সহীহ আত তারগীব ওয়াত তারহীব
2128 - (1) [حسن لغيره] عن وحشي بن حربٍ بن وحشي بن حربٍ عن أبيه عن جده رضي الله عنه قال:
قالوا: يا رسول الله! إنا نأْكُل ولا نشْبَعُ؟ قال:
`تَجْتَمِعون على طعامِكُم أوْ تَتَفَرَّقونَ؟ `.
قالوا: نَتفَرَّقُ. قال:
`اجْتَمِعوا على طعامِكُم، واذْكروا اسْمَ الله؛ يبارَكْ لكُم فيهِ`.
رواه أبو داود وابن ماجه وابن حبان في `صحيحه`.
ওয়াহশী ইবনে হারবের দাদা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, সাহাবীগণ বললেন, "হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! আমরা খাবার খাই, কিন্তু পরিতৃপ্তি লাভ করি না।"
তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, "তোমরা কি তোমাদের খাবারের উপর একত্রে মিলিত হও, নাকি বিচ্ছিন্নভাবে খাও?"
তাঁরা বললেন, "আমরা বিচ্ছিন্নভাবে খাই।"
তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, "তোমরা তোমাদের খাবারের উপর একত্রে মিলিত হও এবং আল্লাহর নাম স্মরণ করো; তাহলে তোমাদের জন্য তাতে বরকত দেওয়া হবে।"