শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী
9502 - أَخْبَرَنَا أَبُو زَكَرِيَّا بْنُ أَبِي إِسْحَاقَ , نَا أَبُو عَبْدِ اللهِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ , نَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ , أَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ , ثَنَا عَبْدُ الرَّحْمَنِ يَعْنِي ابْنَ عَبْدِ اللهِ الْمَسْعُودِيَّ , عَنْ عَلِيِّ بْنِ بَذِيمَةَ , عَنْ قَيْسِ بْنِ حَبْتَرٍ قَالَ: سَمِعْتُ ابْنَ مَسْعُودٍ يَقُولُ: " حَبَّذَا الْمَكْرُوهَانِ الْمَوْتُ وَالْفَقْرُ , وَأَيْمُ اللهِ مَا هُوَ إِلَّا الْغِنَى وَالْفَقْرُ , وَمَا أُبَالِي بِأَيِّهِمَا ابْتُلِيتُ , لِأَنَّ حَقَّ اللهِ تَعَالَى فِي كُلِّ وَاحِدٍ مِنْهُمَا وَاجِبٌ , إِنْ كَانَ الْغِنَى إِنَّ فِيهِ الْعَطْفَ , وَإِنْ كَانَ الْفَقْرُ إِنَّ فِيهِ الصَّبْرَ "
ইবনু মাসঊদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: দুটি অপছন্দনীয় বিষয় কতোই না উত্তম: মৃত্যু ও দারিদ্র্য! আল্লাহর শপথ! (মানুষের জীবনে) এ তো সচ্ছলতা অথবা দারিদ্র্যই। এ দুটির মধ্যে আমি কোনটি দ্বারা পরীক্ষিত হলাম— তাতে আমি পরোয়া করি না। কারণ, এ দুটির প্রত্যেকটিতেই মহান আল্লাহর হক (কর্তব্য) পালন করা ওয়াজিব। যদি সচ্ছলতা থাকে, তবে তাতে রয়েছে (আল্লাহর পথে) দানশীলতা ও দয়া। আর যদি দারিদ্র্য থাকে, তবে তাতে রয়েছে ধৈর্য (সবর)।
تحقيق الشيخ د. عبد العلي عبد الحميد حامد : إسناده حسن.