حلية الأولياء
Hilyatul Awliya
হিলইয়াতুল আওলিয়া
• حدثنا عبد الله بن أحمد قال ثنا جعفر بن محمد الفريابي قال ثنا عبيد الله ابن معاذ قال ثنا أبي قال: ثنا بسطام بن مسلم عن أبي التياح. قال: سمعت أبا السوار العدوي يقول: وقرأ هذه الآية {(وكل إنسان ألزمناه طائره في عنقه)}. قال: هما نشرتان وطية، أما ما حييت يا ابن آدم فصحيفتك منشورة فأمل فيها ما شئت، فإذا مت طويت، ثم إذا بعثت نشرت {(اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا)}.
অনুবাদঃ আবূস সাওওয়ার আল-আদাবী থেকে বর্ণিত, তিনি বলেন: তিনি এই আয়াতটি পাঠ করলেন: "আর আমি প্রত্যেক মানুষের কর্মকে তার গ্রীবালগ্ন করে দিয়েছি।" (সূরা আল-ইসরা ১৭:১৩)। তিনি বলেন: এই হলো দু'বার উন্মোচন (খোলা) ও একবার ভাঁজ (বন্ধ করা)। হে আদম সন্তান, যতক্ষণ তুমি জীবিত থাকবে, তোমার আমলনামা উন্মুক্ত থাকবে। অতএব তুমি যা ইচ্ছা তাতে লিপিবদ্ধ করো। যখন তুমি মৃত্যুবরণ করবে, তা ভাঁজ করে রাখা হবে। অতঃপর যখন তোমাকে পুনরুত্থিত করা হবে, তখন তা আবার উন্মুক্ত করা হবে। (বলা হবে:) "তুমি তোমার কিতাব পাঠ করো। আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট।" (সূরা আল-ইসরা ১৭:১৪)।