শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী
104 - حَدَّثَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ يُوسُفَ الدَّقِيقِيُّ قَالَ: وَجَدْتُ فِي كِتَابٍ لِلشَّافِعِيِّ رَحِمَهُ اللهُ:"
[البحر المتقارب]
فَيَا عَجَبًا كَيْفَ يُعْصَى الْإِلَـ ... ـهُ أَمْ كَيْفَ يَجْحَدُهُ جَاحِدُ؟
وَلِلَّهِ فِي كُلِّ تَحْرِيكَةٍ ... وَتَسْكِينَةٍ أَبَدًا شَاهِدُ
فِي كُلِّ شَيْءٍ لَهُ آيَةٌ ... تَدُلُّ عَلَى أَنَّهُ وَاحِدُ"
وَيُقَالُ إِنَّ هَذِهِ الْأَبْيَاتِ لِأَبِي الْعَتَاهِيَةِ
ইমাম শাফিঈ (রাহিমাহুল্লাহ)-এর কিতাবে এই পংক্তিগুলো পাওয়া যায়:
আশ্চর্য! কীভাবে মহান আল্লাহর অবাধ্যতা করা হয়? অথবা কীভাবে কোনো অস্বীকারকারী তাঁকে অস্বীকার করে?
আল্লাহ তাআলার জন্য চিরকাল ধরে প্রতিটি গতিতে ও প্রতিটি স্থিরতায় এক সাক্ষী বিদ্যমান।
প্রত্যেকটি বস্তুর মধ্যে তাঁর নিদর্শন রয়েছে, যা প্রমাণ করে যে তিনি এক ও অদ্বিতীয়।
বলা হয়ে থাকে, এই পংক্তিগুলো কবি আবুল আতাহিয়া’র লেখা।
