শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী
1930 - أَخْبَرَنَا أَبُو نَصْرِ بْنُ قَتَادَةَ، أَخْبَرَنا أَبُو عَمْرِو بْنُ مَطَرٍ، وَأَبُو الْحَسَنِ السَّرَّاجُ، قَالَا: -[441]- أَخْبَرَنا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْمَرْوَزِيُّ، حدثنا عَاصِمُ بْنُ عَلِيٍّ، حدثنا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ: " إِذَا قَرَأَ أَحَدُكُمْ {سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى} [الأعلى: 1] فَلْيَقُلْ: سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى، وَإِذَا قَرَأَ {أَلَيْسَ ذَلِكَ بِقَادِرٍ عَلَى أَنْ يُحْيِيَ الْمَوْتَى} [القيامة: 40] فَلْيَقُلِ: اللهُمَّ فبَلَى أَوِ اللهُمَّ سُبْحَانَ رَبِّي، فبَلَى " - الشَّكُّ مِنْ قِبَلِ عَاصِمٍ فِي هَذَا -
ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেছেন: তোমাদের কেউ যখন সূরা আলা-এর {সাব্বিহিসমা রাব্বিকাল আ’লা} (আপনি আপনার মহান রবের নামের পবিত্রতা বর্ণনা করুন) আয়াতটি পাঠ করবে, তখন সে যেন বলে: ’সুবহানা রাব্বিয়াল আ’লা’ (আমার সুমহান প্রতিপালক পবিত্র)।
আর যখন সে সূরা কিয়ামার {আলাইসা জালিকা বিকা-দিরিন আলা আই ইউহ্য়িয়াল মাওতা} (এই সত্তা কি মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন?) আয়াতটি পাঠ করবে, তখন সে যেন বলে: ’আল্লাহুম্মা ফাবালা’ (হে আল্লাহ, অবশ্যই সক্ষম) অথবা ’আল্লাহুম্মা সুবহানা রাব্বি, ফাবালা’ (হে আল্লাহ, আমার প্রতিপালক পবিত্র, অবশ্যই সক্ষম)।
(এই বর্ণনায় আছিম-এর পক্ষ থেকে সন্দেহের উল্লেখ রয়েছে।)
تحقيق الشيخ د. عبد العلي عبد الحميد حامد : إسناده: رجاله موثقون.