খালক্বু আফআলিল ইবাদ লিল বুখারী
قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: فَأَمَّا أَفْعَالُ الْعِبَادِ فَقَدْ حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، حَدَّثَنَا أَبُو مَالِكٍ عَنْ رِبْعِي بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ يَصْنَعُ كُلَّ صَانِعٍ وَصَنْعَتَهُ» وَتَلَا بَعْضُهُمْ عِنْدَ ذَلِكَ: {وَاللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ} [الصافات: 96] ، فَأَخْبَرَ أَنَّ الصِّنَاعَاتِ وَأَهْلَهَا مَخْلُوقَةٌ
হুযাইফাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, (আবূ আব্দুল্লাহ বলেন, বান্দাদের কর্মসমূহ প্রসঙ্গে) নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “নিশ্চয় আল্লাহ্ প্রতিটি সৃষ্টিকারী এবং তার সৃষ্টিকে তৈরি করেন।” আর কেউ কেউ এই সময় তিলাওয়াত করেছেন: “আর আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা করো, সে সব কিছুকে সৃষ্টি করেছেন।” [সূরা আস-সাফফাত: ৯৬]। অতঃপর তিনি জানিয়েছেন যে, শিল্পকর্মসমূহ এবং এর কর্মীরা উভয়েই সৃষ্ট।