حلية الأولياء
Hilyatul Awliya
হিলইয়াতুল আওলিয়া
• حدثنا أحمد بن جعفر قال ثنا عبد الله بن أحمد قال حدثني أبي قال ثنا عفان قال ثنا حماد بن سلمة قال أخبرنا ثابت البناني. قال: إن صلة بن أشيم كان في مغزى له ومعه ابن له. فقال: أي بنى تقدم فقاتل حتى أحتسبك، فحمل فقاتل حتى قتل، فاجتمعت النساء عند امرأته معاذة العدوية فقالت مرحبا؛ إن كنتن جئتن لتهئننى فمرحبا بكن وإن كن جئتن لغير ذلك فارجعن. رواه سيار عن جعفر عن حميد بن دينار عن صلة نحوه.
অনুবাদঃ সাবেত আল-বুনানী থেকে বর্ণিত, নিশ্চয়ই সিলাহ ইবনু আশইয়াম একটি সামরিক অভিযানে ছিলেন এবং তাঁর সাথে তাঁর পুত্রও ছিল। তিনি বললেন: হে আমার পুত্র! এগিয়ে যাও এবং যুদ্ধ করো, যেন আমি তোমাকে (আল্লাহর পথে শহীদ হিসেবে) গণ্য করতে পারি। অতঃপর সে আক্রমণ করল এবং যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। এরপর (অন্যান্য) মহিলারা তাঁর স্ত্রী মু'আযাহ আল-আদাউয়্যিয়ার নিকট একত্রিত হলেন। তখন তিনি (মু'আযাহ) বললেন: তোমাদেরকে স্বাগতম। যদি তোমরা আমাকে (শাহাদাতের জন্য) অভিনন্দন জানাতে এসে থাকো, তবে তোমাদেরকে সাদর অভ্যর্থনা। আর যদি তোমরা অন্য কোনো উদ্দেশ্যে এসে থাকো, তবে ফিরে যাও। সায়্যার জা‘ফর ও হুমায়দ ইবনু দীনারের সূত্রে সিলাহ থেকে অনুরূপ বর্ণনা করেছেন।