হাদীস বিএন


সহীহ আত তারগীব ওয়াত তারহীব





সহীহ আত তারগীব ওয়াত তারহীব (1945)


1945 - (24) [صحيح] وعن معاذ بن جبلٍ رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال:
`لا تُؤْذي امْرأةٌ زوْجَها في الدنيا؛ إلا قالَتْ زوجَتُه مِنَ الحورِ العينِ: لا تُؤْذيه قاتَلكِ الله، فإنَّما هو عندَك دَخيلٌ، يوشِكُ أنْ يُفارِقَكِ إليْنا`.
رواه ابن ماجه والترمذي وقال: `حديث حسن`.
(يوشِكُ) أي: يقرب ويسرع ويكاد.




মু‘আয ইবনু জাবাল (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: কোনো স্ত্রী যখন দুনিয়াতে তার স্বামীকে কষ্ট দেয়, তখন জান্নাতের প্রশস্ত চক্ষুবিশিষ্ট হূরদের মধ্য থেকে তার (স্বামীর) স্ত্রী বলে ওঠে: তাকে কষ্ট দিও না, আল্লাহ্ তোমাকে ধ্বংস করুন। কেননা সে তো তোমার কাছে কেবল একজন ক্ষণস্থায়ী মেহমান, শীঘ্রই সে তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে।