الحديث


مختصر صحيح مسلم
Mukhtasar Sahih Muslim
মুখতাসার সহীহ মুসলিম





مختصر صحيح مسلم (255)


255 - أَنَّ عَائِشَةَ وَعَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ رضي الله عنهما قَالَا لَمَّا نُزِلَ بِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم طَفِقَ(4) يَطْرَحُ خَمِيصَةً(5) لَهُ عَلَى وَجْهِهِ فَإِذَا اغْتَمَّ كَشَفَهَا عَنْ وَجْهِهِ فَقَالَ وَهُوَ كَذَلِكَ `لَعْنَةُ اللهِ عَلَى الْيَهُودِ وَالنَّصَارَى اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ` يُحَذِّرُ مِثْلَ مَا صَنَعُوا. (م 2/ 67)




অনুবাদঃ আয়িশা ও আবদুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তাঁরা বলেন, যখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর অন্তিম সময় উপস্থিত হলো, তখন তিনি তাঁর চেহারার উপর তাঁর একটি চাদর (খামীসা) ফেলতে লাগলেন। যখন তিনি কষ্টের সম্মুখীন হতেন, তখন তিনি তা তাঁর চেহেরা থেকে সরিয়ে ফেলতেন। আর তিনি সেই অবস্থায় বললেন: "ইয়াহূদী ও খ্রিষ্টানদের উপর আল্লাহর লা'নত, তারা তাদের নবীদের কবরগুলোকে মাসজিদে পরিণত করেছে।" এই বলে তিনি তাদের কৃতকর্মের (মত কাজ করা) থেকে সতর্ক করছিলেন।