মুসান্নাফ ইবনে আবি শায়বাহ
حدثنا سليمان بن حرب قال: حدثنا حماد بن زيد عن أيوب عن عكرمة أن النبي صلى الله عليه وسلم قدم يوم الفتح وصورة إبراهيم وإسماعيل في البيت وفي أيديهما القداح فقال رسول اللَّه صلى الله عليه وسلم: "ما لإبراهيم وللقداح واللَّه ما استقسم بها قط"، ثم أمر بثوب فبل ومحى به صورهما(1).
ইকরিমা (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন (কা’বা ঘরে) আগমন করলেন। তখন বায়তুল্লাহর (কা’বার) ভেতরে ইব্রাহিম ও ইসমাঈল (আলাইহিমাস সালাম)-এর ছবি ছিল এবং তাঁদের দুজনের হাতে ছিল ভাগ্য নির্ধারণের তীর (ক্বিদাহ)। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "ইব্রাহিমের সাথে এই ভাগ্য নির্ধারণের তীরগুলোর কী সম্পর্ক? আল্লাহর কসম! তিনি কখনো এগুলো দ্বারা ভাগ্য পরীক্ষা করেননি!" এরপর তিনি একটি কাপড়ের আদেশ দিলেন। সেটি ভিজানো হলো এবং তার মাধ্যমে ছবি দুটি মুছে ফেলা হলো।
تحقيق: الشيخ سعد بن ناصر الشثري
(1) مرسل؛ عكرمة تابعي، أخرجه الأزرقي 1/ 169، وقد ورد من حديث عكرمة عن ابن عباس مرفوعًا، أخرجه البخاري (1601).