সহীহ মাওয়ারিদুয-যাম-আন
1868 - عن ابن عباس، قال : خطَّ رسول الله صلى الله عليه وسلم في الأَرض خطوطًا أَربعة قال: `أَتدرون ما هذا؟ `؛ قالوا: الله ورسوله أَعلم! فقال رسول الله صلى الله عليه وسلم: `أَفضل نساء أَهل الجنّة: خديجة بنت خويلد، وفاطمة بنت محمد، ومريم بنت عمران، وآسية بنت مزاحم امرأة فرعون`.
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - `الصحيحة` (1508).
ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাটিতে চারটি রেখা (লাইন) টানলেন। অতঃপর তিনি জিজ্ঞেস করলেন: ’তোমরা কি জানো, এগুলো কী?’ তাঁরা (সাহাবীগণ) বললেন: আল্লাহ এবং তাঁর রাসূলই ভালো জানেন! তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: ’জান্নাতবাসী নারীদের মধ্যে সর্বোত্তম হলেন: খাদীজা বিনতে খুওয়াইলিদ, ফাতিমা বিনতে মুহাম্মাদ, মারইয়াম বিনতে ইমরান এবং ফিরআউনের স্ত্রী আছিয়া বিনতে মুযাহিম।’