হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (1352)


1352 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، بِبَيْتِ الْمَقْدِسِ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، وَعُمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ، كَانَتْ تَحْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، اسْتُحِيضَتْ سَبْعَ سِنِينَ، فَاسْتَفْتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ هَذِهِ لَيْسَتْ بِحَيْضَةٍ، وَلَكِنْ هَذَا عِرْقٌ، فَاغْتَسِلِي وَصَلِّي» قَالَتْ عَائِشَةُ: «فَكَانَتْ تَغْتَسِلُ عِنْدَ كُلِّ صَلَاةٍ فِي مِرْكَنِ حُجْرَةِ أُخْتِهَا زَيْنَبَ بِنْتِ جَحْشٍ حَتَّى يَعْلُوَ حُمْرَةُ الدَّمِ الْمَاءَ». [3: 65]
رقم طبعة با وزير = (1349)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “উম্মু হাবিবা বিনতু জাহশ রাদ্বিয়াল্লাহু আনহা আব্দুর রহমান বিন আওফের স্ত্রী ছিলেন। তার সাত বছর যাবৎ ইস্তিহাযা হচ্ছিল, ফলে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে ফাতাওয়া জিজ্ঞেস করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বলেন, “নিশ্চয়ই এটা হায়েয নয় বরং এটি শিরাবাহিত রক্ত। অতএব তুমি গোসল করবে এবং সালাত আদায় করবে।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তারপর উম্মু হাবীবা রাদ্বিয়াল্লাহু আনহা প্রত্যেক সালাতের জন্য তার বোন যায়নাব বিন জাহাশ রাদ্বিয়াল্লাহু আনহার গামলায় (বসে) গোসল করতেন ফলে রক্তের লালিমা পানির উপর প্রাবল্যতা লাভ করতো।”[1]



[1] সুনান বাইহাকী: ১/৩৪৮; সহীহ মুসলিম: ৩৩৪; আবূ দাঊদ: ২৮৫; হাকিম: ১/১৭৩; আবূ আওয়ানা: ১/৩২০; মুসনাদ আহমাদ: ৬/১৪১; সহীহ আল বুখারী: ৩২৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৮৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم









সহীহ ইবনু হিব্বান (1353)


1353 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ، وَالْأَوْزَاعِيُّ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، وَعُمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتِ: اسْتُحِيضَتْ أُمُّ حَبِيبَةَ بِنْتُ [ص:187] جَحْشٍ وَهِيَ تَحْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، - أُخْتُهَا زَيْنَبُ بِنْتُ جَحْشٍ - سَبْعَ سِنِينَ، فَشَكَتْ ذَلِكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهَا: «لَيْسَتْ بِالْحَيْضَةِ، وَلَكِنَّهُ عِرْقٌ، فَاغْتَسِلِي وَصَلِّي» «فَكَانَتْ تَغْتَسِلُ لِكُلِّ صَلَاةٍ، وَكَانَتْ تَقْعُدُ فِي مِرْكَنِ أُخْتِهَا، فَكَانَتْ حُمْرَةُ الدَّمِ تَعْلُو الْمَاءَ». [3: 65]
رقم طبعة با وزير = (1350)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “যাইনাব বিনতু জাহশের বোন উম্মু হাবিবা বিনতু জাহশ রাদ্বিয়াল্লাহু আনহা আব্দুর রহমান বিন আওফের স্ত্রী ছিলেন। তার সাত বছর যাবৎ ইস্তিহাযা হচ্ছিল, ফলে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে অভিযোগ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বলেন, “এটা হায়েয নয় বরং এটি শিরাবাহিত রক্ত। অতএব তুমি গোসল করবে এবং সালাত আদায় করবে।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তারপর উম্মু হাবীবা রাদ্বিয়াল্লাহু আনহা প্রত্যেক সালাতের জন্য তার বোন যায়নাব বিন জাহাশ রাদ্বিয়াল্লাহু আনহার গামলায় (বসে) গোসল করতেন ফলে রক্তের লালিমা পানির উপর প্রাবল্যতা লাভ করতো।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/৮২; সহীহ মুসলিম: ৩৩৪; আবূ দাঊদ: ২৯০; নাসাঈ: ১/১১৯; সুনান বাইহাকী: ১/৩৩১; মুসনাদুশ শাফি‘ঈ: ১/৪০; হাকিম: ১/১৭৩; দারেমী: ১/১৯৬; আবূ আওয়ানা: ১/৩২০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৮৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (1348). تنبيه!! رقم (1348) = (1351) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، رجاله رجال الصحيح.









সহীহ ইবনু হিব্বান (1354)


1354 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ النَّضْرِ الْخُلْقَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، قَالَ: سَمِعْتُ أَبِي، قَالَ: أَخْبَرَنَا أَبُو حَمْزَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ، أَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أُسْتَحَاضُ الشَّهْرَ وَالشَّهْرَيْنِ؟ قَالَ: «لَيْسَ ذَاكَ بِحَيْضٍ، وَلَكِنَّهُ عِرْقٌ، فَإِذَا أَقْبَلَ الْحَيْضُ، فَدَعِي الصَّلَاةَ عَدَدَ أَيَّامِكِ الَّتِي كُنْتِ تَحِيضِينَ فِيهِ، فَإِذَا أَدْبَرَتْ، فَاغْتَسِلِي، وَتَوَضَّئِي لِكُلِّ صَلَاةٍ». [1: 82]
رقم طبعة با وزير = (1351)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “ফাতিমা বিনতু আবূ হুবাইশ রাদ্বিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার একমাস, দুই মাসও ইস্তিহাযা হয় (এই অবস্থায় আমি কী করবো)?” জবাবে তিনি বলেন, “এটা হায়েয নয় বরং এটি শিরাবাহিত রক্ত। অতএব যখন হায়েয শুরু হবে, তখন তুমি তোমার হায়েযের নির্ধারিত ‍দিন, যা তুমি হিসেবে গণ্য করো, সে সময়গুলোতে সালাত ছেড়ে দিবে আর যখন হায়েয শেষ হয়ে যাবে, তখন গোসল করবে এবং প্রত্যেক সালাতের জন্য ওযূ করবে।”[1]



[1] সহীহ আল ‍বুখারী: ২২৮; নাসাঈ: ১/১৮৫; দারেমী: ১/১৯৯; তাহাবী: ১/১০২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৮১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (281 و 313).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الشيخين خلا محمد بن علي بن الحسن، وهو ثقة، أبو حمزة: هو محمد بن ميمون السكري، وقد تابعه على هذا الحرف: «توضئي لكل صلاة» أبو معاوية عند البخاري ...









সহীহ ইবনু হিব্বান (1355)


1355 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ النَّضْرِ، فِي عَقِبِ خَبَرِ أَبِي حَمْزَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، قَالَ: سَمِعْتُ أَبِي، يَقُولُ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ الْمُسْتَحَاضَةِ فَقَالَ: «تَدَعُ الصَّلَاةَ أَيَّامَهَا، ثُمَّ تَغْتَسِلُ غُسْلًا وَاحِدًا، ثُمَّ تَتَوَضَّأُ عِنْدَ كُلِّ صَلَاةٍ». [1: 82]
رقم طبعة با وزير = (1352)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ইস্তিহাযাগ্রস্থ নারী সম্পর্কে জিজ্ঞেস করা হয়, জবাবে তিনি বলেন, “সে হায়েযের দিনগুলোতে সালাত ছেড়ে দিবে তারপর সে একবার গোসল করবে অতঃপর প্রত্যেক সালাতের জন্য ওযূ করবে।”[1]



[1] সহীহ আল ‍বুখারী: ২২৮; নাসাঈ: ১/১৮৫; দারেমী: ১/১৯৯; তাহাবী: ১/১০২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৮১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (1356)


1356 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ إِسْمَاعِيلَ السُّدِّيِّ، عَنْ عَبْدِ اللَّهِ الْبَهِيِّ، قَالَ: حَدَّثَتْنِي عَائِشَةُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِلْجَارِيَةِ: «نَاوِلِينِي الْخُمْرَةَ»، أَرَادَ أَنْ يَبْسُطَهَا، فَيُصَلِّي عَلَيْهَا، فَقُلْتُ: إِنَّهَا حَائِضٌ، فَقَالَ: «إِنَّ حَيْضَتَهَا لَيْسَتْ فِي يَدِهَا». [3: 65]
رقم طبعة با وزير = (1353)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক দাসীকে বলেন, “আমাকে জায়নামাযটি দাও।” তিনি সেটি বিছিয়ে তার উপর সালাত আদায় করতে চেয়েছিলেন। আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, “সে ঋতুবতী।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই তার হায়েয তার হাতে লেগে নেই।”[1]



[1] দারেমী: ১/২৪৭; মুসনাদ আহমাদ: ৬/১০৬; আবূ নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৯/২৩; ইবনু মাজাহ: ৬৩২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে দাসীর অংশ বাদে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৫৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - دون ذكر الجارية، وبلفظ الخطاب لعائشة، والآتي عقبه.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، إسماعيل السدي، وعبد الله البهي وإن خرج لهما مسلم في "صحيحه" لا يرقى حديثهما إلى الصحة. وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (1357)


1357 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنِ الْأَعْمَشِ، عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَاوِلِينِي الْخُمْرَةَ مِنَ الْمَسْجِدِ»، قُلْتُ: إِنِّي حَائِضٌ، قَالَ «إِنَّ حَيْضَتَكِ لَيْسَتْ فِي يَدِكِ». [4: 5]
رقم طبعة با وزير = (1354)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “মসজিদ থেকে আমাকে জায়নামাযটি দাও।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, “আমি তো ঋতুবতী।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই তোমার হায়েয তোমার হাতে লেগে নেই।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১২৫৮; মুসনাদ আহমাদ: ৬/১৭৩; ইবনুল জারুদ: ১০২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩২০; সহীহ মুসলিম: ২৯৮; আবূ দাঊদ: ২৬১; নাসাঈ: ১/১৯২; আবূ আওয়ানা: ১/৩১৪; সুনান বাইহাকী: ২/৪০৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৫৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (254): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم إلا أن معاوية بن هشام له أوهام، لكنه قد توبع عليه. وأبو كريب: هو محمد بن العلاء.









সহীহ ইবনু হিব্বান (1358)


1358 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ [ص:193] عَلَيْهِ وَسَلَّمَ: «نَاوِلِينِي الْخُمْرَةَ»، قَالَتْ: فَقُلْتُ: إِنِّي حَائِضٌ، قَالَ: «إِنَّهَا لَيْسَتْ فِي يَدِكِ» فَنَاوَلْتُهُ. [4: 5]
رقم طبعة با وزير = (1355) قَالَ أَبُو حَاتِمٍ: سَمِعَ هَذَا الْخَبَرَ الْأَعْمَشَ، عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ، عَنِ الْبَهِيِّ، وَالْقَاسِمِ جَمِيعًا، عَنْ عَائِشَةَ




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেন, “আমাকে জায়নামাযটি দাও।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, “আমি তো ঋতুবতী।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই তোমার হায়েয তোমার হাতে লেগে নেই।” অতঃপর আমি তাঁকে জায়নামায দেই।[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি আ‘মাশ রহিমাহুল্লাহ সাবিত বিন উবাইদ, তিনি বাহী ও কাসিম থেকে, তারা দুইজনই আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন।”



[1] মুসনাদ আহমাদ: ৬/১৭৩; আত তায়ালিসী: ১/৬২; আবূ আওয়ানা: ১/৩১৩; সুনান বাইহাকী: ১/১৮৬; দারেমী: ১/১৯৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৫৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1359)


1359 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: «كُنْتُ أُرَجِّلُ رَأْسَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا حَائِضٌ». [4: 50]
رقم طبعة با وزير = (1356)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি ঋতুবতী অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাথার চুল আচড়িয়ে দিতাম।”[1]



[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৬০; সহীহ আল বুখারী: ২৯৫; নাসাঈ: ১/১৯৩; দারেমী: ১/২৪৬; আবূ আওয়ানা: ১/৩১২; সুনান বাইহাকী: ১/১৮৬; মুসনাদ আহমাদ: ৬/৯৯; সহীহ মুসলিম: ২৯৭; ইবনুল জারুদ: ১০৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৩২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض النضير» (806)، «صحيح أبي داود» (2131 و 2132): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1360)


1360 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا مِسْعَرٌ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «إِنْ كُنْتُ لَأُوتَى بِالْإِنَاءِ وَأَنَا حَائِضٌ، فَأَشْرَبُ مِنْهُ، ثُمَّ يَأْخُذُهُ فَيَضَعُ فَمَهُ عَلَى مَوْضِعِ فِيَّ، فَيَشْرَبُ، وَأَتَعَرَّقُ الْعَرْقَ وَأَنَا حَائِضٌ، فَيَأْخُذُهُ فَيَضَعُ فَمَهُ مَوْضِعَ فِيَّ». [4: 1]
رقم طبعة با وزير = (1357)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “ঋতুবতী অবস্থায় আমাকে পানপাত্র দেওয়া হতো, অতঃপর আমি সেখান পান করতাম, তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা গ্রহণ করতেন অতঃপর তিনি আমার মুখ লাগানো জায়গায় মুখ লাগিয়ে পান করতেন। আমি ঋতুবতী অবস্থায় মাংসল হাড় নিয়ে খেতাম অতঃপর তিনি তা গ্রহণ করতেন তারপর আমার মুখ লাগানো জায়গায় মুখ লাগিয়ে খাইতেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/১৯২; সহীহ মুসলিম: ৩০০; নাসাঈ: ১/১৪৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩২১; সহীহ ইবনু খুযাইমাহ: ১১০; আবূ আওয়ানা: ১/৩১১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১২৫৩; আত তায়ালিসী: ১৫১৪; আবূ দাঊদ: ২৫৯; ইবনু মাজাহ: ৬৪৩; দারেমী: ১/২৪৬; হুমাইদী: ১৬৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ২৫২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (252): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1361)


1361 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَّادٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا مِسْعَرٌ، قَالَ: حَدَّثَنَا الْمِقْدَامُ بْنُ شُرَيْحِ بْنِ هَانِئٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «إِنْ كُنْتُ لَآتِي النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْإِنَاءِ، فَآخُذُهُ فَأَشْرَبُ مِنْهُ، فَيَأْخُذُ فَيَضَعُ فَاهُ مَوْضِعَ فِيَّ فَيَشْرَبُ، وَإِنْ كُنْتُ لَآخُذُ الْعَرْقَ مِنَ اللَّحْمِ فَآكُلُهُ، فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِيَّ فَيَأْكُلُهُ وَأَنَا حَائِضٌ». [1: 4]
رقم طبعة با وزير = (1358)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি পানপাত্র নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসতাম অতঃপর সেই পানপাত্র থেকে পান করতাম তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা গ্রহণ করতেন অতঃপর আমার মুখ লাগানোর জায়গায় মুখ লাগিয়ে পান করতেন এবং আমি মাংসল হাড় নিতাম অতঃপর তা খাইতাম, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা নিতেন এবং আমার মুখ লাগানোর জায়গায় মুখ লাগিয়ে খাইতেন। অথচ এই সময় আমি ঋতুবতী থাকতাম।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/১৯২; সহীহ মুসলিম: ৩০০; নাসাঈ: ১/১৪৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩২১; সহীহ ইবনু খুযাইমাহ: ১১০; আবূ আওয়ানা: ১/৩১১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১২৫৩; আত তায়ালিসী: ১৫১৪; আবূ দাঊদ: ২৫৯; ইবনু মাজাহ: ৬৪৩; দারেমী: ১/২৪৬; হুমাইদী: ১৬৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ২৫২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وهو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (1362)


1362 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ الْوَاسِطِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ الْيَهُودَ كَانُوا إِذَا حَاضَتْ بَيْنَهُمُ امْرَأَةٌ أَخْرَجُوهَا مِنَ الْبُيُوتِ، وَلَمْ يَأْكُلُوا مَعَهَا وَلَمْ يُشَارِبُوهَا، وَلَمْ يُجَامِعُوهَا فِي الْبُيُوتِ، فَسُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَأَنْزَلَ اللَّهُ جَلَّ وَعَلَا: {وَيَسْأَلُونَكَ عَنِ [ص:196] الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ} [البقرة: 222]، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اصْنَعُوا كُلَّ شَيْءٍ إِلَّا النِّكَاحَ»، فَقَالَتِ الْيَهُودُ: مَا نَرَى هَذَا الرَّجُلَ يَدَعُ شَيْئًا مِنْ أَمْرِنَا إِلَّا يُخَالِفُنَا، فَجَاءَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ، وَعَبَّادُ بْنُ بِشْرٍ فَقَالَا: يَا رَسُولَ اللَّهِ الْيَهُودُ تَقُولُ كَذَا وَكَذَا، أَفَلَا نَنْكِحُهُنَّ فِي الْمَحِيضِ؟ قَالَ: فَتَغَيَّرَ وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ قَدْ وَجَدَ عَلَيْهِمَا، فَخَرَجَا، فَاسْتَقْبَلَتْهُ هَدْيَةٌ مِنْ لَبَنٍ، فَبَعَثَ فِي أَثَرِهِمَا، فَظَنَنَّا أَنَّهُ لَمْ يَجِدْ عَلَيْهِمَا، فَسَقَاهُمَا.
رقم طبعة با وزير = (1359)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “ইয়াহুদীদের মাঝে কোন নারীর হায়েয হলে, তারা তাকে বাড়ি থেকে বের করে দিতো, তার সাথে পানাহার করতো না এবং বাড়িতে তার সাথে মিশতো না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে, মহান আল্লাহ আয়াত অবতীর্ণ করেন, “আর তারা আপনাকে ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন, এটি কষ্টদায়ক। অতএব তোমরা ঋতুস্রাব অবস্থায় নারীদের থেকে দূরে থাকবে।” (সূরা আল বাকারা: ২২২) তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা তাদের সাথে সব কিছুই করতে পারবে, শুধুমাত্র সঙ্গম ব্যতীত।” তখন ইয়াহুদীরা বললো, “এই ব্যক্তি আমাদের প্রতিটি কাজে বিরোধিতা না করে ছাড়ে না।” তারপর উসাইদ বিন হুদ্বাইর ও আব্বাদ বিন বিশর রাদ্বিয়াল্লাহু আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “ইয়াহুদীরা এই এই বলেছে, আমরা কি (ইয়াহুদীদের আরো বেশি বিরোধিতা করার জন্য) আমাদের স্ত্রীদের সাথে হায়েয অবস্থায় সঙ্গম করবো না?” রাবী বলেন, “এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারা বিবর্ণ হয়ে যায়, এমনকি আমার মনে হলো যে, তিনি তাদের উপর রাগ করেছেন। অতঃপর তারা দুইজন বের হয়ে যান। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে দুধ হাদিয়া আসে, তখন তিনি সেই দুইজনকে ডেকে পাঠান। তখন আমাদের মনে হলো যে, তিনি তাদের উপর রাগ করেননি। তারপর তিনি তাদেরকে দুধ পান করান।”[1]



[1] আত তায়ালিসী: ২০৫২; মুসনাদ আহমাদ: ৩/১৩১; সহীহ মুসলিম: ৩০২; আবূ দাঊদ: ২৫৮; তিরমিযী: ২৯৭৭; নাসাঈ: ১/১৫২; ইবনু মাজাহ: ৬৪৪; দারেমী: ১/২৪৫; আবূ আওয়ানা: ১/৩১১; সুনান বাইহাকী: ১/৩১৩; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ৩১৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ২৫১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (251): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم. محمد بن أبان الواسطي، ذكره المؤلف في "الثقات"، ووثقة مسلمة بن قاسم، وأخرجه البخاري في موضعين في وباقي رجال الإسناد على شرط مسلم. تنبيه هام!! كأن في كلام الشيخ شعيب سقطا إذ قال «وأخرج له البخاري في موضعين في»، ولم يكمل؟! المهم والذي يعنينا هو حال هذا الراوي انظر إلى التعليق: محمد بن أبان الذي أخرج له البخاري في موضعين غير هذا. هذا اسمه: محمد بن أبان بن عمران الواسطي الطحان، قال عنه ابن حجر في «تقريب التهذيب»: «صدوق تكلم فيه الأزدي». أما الآخر الذي أخرج له البخاري في موضعين هو: محمد بن أبان بن وزير البلخي أبو بكر بن أبي إبراهيم المستملي يلقب حمدويه وكان مستملي وكيع، قال عنه ابن حجر في «تقريب التهذيب»: «ثقة حافظ». وهذه المسألة خلافية: هل محمد بن أبان - الذي أخرج له البخاري في صحيحه - هو الواسطي أم البلخي. قال المزي في «تهذيب الكمال»: «وذكر أبو نصر الكلاباذي، وغير واحد أنه محمد بن أبان البلخي. وهو الاشبه». وقال ابن حجر في «تهذيب التهذيب»: «وقال أبو الوليد الباجي الأظهر عندي أن المذكور في الجامع هو الواسطي وهو روى عن البصريين». - ثم تعقبه ابن حجر بقوله -: «وقد روى البلخي عن البصريين أيضا معاذ بن هشام ومن في طبقته وذلك دليل على أنه هو الراوي عن غندر بخلاف الواسطي فان شيوخه من البصريين قدماء». أنتها كلامه. فكما ترى الحافظ يرجح أنه البلخي وليس الواسطي. والبخاري روى له في «باب لا تتحرى الصلاة قبل غروب الشمس» رقم (552) وفي «باب إمامة المفتون والمبتدع وقال الحسن صل وعليه بدعته» رقم (655) كلها، عن شيخه محمد بن جعفر الملقب بـ «غندر».









সহীহ ইবনু হিব্বান (1363)


1363 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ حَدَّثَتْهُ، أَنَّ أُمَّ سَلَمَةَ حَدَّثَتْهَا، قَالَتْ: بَيْنَمَا أَنَا مُضْطَجِعَةٌ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْخَمِيلَةِ إِذْ حِضْتُ، فَانْسَلَلْتُ فَأَخَذْتُ ثِيَابَ حِيضَتِي، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَفِسْتِ؟ » قُلْتُ: نَعَمْ، فَدَعَانِي، فَاضْطَجَعْتُ مَعَهُ فِي الْخَمِيلَةِ. [1: 4]
رقم طبعة با وزير = (1360)




উম্মু সালামা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে একই চাদরের নিচে শুয়ে ছিলাম, এমন সময় আমার হায়েয শুরু হয়, ফলে আমি আস্তে আস্তে সরে আসি এবং আমার হায়েযের জন্য নির্ধারিত কাপড় পরিধান করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেন, “তোমার কি হায়েয হয়েছে?” আমি বললাম, “জ্বী, হ্যাঁ।” তখন তিনি আমাকে ডেকে নেন তারপর আমি তাঁর সাথে একই চাদরের নিচে শুয়ে থাকি।”[1]



[1] সহীহ মুসলিম: ২৯৬; নাসাঈ: ১/১৪৯; সহীহ আল বুখারী: ২৯৮; দারেমী: ১/২৪৩; সুনান বাইহাকী: ১/৩১১; মুসনাদ আহমাদ: ৬/৩০০; আবূ আওয়ানা: ১/৩১০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩১৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১২৩৫; ইবনু মাজাহ: ৬৩৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৪/২৫৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সুনান ইবনু মাজাহ: ৬৩৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن ابن ماجه» (637): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1364)


1364 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَأْمُرُ إِحْدَانَا إِذَا كَانَتْ حَائِضًا أَنْ تَتَّزِرَ ثُمَّ يُبَاشِرُهَا». [4: 1] [4: 1]
رقم طبعة با وزير = (1361)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর কোন স্ত্রীকে ঋতুবতী অবস্থায় আদেশ করতেন অন্তর্বাস পরিধান করে নিতে, তারপর তিনি তার সাথে আলিঙ্গন করতেন।”[1]



[1] আত তায়ালিসী: ১/৬২; আবূ আওয়ানা: ১/৩০৮; মুসনাদ আহমাদ: ৬/১৩৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১২৩৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৪/২৫৪; সহীহ আল বুখারী: ৩০০; সহীহ মুসলিম: ২৯৩; আবূ দাঊদ: ২৬৮; তিরমিযী: ১৩২; নাসাঈ: ১/১৮৯; ইবনু মাজাহ: ৬৩৬; দারেমী: ১/২৪২; ইবনুল জারুদ: ১০৬; সুনান বাইহাকী: ১/৩১০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩১৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ২৬১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (261): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم. أبو كامل الجحدري: هو فضيل بن حسين بن طلحة الجحدري.









সহীহ ইবনু হিব্বান (1365)


1365 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حَبِيبٍ، مَوْلَى عُرْوَةَ، عَنْ نُدْبَةَ، مَوْلَاةِ مَيْمُونَةَ، [ص:201] عَنْ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُبَاشِرُ الْمَرْأَةَ مِنْ نِسَائِهِ وَهِيَ حَائِضٌ، إِذَا كَانَ عَلَيْهَا إِزَارٌ يَبْلُغُ أَنْصَافَ الْفَخِذَيْنِ، أَوِ الرُّكْبَتَيْنِ فَتَحْتَجِزُ بِهِ». [4: 1]
رقم طبعة با وزير = (1362)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর ঋতুবতী স্ত্রীদের সাথে আলিঙ্গন করতেন, যখন তার পরিধানে থাকতো এমন অন্তর্বাস যা উরুর অর্ধাংশ বা হাটু পর্যন্ত পৌঁছে, সেটি তিনি কোমরে বেধে নিতেন।”[1]



[1] আবূ দাঊদ: ২৬৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৪/২৫৬; নাসাঈ: ১/১৫১-১৫২; দারেমী: ১/২৪৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১২৩৪; সুনান বাইহাকী: ১/৩১৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১২৩৩; মুসনাদ আহমাদ: ৬/৩৩৬; তাবারানী: ২৪/১৬; সহীহ মুসলিম: ২৯৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ২৬০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (260).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: نُذْبة، ويقال: بُدَيَّة: ذكرها المؤلف في "الثقات" 5/ 487، وذكرها ابن مندة وأبو نعيم في الصحابة، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (1366)


1366 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ، قَالَ: أَخْبَرَنَا مَنْصُورُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقُرَشِيُّ، عَنْ أُمِّهِ صَفِيَّةَ، عَنْ أُمِّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ الْقُرْآنَ وَهُوَ مُتَّكِئٌ عَلَيَّ وَأَنَا حَائِضٌ». [5: 10]
رقم طبعة با وزير = (1363)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার সাথে হেলান দিয়ে কুরআন পাঠ করতেন, আর এই সময় আমি ঋতুবতী থাকতাম।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১২৫২; হুমাইদী: ১৬৯; মুসনাদ আহমাদ: ৬/১৪৮; সহীহ আল বুখারী: ৭৫৪৯; আবূ দাঊদ: ২৬০; নাসাঈ: ১/১৪৭; ইবনু মাজাহ: ৬৩৪; আবূ আওয়ানা: ১/৩১৩; সহীহ মুসলিম: ৩০১; সুনান বাইহাকী: ১/৩১২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩১৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৫৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (253): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما. صفية: هي بنت شيبة بن عثمان بن طلحة العبدرية.









সহীহ ইবনু হিব্বান (1367)


1367 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ إِحْدَانَا إِذَا كَانَتْ حَائِضًا أَنْ تَتَّزِرَ، ثُمَّ يُبَاشِرُهَا». [1: 82]
رقم طبعة با وزير = (1364)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মাঝে কেউ একজন ঋতুবতী হলে তাকে অন্তর্বাস পরিধান করার নির্দেশ দিতেন, তারপর তিনি তার সাথে আলিঙ্গন করতেন।”[1]



[1] আত তায়ালিসী: ১/৬২; আবূ আওয়ানা: ১/৩০৮; মুসনাদ আহমাদ: ৬/১৩৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১২৩৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৪/২৫৪; সহীহ আল বুখারী: ৩০০; সহীহ মুসলিম: ২৯৩; আবূ দাঊদ: ২৬৮; তিরমিযী: ১৩২; নাসাঈ: ১/১৮৯; ইবনু মাজাহ: ৬৩৬; দারেমী: ১/২৪২; ইবনুল জারুদ: ১০৬; সুনান বাইহাকী: ১/৩১০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩১৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ২৬১।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (1361). تنبيه!! رقم (1361) = (1364) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر (1364).









সহীহ ইবনু হিব্বান (1368)


1368 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا [ص:203] عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يُضَاجِعُ بَعْضَ نِسَائِهِ وَهِيَ حَائِضٌ أَمَرَهَا فَاتَّزَرَتْ». [1: 82]
رقم طبعة با وزير = (1365)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর কোন স্ত্রীর হায়েয অবস্থায় তার সাথে শয়ন করতে ইচ্ছা করলে, তাকে অন্তর্বাস পরিধান করার নির্দেশ দিতেন, অতঃপর তিনি অন্তর্বাস পরিধান করে নিতেন।”[1]



[1] আবূ দাঊদ: ২৬৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৪/২৫৬; নাসাঈ: ১/১৫১-১৫২; দারেমী: ১/২৪৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১২৩৪; সুনান বাইহাকী: ১/৩১৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১২৩৩; মুসনাদ আহমাদ: ৬/৩৩৬; তাবারানী: ২৪/১৬; সহীহ মুসলিম: ২৯৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ২৬০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما؛ أبو معاوية: هو محمد بن خازم، والشيباني: هو أبو إسحاق سليمان بن أبي سليمان.









সহীহ ইবনু হিব্বান (1369)


1369 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، حَدَّثَنِي وَاصِلٌ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: لَقِيَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا جُنُبٌ، فَأَهْوَى إِلَيَّ، فَقُلْتُ: إِنِّي جُنُبٌ، فَقَالَ: «إِنَّ الْمُسْلِمَ لَا يَنْجُسُ». [3: 10]
رقم طبعة با وزير = (1366)




হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “জুনুবী অবস্থায় আমার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাক্ষাৎ হয়, তিনি আমার দিকে এগিয়ে আসছেন দেখে আমি বললাম, “আমি জুনুবী।” তখন তিনি বলেন, “নিশ্চয়ই মু‘মিন ব্যক্তি নাপাক হয় না।”[1]



[1] আবূ দাঊদ: ২৩০; আবূ আওয়ানা: ১/২৭৫; নাসাঈ: ১/১৪৫; ইবনু মাজাহ: ৫৩৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৩; সহীহ মুসলিম: ৩৭২; ‍মুসনাদ আহমাদ: ৫/৪০২; ইবনু মাজাহ: ৫৩৫; সুনান বাইহাকী: ১/১৮৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৫৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ২২৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (225): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما. واصل: هو ابن حيان الأحدب، وأبو وائل: هو شقيق بن سلمة الأسدي الكوفي.









সহীহ ইবনু হিব্বান (1370)


1370 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا لَقِيَ الرَّجُلُ مِنْ أَصْحَابِهِ مَسَحَهُ وَدَعَا لَهُ، قَالَ: فَرَأَيْتُهُ يَوْمًا بُكْرَةً، فَحِدْتُ عَنْهُ، ثُمَّ أَتَيْتُهُ حِينَ ارْتَفَعَ النَّهَارُ، فَقَالَ: «إِنِّي رَأَيْتُكَ فَحِدْتَ عَنِّي»، فَقُلْتُ: إِنِّي كُنْتُ جُنُبًا فَخَشِيتُ أَنْ تَمَسَّنِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمُسْلِمَ لَا يَنْجُسُ». [3: 10]
رقم طبعة با وزير = (1367)




হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোন সাহাবীর সাথে সাক্ষাৎ করতেন, তখন তাকে হাত দিয়ে বুলিয়ে দিতেন এবং তার জন্য দু‘আ করতেন। রাবী বলেন, একদিন সকালে তাঁর সাথে আমার সাক্ষাৎ হলে আমি তাঁর থেকে সরে পড়ি তারপর আমি বেলা উঁচুতে উঠার পর আমি তাঁর কাছে আসি, তখন তিনি বলেন, “আমি (সকালে) তোমাকে দেখলাম আর তুমি আমার থেকে সরে গেলে!” আমি বললাম, আমি জুনুবী ছিলাম, ফলে আমার আশংকা হলো যে, আপনি আমাকে স্পর্শ করবেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই মু‘মিন ব্যক্তি (আভ্যন্তরিনভাবে) নাপাক হয় না।”[1]



[1] নাসাঈ: ১/১৪৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২২৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر (1255). تنبيه!! رقم (1255) = (1258) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما. جرير: هو ابن عبد الحميد الضبي، والشيبانب: هو أبو إسحاق، وأبو بردة: هو ابن أبي موسى الأشعري. وهو مكرر (1258) وتقدم تخريجه هناك.









সহীহ ইবনু হিব্বান (1371)


1371 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَهْمٍ، قَالَ: سَمِعْتُ أَبَا إِسْحَاقَ الْفَزَارِيَّ، يُحَدِّثُ عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «رَمَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجَمْرَةَ يَوْمَ النَّحْرِ، ثُمَّ أَمَرَ بِالْبُدْنِ فَنُحِرَتْ - وَالْحَلَّاقُ جَالِسٌ عِنْدَهُ - فَسَوَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَوْمَئِذٍ شَعْرَهُ بِيَدِهِ، ثُمَّ قَبَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى شَقِّ جَانِبِهِ الْأَيْمَنِ عَلَى شَعْرِهِ»، ثُمَّ قَالَ لِلْحَلَّاقِ: «احْلِقْ» فَحَلَقَ، «فَقَسَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَعْرَهُ يَوْمَئِذٍ بَيْنَ مَنْ حَضَرَهُ مِنَ النَّاسِ - الشَّعَرَةَ وَالشَّعَرَتَيْنِ - ثُمَّ قَبَضَ بِيَدِهِ عَلَى جَانِبِ شِقِّهِ الْأَيْسَرِ عَلَى شَعْرِهِ»، ثُمَّ قَالَ لِلْحَلَّاقِ: «احْلِقْ»، فَحَلَقَ، فَدَعَا أَبَا طَلْحَةَ الْأَنْصَارِيَّ، فَدَفَعَهُ إِلَيْهِ. [5: 8]
رقم طبعة با وزير = (1368) [ص:207] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «فِي قِسْمَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَعْرَهُ بَيْنَ أَصْحَابِهِ أَبْيَنُ الْبَيَانِ بِأَنَّ شَعْرَ الْإِنْسَانِ طَاهِرٌ، إِذِ الصَّحَابَةُ إِنَّمَا أَخَذُوا شَعْرَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَتَبَرَّكُوا بِهِ، فَبَيْنَ شَادٍ فِي حُجْزَتِهِ، وَمُمْسِكٍ فِي تِكَّتِهِ، وَآخِذٍ فِي جَيْبِه ِ، يُصَلُّونَ فِيهَا، وَيَسْعَوْنَ لِحَوَائِجِهِمْ وَهِيَ مَعَهُمْ، وَحَتَّى إِنَّ عَامَّةً مِنْهُمْ أَوْصَوْا أَنْ تُجْعَلَ تِلْكَ الشَّعَرَةُ فِي أَكْفَانِهِمْ وَلَوْ كَانَ نَجِسًا لَمْ يَقْسِمْ عَلَيْهِمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الشَّيْءَ النَّجِسَ [ص:208] وَهُوَ يَعْلَمُ أَنَّهُمْ يَتَبَرَّكُونَ بِهِ عَلَى حَسَبِ مَا وَصَفْنَا، فَلَمَّا صَحَّ ذَلِكَ مِنَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَحَّ ذَلِكَ مِنْ أُمَّتِهِ، إِذْ مُحَالٌ أَنْ يَكُونَ مِنْهُ شَيْءٌ طَاهِرٌ، وَمِنْ أُمَّتِهِ ذَلِكَ الشَّيْءُ بِعَيْنِهِ نَجِسًا».




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরবানীর দিন জামরায় পাথর নিক্ষেপ করেন, তারপর তিনি উট জবাই করার নির্দেশ দেন ফলে উট জবাই করা হয়, -এসময় মুন্ডনকারী তাঁর কাছে বসে ছিলেন- অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর হাত দিয়ে চুল সমান করেন, তারপর তিনি মাথার ডান দিকের চুল ধরেন এবং মুন্ডনকারীকে বলেন, “মাথা মুন্ডন করো।” তারপর তিনি মাথা মুন্ডন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেদিনের চুলগুলোকে উপস্থিত সাহাবীদের মাঝে –একটি, দুটি করে চুল- বন্টন করে দেন। তারপর তিনি মাথার বাম দিকের চুল ধরেন এবং মুন্ডনকারীকে বলেন, “মাথা মুন্ডন করো।” তারপর তিনি মাথা মুন্ডন করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবূ তালহা রাদ্বিয়াল্লাহু আনহুকে ডেকে চুলগুলো তাকে দিয়ে দেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক তাঁর চুলগুলো সাহাবীদের মাঝে বন্টন করে দেওয়ার মাঝে সুস্পষ্ট দলীল রয়েছে যে, মানুষের চুল পবিত্র। কেননা সাহাবীগণ তাঁর চুল গ্রহণ করেছেন তার মাধ্যমে বরকত লাভের জন্য; কেউ সেগুলো কোমরে রেখে দিয়েছেন, কেউ কোমরবন্দে রেখেছেন, কেউ পকেটে রেখেছেন, তা নিয়ে সালাত আদায় করেছেন, তারা সেগুলো কাছে রেখে তাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন দিকে ছুটাছুটি করেছেন। এমনকি তাদের অনেকেই অসিয়ত করেছিলেন যেন সেই চুলগুলো তাদের কাফনের সাথে দিয়ে দেওয়া হয়! যদি চুল নাপাক হতো, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চুল সাহাবীদের মাঝে বন্টন করে দিতেন না, অথচ তিনি জানেন যে, সাহাবীগণ এর মাধ্যমে সেভাবে বরকত হাসিল করবেন, যেমনটা আমরা বর্ণনা করলাম। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে যেমন এটি শুদ্ধ, তেমনি সেটা উম্মতের ক্ষেত্রেও তা শুদ্ধ। কেননা এটা হওয়া সম্ভব নয় যে, কোন জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ক্ষেত্রে পবিত্র আর তা উম্মতের ক্ষেত্রে নাপাক!”



[1] হুমাইদী: ১২২০; মুসনাদ আহমাদ: ৩/২০৮; সহীহ মুসলিম: ১৩০৫; আবূ দাঊদ: ১৯৮১; তিরমিযী: ৯১২; সুনান বাইহাকী: ১/২৫; বাগাবী, শারুহুস সুন্নাহ: ১৯৬২; সহীহ আল বুখারী: ১৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৩৬৮।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1730): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح. محمد بن عبد الرحمن بن سهم الأنطاكي: ذكره المؤلف في «الثقات» 9/ 87، وقال: يروي عن ابن المبارك وأبي إسحاق الفزاري، حدثنا عنه عمر بن سعيد بن سنان وغيره من شيوخنا، ربما أخطأ، ووثقه الخطيب في «تاريخه» 1/ 310 - 311، وباقي رجاله ثقات على شرط الشيخين، وأبو إسحاق الفزاري: هو إبراهيم بن محمد بن الحارث بن أسماء بن خارجة الفزاري الإمام الحافظ الثقة. تنبيه!! قول الشيخ شعيب «في الأصل حدثنا أبو يعلى» أي كلمة حدثنا وقعت قبل أبو يعلى هكذا: أخبرنا أحمد بن علي بن المثنى حدثنا أبو يعلى؟! ولذلك قال الشيخ: فأبو يعلى هو أحمد بن علي بن المثنى. - مدخل بيانات الشاملة -.