مختصر صحيح البخاري
Mukhtasar Sahihul Bukhari
মুখতাসার সহীহুল বুখারী
336 - عَنْ أَبِي بَرْزَةَ رضي الله عنه قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي الصُّبْحَ وَأَحَدُنَا يَعْرِفُ جَلِيسَهُ، وَيَقْرَأُ فِيهَا مَا بَيْنَ السِّتِّينَ إِلَى الْمِائَةِ، وَيُصَلِّي الظُّهْرَ إِذَا زَالَتِ الشَّمْسُ، وَالْعَصْرَ وَأَحَدُنَا يَذْهَبُ إِلَى أَقْصَى الْمَدِينَةِ فيرَجَعَ وَالشَّمْسُ حَيَّةٌ، وَنَسِيتُ مَا قَالَ فِي الْمَغْرِبِ، وَلا يُبَالِي بِتَأْخِيرِ الْعِشَاءِ إِلَى ثلُث اللَّيْلِ، ثمَّ قَالَ: إِلَى شَطْرِ اللَّيْلِ. (بخاري: 541)
অনুবাদঃ ৩৩৬ - আবু বারযা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী (সা.) ফজরের সালাত এমন সময় আদায় করতেন যখন আমাদের মধ্যে কেউ তার পাশের লোকটিকে চিনতে পারত। আর তিনি তাতে ষাট থেকে একশো আয়াত পড়তেন। তিনি সূর্য ঢলে যাওয়ার পর যুহরের সালাত আদায় করতেন। আর আসরের সালাত এমন সময় আদায় করতেন যখন আমাদের কেউ মদীনার দূরতম প্রান্তে গিয়ে ফিরে আসতে পারত এবং তখনও সূর্য উজ্জ্বল থাকত। মাগরিবের ব্যাপারে তিনি কী বলেছিলেন, তা আমি ভুলে গেছি। ইশার সালাত রাতের এক-তৃতীয়াংশ পর্যন্ত দেরি করতে তিনি পরোয়া করতেন না। এরপর তিনি বললেন: (বা কখনো কখনো) রাতের অর্ধেক পর্যন্ত। (বুখারী: ৫৪১)