مختصر صحيح مسلم
Mukhtasar Sahih Muslim
মুখতাসার সহীহ মুসলিম
مختصر صحيح مسلم (2178)
2178 - عَنْ عبد الله بن الشَّخَّير رضي الله عنه قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ يَقْرَأُ {أَلْهَاكُمُ التَّكَاثُرُ} قَالَ يَقُولُ ابْنُ آدَمَ مَالِي مَالِي قَالَ وَهَلْ لَكَ يَا ابْنَ آدَمَ مِنْ مَالِكَ إِلَّا مَا أَكَلْتَ فَأَفْنَيْتَ أَوْ لَبِسْتَ فَأَبْلَيْتَ أَوْ تَصَدَّقْتَ فَأَمْضَيْتَ. (م 8/ 211)
অনুবাদঃ আব্দুল্লাহ ইবনুশ-শিখখীর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট আসলাম যখন তিনি {আলহাকুমুত তাকাসুর} (সূরাটি) পাঠ করছিলেন। তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: আদম সন্তান বলে, ‘আমার সম্পদ! আমার সম্পদ!’ তিনি বললেন: হে আদম সন্তান, তোমার সম্পদ বলতে কি সেটাই নয় যা তুমি খেয়ে বিনাশ করেছ, অথবা পরিধান করে পুরাতন করে ফেলেছ, অথবা সাদকা করে স্থায়ী করেছ?