হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (1312)


1312 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الصَّيْرَفِيُّ، غُلَامُ طَالُوتَ بْنِ عَبَّادٍ، بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ الْحُسَيْنِ الْجَحْدَرِيُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ عَمْرِو بْنِ بُجْدَانَ، قَالَ: سَمِعْتُ أَبَا ذَرٍّ، قَالَ: اجْتَمَعَتْ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَنَمٌ مِنْ غَنَمِ الصَّدَقَةِ، فَقَالَ: «ابْدُ يَا أَبَا ذَرٍّ»، قَالَ: فَبَدَوْتُ فِيهَا إِلَى الرَّبَذَةِ، قَالَ: فَكَانَ يَأْتِي عَلَيَّ الْخَمْسُ وَالسِّتُّ [ص:139] وَأَنَا جُنُبٌ، فَوَجَدْتُ فِي نَفْسِي، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُسْنِدٌ ظَهْرَهُ إِلَى الْحُجْرَةِ، فَلَمَّا رَآنِي، قَالَ: «مَا لَكَ يَا أَبَا ذَرٍّ؟ » قَالَ: فَجَلَسْتُ، قَالَ: «مَا لَكَ يَا أَبَا ذَرٍّ، ثَكِلَتْكَ أُمُّكَ؟ » قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ جُنُبٌ، قَالَ: فَأَمَرَ جَارِيَةً سَوْدَاءَ، فَجَاءَتْ بِعُسٍّ فِيهِ مَاءٌ، فَاسْتَتَرْتُ بِالْبَعِيرِ وَبِالثَّوْبِ، فَاغْتَسَلْتُ، فَكَأَنَّمَا وَضَعَ عَنِّي جَبَلًا، فَقَالَ: «ادْنُ فَإِنَّ الصَّعِيدَ الطَّيِّبَ وَضُوءُ الْمُسْلِمِ وَلَوْ عَشْرَ حِجَجٍ، فَإِذَا وَجَدَ الْمَاءَ فَلْيُمِسَّ بَشَرَتَهُ الْمَاءَ». [1: 30]
رقم طبعة با وزير = (1309)




আবূ যার্র রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে সাদাকার কিছু ছাগল জমা হলে তিনি বলেন, “হে আবূ যার্র, তুমি এগুলি নিয়ে মাঠে যাও।” আবূ যার্র রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “ফলে আমি সেগুলো নিয়ে রাবাযাহ নামক জায়গায় যাই। অতঃপর আমি সেখানে জুনুবী অবস্থায় ৫/৬ দিন অবস্থান করি, আমার মনে আমি খটকা অনুভব করলাম। ফলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসি এমন অবস্থায় যে, তিনি হুজরার সাথে পিঠ হেলান দিয়ে বসে ছিলেন। যখন তিনি আমাকে দেখলেন, তখন বললেন, “আবূ যার্র, কী ব্যাপার তোমার?” তিনি বলেন, “অতঃপর আমি সেখানে বসলাম।” তিনি আবার বলেন, “হে আবূ যার্র, কী ব্যাপার তোমার? তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক (অথবা তোমার মায়ের জন্য দুঃখ)।” আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি জুনুবী হয়ে আছি।”রাবী বলেন, অতঃপর তিনি কালো এক দাসীকে আদেশ করলে, সে এক পাত্র পানি নিয়ে আসলো। অতঃপর আমি কাপড় ও উটনীর মাধ্যমে পর্দা করলাম। তারপর গোসল করলাম। আমার মনে হলো যেন আমার থেকে একটি পাহাড় সরে গেলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “কাছে আসো, নিশ্চয়ই পবিত্র মাটি মুসলিম ব্যক্তির ওযূ, যদিও দশ বছর পর্যন্ত পানি না পাওয়া যায়। অতঃপর যখন তুমি পানি পাবে, তখন তা তোমার শরীরে বুলিয়ে নিবে (অর্থাৎ গোসল করে নিবে)।”[1]



[1] আবূ দাঊদ: ৩৩২; হাকিম: ১/১৭০; সুনান বাইহাকী: ১/২২০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯১৩; মুসনাদ আহমাদ: ৫/১৫৫; তিরমিযী: ১২৪; নাসাঈ: ১/১৭১; দারাকুতনী: ১/১৮৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৫৬; আত তায়ালিসী: ৪৮৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৫৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (358).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح، وهو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (1313)


1313 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عِيسَى بْنِ السِّكِّينِ، بِوَاسِطَ، - وَكَانَ يَحْفَظُ الْحَدِيثَ، وَيُذَاكِرُ بِهِ - قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُسْتَامِ، قَالَ: حَدَّثَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، وَخَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ عَمْرِو بْنِ بُجْدَانَ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الصَّعِيدُ الطَّيِّبُ وَضُوءُ الْمُسْلِمِ، وَإِنْ لَمْ يَجِدِ الْمَاءَ عَشْرَ سِنِينَ». [1: 30]
رقم طبعة با وزير = (1310)




আবূ যার্র রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “পবিত্র মাটি মুসলিম ব্যক্তির ওযূ, যদিও দশ বছর পর্যন্ত পানি না পাওয়া যায়।”[1]



[1] আবূ দাঊদ: ৩৩২; হাকিম: ১/১৭০; সুনান বাইহাকী: ১/২২০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯১৩; মুসনাদ আহমাদ: ৫/১৫৫; তিরমিযী: ১২৪; নাসাঈ: ১/১৭১; দারাকুতনী: ১/১৮৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৫৬; আত তায়ালিসী: ৪৮৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৫৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح









সহীহ ইবনু হিব্বান (1314)


1314 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: أَخْبَرَنِي الْوَلِيدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَبَاحٍ، أَنَّ عَطَاءً عَمَّهُ، حَدَّثَهُ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَجُلًا أَجْنَبَ فِي شِتَاءٍ، فَسَأَلَ، فَأُمِرَ بِالْغُسْلِ فَمَاتَ، فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَا [ص:141] لَهُمْ قَتَلُوهُ؟ قَتَلَهُمُ اللَّهُ - ثَلَاثًا - قَدْ جَعَلَ اللَّهُ الصَّعِيدَ - أَوِ التَّيَمُّمَ - طَهُورًا». قَالَ: شَكَّ ابْنُ عَبَّاسٍ ثُمَّ أَثْبَتَهُ بَعْدُ. [4: 5]
رقم طبعة با وزير = (1311)




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি শীতকালে জুনুবী হয়ে যায়, অতঃপর তিনি এই ব্যাপারে জিজ্ঞেস করলে তাকে গোসল করার নির্দেশ দেওয়া হয়, তারপর সে মারা যায়। অতঃপর ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলা হলে তিনি বলেন, “তাদের কী হলো, তারা তাকে হত্যা করে ফেললো? আল্লাহ তাদেরকে হত্যা করুন।” -একথা তিনি তিনবার বললেন।– নিশ্চয়ই আল্লাহ মাটিকে –অথবা তায়াম্মুমকে- পবিত্রতা অর্জনের মাধ্যম হিসেবে নির্ধারণ করেছেন।”[1] হাদীসের এই শব্দগত সংশয় আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে এসেছে, অতঃপর তিনি সংশয়হীনভাবে বর্ণনা করেছেন।”



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২৭৩; হাকিম: ১/১৬৫; িইবনুল জারুদ, আল ‍মুনতাকা: ১২৮; সুনান বাইহাকী: ১/২২৬; মুসনাদ আহমাদ: ১/৩৩০; আবূ দাঊদ: ৩৩৭; দারেমী: ১/১৯২; দারাকুতনী: ১/১৯১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৮৬৭; ইবনু মাজাহ: ৫৭২; তাবারানী আল কাবীর: ১১৪৭২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৬৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (365).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: الوليد بن عبيد الله: هو ابن أبي رباح بن أخي عطاء بن أبي رباح، ترجمه ابن أبي حاتم 9/ 9، ونقل توثيقه عن يحيى بن معين، وصحح حديثه هذا مع المؤلف شيخه ابن خزيمة (273)، وتلميذه الحاكم 1/ 165، ووافقه الذهبي، وقال الذهبي في «الميزان» 4/ 341: «وضعفه الدارقطني»، وباقي رجاله ثقات، رجال الصحيح، وله طرق أخرى يتقوى بها.









সহীহ ইবনু হিব্বান (1315)


1315 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي قَيْسٍ، مَوْلَى عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ عَمْرَو بْنَ الْعَاصِ كَانَ عَلَى سَرِيَّةٍ، وَأَنَّهُ أَصَابَهُمْ بَرْدٌ [ص:143] شَدِيدٌ لَمْ يَرَوْا مِثْلَهُ، فَخَرَجَ لِصَلَاةِ الصُّبْحِ، قَالَ: وَاللَّهِ لَقَدِ احْتَلَمْتُ الْبَارِحَةَ، فَغَسَلَ مَغَابَتَهُ، وَتَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ، ثُمَّ صَلَّى بِهِمْ، فَلَمَّا قَدِمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَأَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصْحَابَهُ، فَقَالَ: «كَيْفَ وَجَدْتُمْ عَمْرًا وَصَحَابته*؟ » فَأَثْنَوْا عَلَيْهِ خَيْرًا، وَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، صَلَّى بِنَا وَهُوَ جُنُبٌ، فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَمْرٍو فَسَأَلَهُ، فَأَخْبَرَهُ بِذَلِكَ وَبِالَّذِي لَقِيَ مِنَ الْبَرْدِ، وَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ قَالَ: {وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ} [النساء: 29] وَلَوِ اغْتَسَلْتُ مُتُّ، فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَمْرٍو. [4: 50]
رقم طبعة با وزير = (1312)




আমর বিন আস রাদ্বিয়াল্লাহু আনহুমার আজাদকৃত দাস আবূ কাইস থেকে বর্ণিত, তিনি বলেন, আমর বিন আস রাদ্বিয়াল্লাহু আনহুমা একবার একটি যুদ্ধাভিযানে ছিলেন। এসময় তাদেরকে প্রচন্ড ঠান্ডা পেয়ে বসে; এমন ঠান্ডা তারা কখনও দেখেনি। অতঃপর তিনি ফজরের সালাতের জন্য বের হলেন, তিনি বলেন, “আল্লাহর কসম, গতরাতে আমার স্বপ্নদোষ হয়েছে। অতঃপর তিনি তার লজ্জাস্থান ধৌত করেন, এবং সালাতের ওযূর ন্যায় ওযূ করেন। তারপর তিনি তাদের নিয়ে সালাত আদায় করেন। অতঃপর যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন, তখন তার সঙ্গীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলে তিনি জবাবে বলেন, “তোমরা আমর ও তার সঙ্গীদেরকে কেমন পেয়েছো?” অতঃপর লোকজন তার প্রশংসা করলো। এবং তারা বললো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমর আমাদেরকে জুনুবী অবস্থায় সালাত পড়িয়েছেন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমর রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে লোক পাঠালেন এবং তিনি তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জবাবে সে সম্পর্কে এবং তিনি যে প্রচন্ড ঠান্ডা অনুভব করেছিলেন সেটা বলেন। তিনি আরো বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আল্লাহ বলেছেন, “তোমরা নিজেদেরকে হত্যা করো না।” (সূরা নিসা: ২৯।) যদি আমি গোসল করতাম, তবে আমি মারা যেতাম!” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরের কথায় হাসলেন।”[1]



[1] আবূ দাঊদ: ৩৩৫; দারাকুতনী: ১/১৭৯; সুনান বাইহাকী: ১/২২৬; মুসনাদ আহমাদ: ৪/২০৩-২০৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৬১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (154)، و «صحيح أبي داود» (361). * [وَصَحَابته] قال الشيخ: في الأصل: (وأصحابه).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1316)


1316 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَحْيَى، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، عَنْ يَزِيدَ بْنِ الْهَادِ، أَنَّ نَافِعًا، حَدَّثَهُ، عَنِ ابْنِ عُمَرَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبَلَ مِنَ الْغَائِطِ، فَلَقِيَهُ رَجُلٌ عِنْدَ بِئْرِ جَمَلٍ، فَسَلَّمَ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَقْبَلَ عَلَى الْحَائِطِ، فَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ عَلَى الْحَائِطِ، ثُمَّ مَسَحَ وَجْهَهُ وَيَدَيْهِ، ثُمَّ رَدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الرَّجُلِ السَّلَامَ». [5: 10]
رقم طبعة با وزير = (1313)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম টয়লেট থেকে আসেন, অতঃপর বি'রে জামাল নামক স্থানে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলে উক্ত ব্যাক্তি সালাম দেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সালামের জবাব দিলেন না, যতক্ষন না তিনি একটি দেওয়ালের কাছে যান এবং দেয়ালের উপর তাঁর হাত রাখেন অতঃপর তিনি মুখমুন্ডল ও দুই হাত মাসেহ করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঐ ব্যক্তির সালামের জবাব দেন।”[1]



[1] আবূ দাঊদ: ৩৩১; সুনান বাইহাকী: ১/২০৬; আবূ আওয়ানা: ১/২১৫; দারাকুতনী: ১/১৭৭; সহীহ আল বুখারী: ৩৩৭; সহীহ মুসলিম: ৩৬৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৫৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (357).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال البخاري، عبد الله بن يحيى: هو المعافري البُرُلُّسي، ويزيد بن الهاد: هو يزيد بن عبد الله بن أسامة بن الهاد الليثي المدني.









সহীহ ইবনু হিব্বান (1317)


1317 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ، بِمَنْبِجَ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: «خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، حَتَّى إِذَا كُنَّا بِالْبَيْدَاءِ أَوْ بِذَاتِ الْجَيْشِ، انْقَطَعَ عِقْدٌ لِي، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْتِمَاسِهِ، وَأَقَامَ النَّاسُ مَعَهُ، وَلَيْسَ هُمْ عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ، فَجَاءَ أُنَاسٌ إِلَى أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، فَقَالُوا: أَلَا تَرَى مَا صَنَعَتْ عَائِشَةُ؟ أَقَامَتْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِالنَّاسِ، وَلَيْسُوا عَلَى مَاءٍ، وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ، فَعَاتَبَنِي أَبُو بَكْرٍ، وَقَالَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ، وَجَعَلَ يَطْعُنُ بِيَدِهِ فِي خَاصِرَتِي، فَلَا يَمْنَعُنِي مِنَ التَّحَرُّكِ إِلَّا مَكَانُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى أَصْبَحَ عَلَى غَيْرِ مَاءٍ، فَأَنْزَلَ اللَّهُ آيَةَ التَّيَمُّمِ فَتَيَمَّمُوا». قَالَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ - وَهُوَ أَحَدُ النُّقَبَاءِ -: مَا هَذَا بِأَوَّلِ بَرَكَتِكُمْ يَا آلَ أَبِي بَكْرٍ، قَالَتْ عَائِشَةُ: فَبَعَثْنَا الْبَعِيرَ الَّذِي كُنْتُ عَلَيْهِ فَوَجَدْنَا الْعِقْدَ تَحْتَهُ. [4: 1]
رقم طبعة با وزير = (1314)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে কোন এক সফরে বের হলাম, অতঃপর যখন আমরা বাইদা অথবা যাতুল জাইশ নামক জায়গায় পৌঁছলাম, আমার একটি হার ছিড়ে পড়ে যায়, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা খোঁজার জন্য সেখানে অবস্থান করেন, তাঁর সাথে লোকজনও অবস্থান করেন। সেখানে তাঁরা পানির জায়গায় ছিলেন না আর তাঁদের কাছেও কোন পানি ছিল না। ফলে লোকজন আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে এসে বলেন, “আপনি কি দেখছেন না আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা কী কাজ করেছেন? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আটকে দিয়েছেন এবং তাঁর সাথে লোকদেরকেও আটকে দিয়েছেন অথচ এই জায়গায় পানি নেই আর তাঁদের কাছেও কোন পানি নেই। ফলে আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু আমাকে তিরস্কার করতে থাকেন এবং মাশাআল্লাহ যা বলার তিনি বলেন, আর তিনি কোমরে তাঁর হাত দিয়ে আঘাত করতে থাকেন। তবুও আমি কোন নড়াচড়া করিনি শুধুমাত্র আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবস্থানের কারণে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুম থেকে উঠেন এবং পানিবিহীন অবস্থায় সকাল করেন। অতঃপর আল্লাহ তায়াম্মুমের আয়াত নাযিল করেন। ফলে লোকজন তায়াম্মুম করেন।” উসাইদ বিন হুযাইর রাদ্বিয়াল্লাহু আনহু, যিনি একজন নক্বীব ছিলেন, তিনি বলেন, “হে আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুর পরিবার, এটাই আপনাদের প্রথম বরকত নয়।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “অতঃপর আমি যে উটের উপর ছিলাম, যখন আমরা সেই উট উঠিয়ে দেই, হারটি আমরা তার নিচেই পেয়ে যাই।”[1]



[1] আবূ আওয়ানা: ১/৩০২; মুয়াত্তা ইমাম মালিক: ৬৮ পৃষ্ঠা; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৪৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৮৮০; সহীহ আল বুখারী: ৩৩৪; সহীহ মুসলিম: ৩৬৭; নাসাঈ: ১/১৬৩-১৬৪; সহীহ ইবনু খুযাইমাহ: ২৬২; সুনান বাইহাকী: ১/২২৩/২২৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩০৭; তাবারানী: ৯৬৪১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ৩৩৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (1297). استدراك على الشيخ الألباني!! قال الشيخ الألباني بعد أن وضع معقوفة في بداية عنوان هذا الحديث ومعقوفة آخر الحديث ما عدا قول أسيد بن حضير قال: {ما بين المعقوفين سقط من «طبعة المؤسسة»، وقد تقدم بتمامه - مكررا - برقم (1297)}. بل هو موجود سندا ومتنا وعنوانا في نفس الموضع، ورقمه هو (1317) المجلد الرابع (صـ 146). ملحوظة رقم (1297) = (1300) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.









সহীহ ইবনু হিব্বান (1318)


1318 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي يَعْفُورٍ*، قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ، فَقَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَيْهِمَا» *. [4: 35]
رقم طبعة با وزير = (1315)




আবূ ইয়াফূর থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম চামড়ার মোজার উপর মাসেহ করা সম্পর্কে, অতঃপর তিনি জবাবে বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর মাসেহ করতেন।”[1]



[1] সুনান বাইহাকী: ১/২৭৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (আত তা‘লীকাতুল হিসান: ১৩১৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر التعليق. * [أَبِي يَعْفُورٍ] قال الشيخ: الأصل (يعقوب) - بالباء -، وإنما هو بالراء، وكثيراً ما يقع في كتب السنَّة هكذا مُحَرَّفاً لِنُدرة هذه الكنية، واسمه: عبد الرحمن بن عبيد بن نسطاس، والتصحيح من «الموارد» (174)، وكتب الرجال، وهو ثقة من رجال الشيخين، وكذلك من دونه؛ غير محمد بن عبيد الله بن الجنيد البستي؛ فلم أجد له الآن ترجمة! وقد رواه البيهقي (1/ 275) من طريق سعدان بن نصر: حدثنا سفيان ... به موقوفا على أنس. وسعدان هذا؛ قال فيه أبو حاتم وابنه: «صدوق». فالسندُ صحيحٌ، ولا يضرَّه وقفه؛ فَإِنَّهُ في حكم المرفوع؛ لأنَّه لا مَجَالَ لِلرأي فيه. ولذلك أنكره بعض الصحابة؛ كابن عمر وغيره - انظر «الصحيحة» (2940) - وكعائشة في «مصنف ابن أبي شيبة» (1/ 185 و 186)، وما ذاك إلاَّ لِمَا ذكرتُ، ولذلك ثبت، عن عائشة أنَّه لَمَّا سألها شريح بن هانئ، عن المسح على الخفين؟ قالت: عليك بابن أبي طالبٍ فَسَلْهُ؛ فإِنَّهُ كَانَ يُسَافِرُ مَع رسول الله صلى الله عليه وسلم ... الحديث: رواه مسلم (1/ 160). ولذلك قال ابن المبارك: ليس في المسح على الخُفَّينِ عن الصحابة اختلاف؛ لأنَّ كُلّ مَنْ رُوي عنه منهم إِنكاره، فقد روى عنه إِثباته، ذكر في «الفتح» (1/ 305). فمن الضلال البعيد: إصرار الروافض والخوارج - منهم الإباضيَّة - على إنكار المسح على الخُفَّينِ؛ كما تواترت الأحاديث به عن النبي صلى الله عليه وسلم، والآثار السلفية. وأَمَّا ما جاء في «مسند الربيع» (ص 35 - 36) من بعض الآثار المخالفة لذلك؛ فمدارها على شيخه أبي عُبيده، وهو مجهول، مع كونها نافيةً!! ومخالفه للسنة، وآثارنا مثبته، ومطابقة للسنة. *قال الناشر: وقع خطأ - هنا - في ترقيم «طبعة المؤسسة»؛ بحيث قفز الرقم من (1316) إلى (1318)!! تنبيه!! قول الناشر بأن الترقيم قفز من (1316) إلى (1318). هذا غير صحيح فإن رقم (1317) موجود في «طبعة المؤسسة» في المجلد الربع صـ (146). وانظر إلى الحديث السابق. - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، أبو عوانة: هو الوضاح بن عبد الله اليشكري.









সহীহ ইবনু হিব্বান (1319)


1319 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، قَالَ: [ص:148] أَتَيْتُ صَفْوَانَ بْنَ عَسَّالٍ، أَسْأَلُهُ عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ، فَقَالَ: مَا غَدَا بِكَ؟ فَقُلْتُ: ابْتِغَاءَ الْعِلْمِ، قَالَ: فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ الْمَلَائِكَةَ تَضَعُ أَجْنِحَتَهَا لِطَالِبِ الْعِلْمِ رِضًا بِمَا يَصْنَعُ»، فَسَأَلْتُهُ عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ، فَقَالَ: «أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَمْسَحَ ثَلَاثًا إِذَا سَافَرْنَا، وَيَوْمًا وَلَيْلَةً إِذَا أَقَمْنَا، وَلَا نَنْزِعُهُمَا مِنْ غَائِطٍ وَلَا بَوْلٍ وَلَا نَوْمٍ، وَلَكِنْ مِنَ الْجَنَابَةِ». [4: 35]
رقم طبعة با وزير = (1316)




যির্র রহিমাহুল্লাহ বলেন, “একবার আমি সাফওয়ান বিন আস্সাল আল মুরাদী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে আসি মোজার উপর মাসেহ করা সম্পর্কে জিজ্ঞেস করার জন্য। তিনি আমাকে বলেন, “আপনাকে এই সকালে কীসে নিয়ে এসেছে?” আমি বললাম, “ইলম অন্বেষণে এসেছি।” তিনি বলেন, “নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “নিশ্চয়ই ফেরেস্তাগণ তাদের পাখা বিছিয়ে দেন, ইলম অন্বেষনকারী যা অন্বেষন করে, তার প্রতি সন্তুষ্ট হয়ে।” অতঃপর আমি মোজার উপর মাসেহ করার ব্যাপারে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের আদেশ করতেন তিনদিন মোজার উপর মাসেহ করতে যখন আমরা সফরে থাকবো, আর যখন আমরা মুকীম থাকবো, তখন একদিন একরাত। আর আমরা যেন আমাদের মোজাগুলো পেশাব-পায়খানা করার কারণে না খুলে ফেলি। তবে যদি আমরা জুনুবী তথা নাপাক হয়ে যাই (তাহলে খুলতে হবে)।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৫৯; মুসনাদ শাফেঈ: ১/৩৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৭; হুমাইদী: ৮৮১; মুসনাদ আহমাদ: ৪/২৩৯; নাসাঈ: ১/৮৩; ইবনু মাজাহ: ৪৭৮; শারহু মা‘আনিল আসার: ১/৮২; সুনান বাইহাকী: ১/২৭৬; তাবারানী: ৭৩৫৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৭; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ১৬১; দারাকুতনী: ১/১৯৬; আত তায়ালিসী: ১১৬৬; তিরমিযী: ৯৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/৬২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الإرواء» (104).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل عاصم بن أبي النجود، فإن حديثه لا يرقى إلى الصحة.









সহীহ ইবনু হিব্বান (1320)


1320 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو الْبَجَلِيُّ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، قَالَ: أَتَيْتُ صَفْوَانَ بْنَ عَسَّالٍ الْمُرَادِيَّ، فَقُلْتُ: إِنَّهُ حَاكَ فِي نَفْسِي الْمَسْحُ عَلَى الْخُفَّيْنِ، فَهَلْ سَمِعْتَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ شَيْئًا؟ قَالَ: نَعَمْ، «أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كُنَّا سَفَرًا أَوْ مُسَافِرِينَ، أَنْ لَا نَنْزِعَ، أَوْ نَخْلَعَ خِفَافَنَا ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ مِنْ غَائِطٍ وَلَا بَوْلٍ، إِلَّا مِنَ الْجَنَابَةِ». [4: 40]
رقم طبعة با وزير = (1317)




যির্র রহিমাহুল্লাহ বলেন, “একবার আমি সাফওয়ান বিন আস্সাল আল মুরাদী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে আসি, অতঃপর আমি বলি, “মোজার উপর মাসেহ করার ব্যাপারে আমার মনে কিছুটা দ্বিধার সৃষ্টি করে। আপনি কি এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছ থেকে কিছু শুনেছেন?” তিনি বলেন, “হ্যাঁ, যখন আমরা সফরে অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) আমরা মুসাফির থাকতাম, তখন তিনি আমাদের আদেশ করতেন যেন আমরা পেশাব-পায়খানা করার কারণে আমাদের মোজাগুলো তিনদিন তিনরাত না খুলে ফেলি। তবে যদি আমরা জুনুবী তথা নাপাক হয়ে যাই (তাহলে খুলতে হবে)।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৫৯; মুসনাদ শাফেঈ: ১/৩৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৭; হুমাইদী: ৮৮১; মুসনাদ আহমাদ: ৪/২৩৯; নাসাঈ: ১/৮৩; ইবনু মাজাহ: ৪৭৮; শারহু মা‘আনিল আসার: ১/৮২; সুনান বাইহাকী: ১/২৭৬; তাবারানী: ৭৩৫৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৭; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ১৬১; দারাকুতনী: ১/১৯৬; আত তায়ালিসী: ১১৬৬; তিরমিযী: ৯৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/৬২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الإرواء» (104).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، عبد الرحمن بن عمرو البجلي هو الحراني، روى عن جمع، وذكره المؤلف في «الثقات» 8/ 381، وقال أبو زرعة: شيخ فيما نقله عنه ابن أبي حاتم 5/ 267، وقد توبع عليه، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (1321)


1321 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، قَالَ: أَتَيْتُ صَفْوَانَ بْنَ عَسَّالٍ الْمُرَادِيَّ، فَقَالَ: مَا جَاءَ بِكَ؟ قُلْتُ: ابْتِغَاءَ الْعِلْمِ، قَالَ: فَإِنَّ الْمَلَائِكَةَ تَضَعُ أَجْنِحَتَهَا لِطَالِبِ [ص:150] الْعِلْمِ رِضًا لِمَا يَطْلُبُ، قُلْتُ: حَكَّ فِي نَفْسِي الْمَسْحُ عَلَى الْخُفَّيْنِ، بَعْدَ الْغَائِطِ وَالْبَوْلِ، وَكُنْتَ امْرَأً مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَيْتُكَ أَسْأَلُكَ: هَلْ سَمِعْتَ مِنْهُ فِي ذَلِكَ شَيْئًا؟ قَالَ: نَعَمْ، «كَانَ يَأْمُرُنَا إِذَا كُنَّا سَفْرًا أَوْ مُسَافِرِينَ أَنْ لَا نَنْزِعَ خِفَافَنَا ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ، إِلَّا مِنْ جَنَابَةٍ، لَكِنْ مِنْ غَائِطٍ وَبَوْلٍ وَنَوْمٍ». قُلْتُ لَهُ: سَمِعْتَهُ يَذْكُرُ الْهَوَى؟ قَالَ: نَعَمْ، بَيْنَا نَحْنُ مَعَهُ فِي مَسِيرٍ، فَنَادَاهُ أَعْرَابِيٌّ بِصَوْتٍ جَهْوَرِيٍّ: يَا مُحَمَّدُ، فَأَجَابَهُ عَلَى نَحْوٍ مِنْ كَلَامِهِ، قَالَ: «هَاؤُمُ»، قُلْنَا: وَيْلَكَ اغْضُضْ مِنْ صَوْتَكَ، فَإِنَّكَ نُهِيتَ عَنْ ذَلِكَ، قَالَ: أَرَأَيْتَ رَجُلًا أَحَبَّ قَوْمًا وَلَمَّا يَلْحَقُهُمْ؟ قَالَ: «هُوَ يَوْمَ الْقِيَامَةِ مَعَ مَنْ أَحَبَّ»، ثُمَّ لَمْ يَزَلْ يُحَدِّثُنَا، حَتَّى قَالَ: «إِنَّ مِنْ قِبَلِ الْمَغْرِبِ بَابًا فَتَحَهُ اللَّهُ لِلتَّوْبَةِ مَسِيرَةَ أَرْبَعِينَ سَنَةً يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ، [ص:151] فَلَا يُغْلِقُهُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْهُ». [1: 71]
رقم طبعة با وزير = (1318)




যির্র রহিমাহুল্লাহ বলেন, “একবার আমি সাফওয়ান বিন আস্সাল আল মুরাদী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে আসি, তিনি আমাকে বলেন, “আপনাকে এখানে কীসে নিয়ে এসেছে?” আমি বললাম, “ইলম অন্বেষণের জন্য।” তিনি বলেন, “নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “নিশ্চয়ই ফেরেস্তাগণ তাদের পাখা বিছিয়ে দেন, ইলম অন্বেষনকারী যা অন্বেষন করে তার প্রতি সন্তুষ্ট হয়ে।” আমি বললাম, পেশাব-পায়খানা করার পর মোজার উপর মাসেহ করার ব্যাপারে আমার মনে খটকার সৃষ্টি হয়, আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একজন সাহাবী, সেজন্য আপনার কাছে আসলাম। আপনি তাঁর কাছ থেকে এই ব্যাপারে কিছু শুনেছেন?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ। যখন আমরা সফরে থাকতাম অথবা (অধঃস্তনরাবীর সন্দেহ তিনি বলেছেন) যখন আমরা মুসাফির থাকতাম, তিনি আমাদের আদেশ করতেন জুনুবী অবস্থা ব্যতীত ঘুম, পেশাব, পায়খানা এসব কারণে আমরা যেন তিনদিন-তিনরাত আমাদের মোজাগুলো না খুলে ফেলি।” আমি তাকে বললাম, আপনি কি তাকে খাহেসাত বা প্রবৃত্তির চাহিদার বিষয়ে কোন কিছু বলতে শুনেছেন?” তিনি জবাবে বললেন, “হ্যাঁ। একবার আমরা তাঁর সাথে এক সফরে ছিলাম। তখন তাঁকে এক বেদুঈন ব্যক্তি উচ্চ আওয়াযে ডাক দেন, “হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুরুপভাবে তার জবাব দেন।” সে বলেন, “এদিকে আসুন।” সাহাবীগণ বলেন, “আমরা তখন তাকে বললাম, “তোমার দুর্ভোগ হোক! তোমার আওয়াজ নিচু করো। কারণ তোমাকে এরকম করত নিষেধ করা হয়েছে।” সে বললো, “আপনার কি অভিমত ঐ ব্যক্তির ব্যাপারে যে একটা সম্প্রদায়কে ভালবাসে, কিন্তু সে তাদের সাথে এখনও যুক্ত হয়নি।” জবাবে তিনি বলেন, “সে কিয়ামতের ‍দিন ঐ ব্যক্তির সাথে থাকবে, যাকে সে ভালবেসেছে।” তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের সাথে কথা বলতে থাকেন, এক পর্যায়ে তিনি বলেন, “নিশ্চয়ই আল্লাহ যেদিন আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, সেদিন তিনি পশ্চিম দিকে চল্লিশ বছরের দুরত্ব সমান একটা দরজা খুলে দিয়েছেন, যা তিনি বন্ধ করবেন না যতক্ষন না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৫৯; মুসনাদ শাফেঈ: ১/৩৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৭; হুমাইদী: ৮৮১; মুসনাদ আহমাদ: ৪/২৩৯; নাসাঈ: ১/৮৩; ইবনু মাজাহ: ৪৭৮; শারহু মা‘আনিল আসার: ১/৮২; সুনান বাইহাকী: ১/২৭৬; তাবারানী: ৭৩৫৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৭; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ১৬১; দারাকুতনী: ১/১৯৬; আত তায়ালিসী: ১১৬৬; তিরমিযী: ৯৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/৬২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «التعليق الرغيب» (1/ 62 و 4/ 73)، «الروض النضير» (360).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن









সহীহ ইবনু হিব্বান (1322)


1322 - أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبَّادٍ الْغَزَّالُ، بِالْبَصْرَةِ، حَدَّثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا ابْنُ أَبِي غَنِيَّةَ، حَدَّثَنَا أَبِي، عَنِ الْحَكَمِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ، عَنْ شُرَيْحِ بْنِ هَانِئٍ، عَنْ عَلِيٍّ، قَالَ: «رَخَّصَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسْحَ عَلَى الْخُفَّيْنِ ثَلَاثَةَ أَيَّامٍ لِلْمُسَافِرِ، وَيَوْمًا وَلَيْلَةً لِلْحَاضِرِ». [1: 71]
رقم طبعة با وزير = (1319)




আলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে মোজার উপর মাসেহ করার অনুমতি দিয়েছেন; মুসাফিরের জন্য তিনদিন আর মুকীমের একদিন ও একরাত।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৭; মুসনাদ আহমাদ: ১/১১৩; সহীহ মুসলিম: ২৭৬; নাসাঈ: ১/৮৪; আবূ আওয়ানা: ১/৩৬১; সুনান বাইহাকী: ১/২৭২; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৩৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৮৯; দারেমী: ১/১৮১; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৮১; হুমাইদী: ৪৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৩১৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وابن أبي غنية: هو يحيى بن عبد الملك بن حميد بن أبي غنية، والحكم: هو ابن عتيبة.









সহীহ ইবনু হিব্বান (1323)


1323 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الْمُسَيَّبِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ *، عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، [ص:153] عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، قَالَ: دَخَلَ بِلَالٌ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَسْوَاف *، فَذَهَبَ لِحَاجَتِهِ، ثُمَّ خَرَجَ، قَالَ أُسَامَةُ، فَسَأَلْتُ بِلَالًا مَا صَنَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ بِلَالٌ: «ذَهَبَ لِحَاجَتِهِ ثُمَّ تَوَضَّأَ، فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، وَمَسَحَ بِرَأْسِهِ، وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ، ثُمَّ صَلَّى». [4: 35]
رقم طبعة با وزير = (1320)




উসামা বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে প্রবেশ করেন এমন অবস্থায় যে সে সময় তিনি আসওয়াফ নামক জায়গায় ছিলেন। তারপর তিনি তাঁর হাজত পূরণের জন্য যান অতঃপর বের হয়ে আসেন।” উসামা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অতঃপর আমি বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী কাজ করেছেন?” বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু জবাবে বলেন, “তিনি তাঁর হাজত পূরণের জন্য যান, তারপর ওযূ করেন; তিনি মুখমুন্ডল ও দুই হাত ধৌত করেন, মাথা মাসেহ করেন এবং দুই পায়ের উপর মাসেহ করেন তারপর সালাত আদায় করেন।”[1]



[1] হাকিম: ১/১৫১; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২৮; নাসাঈ: ১/৮১; সুনান বাইহাকী: ১/২৭৫; তাবারানী: ১০৬৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮৫; হাকিম: ১/১৫১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৭; আত তায়ালিসী: ১১১৬; হুমাইদী: ১৫০; মুসনাদ আহমাদ: ৬/১২; সহীহ মুসলিম: ২৭৫; আবূ দাঊদ: ১৫৩; তিরমিযী: ১০১; নাসাঈ: ১/৭৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৩২০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر التعليق. * [عبد الله بن نافع] قال الشيخ: هو الصائغ، وفيه لين. لكن تابعَه أَبُو نُعيمٍ: عِندَ الحاكم؛ فَصَحَّ الْحَديثُ، وَالحمدُ للهِ. وقال الحاكم: «صحيح على شرط مسلم»، ووافَقَه الذهبيّ. وَمِنْ أَوهَام المُعَلِّق على الكتاب (4/ 153 - طبعة المؤسسة): أَنَّهُ قوَّى إِسنَاد الصائغِ هَذَا! ويُمكِنُ تَحسينُ حَديِثه فقط؛ للضَّعف المذكُور فيه، ثُمَّ أَطَالَ في تخريج الحديث كعادته؛ فعزاه لجمع مِنْ طُرقٍ عن بلال - منهم مسلم!! - فأوهمَ القراء - كعادته - أنَّهُ عِندَهم بهذا التمام الذي في الكتاب! وليس كذلك، وإِنَّمَا لهم منه المسح على الخُفَّينِ فقط! انظر: «صحيح مسلم» (1/ 159)، و «صحيح أبي داود» (142). * [الأَسْوَافَ] قال الشيخ: تَصحَّف فِي الطبعتين، وفي «الموارد»، و «صحيح ابن خزيمة» (1/ 93 / 185)، و «المستدرك» (1/ 151)، وغيرها مِمَّن روى الحديث إلى: (الأسواق) - بالقاف -! وصحَّحته من «سنن البيهقي» (1/ 275)، وقال: «الأسواف: حائط بالمدينة». وقال الحاكم: «مَحلَّةُ مَشْهُورٌ مِنْ مَحالّ المَدِينَة».




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (1324)


1324 - أَخْبَرَنَا الْخَلِيلُ بْنُ مُحَمَّدِ ابْنُ بِنْتِ تَمِيمِ بْنِ الْمُنْتَصِرِ، [ص:154] بِوَاسِطَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا الْمُهَاجِرُ أَبُو مَخْلَدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّهُ رَخَّصَ لِلْمُسَافِرِ ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ، وَلِلْمُقِيمِ يَوْمًا وَلَيْلَةً، إِذَا تَطَهَّرَ وَلَبِسَ خُفَّيْهِ فَلْيَمْسَحْ عَلَيْهِمَا». [4: 35]
رقم طبعة با وزير = (1321)




আবূ বাকরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসাফিরের জন্য তিনদিন ও তিনরাত এবং মুকীমের জন্য একদিন একরাত মোজার উপর মাসেহ করার অনুমতি দিয়েছেন। যখন সে ওযূ করে মোজা পরিধান করবে, সে যেন মোজার উপর মাসেহ করে।”[1]



[1] মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৩২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৯; ইবনু মাজাহ: ৫৫৬; দারাকুতনী: ১/১৯৪; ইবনুল জারুদ: ৮৭; সুনান বাইহাকী: ১/২৭৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৩৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (তাখরীজুল মিশকাত: ৫১৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «تخريج المشكاة» (519).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، المهاجر أبو مخلد: روى عنه جمع، وذكره المؤلف في "الثقات"، وقال ابن معين: صالح، وقال الساجي: صدوق، ولينه أبو حاتم، وباقي رجاله ثقات على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1325)


1325 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، بِخَبَرٍ غَرِيبٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، قَالَ: أَتَيْتُ صَفْوَانَ بْنَ عَسَّالٍ الْمُرَادِيَّ، فَقَالَ: مَا جَاءَ بِكَ؟ قُلْتُ: جِئْتُ أُنْبِطُ الْعِلْمَ، قَالَ: فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ خَارِجٍ يَخْرُجُ مِنْ بَيْتِهِ يَطْلُبُ الْعِلْمَ إِلَّا وَضَعَتْ لَهُ الْمَلَائِكَةُ أَجْنِحَتَهَا رِضًا بِمَا يَصْنَعُ» قَالَ: جِئْتُ أَسْأَلُكَ عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ، قَالَ: نَعَمْ، كُنَّا فِي الْجَيْشِ الَّذِينَ بَعَثَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَأَمَرَنَا أَنْ نَمْسَحَ عَلَى الْخُفَّيْنِ، إِذَا نَحْنُ أَدْخَلْنَاهُمَا عَلَى طُهُورٍ ثَلَاثًا إِذَا سَافَرْنَا، وَلَا نَخْلَعُهُمَا مِنْ غَائِطٍ وَلَا بَوْلٍ». [1: 71]
رقم طبعة با وزير = (1322)




যির্র রহিমাহুল্লাহ বলেন, “একবার আমি সাফওয়ান বিন আস্সাল আল মুরাদী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে আসি, তিনি আমাকে বলেন, “আপনাকে এখানে কীসে নিয়ে এসেছে?” আমি বললাম, “ইলম অন্বেষণের জন্য।” তিনি বলেন, “নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “কোন ব্যক্তি ইলম অন্বেষনের জন্য বের হলে ফেরেস্তাগণ তাদের পাখা বিছিয়ে দেন, ইলম অন্বেষনকারী যা অন্বেষন করে, তার প্রতি সন্তুষ্ট হয়ে।” আমি বললাম, `আমি মোজার উপর মাসেহ করার ব্যাপারে জিজ্ঞেস করার জন্য এসেছি।` জবাবে তিনি বলেন, “হ্যাঁ। আমরা সেই সেনাদলে ছিলাম, যাদেরকে তিনি পাঠিয়েছিলেন। তিনি আমাদেরকে আদেশ করেছেন মোজার উপর মাসেহ করতে, যখন আমরা মোজা ওযূ অবস্থায় পরিধান করবো, তিনদিন মাসেহ করবো যখন আমরা মুসাফির থাকবো আর আমরা মোজা পেশাব ও পায়খানা করার কারণে খুলবো না।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৫৯; মুসনাদ শাফেঈ: ১/৩৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৭; হুমাইদী: ৮৮১; মুসনাদ আহমাদ: ৪/২৩৯; নাসাঈ: ১/৮৩; ইবনু মাজাহ: ৪৭৮; শারহু মা‘আনিল আসার: ১/৮২; সুনান বাইহাকী: ১/২৭৬; তাবারানী: ৭৩৫৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৭; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ১৬১; দারাকুতনী: ১/১৯৬; আত তায়ালিসী: ১১৬৬; তিরমিযী: ৯৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/৬২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - مضى (1318). تنبيه!! رقم (1318) = (1321) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن.









সহীহ ইবনু হিব্বান (1326)


1326 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زَكَرِيَّا، وَغَيْرِهِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، [ص:156] عَنْ أَبِيهِ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ، فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، ثُمَّ مَسَحَ عَلَى خُفَّيْهِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، تَمْسَحُ عَلَى خُفَّيْكَ؟ قَالَ: «إِنِّي أَدْخَلْتُ رِجْلَيَّ وَهُمَا طَاهِرَتَانِ». [4: 28]
رقم طبعة با وزير = (1323)




মুগীরা বিন শু‘বাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, তিনি ওযূ করেছেন; অতঃপর তিনি তাঁর মুখমন্ডল ও দুইহাত ধৌত করেছেন, তারপর তিনি মোজার উপর মাসেহ করেছেন।” তখন আমি তাকে বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি মোজার উপর মাসেহ করলেন?” জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই আমি এগুলোকে পবিত্র অবস্থায় পায়ে পরেছি।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৯০; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৩২; হুমাইদী: ৭৫৮; ‍মুসনাদ আহমাদ: ৪/২৫১; সহীহ আল বুখারী: ২০৬; সহীহ মুসলিম: ২৭৪; আবূ দাঊদ: ১৫১; নাসাঈ: ১/৬৩; দারেমী: ১/১৮১; তাবারানী আল কাবীর: ২০/৮৬৪; বাগাবী: ২৩৫; মুয়াত্তা ইমাম মালিক: ১/৩৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৪৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৬; তিরমিযী: ১০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (97): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1327)


1327 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ حُمَيْدِ بْنِ أَبِي غَنِيَّةَ، قَالَ: سَمِعْتُ الْحَكَمَ بْنَ عُتَيْبَةَ، يُحَدِّثُ عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ، عَنْ شُرَيْحِ بْنِ هَانِئٍ، قَالَ: سَأَلْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ، فَقَالَ: «رَخَّصَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ فِي الْحَضَرِ يَوْمًا وَلَيْلَةً، وَلِلْمُسَافِرِ ثَلَاثَةً أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ». [4: 35]
رقم طبعة با وزير = (1324)




শুরাইহ বিন হানী রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আলী রাদ্বিয়াল্লাহু আনহুকে মোজার উপর মাসেহ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোজার উপর মাসেহ করার ক্ষেত্রে আমাদেরকে মুকীম অবস্থায় একদিন একরাত আর মুসাফিরের জন্য তিনদিন ও তিনরাত মোজার উপর মাসেহ করার অনুমতি দিয়েছেন।”[1]



[1] মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৩২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৯; ইবনু মাজাহ: ৫৫৬; দারাকুতনী: ১/১৯৪; ইবনুল জারুদ: ৮৭; সুনান বাইহাকী: ১/২৭৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৩৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৪৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (145).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح، وهو مكرر (1322).









সহীহ ইবনু হিব্বান (1328)


1328 - أَخْبَرَنَا الْقَطَّانُ بِالرَّقَّةِ حَدَّثَنَا عُمَرُ بْنُ يَزِيدَ السَّيَّارِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا الْمُهَاجِرُ أَبُو مَخْلَدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةٍ، عَنْ أَبِيهِ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَّتَ فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ لِلْمُسَافِرِ، وَلِلْمُقِيمِ يَوْمٌ وَلَيْلَةٌ». [4: 2]
رقم طبعة با وزير = (1325)




আবূ বাকরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসাফিরের জন্য তিনদিন ও তিনরাত এবং মুকীমের জন্য একদিন একরাত মোজার উপর মাসেহ করার সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন।”[1]



[1] মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৩২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৯; ইবনু মাজাহ: ৫৫৬; দারাকুতনী: ১/১৯৪; ইবনুল জারুদ: ৮৭; সুনান বাইহাকী: ১/২৭৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৩৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (তাখরীজুল মিশকাত: ৫১৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «تخريج المشكاة» (519).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح، وهو مكرر (1324).









সহীহ ইবনু হিব্বান (1329)


1329 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَانِيُّ، بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدُ بْنُ زَنْجُوَيْهِ، قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِيهِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْجَدَلِيِّ، عَنْ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ، قَالَ: «جَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسْحَ عَلَى الْخُفَّيْنِ ثَلَاثَةَ أَيَّامٍ لِلْمُسَافِرِ، وَيَوْمًا وَلَيْلَةً لِلْمُقِيمِ، وَلَوْ مَضَى السَّائِلُ عَلَى مَسْأَلَتِهِ لَجَعَلَهَا خَمْسًا». [4: 4]
رقم طبعة با وزير = (1326)




খুযাইমাহ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোজার উপর মাসেহ করার ক্ষেত্রে মুসাফিরের জন্য তিনদিন এবং মুকীমের জন্য একদিন একরাত সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন।” রাবী বলেন, “যদি প্রশ্নকারী তার প্রশ্ন জারী রাখতেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচ দিন সময় নির্ধারণ করে দিতেন।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৭; মুসনাদ আহমাদ: ৫/২১৪; তাবারানী আল কাবীর: ৩৭৪৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৯০; সুনান বাইহাকী: ১/২৭৭; হুমাইদী: ৪৩৫; ইবনু মাজাহ: ৫৫৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (145).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الشيخين غير حميد بن زنجويه وأبي عبد الله الجدلي، وهما ثقتان، حميد بن زنجويه: هو حميد بن مخلد بن قتيبة بن عبد الله الأزدي، ثقة، ثبت، له تصانيف، وزنجويه لقب أبيه، وأبو نعيم: هو الفضل بن دكين، وإبراهيم التيمي: هو إبراهيم بن يزيد.









সহীহ ইবনু হিব্বান (1330)


1330 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، بِبُسْتَ، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، [عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ]، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْجَدَلِيِّ، [ص:160] عَنْ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ سُئِلَ عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ، فَقَالَ: «ثَلَاثًا لِلْمُسَافِرِ، وَلِلْمُقِيمِ يَوْمًا». [1: 71]
رقم طبعة با وزير = (1327)




খুযাইমাহ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মোজার উপর মাসেহ করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে জবাবে তিনি বলেন, মুসাফিরের জন্য তিনদিন এবং মুকীমের জন্য একদিন।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৭; মুসনাদ আহমাদ: ৫/২১৪; তাবারানী আল কাবীর: ৩৭৪৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৯০; সুনান বাইহাকী: ১/২৭৭; হুমাইদী: ৪৩৫; ইবনু মাজাহ: ৫৫৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات، وهو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (1331)


1331 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقَطَّانُ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ، عَنْ شُرَيْحِ بْنِ هَانِئٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ، قَالَ: «لِلْمُسَافِرِ ثَلَاثَةُ أَيَّامٍ وَلَيَالِيهِنَّ، وَلِلْمُقِيمِ يَوْمٌ وَلَيْلَةٌ». [1: 71]
رقم طبعة با وزير = (1328) [ص:161] قَالَ أَبُو حَاتِمٍ: «مَا رَفَعَهُ عَنْ شُعْبَةَ إِلَّا يَحْيَى الْقَطَّانُ، وَأَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ»




আলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোজার উপর মাসেহ করার ব্যাপারে বলেছেন, “মুসাফিরের জন্য তিনদিন ও তিনরাত আর মুকীমের একদিন ও একরাত।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসটি ইমাম শু‘বা থেকে থেকে ইয়াহইয়া আল কাত্তান ও আবুল ওয়ালিদ ছাড়া আর কেউ মারফূ‘ সূত্রে বর্ণনা করেননি।”



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৭; মুসনাদ আহমাদ: ১/১১৩; সহীহ মুসলিম: ২৭৬; নাসাঈ: ১/৮৪; আবূ আওয়ানা: ১/৩৬১; সুনান বাইহাকী: ১/২৭২; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৩৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৮৯; দারেমী: ১/১৮১; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৮১; হুমাইদী: ৪৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৩১৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.