مختصر صحيح البخاري
Mukhtasar Sahihul Bukhari
মুখতাসার সহীহুল বুখারী
মুখতাসার সহীহুল বুখারী (2)
2 - عَنْ عَائشَةَ أُمِّ الْمُوُمِنِينَ رضي الله عنها: أَنَّ الْحَارِثْ بْنَ هِشَامٍ رضي الله عنه سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يَأْتِيكَ الْوَحْيُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «أَحْيَانًا يَأْتِينِي مِثلَ صَلْصَلَة الْجَرَسِ وَهُوَ أَشَدُّهُ عَلَيَّ فَيُفْصَمُ عَنِّي وَقَدْ وَعَيْتُ عَنْهُ مَا قَالَ، وَأَحْيَانًا يَتَمثَّلُ لِيَ الْمَلَكُ رَجُلًا فَيُكَلِّمُنِي فَأَعِي مَا يَقُولُ» قَالَتْ عَائشَة رضي الله عنها: وَلَقَدْ رَأَيْتُهُ يَنْزِلُ عَلَيْهِ الْوَحْيُ فِي الْيَوْمِ الشَّدِيدِ الْبَرْدِ فَيَفْصِمُ عَنْهُ وَإِنَّ جَبِينَهُ لَيَتَفَصَّدُ عَرَقًا. (بخاري: 2)
অনুবাদঃ উম্মুল মু'মিনীন আয়েশা (রা.) থেকে বর্ণিত, হারিস ইবনু হিশাম (রা.) আল্লাহর রাসূল (সা.)-কে জিজ্ঞেস করলেন, "হে আল্লাহর রাসূল! আপনার কাছে ওহী কীভাবে আসে?"
আল্লাহর রাসূল (সা.) বললেন, "কখনো কখনো তা আমার কাছে ঘণ্টার শব্দের মতো আসে। আর এটিই আমার জন্য সবচেয়ে কঠিন। যখন তা আমার কাছ থেকে চলে যায়, তখন তিনি যা বলেছেন, তা আমি বুঝে নেই। আবার কখনো কখনো ফেরেশতা মানুষের রূপ ধরে আমার কাছে আসেন এবং আমার সাথে কথা বলেন। তখন তিনি যা বলেন, আমি তা বুঝে নেই।"
আয়েশা (রা.) বলেন, "আমি তীব্র শীতের দিনেও তাঁর ওপর ওহী নাযিল হতে দেখেছি। যখন ওহী শেষ হতো, তখন তাঁর কপাল থেকে টপটপ করে ঘাম ঝরতো।" (বুখারী: ২)