য।



৭১৪। একবার আবু মাসউদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে এলেন। তখন আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁকে বললেন, আপনিই কি সেই ব্যক্তি, যে বলে, মানুষের ওপর একশো বছর এমন অবস্থায় অতিক্রম করবে না। যখন পৃথিবীতে কোন ব্যক্তি জীবিত থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ঠিকই যে, মানুষের ওপর একশো বছর এমন অবস্থায় অতিক্রম করবে না যখন পৃথিবীতে কেউ জীবিত থাকবে। তবে সেটা বলেছিলেন আজ যারা জীবিত তাদের সম্পর্কে। আল্লাহর কসম, এ জাতির আশা ভরসা একশো বছর পর।” (অর্থাৎ সাধারণতঃ এ উম্মাতের লোকেরা একশো বছরের কম আয়ুষ্কাল পাবে এবং প্রতি একশো বছর পর তাদের জীবনে শুভ পরিবর্তন আসবে।)









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (719)


719 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ إِسْحَاقَ، أَخْبَرَنَا عَبْدُ اللهِ، أَخْبَرَنَا الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ، عَنْ عَطَاءٍ الْخُرَاسَانِيِّ، أَنَّهُ حَدَّثَهُ عَنْ مَوْلَى امْرَأَتِهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: " إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ، خَرَجَ الشَّيَاطِينُ يُرَبِّثُونَ النَّاسَ إِلَى أَسْوَاقِهِمْ، وَمَعَهُمُ الرَّايَاتُ، وَتَقْعُدُ الْمَلائِكَةُ عَلَى أَبْوَابِ الْمَسَاجِدِ يَكْتُبُونَ النَّاسَ عَلَى قَدْرِ مَنَازِلِهِمْ: السَّابِقَ، وَالْمُصَلِّيَ، وَالَّذِي يَلِيهِ، حَتَّى يَخْرُجَ الْإِمَامُ، فَمَنْ دَنَا مِنَ الْإِمَامِ فَأَنْصَتَ، وَاسْتَمَعَ وَلَمْ يَلْغُ، كَانَ لَهُ كِفْلانِ مِنَ الْأَجْرِ، وَمَنْ نَأَى عَنْهُ فَاسْتَمَعَ وَأَنْصَتَ وَلَمْ يَلْغُ، كَانَ لَهُ كِفْلٌ مِنَ الْأَجْرِ، وَمَنْ دَنَا مِنَ الْإِمَامِ فَلَغَا وَلَمْ يُنْصِتْ وَلَمْ يَسْتَمِعْ، كَانَ عَلَيْهِ كِفْلانِ مِنَ الْوِزْرِ، وَمَنْ نَأَى عَنْهُ فَلَغَا وَلَمْ يُنْصِتْ وَلَمْ يَسْتَمِعْ، كَانَ عَلَيْهِ كِفْلٌ مِنَ الْوِزْرِ، وَمَنْ قَالَ: صَهٍ، فَقَدْ تَكَلَّمَ، وَمَنْ تَكَلَّمَ فَلا جُمُعَةَ لَهُ " ثُمَّ قَالَ: هَكَذَا سَمِعْتُ نَبِيَّكُمْ

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف]




৭১৯। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, জুমুআর দিন হলে শয়তানরা দলে দলে বের হয় এবং মানুষকে তাদের বাজারে আটকে রাখে। তখন তাদের হাতে পতাকা থাকে। আর ফেরেশতারা মসজিদের দরজায় বসে, মানুষের উপস্থিতির ধারাবাহিকতা অনুযায়ী তাদের নাম লেখে। যে ব্যক্তি সর্বপ্রথম আসে প্রথমে তার নাম, তার পরে যে নামাযে আসে তার নাম, তারপরে পরবর্তী জনের নাম। অবশেষে যখন ইমাম বের হন, তখন যে ব্যক্তি ইমামের কাছে অবস্থান করে, চুপ করে শ্রবণ করে এবং কোন বেহুদা কাজ করে না, তার জন্য দ্বিগুণ সাওয়াব লেখা হয়। আর যে ব্যক্তি ইমাম থেকে দূরে অবস্থান করে; কিন্তু চুপ করে শ্রবণ করে ও কোন বেহুদা কাজ করে না, সে একগুণ সাওয়াব পায়। আর যে ব্যক্তি ইমামের নিকটে অবস্থান করে, অথচ নীরবতা অবলম্বন করে না, শ্রবণ করে না এবং বেহুদা কাজ করে, তার দ্বিগুণ গুনাহ হবে। আর যে ইমাম থেকে দূরে থাকবে; কিন্তু নীরবে শুনবে না, উপরন্তু বেহুদা কাজ করবে, তার এক গুণ গুনাহ হবে। আর যে ব্যক্তি বলবেঃ “চুপ কর”, সে কথা বলেছে বলে ধরে নেয়া হবে। আর যে ব্যক্তি জুমুআর সময় কথা বলে, তার জুমুআ আদায় হয় না। তারপর বললেনঃ তোমাদের নবীর কাছ থেকে এ রকমই আমি শুনেছি।

[আবু দাউদ ১০৫১]









মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (720)


720 - حَدَّثَنَا خَلَفُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُلْتَمَسَ الرَّجُلُ مِنْ أَصْحَابِي كَمَا تُلْتَمَسُ الضَّالَّةُ فَلا يُوجَدُ "

تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف]




৭২০। হাদীস নং ৬৭৫ দ্রষ্টব্য।



৬৭৫। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না, যতক্ষণ আমার একজন সাহাবীকে হারানো জিনিস খোঁজার মত হন্যে হয়ে খোঁজা হবে, কিন্তু পাওয়া যাবে না।