الحديث


مختصر صحيح البخاري
Mukhtasar Sahihul Bukhari
মুখতাসার সহীহুল বুখারী





مختصر صحيح البخاري (344)


344 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: «يَتَعَاقَبُونَ فِيكُمْ مَلائِكَةٌ بِاللَّيْلِ وَمَلائِكَةٌ
⦗ص: 111⦘ بِالنَّهَارِ، وَيَجْتَمِعُونَ فِي صَلاةِ الْفَجْرِ وَصَلاةِ الْعَصْرِ، ثمَّ يَعْرُجُ الَّذِينَ بَاتُوا فِيكُمْ فَيَسْأَلُهُمْ وَهُوَ أَعْلَمُ بِهِمْ: كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي؟ فَيَقُولُونَ: تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ، وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ». (بخاري: 555)




অনুবাদঃ আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত: রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "তোমাদের মাঝে রাতে একদল ফেরেশতা এবং দিনে আরেক দল ফেরেশতা পালাক্রমে আসা-যাওয়া করেন। আর তারা ফজর ও আসরের সালাতের সময় একত্রিত হন। এরপর যারা তোমাদের মাঝে রাত কাটায়, তারা উপরে উঠে যান। তখন আল্লাহ, যদিও তিনি তাদের সম্পর্কে সবচাইতে বেশি জানেন, তবুও তিনি তাদের জিজ্ঞেস করেন: 'তোমরা আমার বান্দাদেরকে কেমন অবস্থায় রেখে এসেছ?' তখন তারা বলেন: 'আমরা যখন তাদের ছেড়ে এসেছি, তখনও তারা সালাত আদায় করছিল, আর যখন তাদের কাছে গিয়েছিলাম, তখনও তারা সালাত আদায় করছিল।'"