সহীহ আত তারগীব ওয়াত তারহীব
2158 - (7) [صحيح لغيره] وعن عكرمة قال: كان ابنُ عبَّاسٍ رضي الله عنهما يقول:
إنَّ النبيَّ صلى الله عليه وسلم نَهى عن طعامِ المتبارِيَيْن أنْ يُؤكَلَ.
رواه أبو داود وقال:
`أكثر من رواه عن جرير لا يذكر فيه ابن عباس`. يريد أن أكثر الرواة أرسلوه.
(قال الحافظ:)
`الصحيح أنَّه عن عكرمةَ عنِ النبيِّ صلى الله عليه وسلم مرسل(2) `.
(المتَبَارِيان): هما المتَمارِيان(3) المتَباهِيَانِ.
9 - (الترغيب في لعق الأصابع قبل مسحها لإحراز البركة).
ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলতেন, নিশ্চয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অহংকারবশত বা প্রতিদ্বন্দ্বিতার (প্রতিযোগিতার) জন্য প্রস্তুতকৃত খাবার খেতে নিষেধ করেছেন।
আবূ দাঊদ (রাহিমাহুল্লাহ) এটি বর্ণনা করেছেন এবং বলেছেন: ‘যারা জারীর থেকে এটি বর্ণনা করেছেন, তাদের অধিকাংশেই ইবনু ‘আব্বাসের নাম উল্লেখ করেননি।’ এর দ্বারা তিনি উদ্দেশ্য নিয়েছেন যে, অধিকাংশ বর্ণনাকারীই এটিকে মুরসাল হিসেবে বর্ণনা করেছেন। (হাফিয বলেন): ‘সহীহ হচ্ছে এটি ‘ইকরামা থেকে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হতে মুরসাল হিসেবে বর্ণিত।’ (মুতাবারিইয়ান) তারা হলো, যারা পরস্পর গর্ব বা প্রতিযোগিতা করে।