সিলসিলাতুল আহাদীসিস সহীহাহ
3531 - (إنّ عاشوراء يومٌ من أيام الله، فقن شاء صامه، ومن شاء تركه) .
أخرجه مسلم (3/147) ، وابن أبي شيبة في `المصنف ` (3/55) ، وأحمد (2/143) ، والبيهقي في `السنن ` (4/289) من طريق نافع عن ابن عمر:
أن أهل الجاهلية كانوا يصومون يوم عاشوراء، وأن رسول الله - صلى الله عليه وسلم - صامه والمسلمون قبل أن يفترض رمضان، فلما افترض رمضان قال رسول الله: ... فذكره. *
ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। তিনি বলেন, জাহিলিয়্যাতের (অন্ধকার যুগের) লোকেরা আশুরার দিনে রোযা রাখত। আর রমযান ফরয হওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমগণও তা পালন করতেন। অতঃপর যখন রমযান ফরয হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: "নিশ্চয়ই আশুরা হচ্ছে আল্লাহর দিনসমূহের মধ্য থেকে একটি দিন। সুতরাং যে ব্যক্তি চায়, সে রোযা রাখুক এবং যে ব্যক্তি চায়, সে তা ছেড়ে দিক (অর্থাৎ রোযা না রাখুক)।”
