ترتيب الأمالي الخميسية
Tartibul Amalil Khamisiyyah
তারতীবুল আমালীল খামিসিয়্যাহ
2064 - أَنْشَدَنَا الْقَاضِي أَبُو الْقَاسِمِ عَلِيُّ بْنُ الْمُحَسِّنِ بْنِ عَلِيٍّ التَّنُوخِيُّ، قَالَ: أَنْشَدَنَا أَبُو الْفَرَجِ عَبْدُ الْوَاحِدِ بْنُ نَصْرِ بْنِ مُحَمَّدٍ الْمَخْزُومِيُّ، قَالَ: أَنْشَدَنَا أَبُو فِرَاسٍ الْحَارِثُ بْنُ سَعِيدِ بْنِ حِمْدَانَ ، لِنَفْسِهِ:
مَا كُنْتُ مُذْ كُنْتُ إِلَّا طَوْعَ خِلَّانِي … لَيْسَتْ مُؤَاخَذَةُ الْإِخْوَانِ مِنْ شَانِي
إِذَا خَلِيلِي لَمْ تَكْثُرْ إِسَاءَتُهُ … فَأَيْنَ مَوْضِعُ إِحْسَانِي وَغُفْرَانِي
يُحْنِى عَلِيَّ وَأَحْنُو صَافِحًا أَبدًا … لَا شَيْءَ أَحْسَنَ مَنْ حَانَ عَلَى جَانِي … .
অনুবাদঃ আবু ফিরা-স আল-হারিছ ইবনে সাঈদ ইবনে হামদান (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি নিজের জন্য বলেন:
আমি যতদিন ছিলাম, ততদিন আমার বন্ধুদের অনুগত ব্যতীত ছিলাম না।
ভাইদেরকে দোষারোপ করা বা তাদের ওপর কঠোর হওয়া আমার স্বভাব নয়।
আমার প্রিয় বন্ধু যদি ঘন ঘন ভুল না করে,
তবে আমার অনুগ্রহ ও ক্ষমার স্থান কোথায়?
সে আমার প্রতি দয়া করে এবং আমি সর্বদা ক্ষমাশীল হয়ে তার প্রতি দয়া করি।
ভুলকারী (বা অপরাধী)-র প্রতি দয়া করার চেয়ে উত্তম আর কিছু নেই।