মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল
861 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، حَدَّثَنِي رَجُلٌ، مِنْ عَنَزَةَ، عَنْ رَجُلٍ، مِنْ بَنِي أَسَدٍ، قَالَ: خَرَجَ عَلِيٌّ حِينَ ثَوَّبَ الْمُثَوِّبُ لِصَلاةِ الصُّبْحِ، فَقَالَ: " إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَنَا نُوِتْرُ ، فَثَبَتَ لَهُ هَذِهِ السَّاعَةَ "، ثُمَّ قَالَ: أَقِمْ يَا ابْنَ النَّوَّاحَةِ
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف]
৮৬১। বনু আসাদের এক ব্যক্তি বলেছে, ফজর নামাযের জন্য ‘মুসাওয়েব’*। যখন বের হলো, তখন আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আমাদের সামনে এলেন এবং বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিতর পড়ার আদেশ দিয়েছেন এবং তার জন্য এ সময়টি নির্ধারণ করেছেন, তারপর বললেন, হে ক্রন্দনকারিণীর ছেলে, ইকামাত দাও। (অর্থাৎ বিতর পড়ার পর ফজরের আযান ও ইকামাত দেয়া হতো।)
862 - حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ أَبِي الْهُذَيْلِ الْعَنَزَيَّ، يُحَدِّثُ عَنْ رَجُلٍ، مِنْ بَنِي أَسَدٍ، قَالَ: خَرَجَ عَلَيْنَا عَلِيٌّ، فَذَكَرَ نَحْوَ حَدِيثِ سُوَيْدِ بْنِ سَعِيدٍ: " كُنْتُ عِنْدَ عُمَرَ وَهُوَ مُسَجًّى فِي ثَوْبِهِ "
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف]
৮৬২। দেখুন পূর্বের হাদিস
863 - حَدَّثَنَا هَاشِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، قَالَ: سَمِعْتُ أَبَا بُرْدَةَ، يُحَدِّثُ عَنْ عَلِيٍّ: " أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُتَخَتَّمَ فِي ذِهِ، أَوْ ذِهِ الْوُسْطَى، وَالسَّبَّابَةِ " وقَالَ: جَابِرٌ يَعْنِي الْجُعَفِيَّ: " هِيَ الْوُسْطَى لَا شَكَّ فِيهَا "
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده قوي وهو على شرط مسلم ]
৮৬৩। হাদীস নং ৫৮৬ দ্রষ্টব্য।
৫৮৬। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই তর্জনীতে বা তার পার্শ্ববতী আঙ্গুলে আঙটি পরতে নিষেধ করেছেন।
864 - حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ جَابِرٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ نُجَيٍّ، عَنْ عَلِيٍّ، قَالَ: " نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُضَحَّى بِعَضْبَاءِ الْقَرْنِ، وَالْأُذُنِ "
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف ]
৮৬৪। আলী (রঃ) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংভাঙ্গা ও কানকাটা জন্তু কুরবানী দিতে নিষেধ করেছেন।
865 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ بَحْرٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا زَكَرِيَّا، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ هَانِئِ بْنِ هَانِئٍ، عَنْ عَلِيٍّ، قَالَ: كَانَ أَبُو بَكْرٍ يُخَافِتُ بِصَوْتِهِ إِذَا قَرَأَ، وَكَانَ عُمَرُ يَجْهَرُ بِقِرَاءَتِهِ، وَكَانَ عَمَّارٌ إِذَا قَرَأَ يَأْخُذُ مِنْ هَذِهِ السُّورَةِ وَهَذِهِ، فَذُكِرَ ذَاكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: لِأَبِي بَكْرٍ: " لِمَ تُخَافِتُ؟ " قَالَ: إِنِّي لَأُسْمِعُ مَنْ أُنَاجِي وَقَالَ لِعُمَرَ: " لِمَ تَجْهَرُ بِقِرَاءَتِكَ؟ " قَالَ: أُفْزِعُ الشَّيْطَانَ، وَأُوقِظُ الْوَسْنَانَ، وَقَالَ لِعَمَّارٍ: " وَلِمَ تَأْخُذُ مِنْ هَذِهِ السُّورَةِ وَهَذِهِ؟ " قَالَ: أَتَسْمَعُنِي أَخْلِطُ بِهِ مَا لَيْسَ مِنْهُ؟ قَالَ: " لَا " قَالَ: " فَكُلُّهُ طَيِّبٌ " •
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف]
৮৬৫। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, আবু বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) যখন কুরআন পড়তেন, তখন অনুচ্চ কণ্ঠে পড়তেন। উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) উচ্চকণ্ঠে পড়তেন। আর আম্মার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) যখন পড়তেন, তখন বিভিন্ন সূরা থেকে পড়তেন। এ সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বাকরকে বললেনঃ তুমি কেন অনুচ্চ কণ্ঠে পড়? আবু বাকর বললেন, আমি যার সাথে গোপন সংলাপ করি, শুধু তাকেই শুনাই। (অর্থাৎ আল্লাহকে) উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কে জিজ্ঞাসা করলেন, তুমি কেন উচ্চ কণ্ঠে পড়? উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, শয়তানকে আতঙ্কিত করি এবং ঘুমন্ত ব্যক্তিকে জাগাই। আম্মার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কে বললেনঃ তুমি কেন বিভিন্ন সূরা থেকে পড়? আম্মার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) জবাব দিলেন, আমি কুরআনের সাথে অন্য কিছু মিশ্রিত করি এমন অভিযোগ শুনেছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। অতঃপর তিনি বললেন, সুতরাং সবাই যা করছে ঠিক করছে।
866 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ الْوَرْكَانِيُّ، حَدَّثَنَا أَبُو مَعْشَرٍ نَجِيحٌ الْمَدَنِيُّ مَوْلَى بَنِي هَاشِمٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: وُضِعَ عُمَرُ بْنُ الْخَطَّابِ بَيْنَ الْمِنْبَرِ وَالْقَبْرِ، فَجَاءَ عَلِيٌّ، حَتَّى قَامَ بَيْنَ يَدَيِ الصُّفُوفِ فَقَالَ: هُوَ هَذَا ثَلاثَ مَرَّاتٍ - ثُمَّ قَالَ: " رَحْمَةُ اللهِ عَلَيْكَ، مَا مِنْ خَلْقِ اللهِ تَعَالَى أَحَدٌ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَلْقَاهُ بِصَحِيفَتِهِ بَعْدَ صَحِيفَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِنْ هَذَا الْمُسَجَّى عَلَيْهِ ثَوْبُهُ " •
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [حسن لغيره ، وهذا إسناد ضعيف ]
৮৬৬। ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, মিম্বার ও কবরের মাঝখানে উমর ইবনুল খাত্তাবকে (অর্থাৎ তার লাশকে) রাখা হলো। তখন আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এলেন। তিনি (জানাযার) কাতারগুলোর সামনে দাঁড়ালেন। তারপর বললেন, এই সেই ব্যক্তি। (তিনবার) তারপর বললেন, আল্লাহর রহমত হোক আপনার ওপর। আল্লাহর সৃষ্টি জগতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যার নির্দেশাবলী আমার নিকট সর্বাধিক প্রিয় সে হচ্ছে কাপড়ে আবৃত এই ব্যক্তি।
867 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ الْهَرَوِيُّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي يَعْفُورٍ ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: كُنْتُ عِنْدَ عُمَرَ، وَهُوَ مُسَجًّى بِثَوْبِهِ، قَدْ قَضَى نَحْبَهُ، فَجَاءَ عَلِيٌّ فَكَشَفَ الثَّوْبَ عَنْ وَجْهِهِ، ثُمَّ قَالَ: " رَحْمَةُ اللهِ عَلَيْكَ أَبَا حَفْصٍ، فَوَاللهِ مَا بَقِيَ بَعْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَدٌ أَحَبُّ إِلَيَّ أَنْ أَلْقَى اللهَ تَعَالَى بِصَحِيفَتِهِ مِنْكَ "
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [حسن لغيره]
৮৬৭। আবু জুহাইফা বলেন, উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) যখন কাপড়ে আবৃত ছিলেন তখন তিনি মৃত। আমি তাঁর নিকটে ছিলাম। এই সময় আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এলেন। তিনি তার মুখ থেকে কাপড় সরালেন। তারপর বললেন, আল্লাহর রহমত আপনার ওপর। হে আবু হাফস, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আমার কাছে আপনার চেয়ে প্রিয় এমন আর কেউ অবশিষ্ট রইলানা যার নির্দেশাবলী নিয়ে আমি আল্লাহর কাছে উপস্থিত হতে পারি।
868 - حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ التَّيْمِيُّ أَبُو عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنِي رُكَيْنٌ، عَنْ حُصَيْنِ بْنِ قَبِيصَةَ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: كُنْتُ رَجُلًا مَذَّاءً فَجَعَلْتُ أَغْتَسِلُ فِي الشِّتَاءِ حَتَّى تَشَقَّقَ ظَهْرِي، قَالَ: فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ ذُكِرَ لَهُ، قَالَ: فَقَالَ: " لَا تَفْعَلْ، إِذَا رَأَيْتَ الْمَذْيَ فَاغْسِلْ ذَكَرَكَ، وَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلاةِ، فَإِذَا فَضَخْتَ الْمَاءَ فَاغْتَسِلْ "
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده صحيح ]
৮৬৮। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, আমার অত্যধিক মযি নিৰ্গত হতো। এ জন্য শীতকালেও আমি ঘন ঘন গোসল করতাম। ফলে আমার পিঠ ভেঙ্গে যাওয়ার উপক্রম হলো। পরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা জানালাম। শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এরূপ করো না। মযি বের হলে তোমার পুরুষাঙ্গ ধুয়ে ফেল এবং নামাযের ওযূর মত ওযূ করা। কিন্তু যদি তীব্র বেগে পানি ঝরাও তাহলে গোসল কর। (অর্থাৎ তীব্র বেগে নিৰ্গত হওয়া বীর্যপাতের লক্ষণ।)
[ইবনু খুযাইমা-২০, আবু দাউদ-২০৬, নাসায়ী-১১১/১), মুসনাদে আহমাদ-১০২৮, ১০২৯, ১২৩৮]
869 - حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ، قَالَ: كُنْتُ رَجُلًا مَذَّاءً، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ سُئِلَ عَنْ ذَلِكَ، فَقَالَ: " فِي الْمَذْيِ الْوُضُوءُ، وَفِي الْمَنِيِّ الْغُسْلُ "
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [حديث صحيح]
৮৬৯। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, আমার খুব বেশি মযি ঝরতো। বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম। তিনি বললেঃ মযি ঝরলে ওযূ এবং বীর্যপাতে গোসল করতে হয়।
[হাদীস নং ৬৬২ দ্রষ্টব্য।]
870 - حَدَّثَنَا عَبِيدَةُ، حَدَّثَنِي سُلَيْمَانُ الْأَعْمَشُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ عَلِيٌّ: كُنْتُ رَجُلًا مَذَّاءً، فَأَمَرْتُ رَجُلًا فَسَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُ، فَقَالَ: "فِيهِ الْوُضُوءُ" •
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده صحيح على شرط البخاري ]
৮৭০। হাদীস নং ৮২৩ দ্রষ্টব্য।
৮২৩। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, আমরা মিকদাদ বিন আসওয়াদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালাম। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, মানুষের যৌনাঙ্গ থেকে যে মযি বের হয়, তার কী করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ওযূ কর এবং তোমার যৌনাঙ্গে পানি ঢাল। (অর্থাৎ ধৌত কর)
871 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ لُوَيْنٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ: خَطَبَنَا عَلِيٌّ، فَقَالَ: " أَلا أُخْبِرُكُمْ بِخَيْرِ هَذِهِ الْأُمَّةِ بَعْدَ نَبِيِّهَا؟ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ "، ثُمَّ قَالَ: " أَلا أُخْبِرُكُمْ بِخَيْرِ هَذِهِ الْأُمَّةِ بَعْدَ نَبِيِّهَا وَبَعْدَ أَبِي بَكْرٍ؟ "، فَقَالَ: " عُمَرُ "
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده حسن]
৮৭১। হাদীস নং ৮৩৩ দ্রষ্টব্য।
৮৩৩। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, এই উম্মাতের নবীর পরে শ্রেষ্ঠ ব্যক্তি কে তা কি তোমাদেরকে জানাবো? তিনি হচ্ছেন আবু বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা), আর আবু বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর পরে কে শ্রেষ্ঠ তা কি জানাবো? তিনি হচ্ছেন উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)।
872 - حَدَّثَنَا عَائِذُ بْنُ حَبِيبٍ، حَدَّثَنِي عَامِرُ بْنُ السِّمْطِ ، عَنْ أَبِي الْغَرِيفِ، قَالَ: " أُتِيَ عَلِيٌّ بِوَضُوءٍ، فَمَضْمَضَ، وَاسْتَنْشَقَ ثَلاثًا، وَغَسَلَ وَجْهَهُ ثَلاثًا، وَغَسَلَ يَدَيْهِ وَذِرَاعَيْهِ ثَلاثًا ثَلاثًا، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ "، ثُمَّ قَالَ: " هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ "، ثُمَّ قَرَأَ شَيْئًا مِنَ الْقُرْآنِ، ثُمَّ قَالَ: "هَذَا لِمَنْ لَيْسَ بِجُنُبٍ فَأَمَّا الْجُنُبُ فَلا، وَلا آيَةَ"
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده حسن]
৮৭২। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কে ওযূর পানি দেয়া হলো। তিনি তিনবার কুলি করলেন ও তিনবার নাকে পানি দিলেন, তিনবার মুখ ধুলেন। তারপর হাত ও বাহু তিনবার করে ধুলেন। তারপর মাথা মাসিহ করলেন, তারপর দুই পা ধুলেন। তারপর বললেনঃ এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযূ করতে দেখেছি। তারপর কুরআন থেকে কিছুটা পড়লেন। তারপর বললেন, এটা যে ব্যক্তি জুনুব নয় তার জন্য। (জুনুব-বীৰ্যপাত হেতু অপবিত্রতা) জুনুবের জন্য এই ওযূও নয়, আয়াত পাঠও নয়।
873 - حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ، حَدَّثَنَا رَبِيعَةُ بْنُ عُتْبَةَ الْكِنَانِيُّ، عَنْ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، قَالَ: " مَسَحَ عَلِيٌّ رَأْسَهُ فِي الْوُضُوءِ حَتَّى أَرَادَ أَنْ يَقْطُرَ، وَقَالَ: هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ " •
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده صحيح ]
৮৭৩। যির বিন হুবাইশ বলেন, আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ওযূতে মাথা এমনভাবে মাসেহ করলেন যে, ফোটা ফোটা পানি বয়ে পড়ার উপক্রম হলো। তিনি বললেন, আমি এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযূ করতে দেখেছি।
[আবু দাউদ-১১৪]
874 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبَانَ بْنِ عِمْرَانَ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ مُخَارِقٍ، عَنْ طَارِقٍ يَعْنِي ابْنَ شِهَابٍ، قَالَ: سَمِعْتُ عَلِيًّا، يَقُولُ: " مَا عِنْدَنَا كِتَابٌ نَقْرَؤُهُ عَلَيْكُمْ إِلا مَا فِي الْقُرْآنِ وَمَا فِي هَذِهِ الصَّحِيفَةِ - صَحِيفَةٌ كَانَتْ فِي قِرَابِ سَيْفٍ كَانَ عَلَيْهِ حِلْيَتُهُ حَدِيدٌ - أَخَذْتُهَا مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهَا فَرَائِضُ الصَّدَقَةِ " •
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [حسن لغيره ، وهذا إسناد ضعيف]
৮৭৪। হাদীস নং ৭৮২ দ্রষ্টব্য।
৭৮২। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) মিম্বারে দাঁড়িয়ে ভাষণ দিলেন। বললেনঃ আল্লাহর কসম, আল্লাহর কিতাব ছাড়া আমাদের নিকট আর কোন কিতাব নেই, যা আমরা তোমাদের সামনে পাঠ করি। আর এই পুস্তিকাটি (কিছু হাদীসের সংকলন তার তরবারীর সাথে ঝুলন্ত)। এটি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে গ্রহণ করেছি। এতে যাকাতের বিধানসমূহ লেখা রয়েছে। এটি তাঁর একটি তরবারীর সাথে ঝুলন্ত রয়েছে যার খাপ ছিলো লোহার।
875 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الْأَسَدِيُّ لُوَيْنٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي زَائِدَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ، عَنْ زِيَادِ بْنِ زَيْدٍ السُّوَائِيِّ، عَنْ أَبِي جُحَيْفَةَ، عَنْ عَلِيٍّ، قَالَ: " إِنَّ مِنَ السُّنَّةِ فِي الصَّلاةِ وَضْعُ الْأَكُفِّ، عَلَى الْأَكُفِّ تَحْتَ السُّرَّةِ "
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده ضعيف ]
৮৭৫। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, নামাযে এক হাতের ওপর আর এক হাত রেখে নাভির নিচে রাখা সুন্নত।
[আবু দাউদ-৭৫৬]
876 - حَدَّثَنَا مَرْوَانُ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ سَلْعٍ الْهَمْدَانِيُّ، عَنْ عَبْدِ خَيْرٍ، قَالَ: عَلَّمَنَا عَلِيٌّ وُضُوءَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَبَّ الْغُلَامُ عَلَى يَدَيْهِ حَتَّى أَنْقَاهُمَا، ثُمَّ أَدَخَلَ يَدَهُ فِي الرَّكْوَةِ " فَمَضْمَضَ، وَاسْتَنْشَقَ، وَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا ثَلَاثًا، وَذِرَاعَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ثَلَاثًا ثَلَاثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الرَّكْوَةِ فَغَمَرَ أَسْفَلَهَا بِيَدِهِ، ثُمَّ أَخْرَجَهَا فَمَسَحَ بِهَا الْأُخْرَى، ثُمَّ مَسَحَ بِكَفَّيْهِ رَأْسَهُ مَرَّةً، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ ثَلَاثًا ثَلَاثًا، ثُمَّ اغْتَرَفَ هُنَيَّةً مِنْ مَاءٍ بِكَفِّهِ فَشَرِبَهُ، ثُمَّ قَالَ: هَكَذَا كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ "
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [صحيح لغيره ، وإسناده حسن]
৮৭৬। আবদ খায়র বলেছেন, আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযূ শিখিয়েছিলেন। এক যুবক তার হাতে পানি ঢেলে দিল এবং তা দিয়ে তিনি হাত পরিষ্কার করলেন। তারপর তিনি হাত ঢুকিয়ে দিলেন বালতিতে। তারপর কুলি করলেন। নাকে পানি দিলেন। মুখ ধুলেন তিনবার করে। কনুই পর্যন্ত দু’হাত ধুলেন তিনবার করে। পুনরায় বালতিতে হাত ঢুকালেন, হাত পাত্রের নিচ পর্যন্ত ডুবালেন, তারপর হাত উঠালেন এবং তা দ্বারা অন্য হাত মাসেহ করলেন, তারপর দু’হাতের তালু দিয়ে একবার মাথা মাসেহ করলেন, তারপর তিনবার গিরা পর্যন্ত পা ধুলেন, তারপর হাতে এক কোষ পানি নিয়ে তা পান করলেন। তারপর বললেন, এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযূ করতেন।
[আবু দাউদ-১১১, ১১২, ১১৩, ইবনু মাজাহ-৪০৪, তিরমিযী-৪৯, নাসায়ী-৬৭/১, ৬৮, মুসনাদে আহমাদ-৯১০, ৯১৯, ৯২৮, ৯৪৫, ৯৮৯, ৯৯৮, ১০০৮, ১০১৬, ১০২৭, ১১৩৩, ১১৭৮, ১১৯৮, ১১৯৯, ১৩২৪]
877 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ بَحْرٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا زَكَرِيَّا، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَا أَهْلَ الْقُرْآنِ، أَوْتِرُوا، فَإِنَّ اللهَ عَزَّ وَجَلَّ وِتْرٌ يُحِبُّ الْوَتْرَ " •
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده قوي]
৮৭৭। হাদীস নং ৬৫২ দ্রষ্টব্য।
৬৫২। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, বিতর ফরয নামাযের মত বাধ্যতামূলক নয়। তবে এটা সুন্নাত- যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছেন।
878 - حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ الْوَاسِطِيُّ، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللهِ، عَنْ بَيَانٍ، عَنْ عَامِرٍ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ: قَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ: " أَلا أُخْبِرُكُمْ بِخَيْرِ، هَذِهِ الْأُمَّةِ بَعْدَ نَبِيِّهَا؟ أَبُو بَكْرٍ، ثُمَّ عُمَرُ، ثُمَّ رَجُلٌ آخَرُ "
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده صحيح على شرط مسلم ]
৮৭৮। হাদীস নং ৮৩৩ দ্রষ্টব্য।
৮৩৩। আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন, এই উম্মাতের নবীর পরে শ্রেষ্ঠ ব্যক্তি কে তা কি তোমাদেরকে জানাবো? তিনি হচ্ছেন আবু বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা), আর আবু বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর পরে কে শ্রেষ্ঠ তা কি জানাবো? তিনি হচ্ছেন উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)।
879 - حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عَبْدِ خَيْرٍ، عَنْ عَلِيٍّ، وعَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي جُحَيْفَةَ، عَنْ عَلِيٍّ، وعَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ، أَنَّهُ قَالَ: " خَيْرُ هَذِهِ الْأُمَّةِ بَعْدَ نَبِيِّهَا أَبُو بَكْرٍ، وَخَيْرُهَا بَعْدَ أَبِي بَكْرٍ، عُمَرُ، وَلَوْ شِئْتُ سَمَّيْتُ الثَّالِثَ "
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [أسانيده صحاح ]
৮৭৯। হাদীস নং ৮৩৩ দ্রষ্টব্য। দেখুন পূর্বের হাদিস।
880 - حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ ابْنِ أَبِي خَالِدٍ، ح، وَأَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي جُحَيْفَةَ، سَمِعْتُ عَلِيًّا،، يَقُولُ: " خَيْرُ هَذِهِ الْأُمَّةِ بَعْدَ نَبِيِّهَا أَبُو بَكْرٍ، وَعُمَرُ، وَلَوْ شِئْتُ لَحَدَّثْتُكُمْ بِالثَّالِثِ "
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [إسناده صحيح على شرط الشيخين]
৮৮০। হাদীস নং ৮৩৩ দ্রষ্টব্য। [দেখুন ৮৭৮ নং হাদিস]