শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী
9077 - أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ بْنُ فِهْرٍ الْمِصْرِيُّ بِمَكَّةَ، نَا الْحَسَنُ بْنُ رَشِيقٍ، نَا عَلِيُّ بْنُ سَعِيدٍ الرَّازِيُّ، نَا إِسْحَاقُ بْنُ أَبِي إِسْرَائِيلَ، قَالَ: سَمِعْتُ سُفْيَانَ بْنَ عُيَيْنَةَ، يَقُولُ: " لَا تَجِدُ مُبْتَدِعًا إِلَّا وَجَدْتَهُ ذَلِيلًا أَلَمْ تَسْمَعْ إِلَى قَوْلِ اللهِ عَزَّ وَجَلَّ: {إِنَّ الَّذِينَ اتَّخَذُوا الْعِجْلَ سَيَنَالُهُمْ غَضَبٌ مِنْ رَبِّهِمْ وَذِلَّةٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا} [الأعراف: 152] "
সুফিয়ান ইবনে উয়াইনাহ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: তুমি এমন কোনো বিদআতকারীকে পাবে না, যাকে তুমি লাঞ্ছিত বা অপদস্থ দেখতে পাবে না। তুমি কি মহাপরাক্রমশালী আল্লাহ্র এই বাণী শোনোনি: “নিশ্চয় যারা গোবৎসকে উপাস্য রূপে গ্রহণ করেছে, তাদের ওপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্রোধ আপতিত হবে এবং পার্থিব জীবনেও তাদের ওপর লাঞ্ছনা নেমে আসবে।” (সূরা আল-আ’রাফ: ১৫২)।
تحقيق الشيخ د. عبد العلي عبد الحميد حامد : إسناده: ضعيف.