মুসান্নাফ ইবনে আবি শায়বাহ
حدثنا معاوية بن هشام قال: حدثنا سفيان الثوري عن الحارث الأزدي عن ابن الحنفية قال: رحم اللَّه امرءا كف يده، وأمسك لسانه، وأغنى نفسه، وجلس في بيته، له ما احتسب، وهو يوم القيامة
مع من أحب، ألا إن الأعمال أسرع إليهم من سيوف المؤمنين، ألا إن للحق دولة يأتي بها اللَّه إذا شاء.
ইবনুল হানাফিয়াহ (রহ.) থেকে বর্ণিত:
আল্লাহ সেই ব্যক্তির প্রতি রহম করুন, যে তার হাতকে (অন্যায় করা থেকে) নিবৃত্ত রেখেছে, তার জিহবাকে সংযত রেখেছে, নিজেকে (পরিশ্রম দ্বারা) সচ্ছল রেখেছে এবং নিজ গৃহে অবস্থান করেছে। তার জন্য রয়েছে সে যা (আল্লাহর কাছে) প্রত্যাশা করেছিল, আর কিয়ামতের দিন সে থাকবে তার পছন্দের মানুষের সাথে। সাবধান! নিশ্চয়ই (তাদের মন্দ) আমলসমূহ মুমিনদের তলোয়ারের চেয়েও দ্রুত তাদের দিকে ধাবিত হবে। জেনে রাখো! নিশ্চয়ই সত্যের একটি রাজত্ব (বা বিজয়কাল) রয়েছে, যা আল্লাহ যখন ইচ্ছা তখন নিয়ে আসেন।
