সহীহ ইবনু হিব্বান
1072 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، وَحُصَيْنٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ». [5: 1]
رقم طبعة با وزير = (1069)
হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রাতে ঘুম থেকে উঠতেন, তখন তিনি মেসওয়াক দিয়ে তাঁর মুখ পরিস্কার করতেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/৪০২; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৬; সহীহ মুসলিম: ২৫৫; নাসাঈ: ৩/২১২; সুনান বাইহাকী: ১/৩৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৬৯; সহীহ বুখারী: ২৪৫; আত তায়ালিসী: ১/৪৮; দারেমী: ১/১৭৫; ইবনু মাজাহ: ২৮৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ২০২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৭১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (71)، «صحيح أبي داود» (49): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، منصور هو ابن المعتمر، وحصين هو ابن عبد الرحمن السلمي، وأبو وائل: شقيق بن سلمة.
1073 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، وَمُحَمَّدُ بْنُ إِسْحَاقَ،، قَالَا: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ غَيْلَانَ بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَسْتَنُّ، وَطَرَفُ السِّوَاكِ عَلَى لِسَانِهِ، وَهُوَ يَقُولُ: «عَأْعَأْ». [5: 1]
رقم طبعة با وزير = (1070)
আবূ মুসা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে গমন করি, এসময় তিনি মেসওয়াক করছিলাম আর মেসওয়াক এর এক প্রান্ত তার মুখে ছিল, এসময় তিনি আ‘ আ‘ আওয়াজ বের করছিলেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৪১; নাসাঈ: ১/৮; সহীহ বুখারী: ২৪৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ২০৩; সহীহ মুসলিম: ২৫৪; আবূ দাঊদ: ৪৯; সুনান বাইহাকী: ১/৩৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১০৭০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أحمد بن عبدة الضبي من رجال مسلم ومن فوقه على شرطهما.
1074 - أَخْبَرَنَا حَاجِبُ بْنُ أَرْكِينَ بِدِمَشْقَ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا دَخَلَ بَيْتَهُ يَبْدَأُ بِالسِّوَاكِ». [5: 47]
رقم طبعة با وزير = (1071)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাঁর বাড়িতে প্রবেশ করতেন, তখন প্রথমে মেসওয়াক করতেন।”[1]
[1] সহীহ মুসলিম: ২৫৩; মুসনাদ আহমাদ: ৬/১৮৮; আবূ আওয়ানা: ১/১৯২; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৬৮; ইবনু মাজাহ: ২৯০; আবূ দাঊদ: ৫১; নাসাঈ: ১/১৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ২০১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (41): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1075 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، وَحُصَيْنٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَشُوصُ فَاهُ». [5: 47]
رقم طبعة با وزير = (1072)
হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রাতে ঘুম থেকে উঠতেন, তখন তিনি মেসওয়াক দিয়ে তাঁর মুখ পরিস্কার করতেন।”[1]
[1] সহীহ বুখারী: ৮৮৯; আবূ দাঊদ: ৫৫; সুনান বাইহাকী: ১/৩৮। মুসনাদ আহমাদ: ৫/৪০২; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৬; সহীহ মুসলিম: ২৫৫; নাসাঈ: ৩/২১২; সুনান বাইহাকী: ১/৩৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৬৯; সহীহ বুখারী: ২৪৫; আত তায়ালিসী: ১/৪৮; দারেমী: ১/১৭৫; ইবনু মাজাহ: ২৮৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ২০২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৭১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1076 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ مَرَّةً مَرَّةً، وَجَمَعَ بَيْنَ الْمَضْمَضَةِ وَالِاسْتِنْشَاقِ ». [4: 1]
رقم طبعة با وزير = (1073)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূর অঙ্গগুলো একবার একবার করে ধৌত করতেন এবং একসাথে কুলি করতেন ও নাকে পানি দিতেন।”[1]
[1] দারেমী: ১/১৭৭; হাকিম: ১/১৫০; সুনান বাইহাকী: ১/৫০; মুসনাদ ইমাম শাফি‘ঈ: ১/২৯; নাসাঈ: ১/৭৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৭১; মুসনাদ আহমাদ: ১/২৬৮; সহীহ বুখারী: ১৪০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১০৭৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح الإسناد.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح.
1077 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، قَالَ: شَهِدْتُ عَمْرَو بْنَ أَبِي حَسَنٍ، «سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ عَنْ وُضُوءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَعَا بِتَوْرٍ مِنْ مَاءٍ، فَأَكْفَأَ عَلَى يَدِهِ، فَغَسَلَ يَدَهُ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ فَتَمَضْمَضَ وَاسْتَنْشَقَ ثَلَاثَ مَرَّاتٍ، مِنْ ثَلَاثِ حَفَنَاتٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ فَغَسَلَ وَجْهَهُ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ فَغَسَلَ ذِرَاعَيْهِ مَرَّتَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ فَمَسَحَ بِرَأْسِهِ فَأَقْبَلَ وَأَدْبَرَ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ فَغَسَلَ [ص:359] رِجْلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ. [5: 12]
رقم طبعة با وزير = (1074)
আমর বিন আবু হাসান আব্দুল্লাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওযূ প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি এক পাত্র পানি আনতে বললেন। অতঃপর তিনি পানি তার হাতের উপর ঢাললেন এবং তিনবার হাত ধৌত করলেন। তারপর আবার পাত্রে হাত প্রবেশ করান অতঃপর তিন অঞ্জলি পানি নিয়ে তিনবার কুলি করেন এবং নাকে পানি দেন। তারপর তিনি আবার পাত্রে হাত প্রবেশ করান অতঃপর দুই হাত কনুই পর্যন্ত ধৌত করেন। তারপর তিনি আবার হাত পাত্রে প্রবেশ করান অতঃপর তিনি মাথা মাসেহ করেন; হাত সামনে থেকে পশ্চাতে এবং পশ্চাত থেকে সামনে নিয়ে আসেন। তারপর তিনি আবার হাত পাত্রে প্রবেশ করান অতঃপর টাখনু পর্যন্ত দুই পা ধৌত করেন।”[1]
[1] সহীহ বুখারী: ১৮৬; সহীহ মুসলিম: ২৩৫; সুনান বাইহাকী: ১/৫০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৮; তিরমিযী: ৪৭; নাসাঈ: ১/৭২; দারাকুতনী: ১/৮১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৬: মুসনাদ আহমাদ: ৪/৩৯; আবূ দাঊদ: ১১৯; দারেমী: ১/১৭৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ২২৪; আত তায়ালিসী: ১/৫১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (107): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، العباس بن الوليد: هو ابن نصر النرسي، وعمرو ابن يحيى: هو الأنصاري المازني المدني، وعبد الله بن زيد هو ابن عاصم المازني، لا عبد الله بن زيد بن عبد ربه الذي أري النداء.
1078 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ، ابْنِ عَجْلَانَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَغَرَفَ غَرْفَةً [فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ وَجْهَهُ، ثُمَّ غَرَفَ غَرْفَةً] فَغَسَلَ يَدَهُ الْيُمْنَى، ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ يَدَهُ الْيُسْرَى، ثُمَّ غَرَفَ غَرْفَةً فَمَسَحَ بِرَأْسِهِ وَبَاطِنِ أُذُنَيْهِ وَظَاهِرِهِمَا، وَأَدْخَلَ أُصْبُعَيْهِ فِي أُذُنَيْهِ، ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ رِجْلَهُ الْيُمْنَى، ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ رِجْلَهُ الْيُسْرَى». [5: 12]
رقم طبعة با وزير = (1075)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওযূ করতে দেখেছি। অতঃপর তিনি এক অঞ্জলি পানি নিয়ে কুলি করলেন এবং নাকে পানি দিলেন। তারপর আরেক অঞ্জলি পানি নিলেন এবং ডান হাত ধৌত করলেন, তারপর আরেক অঞ্জলি পানি নিলেন এবং বাম হাত ধৌত করলেন। তারপর আরেক অঞ্জলি পানি নিলেন এবং মাথা ও কানের ভিতর-বাহির মাসেহ করেন ও দুই অঙ্গুলি কানের ভিতর প্রবেশ করান। তারপর তিনি আরেক অঞ্জলি পানি নিলেন এবং ডান পা ধৌত করলেন। তারপর তিনি আরেক অঞ্জলি পানি নিলেন অতঃপর বাম পা ধৌত করলেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৪৮; নাসাঈ: ১/৭৪; তিরমিযী: ৩৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (106).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، ابن إدريس: هو عبد الله بن إدريس الأودي، روى له الستة، وابن عجلان: هو محمد روى له البخاري مقروناً ومسلم متابعة، وهو صدوق.
1079 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ عَلْقَمَةَ الْهَمْدَانِيُّ، [ص:361] قَالَ: حَدَّثَنَا عَبْدُ خَيْرٍ، قَالَ: دَخَلَ عَلِيٌّ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ الرَّحَبَةَ بَعْدَمَا صَلَّى الْفَجْرَ، فَجَلَسَ فِي الرَّحَبَةِ، ثُمَّ قَالَ لِغُلَامٍ: ائْتِنِي بِطَهُورٍ، فَأَتَاهُ الْغُلَامُ بِإِنَاءٍ فِيهِ مَاءٌ وَطَسْتٍ، قَالَ عَبْدُ خَيْرٍ: وَنَحْنُ جُلُوسٌ نَنْظُرُ إِلَيْهِ، قَالَ: فَأَخَذَ بِيَدِهِ الْيُمْنَى الْإِنَاءَ، فَأَفْرَغَ عَلَى يَدِهِ الْيُسْرَى، [ثُمَّ غَسَلَ كَفَّيْهِ، ثُمَّ أَخَذَ بِيَدِهِ الْيُمْنَى الْإِنَاءَ، فَأَفْرَغَ عَلَى يَدِهِ الْيُسْرَى] * كُلُّ ذَلِكَ لَا يُدْخِلُ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى غَسَلَهُمَا ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ أَدْخَلَ يَدَهُ الْيُمْنَى، قَالَ: فَتَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَنَثَرَ بِيَدِهِ الْيُسْرَى فَعَلَ هَذَا ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى ثَلَاثَ مَرَّاتٍ إِلَى الْمِرْفَقِ، ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُسْرَى إِلَى الْمِرْفَقِ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ الْيُمْنَى فِي الْإِنَاءِ حَتَّى غَمَرَهَا، ثُمَّ رَفَعَهَا بِمَا حَمَلَتْ مِنْ مَاءٍ، ثُمَّ مَسَحَهَا بِيَدِهِ الْيُسْرَى، ثُمَّ مَسَحَ رَأْسَهُ بِيَدَيْهِ كِلْتَيْهِمَا مَرَّةً وَاحِدَةً، ثُمَّ صَبَّ بِيَدِهِ الْيُمْنَى ثَلَاثَ مَرَّاتٍ عَلَى قَدَمِهِ الْيُمْنَى، ثُمَّ غَسَلَهَا بِيَدِهِ الْيُسْرَى، ثُمَّ صَبَّ بِيَدِهِ الْيُمْنَى عَلَى قَدَمِهِ الْيُسْرَى ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ غَسَلَهَا بِيَدِهِ الْيُسْرَى، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ، فَغَرَفَ بِكَفِّهِ، فَشَرِبَ مِنْهُ، ثُمَّ قَالَ: «هَذَا طَهُورُ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَنْ أَحَبَّ أَنْ يَنْظُرَ إِلَى طَهُورِ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَهَذَا طَهُورُهُ». [5: 12]
رقم طبعة با وزير = (1076)
আব্দু খাইর বলেন, একবার আলী রাদ্বিয়াল্লাহু আনহু ফজরের সালাত আদায় করে আঙ্গিনায় প্রবেশ করে সেখানে বসেন। তারপর তিনি এক গোলামকে বলেন, “আমার কাছে ওযূর পানি নিয়ে আসো।” অতঃপর গোলাম পানিসহ একটি পাত্র নিয়ে আসলো। আব্দু খাইর বলেন, “এসময় আমরা তাঁর পাশে ছিলাম, আমরা তাকিয়ে দেখছিলাম।” তিনি বলেন, “আলী রাদ্বিয়াল্লাহু আনহু ডান হাতে পাত্রটি গ্রহণ করেন অতঃপর বাম হাতে পানি ঢালেন, তারপর তিনি তার দুই হাত কবজি পর্যন্ত ধৌত করেন, তারপর তিনি ডান হাত দিয়ে পাত্রটি ধরেন অতঃপর তিনি বাম হাতের উপর পানি ঢালেন, যখনই তিনি পাত্রে হাত প্রবেশ করান, তখনই তিনি তা তিনবার ধৌত করেন- তারপর তিনি ডান হাত পাত্রে প্রবেশ করান, অতঃপর তিনি কুলি করেন ও বাম হাত দিয়ে তিনবার নাক ঝাড়েন। তারপর তিনি মুখ ধৌত করেন তিনবার, তারপর তিনি ডান হাত কনুই পর্যন্ত তিনবার ধৌত করেন, তারপর তিনি বাম হাত কনুই পর্যন্ত তিনবার ধৌত করেন, তারপর তিনি ডান হাত পাত্রে প্রবেশ করান, এমনকি তা ডুবিয়ে দেন, তারপর হাতে যা পানি ধারণ করে, তা সহ হাত উপরে তুললেন, তারপর ডান হাত দিয়ে তা মাসেহ করলেন অতঃপর উভয় হাত দিয়ে একবার মাথা মাসেহ করলেন। তারপর ডান হাত দিয়ে তিনবার ডান পায়ের উপর পানি ঢাললেন তারপর তিনি বাম হাত দিয়ে তা ধৌত করেন, তারপর ডান হাত দিয়ে তিনবার বাম পায়ের উপর পানি ঢাললেন তারপর তিনি বাম হাত দিয়ে তা ধৌত করেন। তারপর তিনি পাত্রে হাত প্রবেশ করান, এবং এক অঞ্জলি ভরে পানি নেন অতঃপর তা পান করেন। তারপর তিনি বলেন, “এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওযূ। কাজেই যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওযূ দেখতে ভালবাসে, সে জেনে রাখুক যে, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওযূ।”[1]
[1] সুনান বাইহাকী: ১/৪৭; আবূ দাঊদ: ১১২; নাসাঈ: ১/৬৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১৪৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ২২২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৮; মুসনাদ আহমাদ: ১/১২২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (101). * [ثُمَّ غَسَلَ كَفَّيْهِ، ثُمَّ أَخَذَ بِيَدِهِ الْيُمْنَى الإِنَاءَ، فَأَفْرَغَ عَلَى يَدِهِ الْيُسْرَى] قال الشيخ: ما بين المعقوفين سقط من الأصل.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وتقدم برقم (1056)، وسبق تخريجه هناك.
1080 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ بْنِ يَزِيدَ بْنِ رُكَانَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ الْخَوْلَانِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: دَخَلَ عَلِيٌّ بَيْتِي وَقَدْ بَالَ، فَدَعَا بِوَضُوءٍ، فَجِئْنَاهُ بِقَعْبٍ يَأْخُذُ الْمُدَّ حَتَّى وُضِعَ بَيْنَ يَدَيْهِ، فَقَالَ: أَلَا أَتَوَضَّأُ لَكَ وُضُوءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقُلْتُ: فِدَاكَ أَبِي وَأُمِّي، قَالَ: «فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ، ثُمَّ أَخَذَ بِيَمِينِهِ الْمَاءَ فَصَكَّ بِهِ وَجْهَهُ حَتَّى فَرَغَ مِنْ وَضُوئِهِ». [5: 2]
رقم طبعة با وزير = (1077)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আলী রাদ্বিয়াল্লাহু আনহু একবার আমার বাড়িতে আসেন, তিনি ইতিপূর্বে পেশাব করেছিলেন। ফলে তিনি ওযূর পানি আনতে বললেন। অতঃপর আমরা এক মুদ (প্রায় ৬২৫ মিলি) পানি ধরে এমন একটি পাত্রে তাঁর জন্য পানি নিয়ে আসলাম এবং তা তাঁর সামনে আনা হলো। তখন তিনি বলেন, “আমি কি তোমাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওযূ করে করে দেখাবো না?” আমি বললাম, “আপনার জন্য আমার বাবা-মা কুরবান হোক।” রাবী বলেন, “অতঃপর তিনি তার দুই হাত ধৌত করেন, তারপর কুলি করেন, নাকে পানি দেন এবং নাক ঝাড়েন। তারপর তাঁর ডান হাত দিয়ে পানি গ্রহণ করেন অতঃপর তা তাঁর মুখে ঝাপটা মারেন, এভাবে তিনি ওযূ সম্পন্ন করেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৩; মুসনাদ আহমাদ: ১/৮২; আবূ দাঊদ: ১১৭; সুনান বাইহাকী: ১/৫৩; তাহাবী, শারহুল মা‘আনিল আসার: ১/৩২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (106).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، وقد صرح ابن إسحاق بالتحديث، فانتفت شبهة تدليسه، وابن علية: هو إسماعيل بن إبراهيم بن مقسم الأسدي مولاهم أبو بشر البصري، ثقة حافظ، روى له الستة، وعبيد الله الخولاني: هو عبيد الله بن الأسود، ويقال: ابن الأسد الخولاني ربيب ميمونة زوج النبي صلى اللَّه عليه وسلم ثقة أخرج له الشيخان.
1081 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي [ص:363] شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ عَامِرِ بْنِ شَقِيقٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ: رَأَيْتُ عُثْمَانَ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ تَوَضَّأَ فَخَلَّلَ لِحْيَتَهُ ثَلَاثًا، وَقَالَ: «هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَهُ». [5: 2]
رقم طبعة با وزير = (1078)
আবূ ওয়ায়েল বলেন, আমি উসমান রাদ্বিয়াল্লাহু আনহুকে ওযূ করতে দেখেছি, তিনি ওযূ করেছেন এবং তিনবার তিনি দাড়ি খেলাল করেন আর বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরকম করতে দেখেছি।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৩; দারাকুতনী: ১/৮৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১২৫; তিরমিযী: ৩১; ইবনু মাজাহ: ৪৩০; সুনান বাইহাকী: ১/৫৪; দারেমী: ১/১৭৮; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫১; হাকিম: ১/১৪৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (98).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح لغيره، عامر بن شقيق، ضعفه ابن معين، وقال النسائي: ليس به بأس، وذكره المؤلف في «الثقات»، وقد روى عنه شعبة، وهو لا يروي إلا عن ثقة، وباقي رجاله ثقات رجال الشيخين.
1082 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: [ص:364] حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي حَبِيبُ بْنُ زَيْدٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ، فَجَعَلَ يَدْلُكُ ذِرَاعَيْهِ». [5: 2]
رقم طبعة با وزير = (1079)
আব্বাদ বিন তামীম তার চাচা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওযূ করতে দেখেছি। অতঃপর তিনি তাঁর দুই হাত ঘষে পরিস্কার করেছেন।”[1]
[1] সহীহ ইবনু হিব্বান: ১০৭৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (84).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، حبيب بن زيد روى له الأربعة وهو ثقة، وباقي السند من رجال الشيخين غير مسدد، فمن رجال البخاري وعم عباد: هو عبد الله بن زيد بن عاصم المازني رضي الله عنه.
1083 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ شُعْبَةَ، عَنْ حَبِيبِ بْنِ زَيْدٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِثُلُثَيْ مُدٍّ مَاءً، فَتَوَضَّأَ فَجَعَلَ يَدْلُكُ ذِرَاعَيْهِ». [5: 2]
رقم طبعة با وزير = (1080)
আব্বাদ বিন তামীম তার চাচা আব্দুল্লাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এক মুদ (৬২৫ মিলি) এর দুই-তৃতীয়াংশ পরিমাণ পানি দেওয়া হলো, অতঃপর তিনি ওযূ করেন এবং তিনি তাঁর দুই হাত ঘষে পরিস্কার করতে লাগলেন।”[1]
[1] সুনান বাইহাকী: ১/১৯৬; আবূ দাঊদ: ৯৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
1084 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ - وَهُوَ جَدُّ عَمْرِو بْنِ يَحْيَى -: هَلْ تَسْتَطِيعُ أَنْ تُرِيَنِي كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ؟، قَالَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ: «نَعَمْ، فَدَعَا بِوَضُوءٍ، فَأَفْرَغَ عَلَى يَدِهِ الْيُمْنَى ثَلَاثًا، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ بِيَدَيْهِ، فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ، بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ ثُمَّ [ص:366] ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ، ثُمَّ رَدَّهُمَا حَتَّى رَجَعَ إِلَى الْمَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ وَقَالَ: » هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ. [5: 2]
رقم طبعة با وزير = (1081)
ইয়াহইয়া থেকে বর্ণিত, তিনি আব্দুল্লাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু, যিনি আমর বিন ইয়াহইয়ার দাদা, তাকে বলেছেন, “আপনি কি আমাদের দেখাতে পারবেন, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূ করতেন?” আব্দুল্লাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হ্যাঁ।” অতঃপর তিনি ওযূর পানি আনতে বললেন এবং পানি তার ডান হাতের উপর তিনবার ঢাললেন, তারপর তিনবার মুখ ধৌত করলেন, তারপর দুই হাত কনুই পর্যন্ত দুইবার দুইবার করে ধৌত করলেন, তারপর দুই হাত দিয়ে মাথা মাসেহ করলেন; হাত সামনে নিয়ে যান এবং পিছনে নিয়ে যান; মাথার অগ্রভাগ থেকে মাসেহ শুরু করেন তারপর তা মাথার পশ্চাৎ ভাগ পর্যন্ত নিয়ে যান তারপর আবার দুই হাত ফিরিয়ে নিয়ে আসেন ঐ জায়গায় যেখান থেকে মাসেহ শুরু করেছিলেন। তারপর তিনি তাঁর দুই পা ধৌত করেন এবং বলেন, “এভাবেই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওযূ করতে দেখেছি।”[1]
[1] আবূ দাঊদ: ১১৮; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫; মুসনাদ আহমাদ: ৪/৩৮; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২৮; সহীহ বুখারী: ১৮৫; সহীহ মুসলিম: ২৩৫; তিরমিযী: ৩২; নাসাঈ: ১/৭১; ইবনু মাজাহ: ৪৩৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩০; সুনান বাইহাকী: ১/৫৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ২২৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৯।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (109): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
1085 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ حَبَّانَ بْنِ وَاسِعٍ، أَنَّ أَبَاهُ حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدِ بْنِ عَاصِمٍ الْمَازِنِيَّ يَذْكُرُ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَتَمَضْمَضَ وَاسْتَنْثَرَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، وَيَدَهُ الْيُمْنَى ثَلَاثًا، وَالْأُخْرَى مِثْلَهَا، وَمَسَحَ بِرَأْسِهِ بِمَاءٍ غَيْرِ فَضْلِ يَدِهِ، [ص:367] وَغَسَلَ رِجْلَيْهِ حَتَّى أَنْقَاهُمَا». [5: 2]
رقم طبعة با وزير = (1082)
আব্দুল্লাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূ করেছেন। অতঃপর তিনি কুলি করেছেন, নাক ঝেড়েছেন, তারপর তিনবার তার চেহারা ধৌত করেছেন, ডান হাত তিনবার ধৌত করেছেন, অন্য হাতও অনুরুপভাবে ধৌত করেছেন, হাতের অবশিষ্ট ব্যতীত অন্য পানি দিয়ে মাথা মাসেহ করেছেন এবং তিনি তাঁর দুই পা ধৌত করেছেন এমনকি তা পরিস্কার করেছেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/৪১; আবূ দাঊদ: ১২০; সুনান বাইহাকী: ১/৬৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৪; দারেমী: ১/১৮০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (111): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1086 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَغَرَفَ غَرْفَةً فَغَسَلَ وَجْهَهُ، ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ يَدَهُ الْيُمْنَى، ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ يَدَهُ الْيُسْرَى، ثُمَّ غَرَفَ غَرْفَةً فَمَسَحَ بِرَأْسِهِ وَأُذُنَيْهِ دَاخِلَهُمَا بِالسَّبَّابَتَيْنِ، وَخَالَفَ بِإِبْهَامَيْهِ إِلَى ظَاهِرِ أُذُنَيْهِ، فَمَسَحَ ظَاهِرَهُمَا وَبَاطِنَهُمَا، ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ رِجْلَهُ الْيُمْنَى، ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ رِجْلَهُ الْيُسْرَى».
رقم طبعة با وزير = (1083)
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূ করেছেন; তিনি এক অঞ্জলি পানি নেন, অতঃপর তিনি তাঁর মুখ ধৌত করেন, তারপর আরেক অঞ্জলি পানি নেন এবং ডান হাত ধৌত করেন, তারপর আরেক অঞ্জলি পানি নেন এবং ডান হাত ধৌত করেন, তারপর আরেক অঞ্জলি পানি নেন এবং বাম হাত ধৌত করেন, তারপর আরেক অঞ্জলি পানি নেন তারপর তিনি মাথা ও কান মাসেহ করেন; কানের ভিতরের অংশ তর্জনী অঙ্গুলির দ্বারা আর বৃদ্ধাঙ্গুলি ঘুরিয়ে কানের বাইরের অংশ বৃদ্ধাঙ্গুলি দ্বারা মাসেহ করেন, এভাবে তিনি কানের ভিতরের ও বাইরের অংশ ধৌত করেন। তারপর তিনি আরেক অঞ্জলি পানি নেন এবং ডান পা ধৌত করেন তারপর আবার আরেক অঞ্জলি পানি নেন এবং বাম পা ধৌত করেন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৯; ইবনু মাজাহ: ৪৩৯; সুনান বাইহাকী: ১/১৫৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - مضى (1075). تنبيه!! رقم (1075) = (1078) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، من أجل محمد بن عجلان.
1087 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ كَثِيرٍ، عَنْ عَاصِمِ بْنِ لَقِيطِ بْنِ صَبِرَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي عَنِ الْوُضُوءِ، قَالَ: «أَسْبِغِ الْوُضُوءَ، وَخَلِّلْ بَيْنَ الْأَصَابِعِ، وَبَالِغْ فِي الِاسْتِنْشَاقِ إِلَّا أَنْ تَكُونَ صَائِمًا». [1: 95]
رقم طبعة با وزير = (1084)
লাকীত বিন সাবিরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি বললাম, “হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমাকে ওযূ সম্পর্কে জানিয়ে দিন।” জবাবে তিনি বলেন, “তুমি পরিপূর্ণভাবে ওযূ করবে, আঙ্গুলসমূহের মাঝে খেলাল করবে এবং খুব ভালভাবে নাকে পানি দিবে, তবে যদি তোমরা সিয়াম পালনকারী হও, (সেটা ভিন্ন কথা)।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৭; মুসনাদু ইমাম শাফি‘ঈ: ১/৩০, ৩১; বাগাবী, শারহুস সুন্নাহ: ২১৩; সুনান বাইহাকী: ৭/৩০৩; মুসনাদ আহমাদ: ৪/২১১; দারেমী: ১/১৭৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৮০; তাবারানী: ১৯/২১৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১১; ইবনু মাজাহ: ৪০৭; আবূ দাঊদ: ২৩৬৬; তিরমিযী: ৭৮৮; নাসাঈ: ১/৬৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫০; আত তায়ালিসী: ১/৫২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে উৎকৃষ্ট বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (130).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد
1088 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، قَالَ: كَانَ أَبُو هُرَيْرَةَ يَأْتِي عَلَى النَّاسِ، وَهُمْ يَتَوَضَّؤُونَ عِنْدَ الْمَطْهَرَةِ فَيَقُولُ لَهُمْ: أَسْبِغُوا الْوُضُوءَ بَارَكَ اللَّهُ فِيكُمْ، فَإِنِّي سَمِعْتُ أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَ النَّارِ» [1: 95]
رقم طبعة با وزير = (1085)
মুহাম্মাদ বিন যিয়াদ বলেন, আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু লোকদের ওযূ করার জায়গায় ওযূ করার সময় তাদের নিকটে আসতেন অতঃপর তাদেরকে বলতেন, “আপনারা পরিপূর্ণভাবে ওযূ করুন, আল্লাহ আপনার মাঝে বারাকাহ দিন। কেননা আমি আবূল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “পায়ের গোড়ালীর জন্য জাহান্নামের দুর্ভোগ রয়েছে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/৪০৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৬; সহীহ মুসলিম: ২৪২; সহীহ বুখারী: ১৬৫; নাসাঈ: ১/৭৭; দারেমী: ১/১৭৯; তাহাবী: ১/৩৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬২; সুনান বাইহাকী: ১/৬৯; তিরমিযী: ৪১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود».
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، محمد هو ابن جعفر غندر، ومحمد بن زياد هو الجمحي المدني، لا الألهاني الحمصي.
1089 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، أَنَّ أَبَا جُبَيْرٍ الْكِنْدِيَّ قَدِمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَضُوءٍ، وَقَالَ: «تَوَضَّأْ يَا أَبَا جُبَيْرٍ»، فَبَدَأَ بِفِيهِ، فَقَالَ لَهُ [ص:370] رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَبْدَأْ بِفِيكَ، فَإِنَّ الْكَافِرَ يَبْدَأُ بِفِيهِ»، ثُمَّ دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَضُوءٍ، فَغَسَلَ يَدَيْهِ حَتَّى أَنْقَاهُمَا، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْثَرَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى إِلَى الْمِرْفَقِ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُسْرَى إِلَى الْمِرْفَقِ ثَلَاثًا، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ وَغَسَلَ رِجْلَيْهِ. [2: 43]
رقم طبعة با وزير = (1086)
জুবাইর বিন নুফাইর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আবূ জুবাইর আল কিন্দী রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জন্য ওযূর পানি আনার নির্দেশ দিলেন এবং বললেন, “আবূ জুবাইর, ওযূ করো।” অতঃপর তিনি ওযূ শুরু করেন মুখ ধৌত করার মাধ্যমে! তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “ওযূ মুখ ধৌত করার মাধ্যমে শুরু করো না। কেননা কাফেররা মুখ ধৌত করার মাধ্যমে ওযূ শুরু করে।” তারপর তিনি ওযূর পানি আনতে বলেন, অতঃপর তিনি দুই হাত ধৌত করেন এমনভাবে যেন তা পরিস্কার হয় তারপর তিনি কুলি করেন ও নাক পরিস্কার করেন তারপর তিনবার মুখ ধৌত করেন, তারপর ডান হাত কনুই পর্যন্ত তিনবার ধৌত করেন, তারপর বাম হাত কনুই পর্যন্ত তিনবার ধৌত করেন, তারপর মাথা মাসেহ করেন এবং দুই পা ধৌত করেন।”[1]
[1] তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩৬-৩৭; দুলাবী, আল কুনা: ১/২৩; সুনান বাইহাকী: ১/৪৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে উত্তম বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৮২০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2820).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد رجاله رجال مسلم، ما عدا صحابيه أبا جبير واسمه: نفير بن مالك بن عامر الحضرمي، وفد على النبي صلى اللَّه عليه وسلم، وعِداده في أهل الشام.
1090 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو الْبَجَلِيُّ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا لَبِسْتُمْ، وَإِذَا تَوَضَّأْتُمْ، فَابْدَؤُوا بِمَيَامِنِكُمْ». [1: 78]
رقم طبعة با وزير = (1087)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমরা পোশাক পরিধান করবে এবং যখন তোমরা ওযূ করবে, তখন তোমরা ডান দিক দিয়ে শুরু করবে।”[1]
[1] তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩৬-৩৭; দুলাবী, আল কুনা: ১/২৩; সুনান বাইহাকী: ১/৪৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে উত্তম বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাখরীজুল মিশকাত: ৪০১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج المشكاة» (401).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، عبد الرحمن بن عمرو البجلي، ترجمه المؤلف في «الثقات» 8/ 380، فقال: عبد الرحمن بن عمرو بن عبد الرحمن البجلي من أهل حران، كنيته أبو عثمان، يروي عن زهير بن معاوية وموسى بن أعين، حدثنا عنه أبو عروبة، مات بحران سنة ست وثلاثين ومئتين وقد توبع عليه، وباقي رجاله ثقات رجال الستة.
1091 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، وَعُمَرُ بْنُ مُحَمَّدٍ،، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا الْأَشْعَثُ بْنُ سُلَيْمٍ، قَالَ: سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُحِبُّ التَّيَامُنَ مَا اسْتَطَاعَ: فِي طُهُورِهِ، وَتَنَعُّلِهِ، وَتَرَجُّلِهِ». [5: 47] قَالَ شُعْبَةُ: ثُمَّ سَمِعْتُ الْأَشْعَثَ بِوَاسِطَ، يَقُولُ: يُحِبُّ التَّيَامُنَ، [ص:372] وَذَكَرَ شَأْنَهُ كُلَّهُ، ثُمَّ، قَالَ: شَهِدْتُهُ بِالْكُوفَةِ يَقُولُ: يُحِبُّ التَّيَامُنَ مَا اسْتَطَاعَ.
رقم طبعة با وزير = (1088)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাধ্যমত ওযূ করা, জুতা পরিধান করা, মাথা আচড়ানো- এসব কাজে ডান থেকে শুরু করতেন।” রাবী বলেন, “তারপর আমি ওয়াসেত নামক জায়গায় আশ‘আসকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তিনি ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন, -রাবী এখানে সকল গুরুত্বপূর্ণ কাজের কথা বলেছেন- তারপর রাবী বলেন, “আমি তার সাথে কুফাতে সাক্ষাৎ করেছি। তিনি বলেছেন, “তিনি সাধ্যমত ডান দিক থেকে শুরু করা ভালবাসতেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৭৯; নাসাঈ: ১/৭৮; আত তায়ালিসী: ১/১২৭; সহীহ বুখারী: ১৬৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ২১৬; সহীহ মুসলিম: ২৬৮; আবূ দাঊদ: ৪১৪০; সুনান বাইহাকী: ১/২১৬; মুসনাদ আহমাদ: ৬/২১০; তিরমিযী: ৬০৮; ইবনু মাজাহ: ৪০১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (93)، «مختصر الشمائل» (69): ق نحوه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وأبو الأشعث: هو سليم بن حنظلة أبو الشعثاء المحاربي الكوفي.