مختصر صحيح البخاري
Mukhtasar Sahihul Bukhari
মুখতাসার সহীহুল বুখারী
2166 - عن عَبْدِ اللَّهِ بْنِ هِشَامٍ رضي الله عنه قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ آخِذٌ بِيَدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، فَقَالَ لَهُ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، لأَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ كُلِّ شَيْءٍ إِلَّا مِنْ نَفْسِي، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «لا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْكَ مِنْ نَفْسِكَ». فَقَالَ لَهُ عُمَرُ: فَإِنَّهُ الآنَ وَاللَّهِ لأَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ نَفْسِي، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «الآنَ يَا عُمَرُ». (بخاري: 6632)
অনুবাদঃ আবদুল্লাহ ইবনু হিশাম (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা নবী (সা.)-এর সাথে ছিলাম। তখন তিনি উমার ইবনুল খাত্তাব (রা.)-এর হাত ধরেছিলেন। তখন উমার (রা.) তাঁকে বললেন, "হে আল্লাহর রাসূল! আপনি আমার কাছে আমার জীবন ছাড়া অন্য সবকিছুর চেয়ে বেশি প্রিয়।" তখন নবী (সা.) বললেন, "না, যার হাতে আমার প্রাণ, তাঁর কসম! যতক্ষণ না আমি তোমার কাছে তোমার নিজের জীবনের চেয়েও বেশি প্রিয় হই (ততক্ষণ তোমার ঈমান পূর্ণ হবে না)।" তখন উমার (রা.) তাঁকে বললেন, "তাহলে এখন, আল্লাহর কসম! আপনি আমার কাছে আমার নিজের জীবনের চেয়েও বেশি প্রিয়।" তখন নবী (সা.) বললেন, "হ্যাঁ, এখন হে উমার!" (বুখারী: ৬৬৩২)