হাদীস আস সিরাজ
হাদীস আস সিরাজ (2675)
2675 - حدثنا محمد بن الصباح، أبنا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ مَرْوَانَ بْنِ الْحَكَمِ وَالْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ يُحَدِّثُ عَنْهُمَا قَالَ: ((لَمَّا خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ الْحُدَيْبِيَةِ فِي بِضْعَ عَشْرَةَ مِائَةً حَتَّى إِذَا كَانَ بِذِي الْحُلَيْفَةِ، قَلَّدَ الْهَدْيَ، وَأَشْعَرَهُ، وَأَحْرَمَ مِنْهَا)) .
آخِرُ الثَّانِي وَالثَّلاثِينَ
মিসওয়ার ইবনু মাখরামা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হুদায়বিয়ার বছর বারোশোর কিছু অধিক সংখ্যক লোক নিয়ে (মক্কা অভিমুখে) বের হলেন। অবশেষে যখন তিনি যুল-হুলাইফায় পৌঁছলেন, তিনি হাদীর (কুরবানীর) পশুর গলায় মালা পরালেন, সেটির কুঁজে (আঘাত করে) চিহ্নিত করলেন এবং সেখান থেকে ইহরাম বাঁধলেন।