হাদীস বিএন


খালক্বু আফআলিল ইবাদ লিল বুখারী





খালক্বু আফআলিল ইবাদ লিল বুখারী (149)


حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: {وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا} [الإسراء: 110] ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَفَعَ صَوْتَهُ بِالْقُرْآنِ سَبَّ الْمُشْرِكُونَ الْقُرْآنَ، وَمَنْ جَاءَ بِهِ، فَلَا يُحِبُّ ذَلِكَ الْمُسْلِمُونَ، وَإِذَا خَفَضَ اشْتَدَّ ذَلِكَ عَلَى أَصْحَابِهِ» ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا} [الإسراء: 110]




ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আল্লাহ্‌ তা‘আলার বাণী: {তুমি তোমার সালাতে স্বর উচ্চ করো না এবং তাতে একেবারে ক্ষীণও করো না} (সূরা ইসরা: ১১০)। তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন উচ্চস্বরে কুরআন পাঠ করতেন, তখন মুশরিকরা কুরআনকে এবং যিনি তা নিয়ে এসেছেন (অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে) গালি দিত। মুসলমানরা এটা পছন্দ করতেন না। আর যখন তিনি ক্ষীণস্বরে পাঠ করতেন, তখন তা তাঁর সাহাবীগণের জন্য (শোনা) কঠিন হয়ে যেত। তাই আল্লাহ তা‘আলা অবতীর্ণ করলেন: {তুমি তোমার সালাতে স্বর উচ্চ করো না এবং তাতে একেবারে ক্ষীণও করো না} (সূরা ইসরা: ১১০)।