সহীহ আত তারগীব ওয়াত তারহীব
2068 - (1) [صحيح] عن ابن عباسٍ رضي الله عنهما قال:
`لعنَ رسولُ الله صلى الله عليه وسلم المتشبِّهينَ مِنَ الرجالِ بالنساءِ، والمتشبِّهاتِ مِنَ النساءِ بالرجالِ`.
رواه البخاري وأبو داود والترمذي والنسائي وابن ماجه.
وفي رواية للبخاري:
`لَعنَ رسولُ الله صلى الله عليه وسلم المخنَّثينَ مِنَ الرِجالِ، والمتَرجِّلاتِ مِنَ النساءِ`.
(المخنَّث) بفتح النون وكسرها: مَنْ فيه انخناث، وهو التكسر والتثني كما يفعله النساء، لا الذي يأتي الفاحشة الكبرى.
ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পুরুষদের মধ্যে থেকে সেই সব পুরুষদের লা‘নত করেছেন যারা নারীদের বেশভূষা ধারণ করে এবং নারীদের মধ্য থেকে সেই সব নারীদের লা‘নত করেছেন যারা পুরুষের বেশভূষা ধারণ করে।
বুখারীর অপর এক বর্ণনায় আছে: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পুরুষের মধ্য থেকে ‘মুখান্নাছ’ (মেয়েলী পুরুষ)-দের এবং নারীদের মধ্য থেকে ‘মুতারাজ্জিলাত’ (পুরুষালী নারী)-দের লা‘নত করেছেন।