আমালুল-ইয়াওমি ওয়াল-লাইলাহ লিন-নাসাঈ
আমালুল-ইয়াওমি ওয়াল-লাইলাহ লিন-নাসাঈ (820)
820 - أخبرنَا أَحْمد بن سُلَيْمَان قَالَ حَدثنَا يزِيد قَالَ أخبرنَا الْعَوام عَن عَطاء بن السَّائِب عَن أَبِيه عَن عبد الله بن عَمْرو قَالَ من قَالَ فِي دبر كل صَلَاة مَكْتُوبَة عشر تحميدات وَعشر تسبيحات وَعشر تَكْبِيرَات وَإِذا أَرَادَ أَن ينَام ثَلَاثًا وَثَلَاثِينَ تَسْبِيحَة وَثَلَاثًا وَثَلَاثِينَ تَحْمِيدَة وأربعا وَثَلَاثِينَ تَكْبِيرَة وداوم عَلَيْهِنَّ دخل الْجنَّة
আব্দুল্লাহ ইবনু আমর (রাদিয়াল্লাহু আনহু) বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরয সালাতের পর দশবার তাহমীদ (আলহামদুলিল্লাহ), দশবার তাসবীহ (সুবহানাল্লাহ) এবং দশবার তাকবীর (আল্লাহু আকবার) বলবে; আর যখন সে ঘুমাতে যাবে, তখন তেত্রিশবার তাসবীহ, তেত্রিশবার তাহমীদ এবং চৌত্রিশবার তাকবীর বলবে এবং এর উপর নিয়মিত আমল করবে, সে জান্নাতে প্রবেশ করবে।