مختصر صحيح مسلم
Mukhtasar Sahih Muslim
মুখতাসার সহীহ মুসলিম
256 - عَنْ عَائِشَةَ أَنَّ أُمَّ حَبِيبَةَ وَأُمَّ سَلَمَةَ رضي الله عنهن ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا بِالْحَبَشَةِ
فِيهَا تَصَاوِيرُ لرسولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ رسولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ أُولَئِكَ إِذَا كَانَ فِيهِمْ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا وَصَوَّرُوا فِيهِ تِلكَ الصُّوَرَ أُولَئِكَ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللهِ يَوْمَ الْقِيَامَةِ. (م 2/ 66)
অনুবাদঃ আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয় উম্মু হাবীবাহ ও উম্মু সালামাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হাবশাতে (আবিসিনিয়াতে) দেখা একটি গির্জা সম্পর্কে উল্লেখ করলেন, যেখানে (ছবি ও) মূর্তি ছিল। (এটি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট উল্লেখ করা হয়)। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তাদের (ইয়াহুদী ও খ্রিস্টানদের) মধ্যে যখন কোনো নেককার ব্যক্তি থাকত এবং সে মারা যেত, তখন তারা তার কবরের উপর মসজিদ (উপাসনালয়) নির্মাণ করত এবং সেখানে ঐসব মূর্তি (বা ছবি) তৈরি করত। কিয়ামতের দিন আল্লাহর কাছে এরাই হলো নিকৃষ্টতম সৃষ্টি।