مختصر صحيح البخاري
Mukhtasar Sahihul Bukhari
মুখতাসার সহীহুল বুখারী
مختصر صحيح البخاري (289)
289 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه: أَنَّ رَجُلا أَسْوَدَ، أَوِ امْرَأَةً سَوْدَاءَ، كَانَ يَقُمُّ الْمَسْجِدَ، فَمَاتَ، فَسَأَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْهُ فَقَالُوا: مَاتَ، قَالَ: «أَفَلا كُنْتُمْ آذَنْتُمُونِي بِهِ، دُلُّونِي عَلَى قَبْرِهِ، أَوْ قَالَ قَبْرِهَا». فَأَتَى قَبْرَهَا فَصَلَّى عَلَيْهَا. (بخاري: 458)
অনুবাদঃ আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। একজন কালো পুরুষ অথবা কালো নারী ছিলেন, যিনি মসজিদ পরিষ্কার করতেন। এরপর তিনি মারা গেলেন। নবী (সা.) তাঁর খোঁজ নিলে সাহাবারা বললেন, তিনি মারা গেছেন। তিনি (সা.) বললেন, "তোমরা কেন আমাকে জানালে না? আমাকে তাঁর কবর দেখাও।" অথবা তিনি (সা.) বললেন, "আমাকে তাঁর (নারীর) কবর দেখাও।" এরপর তিনি (সা.) সেই কবরের কাছে গেলেন এবং তাঁর জন্য জানাজার সালাত আদায় করলেন।