আল-মুজামুল কাবীর লিত-তাবরানী
3470 - حَدَّثَنَا عُبَيْدُ بْنُ غَنَّامٍ ، وَعَبْدَانُ بْنُ أَحْمَدَ ، قَالا : ثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ، ثنا أَبُو خَالِدٍ الأَحْمَرُ ، عَنْ مُحَمَّدِ بْنِ كُرَيْبٍ ، عَنْ أَبِيهِ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، حَدَّثَنِي حُصَيْنُ بْنُ عَوْفٍ ، قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبِي أَدْرَكَهُ الْحَجُّ لا يَسْتَطِيعُ أَنْ يَحُجَّ إِلا مُعْتَرِضًا ، قَالَ : فَصَمَتَ سَاعَةً ، ثُمَّ قَالَ : ` حُجَّ عَنْ أَبِيكَ ` *
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, (হুসাইন ইবনে আওফ বলেন:) আমি জিজ্ঞাসা করলাম, “হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! আমার বাবার উপর হজ্বের বিধান প্রযোজ্য হয়েছে, কিন্তু তিনি এমন দুর্বল অবস্থায় আছেন যে, শুয়ে থাকা বা ভর দিয়ে থাকা ছাড়া হজ্ব করার সামর্থ্য রাখেন না।”
বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি (রাসূলুল্লাহ সাঃ) কিছুক্ষণ নীরব থাকলেন। এরপর তিনি বললেন, “তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ্ব সম্পাদন করো।”