সহীহ ইবনু হিব্বান
1332 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْجَدَلِيِّ، عَنْ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ، قَالَ: «رَخَّصَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَمْسَحَ ثَلَاثًا، وَلَوِ اسْتَزَدْنَاهُ لَزَادَنَا». [4: 42]
رقم طبعة با وزير = (1329)
খুযাইমাহ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে তিনদিন মোজার উপর মাসেহ করার অনুমতি দিয়েছেন। আমরা যদি সময়সীমা আরো বেশি চাইতাম, তবে নিশ্চয়ই তিনি আরো বেশি করে দিতেন।”[1]
[1]আবূ দাঊদ: ১৫৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৭; মুসনাদ আহমাদ: ৫/২১৪; তাবারানী আল কাবীর: ৩৭৪৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৯০; সুনান বাইহাকী: ১/২৭৭; হুমাইদী: ৪৩৫; ইবনু মাজাহ: ৫৫৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر رقم (1326 و 1327). تنبيه!! رقم (1326) = (1329) من «طبعة المؤسسة». رقم (1327) = (1330) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات.
1333 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْجَدَلِيِّ، [ص:163] عَنْ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ، أَنَّ أَعْرَابِيًّا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمَسْحِ، فَقَالَ: «لِلْمُسَافِرِ ثَلَاثَةُ أَيَّامٍ وَلَيَالِيهِنَّ، وَلِلْمُقِيمِ يَوْمٌ وَلَيْلَةٌ». [4: 4]
رقم طبعة با وزير = (1330)
খুযাইমাহ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক বেদুঈন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মোজার উপর মাসেহ করা সম্পর্কে জিজ্ঞেস করলে জবাবে তিনি বলেন, মুসাফিরের জন্য তিনদিন ও তিনরাত এবং মুকীমের জন্য একদিন ও একরাত।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৭; মুসনাদ আহমাদ: ৫/২১৪; তাবারানী আল কাবীর: ৩৭৪৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৯০; সুনান বাইহাকী: ১/২৭৭; হুমাইদী: ৪৩৫; ইবনু মাজাহ: ৫৫৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات.
1334 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، قَالَ: حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ، فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ الرَّجُلَ يُحْدِثُ فَيَتَوَضَّأُ، وَيَمْسَحُ عَلَى خُفَّيْهِ، أَيُصَلِّي؟ قَالَ: «لَا بَأْسَ بِذَلِكَ». [4: 28]
رقم طبعة با وزير = (1331)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হয়, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ঐ ব্যক্তির ব্যাপারে আপনার কী অভিমত যার ওযূ ভেঙ্গে যায়, অতঃপর সে ওযূ করে এবং মোজার উপর মাসেহ করে, সে কি এভাবে সালাত আদায় করতে পারবে?” জবাবে তিনি বলেন, “এতে কোন দোষ নেই।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৫৭; হুমাইদী: ৭৯৭; আত তায়ালিসী: ১/৫৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৬; মুসনাদ আহমাদ: ৪/৩৫৮; সহীহ আল বুখারী: ৩৮৭; সহীহ মুসলিম: ২৭২; নাসাঈ: ১/৮১; তিরমিযী: ৯৩; ইবনু মাজাহ: ৫৪৩; আবূ আওয়ানা: ১/২৫৪; দারাকুতনী: ১/১৯৩; তাবারানী আল কাবীর: ২৪৩১; আবূ দাঊদ: ১৪৫; সুনান বাইহাকী: ১/২৭০; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৯৪০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (2940).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: فضيل بن سليمان: هو النميري، ليس بالقوي يخطئ كثيراًً، وإن خرج له الشيخان، وباقي رجاله ثقات، رجال الصحيح، وهو صحيح بشواهده. وأبو كامل الجحدري: اسمه فضيل بن حسين، وأبو حازم: هو سلمان الأشجعي الكوفي. وتقدم بعض الحديث، وانظر الحديث الآتي.
1335 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا مُصْعَبُ بْنُ الْمِقْدَامِ، حَدَّثَنَا دَاوُدُ الطَّائِيُّ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ، وَقَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ».
رقم طبعة با وزير = (1332)
হাম্মাম বিন হারিস বলেন, জারীর বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু ওযূ করেছেন, মোজার উপর মাসেহ করেছেন এবং তিনি বলেছেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরকম করতে দেখেছি।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৫৭; হুমাইদী: ৭৯৭; আত তায়ালিসী: ১/৫৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৬; মুসনাদ আহমাদ: ৪/৩৫৮; সহীহ আল বুখারী: ৩৮৭; সহীহ মুসলিম: ২৭২; নাসাঈ: ১/৮১; তিরমিযী: ৯৩; ইবনু মাজাহ: ৫৪৩; আবূ আওয়ানা: ১/২৫৪; দারাকুতনী: ১/১৯৩; তাবারানী আল কাবীর: ২৪৩১; আবূ দাঊদ: ১৪৫; সুনান বাইহাকী: ১/২৭০; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/৯৯/১৩৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1/ 136 / 99): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، مصعب بن المقدام: صدوق، له أوهام، وهو من رجال مسلم، وباقي رجاله ثقات، وداود الطائي: هو داود بن نصير الطائي، الإمام، الفقيه، الزاهد، الثقة، كان من أئمة الفقه والرأي، مترجم في «السير» 7/ 422 - 425.
1336 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا يَعْقُوبُ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْأَعْمَشِ، قَالَ: سَمِعْتُ إِبْرَاهِيمَ، يُحَدِّثُ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ النَّخَعِيِّ، قَالَ: رَأَيْتُ جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ، بَالَ، ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ، ثُمَّ قَامَ فَصَلَّى، فَسُئِلَ عَنْ ذَلِكَ، قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ مِثْلَ هَذَا». [1: 71] [ص:166] قَالَ إِبْرَاهِيمُ: «كَانَ هَذَا يُعْجِبُهُمْ، لِأَنَّ جَرِيرًا كَانَ فِي آخِرِ مَنْ أَسْلَمَ». [1: 71]
رقم طبعة با وزير = (1333)
হাম্মাম বিন হারিস বলেন, আমি জারীর বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি পেশাব করে তারপর ওযূ করেছেন এবং মোজার উপর মাসেহ করেছেন তারপর দাঁড়িয়ে সালাত আদায় করেছেন।” তারপর তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরকম করতে দেখেছি।” ইবরাহিম রহিমাহুল্লাহ বলেন, “এই ব্যাপারটি লোকদের কাছে খুবই চমকপ্রদ ছিল। কেননা জারীর বিন আব্দুল্লাহ যারা শেষ দিকে ইসলাম গ্রহণ করেছেন, তাদের অন্তর্ভূক্ত ছিলেন।” [1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৫৭; হুমাইদী: ৭৯৭; আত তায়ালিসী: ১/৫৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৬; মুসনাদ আহমাদ: ৪/৩৫৮; সহীহ আল বুখারী: ৩৮৭; সহীহ মুসলিম: ২৭২; নাসাঈ: ১/৮১; তিরমিযী: ৯৩; ইবনু মাজাহ: ৫৪৩; আবূ আওয়ানা: ১/২৫৪; দারাকুতনী: ১/১৯৩; তাবারানী আল কাবীর: ২৪৩১; আবূ দাঊদ: ১৪৫; সুনান বাইহাকী: ১/২৭০; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/৯৯/১৩৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وهو مكرر ما قبله.
1337 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا فَيَّاضُ بْنُ زُهَيْرٍ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، قَالَ: بَالَ جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ، ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ، فَقِيلَ لَهُ: أَتَفْعَلُ هَذَا؟ فَقَالَ: «وَمَا يَمْنَعُنِي وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ؟ » قَالَ إِبْرَاهِيمُ: «فَكَانَ يُعْجِبُهُمْ حَدِيثُ جَرِيرٍ، لِأَنَّ إِسْلَامَهُ كَانَ بَعْدَ نُزُولِ الْمَائِدَةِ». [4: 4]
رقم طبعة با وزير = (1334)
হাম্মাম বিন হারিস বলেন, জারীর বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু পেশাব করে তারপর ওযূ করেছেন এবং মোজার উপর মাসেহ করেছেন। অতঃপর তাকে বলা হলো, “আপনি এরকম করেন?” জবাবে তিনি বলেন, “এরকম করতে আমাকে কিসে বাধা দিবে অথচ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরকম করতে দেখেছি।” ইবরাহিম রহিমাহুল্লাহ বলেন, “জারীর বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসটি লোকদের কাছে খুবই চমকপ্রদ ছিল। কেননা তাঁর ইসলাম গ্রহণ সূরা আল মায়িদা অবতীর্ণ হওয়ার পর হয়েছিল।” [1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৫৭; হুমাইদী: ৭৯৭; আত তায়ালিসী: ১/৫৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৬; মুসনাদ আহমাদ: ৪/৩৫৮; সহীহ আল বুখারী: ৩৮৭; সহীহ মুসলিম: ২৭২; নাসাঈ: ১/৮১; তিরমিযী: ৯৩; ইবনু মাজাহ: ৫৪৩; আবূ আওয়ানা: ১/২৫৪; দারাকুতনী: ১/১৯৩; তাবারানী আল কাবীর: ২৪৩১; আবূ দাঊদ: ১৪৫; সুনান বাইহাকী: ১/২৭০; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/৯৯/১৩৬।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: فياض بن زهير: ذكره المؤلف في «الثقات» 9/ 11، فقال: فياض بن زهير من أهل نسا، يروي عن وكيع بن الجراح، وجعفر بن عون، حدثنا عنه محمد بن أحمد بن أبي عون وغيره من شيوخنا، مات بعد سنة خمسين ومئتين، وباقي رجال الإسناد على شرطهما.
1338 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي قَيْسٍ الْأَوْدِيِّ، عَنْ هُزَيْلِ بْنِ شُرَحْبِيلَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْجَوْرَبَيْنِ وَالنَّعْلَيْنِ». [4: 35]
رقم طبعة با وزير = (1335) «[ص:168] أَبُو قَيْسٍ الْأَوْدِيُّ هُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَرْوَانَ»
মুগীরা বিন শু‘বা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূ করেছেন এবং মোজা ও চামড়ার জুতার উপর মাসেহ করেছেন।”[1] আবূ কাইস আল আওদী হলেন আব্দুর রহমান বিন সারওয়ান।”
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৮; মুসান্নাফ ইবনু শায়বাহ: ১/১৮৮; মুসনাদ আহমাদ: ৪/২৫২; আবূ দাঊদ: ১৫৯; তিরমিযী: ৯৯; ইবনু মাজাহ: ৫৫৯; নাসাঈ, আল কুবরা: ৮/৪৯৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৯৭; আত তাবারানী: ২০/৯৯৬; সুনান বাইহাকী: ১/২৮৩; মুসনাদ আহমাদ: ৫/২৭৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (147).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح.
1339 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ، [ص:169] عَنْ أَوْسِ بْنِ أَبِي أَوْسٍ، قَالَ: رَأَيْتُ أَبِي تَوَضَّأَ فَمَسَحَ عَلَى نَعْلَيْهِ، فَأَنْكَرْتُ ذَلِكَ عَلَيْهِ، فَقُلْتُ: أَتَمْسَحُ عَلَى النَّعْلَيْنِ؟ فَقَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَيْهِمَا». [5: 43]
رقم طبعة با وزير = (1336)
আওস বিন আবী আওস থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার বাবাকে দেখেছি, তিনি ওযূ করেছেন অতঃপর তার চামড়ার জুতার উপর মাসেহ করেছেন। আমি তার বিষয়টি ইনকার করে বললাম, “আপনি চামড়ার জুতার উপর মাসেহ করছেন?” জবাবে বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, তিনি চামড়ার জুতার উপর মাসেহ করেছেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/৯; তাবারানী আল কাবীর: ৬৫০; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৯৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৯০; আত তায়ালিসী: ১/৫৬; সুনান বাইহাকী: ১/২৮৭; আবূ দাঊদ: ১৬০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৫০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (150).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال مسلم.
1340 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ مَيْسَرَةَ، عَنِ النَّزَّالِ بْنِ سَبْرَةَ، قَالَ: صَلَّيْتُ مَعَ عَلِيٍّ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ الظُّهْرَ، ثُمَّ انْطَلَقَ إِلَى مَجْلِسٍ كَانَ يَجْلِسُهُ فِي الرَّحَبَةِ، فَقَعَدَ وَقَعَدْنَا حَوْلَهُ، حَتَّى حَضَرَتِ الْعَصْرُ، فَأُتِيَ بِإِنَاءٍ فِيهِ مَاءٌ، فَأَخَذَ مِنْهُ كَفًّا، فَتَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَمَسَحَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ، وَمَسَحَ بِرَأْسِهِ، وَمَسَحَ بِرِجْلَيْهِ، ثُمَّ قَامَ فَشَرِبَ فَضْلَ مَائِهِ، ثُمَّ قَالَ: إِنِّي حُدِّثْتُ أَنَّ رِجَالًا يَكْرَهُونَ أَنْ يَشْرَبَ أَحَدُهُمْ وَهُوَ قَائِمٌ، «وَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ [ص:171] وَسَلَّمَ فَعَلَ كَمَا فَعَلْتُ، وَهَذَا وُضُوءُ مَنْ لَمْ يُحْدِثْ». [5: 43]
رقم طبعة با وزير = (1337)
নাযযাল বিন সাবরাহ বলেন, “আমি আলী রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে যোহরের সালাত আদায় করেছি। তারপর তিনি আঙ্গিনায় তাঁর বসার জায়গায় দিকে অগ্রসর হলেন অতঃপর তিনি বসেন আর আমরাও তাঁর চতুষ্পাশে বসলাম, এভাবে আসরের সালাতের সময় হলো অতঃপর তাকে পানি ভর্তি একটি পাত্র দেওয়া হলো। তিনি সেখান থেকে এক তালু পরিমাণ নিলেন এবং কুলি করলেন, নাক ঝাড়লেন, মুখ ও কনুই পর্যন্ত হাত মুছলেন, মাথা মাসেহ করলেন, পা মাসেহ করলেন তারপর তিনি পাত্রের অবশিষ্ট পানি পান করলেন অতঃপর তিনি বলেন, “আমাকে বলা হয়েছে যে, কিছু লোক দাঁড়িয়ে পানি পান করা অপছন্দ করে অথচ নিশ্চয়ই আমিএখন যেরকম করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সেই রকম করতে দেখেছি । এরকম ওযূ সেই ব্যক্তির জন্য, যার ওযূ নষ্ট হয়ে যায়নি।”[1]
[1] যিয়াদাতুল মুসনাদ আহমাদ: ১/১৫৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬; আত তায়ালিসী: ১/৫১; সহীহ আল বুখারী: ৫৬১৫; নাসাঈ: ১/৮৪; তাহাবী, শারহুস মা‘আনিল আসার: ১/৩৪; সুনান বাইহাকী: ১/৭৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩০৪৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى برقم (1054). تنبيه!! رقم (1054) = (1057) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين سوى النزال بن سبرة، فلم يخرج له مسلم، أبو خيثمة: هو زهير بن حرب، وجرير: هو ابن عبد الحميد، ومنصور: هو ابن المعتمر. وتقدم برقم (1057) وأوردت تخريجه هناك.
1341 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ مَيْسَرَةَ، قَالَ: حَدَّثَنِي النَّزَّالُ بْنُ سَبْرَةَ، قَالَ: صَلَّيْنَا مَعَ عَلِيٍّ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ الظُّهْرَ، ثُمَّ خَرَجْنَا إِلَى الرَّحَبَةِ، فَدَعَا بِإِنَاءٍ فِيهِ شَرَابٌ، فَأَخَذَهُ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَمَسَحَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ وَرَأْسَهُ وَقَدَمَيْهِ، ثُمَّ شَرِبَ فَضْلَهُ وَهُوَ قَائِمٌ، ثُمَّ قَالَ: إِنَّ نَاسًا يَكْرَهُونَ أَنْ يَشْرَبُوا وَهُمْ قِيَامٌ، «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ مِثْلَ مَا صَنَعْتُ، وَهَذَا وُضُوءُ مَنْ لَمْ يُحْدِثْ». [5: 43]
رقم طبعة با وزير = (1338)
নাযযাল বিন সাবরাহ বলেন, “আমি আলী রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে যোহরের সালাত আদায় করেছি। তারপর আমরা আঙ্গিনার দিকে বের হলাম অতঃপর তিনি পানিসহ একটি পাত্র আনতে বললেন। অতঃপর তিনি পাত্রটি নিলেন, তারপর কুলি করলেন, এবং মুখ, কনুই পর্যন্ত দুই হাত, মাথা ও দুইপা মাসেহ করলেন, তারপর তিনি পাত্রের অবশিষ্ট পানি পান করলেন অতঃপর বললেন, “কিছু লোক দাঁড়িয়ে পানি পান করা অপছন্দ করে অথচ নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই রকম করেছেন, যেরকম আমি এখন যে রকম করলাম । এ রকম ওযূ সেই ব্যক্তির জন্য, যার ওযূ নষ্ট হয়ে যায়নি।”[1]
[1] যিয়াদাতুল মুসনাদ আহমাদ: ১/১৫৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬; আত তায়ালিসী: ১/৫১; সহীহ আল বুখারী: ৫৬১৫; নাসাঈ: ১/৮৪; তাহাবী, শারহুস মা‘আনিল আসার: ১/৩৪; সুনান বাইহাকী: ১/৭৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩০৪৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح، وزائدة: هو ابن قدامة الثقفي.
1342 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، بِبُسْتَ، قَالَ: [ص:172] حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا عَوْفٌ، وَهِشَامٌ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ: أَخْبَرَنَا عَمْرُو بْنُ وَهْبٍ الثَّقَفِيُّ، أَنَّ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ، حَدَّثَهُ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسَحَ عَلَى نَاصِيَتِهِ وَعَلَى الْعِمَامَةِ، ثُمَّ مَسَحَ عَلَى خُفَّيْهِ». [4: 35]
رقم طبعة با وزير = (1339)
মুগীরা বিন শু‘বা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীয় পাগড়ী ও কপালের উপর মাসেহ করেছেন তারপর তিনি তাঁর চামড়ার মোজার উপর মাসেহ করেছেন।”[1]
[1] মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৩০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৯; মুসনাদ আহমাদ: ৪/২৪৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৩২; আত তায়ালিসী: ১/৫৬; সুনান বাইহাকী: ১/৫৮; নাসাঈ: ১/৬৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৭।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (137 و 138): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، عبد الوارث بن عبيد الله: هو العتكي المروزي، روى عن جمع، ذكره المؤلف في «الثقات» 8/ 416، وباقي رجاله ثقات رجال الشيخين خلا عمرو بن وهب الثقفي فإنه من رجال النسائي، عبد الله: هو ابن المبارك، وعوف: هو ابن أبي جميلة.
1343 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، بِبَيْتِ الْمَقْدِسِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: حَدَّثَنِي جَعْفَرُ بْنُ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيُّ، عَنْ أَبِيهِ: «أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَوَضَّأَ، وَمَسَحَ عَلَى الْعِمَامَةِ وَالْخُفَّيْنِ». [4: 35]
رقم طبعة با وزير = (1340)
আমর বিন উমাইয়্যাহ আয যমরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছেন, তিনি ওযূ করেছেন এবং পাগড়ী ও মোজার উপর মাসেহ করেছেন।”[1]
[1] ইবনু মাজাহ: ৫৬২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৩; মুসনাদ আহমাদ: ৪/১৩৯; দারেমী: ১/১৮০; সহীহ আল বুখারী: ২০৫; সুনান বাইহাকী: ১/১৮০; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮১; আত তায়ালিসী: ১/৫৫; নাসাঈ: ১/৮১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওযুন নাযীর: ৮৭২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض النضير» (872 و 1005): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله رجال الصحيح، وقد صرح الوليد بن مسلم بالتحديث وكذا يحيى بن أبي كثير عند ابن ماجة، فانتفت شبهة تدليسهما.
1344 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي الْفُرَاتِ، عَنْ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي شُرَيْحٍ، عَنْ أَبِي مُسْلِمٍ مَوْلَى زَيْدِ بْنِ صُوحَانَ، قَالَ: كُنْتُ مَعَ سَلْمَانَ الْفَارِسِيِّ، فَرَأَى رَجُلًا قَدْ أَحْدَثَ، وَهُوَ يُرِيدُ أَنْ يَنْزِعَ خُفَّيْهِ لِلْوُضُوءِ، فَقَالَ لَهُ سَلْمَانُ: «امْسَحْ عَلَيْهِمَا وَعَلَى عِمَامَتِكَ، فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى خِمَارِهِ وَعَلَى خُفَّيْهِ». [4: 35]
رقم طبعة با وزير = (1341)
যাইদ বিন সুহানের আজাদকৃত গোলাম আবূ মুসলিম রহিমাহুল্লাহ বলেন, “আমি সালমান আল ফারেসী রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম, অতঃপর তিনি দেখলেন এক ব্যক্তিকে ওযূ ভেঙ্গে যাওয়ার পর তিনি তার মোজা খুলতে চাইছেন, তখন সালমান আল ফারেসী রাদ্বিয়াল্লাহু আনহু তাকে বললেন, “আপনি আপনার দুই মোজা ও পাগড়ীর উপর মাসেহ করুন। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাঁর পাগড়ী ও চামড়ার মোজার উপর মাসেহ করতে দেখেছি।”[1]
[1] আবূ দাঊদ আত তায়ালিসী: ১/৫৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২২; মুসনাদ আহমাদ: ৫/৪৩৯; ইবনু মাজাহ: ৫৬৩; আত তাবারানী: ৬১৬৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সমার্থক হাদীস থাকার কারণে সহীহ বলেছেন। (আর রওযুন নাযীর: ৮৭২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح بما قبله وما بعده.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: أبو شريح وأبو مسلم مجهولان، لم يوثقهما غير المؤلف، وباقي رجاله ثقات، فهو حسن في الشواهد.
1345 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى، بِعَسْكَرِ مُكْرَمٍ، قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحَرِيشِ الْأَهْوَازِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ بْنِ مَعْبَدٍ، [ص:176] قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ السَّخْتِيَانِيُّ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي الْفُرَاتِ، عَنْ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي شُرَيْحٍ، عَنْ أَبِي مُسْلِمٍ، عَنْ سَلْمَانَ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ وَالْعِمَامَةِ». [4: 35]
رقم طبعة با وزير = (1342)
আবূ মুসলিম রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, সালমান আল ফারেসী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাঁর পাগড়ী ও চামড়ার মোজার উপর মাসেহ করতে দেখেছি।”[1]
[1] আবূ দাঊদ আত তায়ালিসী: ১/৫৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২২; মুসনাদ আহমাদ: ৫/৪৩৯; ইবনু মাজাহ: ৫৬৩; আত তাবারানী: ৬১৬৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সমার্থক হাদীস থাকার কারণে সহীহ বলেছেন। (আর রওযুন নাযীর: ৮৭২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مختصر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر ما قبله.
1346 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، عَنِ التَّيْمِيِّ، قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ الْحَسَنِ، عَنِ ابْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ وَمَسَحَ بِنَاصِيَتِهِ وَفَوْقَ الْعِمَامَةِ» قَالَ بَكْرٌ: وَسَمِعْتُهُ مِنِ ابْنِ الْمُغِيرَةِ. [4: 35]
رقم طبعة با وزير = (1343) [ص:177] قَالَ أَبُو حَاتِمٍ: «وَهَذِهِ اللَّفْظَةُ وَمَسَحَ بِنَاصِيَتِهِ وَفَوْقَ الْعِمَامَةِ، قَدْ تُوهِمُ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةِ الْعِلْمِ أَنَّ الْمَسْحَ عَلَى الْعِمَامَةِ دُونَ النَّاصِيَةِ غَيْرُ جَائِزٍ، وَيَجْعَلُ خَبَرَ عَمْرِو بْنِ أُمَيَّةَ مُجْمَلًا، وَخَبَرَ مُغِيرَةَ الَّذِي ذَكَرْنَاهُ مُفَسِّرًا لَهُ، أَنَّ مَسْحَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْعِمَامَةِ كَانَ ذَلِكَ مَعَ النَّاصِيَةِ فَوْقَ الْمَسْحِ عَلَى النَّاصِيَةِ دُونَ الْعِمَامَةِ، إِذِ النَّاصِيَةُ مِنَ الرَّأْسِ، وَلَيْسَ بِحَمْدِ اللَّهِ وَمَنِّهِ كَذَلِكَ، بَلْ مَسَحَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَأْسِهِ فِي وَضُوئِهِ، وَمَسَحَ عَلَى عِمَامَتِهِ دُونَ النَّاصِيَةِ، وَمَسَحَ عَلَى نَاصِيَتِهِ وَعِمَامَتِهِ ثَلَاثَ مِرَارٍ فِي ثَلَاثَةِ مَوَاضِعَ مُخْتَلِفَةٍ، فَكُلٌّ سُنَّةٌ يُسْتَعْمَلُ مِنْ غَيْرِ أَنْ يَكُونَ اسْتِعْمَالُ أَحَدِهِمَا حَتْمًا، وَاسْتِعْمَالُ الْآخَرِ مَكْرُوهًا»
মুগীরা বিন শু‘বাহ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূ করেছেন এবং কপালসহ পাগড়ীর উপর মাসেহ করেছেন।” বকর রহিমাহুল্লাহ বলেন, “আমি হাদীসটি মুগীরা রাদ্বিয়াল্লাহু আনহুর ছেলের কাছ থেকেও শুনেছি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের এই অংশ “কপালসহ পাগড়ীর উপর মাসেহ করেছেন” কোন কোন সময় অপরিপক্ক ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, কপাল মাসেহ না করে বোধ হয় শুধু পাগড়ীর উপর মাসেহ করা জায়েয নেই! তিনি আমর বিন উমাইয়্যাহর হাদীসকে ব্যাখ্যাহীন আর আমাদের পূর্বে উল্লেখিত মুগীরার হাদীসকে ব্যাখ্যামূলক নির্ধারণ করেন এভাবে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কপালসহ পাগড়ীর উপর মাসেহ করেছিলেন; শুধু পাগড়ীর উপর মাসেহ করেননি। কেননা কপাল মাথার অন্তর্গত। কিন্তু আল্লাহর প্রশংসা ও তাঁর দয়ায় আমি বলি যে, বিষয়টি মোটেও এরকম নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূ করার সময় মাথার মাসেহ করেছেন, কপাল ছাড়া শুধু পাগড়ীর উপর মাসেহ করেছেন আবার কখনো কপালসহ পাগড়ীর উপর মাসেহ করেছেন; ভিন্ন ভিন্ন তিন জায়গায় তিনবার তিনভাবে মাসেহ করেছেন। সুতরাং সবগুলোই আমলযোগ্য সুন্নাহ। এমন নয় যে, এর একটি পালন করা অবধারিত আর অন্যগুলো মাকরুহ।”
[1] নাসাঈ: ১/৭৬; সুনান বাইহাকী: ১/৫৮; আবূ দাঊদ: ১৫০; মুসনাদ আহমাদ: ৪/২৫৫; সহীহ মুসলিম: ২৭৪; তিরমিযী: ১০০; আবূ আওয়ানা: ১/২৫৯; ইবনুল জারুদ, আল মুনতাকা: ৮৩; সুনান বাইহাকী: ১/৫৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৪৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সমার্থক হাদীস থাকার কারণে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৭, ১৩৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (137 - 138): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، التيمي: هو سليمان، وابن المغيرة في هذا الإسناد: حمزة، كما سيجيء مصرحاً به في (1374)، وقد بينه في رواية النسائي 1/ 76، والبيهقي 1/ 58 و 60، وللمغيرة ابنان: حمزة وعروة، وكلاهما ثقة.
1347 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ حُمَيْدًا، قَالَ: حَدَّثَنِي بَكْرُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ حَمْزَةَ بْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنْ أَبِيهِ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَخَلَّفَ، فَتَخَلَّفَ مَعَهُ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ، فَلَمَّا قَضَى حَاجَتَهُ، قَالَ: «هَلْ مَعَكَ مَاءٌ؟ » قُلْتُ: فَأَتَيْتُهُ بِالْمَطْهَرَةِ، «فَغَسَلَ كَفَّيْهِ وَوَجْهَهُ، ثُمَّ ذَهَبَ لِيَحْسِرَ عَنْ ذِرَاعَيْهِ، فَضَاقَتْ بِهَا الْجُبَّةُ، فَأَخْرَجَ يَدَهُ مِنْ تَحْتِ الْجُبَّةِ، فَأَلْقَاهَا عَلَى عَاتِقِهِ، فَغَسَلَ ذِرَاعَيْهِ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ وَعِمَامَتِهِ، ثُمَّ رَكِبَ وَرَكِبْتُ مَعَهُ، فَانْتَهَى إِلَى النَّاسِ، وَقَدْ صَلَّى بِهِمْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَكْعَةً، فَلَمَّا أَحَسَّ بِجَيْئَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَهَبَ لِيَتَأَخَّرَ فَأَوْمَأَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ صَلِّ، فَلَمَّا قَضَى عَبْدُ الرَّحْمَنِ الصَّلَاةَ قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْمُغِيرَةُ فَأَكْمَلَا مَا سَبَقَهُمَا». [4: 35]
رقم طبعة با وزير = (1344)
মুগীরা বিন শু‘বাহ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আমাদের থেকে পিছে পড়েন, তাঁর সাথে মুগীরা বিন শু‘বাহ রাদ্বিয়াল্লাহু আনহুও পিছে থাকেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর হাজত পূরণ করেন এবং বলেন, “তোমার কাছে পানি আছে কি?” আমি বললাম, “জ্বী, হ্যাঁ।” অতঃপর আমি তাঁর কাছে পানির পাত্র নিয়ে আসি। তিনি তাঁর হাতের কব্জি ও মুখমন্ডল ধৌত করেন তারপর তিনি তাঁর হাতের কাপড় গুটিয়ে নিতে যান কিন্তু জুব্বাহ সংকীর্ণ হয় ফলে তিনি তাঁর হাত জুব্বার ভিতর দিয়ে বের করেন এবং জুব্বাটি তাঁর কাঁধের উপর রেখে দেন। অতঃপর তিনি দুই হাত ধৌত করেন এবং মোজা ও পাগড়ীর উপর মাসেহ করেন। তারপর তিনি বাহনে উঠেন, আমিও বাহনে উঠি এবং তিনি লোকদের কাছে আসেন এমন অবস্থায় যে লোকজন আব্দুর রহমান বিন আওফের ইমামতিতে এক রাকা‘আত সালাত আদায় করেছেন। যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আগমন বুঝতে পারেন, তখন তিনি পিছে আসতে উদ্যত হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে ইশারা করে সালাত সম্পন্ন করতে বলেন। অতঃপর যখন আব্দুর রহমান বিন আওফ রাদ্বিয়াল্লাহু আনহু সালাত শেষ করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মুগীরা বিন শু‘বাহ রাদ্বিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ান এবং ছুটে যাওয়া সালাত আদায় করেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/২৪৮; নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আশরাফ: ৮/৪৭৬; নাসাঈ: ১/৭৬; আবূ আওয়ানা: ১/২৫৯; সুনান বাইহাকী: ১/৬০; সুনান তিরমিযী: ১/১৭০; ইবনু মাজাহ: ১৩২৬; সহীহ মুসলিম: ২৭৪; আবূ দাঊদ: ১৫০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৩৪৪।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (138): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
1348 - أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ سِنَانٍ الْقَطَّانُ، وَعُمَرُ بْنُ مُحَمَّدٍ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ كَانَتْ تُسْتَحَاضُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ دَمَ الْحَيْضِ دَمٌ أَسْوَدُ يُعْرَفُ، فَإِذَا كَانَ ذَلِكَ فَأَمْسِكِي عَنِ الصَّلَاةِ، فَإِذَا كَانَ الْآخَرُ فَتَوَضَّئِي وَصَلِّي». [3: 65]
رقم طبعة با وزير = (1345)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,“ফাতেমা বিন হুবাইশ রাদ্বিয়াল্লাহু আনহার ইস্তিহাযাহ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “নিশ্চয়ই হায়েযের রক্ত কালো হিসেবে চেনা যায়। কাজেই যখন এরকম রক্ত আসবে, তখন তুমি সালাত আদায় করা থেকে বিরত থাকবে, আর যখন অন্য ধরণের আসবে, তখন তুমি ওযূ করে সালাত আদায় করবে।”[1]
[1] আবূ দাঊদ: ২৮৬; সুনান বাইহাকী: ১/৩২৫; নাসাঈ: ১/১৮৫; তাহাবী, মুশকিলুল আসার: ৩/৩০৬; দারাকুতনী: ১/২০৬; হাকিম: ১/১৭৪; মুসনাদ আহমাদ: ৬/৪২০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৬৮।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (286).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، رجاله رجال الشيخين غير محمد بن عمرو – وهو ابن علقمة بن وقاص الليثي – فقد روى له البخاري مقروناً، ومسلم متابعه، وهو صدوق حسن الحديث، وابن أي عدي: هو محمد بن إبراهيم بن أبي عدي.
1349 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ مُعَاذَةَ، أَنَّ امْرَأَةً سَأَلْتَ عَائِشَةَ، قَالَتْ: أَتَقْضِي الْحَائِضُ الصَّلَاةَ؟ فَقَالَتْ: «أَحَرُورِيَّةٌ أَنْتِ، قَدْ كُنَّا نَحِيضُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى [ص:182] اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَا نَقْضِي وَلَا نُؤْمَرُ بِقَضَاءٍ». [4: 50]
رقم طبعة با وزير = (1346)
মু‘আযাহ (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “এক নারী আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেন, “ঋতুবতী নারী কি সালাত কাযা করবে?” জবাবে আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তুমি কি হারুরী (খারেজী) মহিলা? আমাদের তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়ে ঋতুস্রাব হতো, কিন্তু আমরা সালাত কাযা করতাম না এবং আমাদেরকে কাযা করার নির্দেশও দেওয়া হতো না।”[1]
[1] নাসাঈ: ১/১৯১; ইবনুল জারুদ, আল মুনতাকা: ১০১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১২৭৮; আবূ আওয়ানা: ১/৩২৪; সুনান বাইহকী: ১/৩০৮; সহীহ মুসলিম: ৩৩৫; আবূ আওয়ানা: ১/৩২৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৩৯; ইবনু মাজাহ: ৬৩১; মুসনাদ আহমাদ: ৬/৯৪; সহীহ আল বুখারী: ৩২১; আত তায়ালিসী: ১৫৭০; আবূ আওয়ানা: ১/৩২৪; সহীহ মুসলিম: ৩৩৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৫৫।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (255): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1350 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: قَالَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي لَا أَطْهُرُ، أَفَأَدَعُ الصَّلَاةَ؟ قَالَتْ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا ذَلِكَ عِرْقٌ وَلَيْسَ بِالْحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَاتْرُكِي الصَّلَاةَ، فَإِذَا ذَهَبَ عَنْكِ قَدْرُهَا فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي». [3: 65]
رقم طبعة با وزير = (1347)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “ফাতেমা বিনতু হুবাইশ রাদ্বিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি পবিত্র হতে পারি না (সবসময় রক্ত আসে), আমি কি সালাত ছেড়ে দিব?” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “এটা শিরাবাহিত রক্ত; হায়েযের রক্ত নয়। কাজেই যখন হায়েযের রক্ত আসবে, তখন সালাত ছেড়ে দিবে, আর যখন হায়েযের নির্ধারিত দিন চলে যাবে, তখন তোমার থেকে রক্ত ধুয়ে ফেলবে (গোসল করবে) এবং সালাত আদায় করবে।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৬১; মুসনাদুশ শাফে‘ঈ: ১/৩৯-৪০; সহীহ আল বুখারী: ৩০৬; নাসাঈ: ১/১৮৬; দারাকুতনী: ১/২০৬; দারেমী: ১/১৯৯; আবূ আওয়ানা: ১/৩১৯; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১০২; সুনান বাইহাকী: ১/৩২১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩২৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১১৬৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১২৫; সহীহ আল বুখারী: ২২৮; সহীহ মুসলিম: ৩৩৩; আবূ দাঊদ: ২৮২; তিরমিযী: ১২৫; নাসাঈ: ১/১৮১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৮১।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (301)، «صحيح أبي داود» (281): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1351 - أَخْبَرَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ الْمُقْرِئُ، بِوَاسِطَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: جَاءَتْ أُمُّ حَبِيبَةَ بِنْتُ جَحْشٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتِ اسْتُحِيضَتْ سَبْعَ سِنِينَ، فَاشْتَكَتْ ذَلِكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاسْتَفْتَتْهُ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ هَذَا لَيْسَ بِحَيْضٍ، وَلَكِنْ هَذَا عِرْقٌ، فَاغْتَسِلِي، ثُمَّ صَلِّي» قَالَتْ عَائِشَةُ: «فَكَانَتْ أُمُّ حَبِيبَةَ تَغْتَسِلُ لِكُلِّ صَلَاةٍ، فَكَانَتْ تَجْلِسُ فِي الْمِرْكَنِ، فَيَعْلُو حُمْرَةُ الدَّمِ الْمَاءَ، ثُمَّ تُصَلِّي». [3: 65]
رقم طبعة با وزير = (1348)
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “উম্মু হাবিবা বিনতু জাহশ রাদ্বিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন, তার সাত বছর যাবৎ ইস্তিহাযা হচ্ছিল, ফলে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে অভিযোগ করেন এবং তাঁর কাছে ফাতাওয়া জিজ্ঞেস করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বলেন, “নিশ্চয়ই এটা হায়েয নয় বরং এটি শিরাবাহিত রক্ত। অতএব তুমি গোসল করবে এবং সালাত আদায় করবে।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তারপর উম্মু হাবীবা রাদ্বিয়াল্লাহু আনহা প্রত্যেক সালাতের জন্য গোসল করতেন। এবং গামলার মাঝে বসতেন ফলে রক্তের লালিমা পানির উপর প্রাবল্যতা লাভ করতো। তারপর সালাত আদায় করতেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/১৮৭; সহীহ মুসলিম: ৩৩৪; দারেমী: ১/২০০; আবূ আওয়ানা: ১/৩২০; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৯৯; হুমাইদী: ১৬০; নাসাঈ: ১/১২১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১১৬৪; আবূ আওয়ানা: ১/৩২০; সুনান বাইহাকী: ১/৩৪৯; আবূ দাঊদ: ২৮৫; হাকিম: ১/১৭৩; সহীহ আল বুখারী: ৩২৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৮৩।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (283): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، محمد بن خالد بن عبد الله: هو الطحان الواسطي: ضعفه غير واحد، وقال المؤلف في «الثقات» 9/ 90: يخطئ ويخالف، ولكنه لم يتفرد به، فقد توبع عليه، وباقي رجاله ثقات، رجال الشيخين.