মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল
মুসনাদে আহমাদ ইবনু হাম্বাল (99)
99 - حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ سُلَيْمَانَ الْأَعْمَشِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ عَابِسِ بْنِ رَبِيعَةَ، قَالَ: رَأَيْتُ عُمَرَ نَظَرَ إِلَى الْحَجَرِ، فَقَالَ: أَمَا وَاللهِ لَوْلا أَنِّي رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُكَ مَا قَبَّلْتُكَ. ثُمَّ قَبَّلَهُ .
تحقيق الشيخ شعيب الأرناؤوط: [ اسناده صحيح علي شرط الشيخين ]
ওমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আবিস ইবনে রবীআহ বলেন, আমি ওমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে দেখলাম তিনি (হাজরে আসওয়াদ) পাথরের দিকে তাকালেন এবং বললেন, "আল্লাহর কসম! আমি যদি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে তোমাকে চুম্বন করতে না দেখতাম, তবে আমি তোমাকে চুম্বন করতাম না।" অতঃপর তিনি পাথরটিকে চুম্বন করলেন।
