مختصر صحيح البخاري
Mukhtasar Sahihul Bukhari
মুখতাসার সহীহুল বুখারী
2239 - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رضي الله عنهما قال: سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ: «إِنَّ اللَّهَ لا يَنْزِعُ الْعِلْمَ بَعْدَ أَنْ أَعْطَاكُمُوهُ انْتِزَاعًا، وَلَكِنْ يَنْتَزِعُهُ مِنْهُمْ مَعَ قَبْضِ الْعُلَمَاءِ بِعِلْمِهِمْ، فَيَبْقَى نَاسٌ جُهَّالٌ يُسْتَفْتَوْنَ فَيُفْتُونَ بِرَأْيِهِمْ فَيُضِلُّونَ وَيَضِلُّونَ». (بخاري: 7307)
অনুবাদঃ আব্দুল্লাহ ইবনু আমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি নবী (সা.)-কে বলতে শুনেছি: “নিশ্চয় আল্লাহ তোমাদের জ্ঞান দেওয়ার পর তা সরাসরি তুলে নেবেন না। বরং তিনি আলেমদেরকে তাদের জ্ঞানসহ উঠিয়ে নেওয়ার (মৃত্যু দেওয়ার) মাধ্যমে জ্ঞান তুলে নেবেন। ফলে কিছু মূর্খ লোক বাকি থাকবে। তাদের কাছে ফতোয়া চাওয়া হবে, আর তারা নিজেদের মনগড়া মতের ভিত্তিতে ফতোয়া দেবে। ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করবে।”