হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (1372)


1372 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ، بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ زَيْدٍ الْخَطَّابِيُّ، قَالَ: حَدَّثَنَا الْفِرْيَابِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤْتَى بِالصِّبْيَانِ فَيُحَنِّكُهُمْ، فَأُتِيَ بِصَبِيٍّ، فَبَالَ عَلَيْهِ، فَأَتْبَعَهُ الْمَاءَ، وَلَمْ يَغْسِلْهُ». [4: 1]
رقم طبعة با وزير = (1369)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে শিশুদের আনা হতো, অতঃপর তিনি তাদের তাহনীক করতেন। একবার এক শিশুকে তাঁর কাছে আনা হলে, শিশুটি তাঁকে পেশাব করে দেয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাতে পানি ছিটিয়ে দেন কিন্তু তিনি তা ধৌত করেননি।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৪৮৯; হুমাইদী: ১৬৪; ইবনুল জারুদ, আল মুনতাকা: ১৪৫; মুয়াত্তা ইমাম মালিক: ১/৬৪; সহীহ আল বুখারী: ২২২; নাসাঈ: ১/১৫৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৯৩; সুনান বাইহাকী: ২/৪১৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১২০; মুসনাদ আহমাদ: ৬/৫২; ইবনু মাজাহ: ৫২৩; সহীহ মুসলিম: ২৮৬; আবূ আওয়ানা: ১/২০১; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৯২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান ইবনু মাজাহ: ৫২৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن ابن ماجه» (523): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسحاق بن زيد: هو إسحاق بن زيد بن عبد الكبير بن عبد الحميد بن عبد الرحمن بن زيد بن الخطاب، ذكره المؤلف في «الثقات» 8/ 122، وروى عنه جمع، وأورده ابن أبي حاتم 2/ 220، ولم يذكر فيه جرجا ولا تعديلا، وباقي رجاله ثقات رجال الشيخين، والفريابي: هو محمد بن يوسف بن واقد بن عثمان الضبي.









সহীহ ইবনু হিব্বান (1373)


1373 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَانِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ الْأَسَدِيَّةِ، قَالَتْ: «دَخَلْتُ بِابْنٍ لِي لَمْ يَأْكُلِ الطَّعَامَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَالَ عَلَيْهِ، فَدَعَا بِمَاءٍ، فَرَشَّهُ عَلَيْهِ». [4: 1]
رقم طبعة با وزير = (1370)




উম্মু কায়েস বিনতু মিহসান আল আসাদী রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আমার ছেলে, যে দুধ ছাড়া কোন খাদ্য খায় না, তাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যাই, অতঃপর বাচ্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পেশাব করে দেয়। তারপর তিনি পানি নিয়ে আনতে বলেন এবং তাতে পানি ছিটা দেন।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৪৮৬; হুমাইদী: ৩৪৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১২০; মুসনাদ আহমাদ: ৬/৩৫৫; সহীহ আল বুখারী: ৫৬৯৩; সহীহ মুসলিম: ২৮৭; তিরমিযী: ৭১; ইবনু মাজাহ: ৫২৪; ইবনুল জারুদ: ১৩৯; সহীহ ইবনু খুযাইমাহ: ২৮৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৯৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/৬৪; আবূ দাঊদ: ৩৭৪; দারেমী: ১/১৮৯; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৯২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪০০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (400).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1374)


1374 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ أُمَّ قَيْسٍ بِنْتَ مِحْصَنٍ الْأَسَدِيَّةَ، أُخْتُ عُكَّاشَةَ بْنِ مِحْصَنٍ - وَكَانَتْ مِنَ الْمُهَاجِرَاتِ الَّتِي بَايَعَهُنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَتْ: «جِئْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ [ص:211] وَسَلَّمَ بِابْنٍ لِي لَمْ يَأْكُلِ الطَّعَامَ، فَأَخَذَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَجْلَسَهُ فِي حِجْرِهِ، فَبَالَ عَلَى ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَاءً فَنَضَحَهُ وَلَمْ يَغْسِلْهُ». قَالَ ابْنُ شِهَابٍ: «فَمَضَتِ السُّنَّةُ بِأَنْ لَا يُغْسَلَ مِنْ بَوْلِ الصَّبِيِّ حَتَّى يَأْكُلَ الطَّعَامَ، فَإِذَا أَكَلَ الطَّعَامَ غُسِلَ مِنْ بَوْلِهِ» [5: 8]
رقم طبعة با وزير = (1371)




উক্কাশা রাদ্বিয়াল্লাহু আনহুর বোন উম্মু কায়েস বিনতু মিহসান আল আসাদী রাদ্বিয়াল্লাহু আনহা, যিনি সেসব মুহাজির সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বায়আত গ্রহণ করেছিলেন, তিনি বলেন, “আমি আমার ছেলে, যে দুধ ছাড়া কোন খাদ্য খায় না, তাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যাই, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাচ্চাকে গ্রহণ করেন এবং তাকে কোলে বসান, অতঃপর সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাপড়ে পেশাব করে দেয়। তারপর তিনি পানি গ্রহণ করেন এবং তাতে পানি ছিটা দেন, কিন্তু তিনি তা ধৌত করেননি।”[1] ইবনু শিহাব যুহরী রহিমাহুল্লাহ বলেন, “অতঃপর এই নিয়ম চালু হয়ে যায় যে, ছেলে শিশুর পেশাব লাগলে, তা ধৌত করতে হবে না, যতক্ষন না খাদ্য গ্রহণ করে। যখন শিশু অন্যান্য খাদ্য গ্রহণ করবে, তখন পেশাব লাগলে তা ধৌত করতে হবে।”



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৪৮৬; হুমাইদী: ৩৪৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১২০; মুসনাদ আহমাদ: ৬/৩৫৫; সহীহ আল বুখারী: ৫৬৯৩; সহীহ মুসলিম: ২৮৭; তিরমিযী: ৭১; ইবনু মাজাহ: ৫২৪; ইবনুল জারুদ: ১৩৯; সহীহ ইবনু খুযাইমাহ: ২৮৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৯৪; মুয়াত্তা ইমাম মালিক: ১/৬৪; আবূ দাঊদ: ৩৭৪; দারেমী: ১/১৮৯; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৯২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪০০।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1375)


1375 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي بَوْلِ الرَّضِيعِ: «يُنْضَحُ بَوْلُ الْغُلَامِ، وَيُغْسَلُ بَوْلُ الْجَارِيَةِ». [5: 8]
رقم طبعة با وزير = (1372)




আলী বিন আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিশুর পেশাবের ব্যাপারে বলেছেন, “ছেলে শিশুর পেশাব লাগলে পানি ছিটা দিবে আর মেয়ে শিশুর পেশাব লাগলে ধৌত করবে।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২৮৪; তিরমিযী: ৬১০; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৯৬; মুসনাদ আহমাদ: ১/৯৭; সুনান বাইহাকী: ২/৪১৫; আবূ দাঊদ: ৩৭৮; ইবনু মাজাহ: ৫২৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার:১/৯২; হাকিম; ১/১৬৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪০৪।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (166)، «صحيح أبي داود» (404).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، بندار: هو محمد بن بشار، وأبو حرب بن أبي الأسود: قيل: اسمه محجن، وقيل: عطاء، بصري ثقة، وأبو الأسود الديلي، بكسر الدال وسكون الياء، ويقال: الدؤلي البصري: اسمه ظالم بن عمرو بن سفيان، ويقال: عمرو بن عثمان، أو عثمان بن عمرو: ثقة فاضل مخضرم، أخرج له الجماعة.









সহীহ ইবনু হিব্বান (1376)


1376 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ، عَنْ سُفْيَانَ، عَنِ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ الْمِسْكِ فِي مَفْرِقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُحْرِمٌ». [4: 1]
رقم طبعة با وزير = (1373)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “ইহরামরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিঁথির মিশকের উজ্জ্বতা আমি যেন এখনও দেখতে পাচ্ছি।”[1]



[1] সহীহ মুসলিম: ১১৯০; সুনান বাইহাকী: ৫/৩৪; মুসনাদ আহমাদ: ৬/৩৮; নাসাঈ: ৫/১৩৮; আবূ দাঊদ: ১৭৪৬; সহীহ আল বুখারী: ২৭১; শারহু মা‘আনিল আসার: ২/১২৯; হুমাইদী: ২১৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৮৬৪; আত তায়ালিসী: ১/২০৮; ইবনু মাজাহ: ২৯২৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৩৭৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1377)


1377 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ مُصَحِّحٍ الْعَسْقَلَانِيُّ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَيَّانَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، وَعَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، [كِلَاهُمَا]، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ الْمِسْكِ فِي مَفْرِقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُلَبِّي». [4: 1]
رقم طبعة با وزير = (1374)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “তালবিয়া পাঠরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিঁথির মিশকের উজ্জ্বতা আমি যেন এখনও দেখতে পাচ্ছি।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৬/১০৯; নাসাঈ: ৫/১৪০; সহীহ মুসলিম: ১১৯০; সুনান বাইহাকী: ৫/৩৪; মুসনাদ আহমাদ: ৬/৩৮; নাসাঈ: ৫/১৩৮; আবূ দাঊদ: ১৭৪৬; সহীহ আল বুখারী: ২৭১; শারহু মা‘আনিল আসার: ২/১২৯; হুমাইদী: ২১৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৮৬৪; আত তায়ালিসী: ১/২০৮; ইবনু মাজাহ: ২৯২৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৩৭৩।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح. داود بن مصحح ترجمه المؤلف في "الثقات" 8/ 236، فقال: من أهل عسقلان: روى، عن أبي خالد الأحمر (سليمان بن حبان)، حدثنا عنه محمد بن الحسين بن قتيبة، مات سنة اثنتين وثلاثين ومئتين، مستقيم الحديث وباقي رجال إسناده على شرطهما وسليمان بن حيان قد توبع.









সহীহ ইবনু হিব্বান (1378)


1378 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا فَيَّاضُ بْنُ زُهَيْرٍ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خُلَيْدِ بْنِ جَعْفَرٍ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الْمِسْكُ هُوَ أَطْيَبُ الطِّيبِ». [4: 1]
رقم طبعة با وزير = (1375)




আবূ সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সুগন্ধি পবিত্র জিনিসগুলোর মাঝে সবচেয়ে বেশি পবিত্র জিনিস।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৩১; তিরমিযী: ৯৯২; সহীহ মুসলিম: ২২৫২; নাসাঈ: ৪/৩৯; হাকিম: ১/৩৬১; আত তায়ালিসী: ২১৬০; আবূ দাঊদ: ৩১৫৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৩৭৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، فياض بن زهير: ذكره المؤلف في "الثقات" 9/ 11، وقد توبع عليه، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (1379)


1379 - أَخْبَرَنَا شَبَابُ بْنُ صَالِحٍ، بِوَاسِطَ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي مَعْشَرٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، وَالْأَسْوَدِ، أَنَّ رَجُلًا نَزَلَ بِعَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، فَأَصْبَحَ يَغْسِلُ ثَوْبَهُ، فَقَالَتْ عَائِشَةُ: «إِنَّمَا كَانَ يُجْزِيكَ - إِنْ رَأَيْتَهُ - أَنْ تَغْسِلَ مَكَانَهُ، وَإِنْ لَمْ تَرَهُ نَضَحْتَ حَوْلَهُ، لَقَدْ رَأَيْتُنِي أَفْرُكُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرْكًا، فَيُصَلِّي فِيهِ». [4: 50]
رقم طبعة با وزير = (1376)




আলকামা ও আসওয়াদ থেকে বর্ণিত, তারা বলেন, “এক ব্যক্তি উম্মুল মু‘মিনীন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার বাড়িতে মেহমান হন, অতঃপর সে ব্যক্তি সকালে উঠে তার কাপড় ধৌত করেন, তখন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তোমার জন্য এতটুকুই যথেষ্ট ছিল যে যদি তুমি বীর্য দেখতে পেতে, তবে বীর্য লাগার জায়গা ধৌত করতে আর যদি বীর্য না দেখতে পেতে তাহলে তার আশেপাশে পানির ছিটা দিতে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাপড় থেকে শুকনো বীর্য নখ নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুলে ফেলতাম, অতঃপর তিনি তা পরিধান করে সালাত আদায় করতেন।”[1]



[1] সহীহ মুসলিম: ২৮৮; শারহু মা‘আনিল আসার: ১/৫০; সুনান বাইহাকী: ২/৪১৬; সহীহ ইবনু খুযাইমাহ: ২৮৮; আবূ আওয়ানা: ১/২০৫; মুসনাদ আহমাদ: ৬/৩৫; আবূ দাঊদ: ৩৭২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৮৪; ইবনু মাজাহ: ৫৩৯; নাসাঈ: ১/১৫৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৪৩৯; হুমাইদী: ১৮৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৯৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৯৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (397 - 398): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم. خالد (الأول): هو خالد بن عبد الله الواسطي، وخالد (الثاني): هو خالد بن مهران الحذاء، وأبو معشر: هو زياد بن كليب التميمي الحنظلي.









সহীহ ইবনু হিব্বান (1380)


1380 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلَّانَ، بِأَذَنَةَ، قَالَ: حَدَّثَنَا لُوَيْنٌ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ أَبِي مَعْشَرٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «لَقَدْ رَأَيْتُنِي أَفْرُكُ الْمَنِيَّ مِنْ ثَوْبِ رَسُولِ [ص:220] اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي فِيهِ». [4: 50]
رقم طبعة با وزير = (1377)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাপড় থেকে শুকনো বীর্য নখ নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুলে ফেলতাম, অতঃপর তিনি তা পরিধান করে সালাত আদায় করতেন।”[1]



[1] সহীহ মুসলিম: ২৮৮; শারহু মা‘আনিল আসার: ১/৫০; সুনান বাইহাকী: ২/৪১৬; সহীহ ইবনু খুযাইমাহ: ২৮৮; আবূ আওয়ানা: ১/২০৫; মুসনাদ আহমাদ: ৬/৩৫; আবূ দাঊদ: ৩৭২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৮৪; ইবনু মাজাহ: ৫৩৯; নাসাঈ: ১/১৫৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৪৩৯; হুমাইদী: ১৮৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৯৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩১৭২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح بلفظ: ثم يصلي فيه «الصحيحة» (3172).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح. لُوَيْن: لقب محمد بن سليمان بن حبيب الأسدي، ثم المصيصي، أخرج له أبو داود والنسائي، وباقي رجال السند رجال الصحيح.









সহীহ ইবনু হিব্বান (1381)


1381 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ عَمْرُو بْنُ مَيْمُونٍ الْجَزَرِيُّ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كُنْتُ أَغْسِلُ الْجَنَابَةَ مِنْ ثَوْبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَخْرُجُ إِلَى الصَّلَاةِ، وَإِنَّ بُقْعَ الْمَاءِ لَفِي ثَوْبَهِ». [4: 50]
رقم طبعة با وزير = (1378) [ص:221] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «كَانَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا تَغْسِلُ الْمَنِيَّ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ رَطْبًا، لِأَنَّ فِيهِ اسْتِطَابَةً لِلنَّفَسِ، وَتَفْرِكُهُ إِذَا كَانَ يَابِسًا، فَيُصَلِّي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِ، فَهَكَذَا نَقُولُ وَنَخْتَارُ: إِنَّ الرَّطْبَ مِنْهُ يُغْسَلُ لِطِيبِ النَّفْسِ، لَا أَنَّهُ نَجِسٌ، وَإِنَّ الْيَابِسَ مِنْهُ يُكْتَفَى مِنْهُ بِالْفَرْكِ اتِّبَاعًا لِلسُّنَّةِ».




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাপড় ধৌত করতাম, অতঃপর তিনি সালাত আদায় করার জন্য বের হতেন আর কাপড়ে পানি লাগার জায়গা পরিলক্ষিত হতো।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাপড় থেকে বীর্য ধৌত করতেন, যখন বীর্য তরল থাকতো, কেননা এমন অবস্থায় ধৌত করার মাঝে আত্নিক পরিতৃপ্তি রয়েছে, আর যখন বীর্য থাকতো, তখন তিনি তা হাতের নখ দিয়ে খুঁচিয়ে তুলতেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা পরিধান করে সালাত আদায় করেছেন। আমরাও এমনটিই বলি এবং সুন্নাহর অনুসরণে এই মতটিই পছন্দ করি। সেটি হলো: বীর্য তরল হলে তা ধুয়ে ফেলতে হবে আত্নিক প্রশান্তির জন্য; এজন্য নয় যে, বীর্য নাপাক। আর বীর্য শুকনো হলে নখ দিয়ে খুঁচিয়ে তুলাই যথেষ্ট।”



[1] আত তায়ালিসী: ১/৪৪; সহীহ আল বুখারী: ২২৯; সহীহ মুসলিম: ২৮৯; নাসাঈ: ১/১৫৬; আবূ আওয়ানা: ১/২০৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৮৪; ইবনু মাজাহ: ৫৩৮; আবূ দাঊদ: ৩৭৩; তিরমিযী: ১১৭; দারাকুতনী: ১/১২৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৯৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২৮৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৯৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (399): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، عبد الله: هو ابن المبارك.









সহীহ ইবনু হিব্বান (1382)


1382 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، قَالَا: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ مَيْمُونِ بْنِ مِهْرَانَ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، قَالَ: سَمِعْتُ عَائِشَةَ، تَقُولُ: «كُنْتُ أَغْسِلُ الْمَنِيَّ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَخْرُجُ إِلَى الصَّلَاةِ، وَإِنَّهُ لِيُرَى أَثَرُ الْبُقَعِ فِي ثَوْبِهِ». [4: 50]
رقم طبعة با وزير = (1379) [ص:223] قَالَ الْحُلْوَانِيُّ فِي حَدِيثِهِ: حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ يَسَارٍ، قَالَ: أَخْبَرَتْنِي عَائِشَةُ




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাপড় থেকে বীর্য ধুয়ে ফেলতাম, অতঃপর তিনি সালাত আদায় করার জন্য বের হতেন আর কাপড়ে পানি লাগার জায়গা পরিলক্ষিত হতো।”[1] হুলওয়ানী তার হাদীসে বলেন, “আমাকে হাদীস বর্ণনা করেছেন সুলাইমান বিন ইয়াসিন, তিনি বলেন, আমাকে হাদীস বর্ণনা করেছেন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা।”



[1] আত তায়ালিসী: ১/৪৪; সহীহ আল বুখারী: ২২৯; সহীহ মুসলিম: ২৮৯; নাসাঈ: ১/১৫৬; আবূ আওয়ানা: ১/২০৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৮৪; ইবনু মাজাহ: ৫৩৮; আবূ দাঊদ: ৩৭৩; তিরমিযী: ১১৭; দারাকুতনী: ১/১২৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৯৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২৮৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৯৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وهو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (1383)


1383 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قِيلَ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ: حَدِّثْنَا مِنْ شَأْنِ الْعُسْرَةِ، قَالَ: خَرَجْنَا إِلَى تَبُوكَ فِي قَيْظٍ شَدِيدٍ، فَنَزَلْنَا مَنْزِلًا، أَصَابَنَا فِيهِ عَطَشٌ، حَتَّى ظَنَنَّا أَنَّ رِقَابَنَا سَتَنْقَطِعُ، حَتَّى إِنْ كَانَ الرَّجُلُ لَيَذْهَبُ يَلْتَمِسُ الْمَاءَ، فَلَا يَرْجِعُ حَتَّى نَظُنَّ أَنَّ رَقَبَتَهُ سَتَنْقَطِعُ، حَتَّى إِنَّ الرَّجُلَ لَيَنْحَرُ بَعِيرَهُ فَيَعْصِرُ فَرْثَهُ فَيَشْرَبُهُ وَيَجْعَلُ مَا بَقِيَ عَلَى كَبِدِهِ، فَقَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ: يَا رَسُولَ اللَّهِ، قَدْ عَوَّدَكَ اللَّهُ فِي الدُّعَاءِ خَيْرًا، فَادْعُ لَنَا، فَقَالَ: «أَتُحِبُّ ذَلِكَ؟ » قَالَ: نَعَمْ، قَالَ: فَرَفَعَ يَدَيْهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يُرْجِعْهُمَا حَتَّى أَظَلَّتْ سَحَابَةٌ، فَسَكَبَتْ، فَمَلَأُوا مَا مَعَهُمْ، ثُمَّ ذَهَبْنَا نَنْظُرُ، فَلَمْ نَجِدْهَا جَاوَزَتِ الْعَسْكَرَ. [2: 35]
رقم طبعة با وزير = (1380) [ص:224] قَالَ أَبُو حَاتِمٍ: «فِي وَضْعِ الْقَوْمِ عَلَى أَكْبَادِهِمْ مَا عَصَرُوا مِنْ فَرْثِ الْإِبِلِ وَتَرْكِ أَمْرِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِيَّاهُمْ بَعْدَ ذَلِكَ بِغَسْلِ مَا أَصَابَ ذَلِكَ مِنْ أَبْدَانِهِمْ دَلِيلٌ عَلَى أَنَّ أَرْوَاثَ مَا يُؤْكَلُ لُحُومُهَا طَاهِرَةٌ». [2: 35]




আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে বলা হয়, “আপনি আমাদেরকে তাবূক যুদ্ধ সম্পর্কে কিছু বলুন।” জবাবে তিনি বলেন, “আমরা প্রচন্ড গরমের সময়ে তাবূকের দিকে রওয়ানা হই অতঃপর আমরা একটা জায়গায় যাত্রাবিরতি দেই, এখানে আমাদের প্রচন্ড তৃষ্ণা পায়, এমনকি আমাদের মনে হলো যেন তৃষ্ণায় যেন আমাদের গর্দান আলাদা হয়ে যাবে, এমনকি আমাদের কেউ পানির খোঁজে না আসলে আমরা মনে করতাম যে, তার গর্দান হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে! এমনকি কোন ব্যক্তি তার উট জবাই করে ভেতর থেকে গোবর বের করে তা নিংড়িয়ে পানি পান করতো আর গোবরের বাকী অংশ তার কলিজার উপর রাখতো (যাতে তার কলিজা ঠান্ডা হয়)! তখন আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মহান আল্লাহ আপনার দু‘আর মাঝে কল্যাণ রেখেছেন, কাজেই আপনি আমাদের জন্য দু‘আ করুন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আপনি কি এটা চান?” জবাবে তিনি বলেন, “জ্বী, হ্যাঁ।” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর দুই হাত উত্তোলন করেন। তারপর তিনি ফিরিয়ে আনেননি, এর মাঝেই আকাশে মেঘ ধারণ করে অতঃপর বৃষ্টি বর্ষণ করে। ফলে লোকজনের কাছে যা কিছু ছিল, তা তারা পরিপূর্ণ করে নেন। তারপর আমরা রওনা করি। আমরা লক্ষ্য করি যে, বৃষ্টি আমাদের সেনাদলের বাইরে কোথাও হয়নি!”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “সাহাবীগণ উটের পেটের গোবর নিংড়িয়ে তা তাদের কলিজার উপর রাখা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক তাদেরকে গোবর লাগার জায়গা ধৈত করার নির্দেশ না দেওয়া- এর মধ্যে এই মর্মে দলীল রয়েছে যে, যেসব প্রাণীর গোশত খাওয়া বৈধ, সেসব প্রাণীর গোবর পবিত্র।”



[1] মুসনাদ বাযযার: ১৮৪১; হাকিম: ১/১৫৯; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ৬/১৯৪-১৯৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (ফিকহুস সীরাহ: ৪০৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «التعليق على ابن خزيمة» (1/ 22 / 101)، «فقه السيرة» (407 / التحقيق الثاني)، «التعليق على كشف الأستار» (2/ 354 / 1841).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين خلا حرملة بن يحيى، فإنه من رجال مسلم فقط.









সহীহ ইবনু হিব্বান (1384)


1384 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ هِشَامٍ، عَنِ ابْنِ سِيرِينَ، [ص:225] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا لَمْ تَجِدُوا إِلَّا مَرَابِضَ الْغَنَمِ، وَمَعَاطِنَ الْإِبِلِ فَصَلُّوا فِي مَرَابِضِ الْغَنَمِ، وَلَا تُصَلُّوا فِي مَعَاطِنِ الْإِبِلِ». [4: 39]
رقم طبعة با وزير = (1381)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন “যদি মেষের খোয়াড় ও উট বাধার স্থান ব্যতিত আর কোন জায়গা না পাও, তবে মেষের খোয়াড়ে সালাত আদায় করবে, তবে উট বাধার স্থানে সালাত আদায় করবে না।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৮৩; ইবনু মাজাহ: ৭৬৮; মুসনাদ আহমাদ: ২/৪৫১; তিরমিযী: ৩৪৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫০৩; আবূ আওয়ানা: ১/৪০২; সহীহ ইবনু খুযাইমাহ: ৭৯৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৭৩৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (176)، «المشكاة» (739).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح؛ سويد بن نصر بن سويد المروزي، راوية ابن المبارك، ثقة، أخرج له الترمذي والنسائي، وباقي رجال الإسناد على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1385)


1385 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ». [5: 8] أَبُو التَّيَّاحِ يَزِيدُ بْنُ حُمَيْدٍ الضُّبَعِيُّ
رقم طبعة با وزير = (1382)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেষের খোয়াড়ে সালাত আদায় করেছেন।“[1] আবুত তাইয়্যাহর নাম ইয়াযিদ বিন হুমাইদ আয যবঈ।



[1] আত তায়ালিসী: ২০৮৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৮৫; মুসনাদ আহমাদ: ৩/১৩১; সহীহ আল বুখারী: ২৩৪; সহীহ মুসলিম: ৫২৪; তিরমিযী: ৩৫০; আবূ আওয়ানা: ১/৩৯৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫০১; নাসাঈ: ২/৩৯-৪০; সহীহ খুযাইমাহ: ৭৮৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৭৩৯।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1386)


1386 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ [ص:227] أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأَنْصَارِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَدِمَ أَعْرَابٌ مِنْ عُرَيْنَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاجْتَوَوَا الْمَدِينَةَ، «فَأَمَرَهُمْ أَنْ يَشْرَبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا، فَشَرِبُوا حَتَّى صَحُّوا، فَقَتَلُوا رُعَاتَهَا وَاسْتَاقُوا الْإِبِلَ، فَبَعَثَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَلَبِهِمْ، فَأُتِيَ بِهِمْ، فَقَطَعَ أَيْدِيهِمْ وَأَرْجُلَهُمْ وَسَمَرَ أَعْيُنَهُمْ» [ص:228] قَالَ عَبْدُ الْمَلِكِ لِأَنَسٍ: وَهُوَ يُحَدِّثُهُ بِكُفْرٍ أَوْ بِذَنْبٍ؟ قَالَ: «بِكُفْرٍ». [2: 35]
رقم طبعة با وزير = (1383)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “উরাইনা গোত্র থেকে কিছু বেদুঈন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসেন, অতঃপর মদীনার আবহাওয়া তাদের প্রতিকূল হয়, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে উটের দুধ ও পেশাব পান করার আদেশ দেন। তারপর তারা তা পান করে সুস্থ্য হয়ে যায়। অতঃপর তারা উটের রাখালদের হত্যা করে উটগুলো হাকিয়ে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের খোঁজে লোক পাঠান। তারপর তাদেরকে ধরে আনা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত-পা কেটে দেন এবং তাদের চোখ উপড়ে দেন।” আব্দুল মালিক রহিমাহুল্লাহ হাদীস বর্ণনার সময়ে আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুকে বলেন, “তাদেরকে কি কুফরের কারণে হত্যা করা হয়, নাকি পাপের কারণে?” জবাবে তিনি বলেন, “কুফরের কারণে।”[1]



[1] নাসাঈ: ১/১৬০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৭/৭৫; মুসনাদ আহমাদ: ৩/১৮৬; সহীহ আল বুখারী: ৪১৯৩; সহীহ মুসলিম: ১৬৭১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৭১৩২; আবূ দাঊদ: ৪৩৬৪; শারহু মা‘আনিল আসার: ৩/১৮০; ইবনু মাজাহ: ২৫৭৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৫৬৯; তিরমিযী: ৭২; দারাকুতনী: ৩/১৮০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৭৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (177): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح. محمد بن وهب بن أبي كريمة: صدوق أخرج له النسائي، وباقي الإسناد رجاله رجال الصحيح. أبو عبد الرحيم: هو خالد بن أبي يزيد الحراني.









সহীহ ইবনু হিব্বান (1387)


1387 - أَخْبَرَنَا الْخَلِيلُ بْنُ أَحْمَدَ ابْنُ بِنْتِ تَمِيمِ بْنِ [ص:230] الْمُنْتَصِرِ، بِوَاسِطَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ السُّكَّرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ الْأَزْرَقُ، عَنْ شَرِيكٍ، عَنْ سِمَاكٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَمَرَ الْعُرَنِيِّينَ أَنْ يَشْرَبُوا مِنْ أَبْوَالِ الْإِبِلِ وَأَلْبَانِهَا». [4: 40]
رقم طبعة با وزير = (1384)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “উরাইনা গোত্র থেকে কিছু বেদুঈন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উরানী গোত্রের কিছু লোককে উটের পেশাব ও দুধ পান করার আদেশ করেছিলেন।”[1]



[1] নাসাঈ: ১/১৬০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৭/৭৫; মুসনাদ আহমাদ: ৩/১৮৬; সহীহ আল বুখারী: ৪১৯৩; সহীহ মুসলিম: ১৬৭১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৭১৩২; আবূ দাঊদ: ৪৩৬৪; শারহু মা‘আনিল আসার: ৩/১৮০; ইবনু মাজাহ: ২৫৭৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৫৬৯; তিরমিযী: ৭২; দারাকুতনী: ৩/১৮০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৭৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث قوي. شريك: هو ابن عبد الله القاضي - وإن كان سيء الحفظ - قد توبع وباقي رجاله ثقات. إسحاق الأزرق: هو إسحاق بن يوسف الأزرق، وسماك: هو ابن حرب.









সহীহ ইবনু হিব্বান (1388)


1388 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ أَحْمَدَ بْنِ بِسْطَامٍ، بِالْأُبُلَّةِ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ التَّيْمِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ وَفْدَ عُرَيْنَةَ، قَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاجْتَوَوَا الْمَدِينَةَ، فَبَعَثَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي لِقَاحِهِ، فَقَالَ: «اشْرَبُوا مِنْ أَلْبَانِهَا، وَأَبْوَالِهَا»، فَشَرِبُوا، حَتَّى صَحُّوا، وَسَمِنُوا، فَقَتَلُوا رَاعِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاسْتَاقُوا الذَّوْدَ، وَارْتَدُّوا، «فَبَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي آثَارِهِمْ، فَجِيءَ بِهِمْ، فَقَطَعَ أَيْدِيَهُمْ [ص:231] وَأَرْجُلَهُمْ وَسَمَلَ أَعْيُنَهُمْ، وَتَرَكَهُمْ فِي الرَّمْضَاءِ». [4: 40]
رقم طبعة با وزير = (1385)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “উরাইনা গোত্রের কিছু ব্যক্তি প্রতিনিধি হিসেবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসেন, অতঃপর মদীনার আবহাওয়া তাদের প্রতিকূল হয়, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে দুগ্ধবতী উটের কাছে পাঠান, তিনি তাদেরকে বলেন, “তোমরা উটের দুধ ও পেশাব পান করবে।” তারপর তারা তা পান করে সুস্থ্ ও মোটা-তাজা হয়ে যায়। অতঃপর তারা উটের রাখালদের হত্যা করে উটগুলো হাকিয়ে নিয়ে যায় এবং তারা মুরতাদ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের পিছে লোক পাঠান। তারপর তাদেরকে ধরে আনা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের হাত-পা কেটে দেন এবং তাদের চোখ উপড়ে দেন এবং তাদেরকে উত্তপ্ত মরুভূমিতে রেখে দেওয়া হয়।”[1]



[1] নাসাঈ: ১/১৬০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৭/৭৫; মুসনাদ আহমাদ: ৩/১৮৬; সহীহ আল বুখারী: ৪১৯৩; সহীহ মুসলিম: ১৬৭১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৭১৩২; আবূ দাঊদ: ৪৩৬৪; শারহু মা‘আনিল আসার: ৩/১৮০; ইবনু মাজাহ: ২৫৭৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৫৬৯; তিরমিযী: ৭২; দারাকুতনী: ৩/১৮০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৭৭।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم. إبراهيم بن محمد التيمي روى له أبو داود والنسائي، وهو ثقة ومن فوقه على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1389)


1389 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا غَسَّانُ بْنُ الرَّبِيعِ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ طَارِقِ بْنِ سُوَيْدٍ الْحَضْرَمِيِّ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ بِأَرْضِنَا أَعْنَابًا نَعْتَصِرُهَا، وَنَشْرَبُ مِنْهَا، قَالَ: «لَا تَشْرَبْ» قُلْتُ: أَفَنَشْفِي بِهَا الْمَرْضَى؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «[ص:232] إِنَّمَا ذَلِكَ دَاءٌ، وَلَيْسَ بِشِفَاءٍ». [4: 40]
رقم طبعة با وزير = (1386)




তারিক বিন সুআইদ হাযরামী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের এলাকায় আঙ্গুর রয়েছে, আমরা আঙ্গুরের রস নিংড়িয়ে শরাব পান করি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি তা পান করো না।” আমি বললাম, “আমরা কি এর মাধ্যমে অসুস্থ ব্যক্তির চিকিৎসা করতে পারবো?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই এটি নিজেই রোগ; রোগের প্রতিষেধক নয়!”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/৩১১; ইবনু মাজাহ: ৩৫০০; আত তাবারানী: ৮২১২; আত তায়ালিসী: ১/৩৩৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (গায়াতুল মারাম: ৬৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «غاية المرام» (65).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل سماك بن حرب غسان بن الربيع روى عنه جمع، وذكره المؤلف في «الثقات» 9/ 2، وقال الدارقطني: ضعيف، وقال مرة: صالح، وقد توبع.









সহীহ ইবনু হিব্বান (1390)


1390 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، قَالَ: سَمِعْتُ عَلْقَمَةَ بْنَ وَائِلٍ، يُحَدِّثُ، عَنْ أَبِيهِ وَائِلِ بْنِ حُجْرٍ، أَنَّ سُوَيْدَ بْنَ طَارِقٍ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْخَمْرِ، وَقَالَ: إِنَّا نَصْنَعُهَا، فَنَهَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهَا دَوَاءٌ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهَا لَيْسَتْ بِدَوَاءٍ، وَلَكِنَّهَا دَاءٌ». [2: 35]
رقم طبعة با وزير = (1387)




তারিক বিন সুআইদ হাযরামী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মদ সম্পর্কে জিজ্ঞেস করেন এবং বলেন, “আমরা মদ প্রস্তুত করি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে এমন করতে নিষেধ করেন। তিনি আবার প্রশ্ন করে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা তো চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয়! “জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই এটি রোগের প্রতিষেধক নয়; বরং এটি নিজেই রোগ!”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/৩১১; ইবনু মাজাহ: ৩৫০০; আত তাবারানী: ৮২১২; আত তায়ালিসী: ১/৩৩৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (গায়াতুল মারাম: ৬৫।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه: م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، وهو مكرر ما قبله.









সহীহ ইবনু হিব্বান (1391)


1391 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ حَسَّانَ بْنِ مُخَارِقٍ، قَالَ: قَالَتْ أُمُّ سَلَمَةَ اشْتَكَتِ ابْنَةٌ لِي، فَنَبَذْتُ لَهَا فِي كُوزٍ، فَدَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ يَغْلِي، فَقَالَ «مَا هَذَا؟ » فَقَالَتْ: إِنَّ ابْنَتِي اشْتَكَتْ فَنَبَذْنَا لَهَا هَذَا، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ لَمْ يَجْعَلْ شِفَاءَكُمْ فِي حَرَامٍ». [2: 35]
رقم طبعة با وزير = (1388)




উম্মু সালামা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমার এক মেয়ে অসুস্থ হয়ে আমি তার জন্য একটি থলেতে শরবত তৈরি করি। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাড়িতে আসেন, এসময় সেই শরবত টগবগ করছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এটা কী?” জবাবে তিনি বলেন, “আমার মেয়ে অসুস্থ, তাই আমরা তার জন্য শরবত বানিয়েছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই মহান আল্লাহ কোন হারাম জিনিসে তোমাদের রোগের নিরাময় রাখেননি।”[1]



[1] মুসনাদ আবী ই‘য়ালা: ১/৩২৩; তাবারানী: ২৩/৭৪৯; সুনান বাইহাকী: ১০/৫; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ৫/৮৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৭/২৩; হাকিম: ৪/২১৮। শায়খ শু'আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (গায়াতুল মারাম: ৩০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن لغيره - «غاية المرام» (30 و 66).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حسان بن مخارق: روى عنه اثنان، وترجمه البخاري 3/ 33، وابن أبي حاتم 3/ 235، فلم يذكرا فيه جرجا ولا تعديلا. وذكره المؤلف في «الثقات» 4/ 163، وباقي رجاله رجال الشيخين.