Part 1 | Page 117
খন্ডঃ 1 | পৃষ্ঠাঃ 117
...দুইটি পাথুরে ভূমির মধ্যবর্তী খেজুর বাগান সমৃদ্ধ এক লবণাক্ত ভূমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁর সঙ্গীদের (صُحْبَتِهِ) নিকট এটি উল্লেখ করলেন, তখন যারা হিজরত করার তারা মদীনার পানে হিজরত করলেন। আর আবু বকর (রা.) তাঁর নিকট থাকা দুটি বাহনকে চার মাস যাবত বাবলা গাছের পাতা খাইয়ে প্রস্তুত করলেন। আয়েশা (রা.) বলেন, একদা আমরা আমাদের ঘরে দ্বিপ্রহরের উত্তপ্ত সময়ে বসা ছিলাম, তখন জনৈক ব্যক্তি আমার পিতাকে বললেন, এই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা আবৃত করে আসছেন এমন এক সময়ে যখন তিনি সচরাচর আসতেন না। আবু বকর (রা.) বললেন, আমার পিতা-মাতা তাঁর প্রতি উৎসর্গিত হোন! আল্লাহর কসম, কোনো বিশেষ গুরুত্ববহ বিষয় ছাড়া তিনি এই মুহূর্তে আসেননি। আয়েশা (রা.) বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং অনুমতি চাইলেন। তাঁকে অনুমতি দেওয়া হলো এবং তিনি প্রবেশ করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর (রা.)-কে বললেন, তোমার নিকট যারা আছে তাদের সরিয়ে দাও। আবু বকর (রা.) বললেন, হে আল্লাহর রাসূল! আপনার প্রতি আমার পিতা উৎসর্গিত হোন, এরা তো আপনারই পরিবার। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন...