সহীহ ইবনু হিব্বান
1601 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ [ص:478] سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، حَدَّثَنِي عَمِّي، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ: «أَخْبَرَ أَنَّ الْمَسْجِدَ كَانَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَبْنِيًّا مِنْ لَبِنٍ، وَسَقْفُهُ الْجَرِيدُ، وَعُمُدُهُ خَشَبُ النَّخْلِ، فَلَمْ يَزِدْ فِيهِ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَزَادَ فِيهِ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَبَنَاهُ عَلَى بُنْيَانِهِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِاللَّبِنِ، وَالْجَرِيدِ، وَأَعَادَ عُمُدَهُ خَشَبًا، ثُمَّ غَيَّرَهُ عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ وَزَادَ فِيهِ زِيَادَةً كَبِيرَةً، وَبَنَى جِدَارَهُ بِالْحِجَارَةِ الْمَنْقُوشَةِ، وَجَعَلَ عُمُدَهُ مِنْ حِجَارَةٍ مَنْقُوشَةٍ، وَسَقَّفَهُ بِالسَّاجِ» [5: 46]
رقم طبعة با وزير = (1599)
আব্দুল্লাহ ইবনু উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় মসজিদ নির্মিত হয়েছিল কাঁচা ইট দিয়ে, তার ছাদ ছিল খেজুর গাছের কান্ড, আর খুঁটি ছিল খেজুর গাছের কাঠ দিয়ে। অতঃপর আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু তাতে কোন কিছু বৃদ্ধি করেননি। উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাতে কিছুটা বৃদ্ধি করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভিত্তির উপর কাঁচা ইট ও খেজুরের কান্ড দিয়ে ভিত্তি স্থাপন করেন এবং তার খুঁটি কাঠ হিসেবে বহাল রাখেন। তারপর উসমান রাদ্বিয়াল্লাহু আনহু তাতে পরিবর্তন সাধন করেন, তাতে তিনি ব্যাপক পরিবর্তন নিয়ে আসেন। তিনি তার দেওয়াল ও খুঁটি দেন নকশি পাথর দিয়ে এবং তার ছাদ দেন সেগুন গাছের কাঠ দিয়ে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/১৩০; সুনান বাইহাকী: ২/২৩৮; সহীহ আল বুখারী: ৪৪৬; আবূ দাঊদ: ৪৫১; দালাইলুন নুবুওয়াত: ২/৫৪১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩২৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৭৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (477): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله رجال الشيخين سوى عبد الله بن سعد، فإنه من رجال البخاري، عم عبد الله: هو يعقوب بن إبراهيم بن سعد بن إبراهيم بن عبد الرحمن بن عوف الزهري، ورواية صالح بن كيسان، عن نافع من رواية الأقران، لأنهما مدنيان، ثقتان، تابعيان من طبقة واحدة.
1602 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا مُلَازِمُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ، عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ، [ص:480] عَنْ أَبِيهِ، قَالَ: خَرَجْنَا سِتَّةُ وَفْدٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمْسَةٌ مِنْ بَنِي حَنِيفَةَ، وَالسَّادِسُ رَجُلٌ مِنْ ضُبَيْعَةَ بْنِ رَبِيعَةَ، حَتَّى قَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَايَعْنَاهُ، وَصَلَّيْنَا مَعَهُ، وَأَخْبَرْنَاهُ أَنَّ بِأَرْضِنَا بِيعَةً لَنَا، وَاسْتَوْهَبْنَاهُ مِنْ فَضْلِ طَهُورِهِ، فَدَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ مِنْهُ، وَتَمَضْمَضَ ثُمَّ صَبَّهُ لَنَا فِي إِدَاوَةٍ، ثُمَّ قَالَ: «اذْهَبُوا بِهَذَا الْمَاءِ، فَإِذَا قَدِمْتُمْ بَلَدَكُمْ فَاكْسِرُوا بِيعَتَكُمْ، ثُمَّ انْضَحُوا مَكَانَهَا مِنْ هَذَا الْمَاءِ، وَاتَّخِذُوا مَكَانَهَا مَسْجِدًا»، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، الْبَلَدُ بَعِيدٌ، وَالْمَاءُ يَنْشَفُ، قَالَ: «فَأَمِدُّوهُ مِنَ الْمَاءِ، فَإِنَّهُ لَا يَزِيدُهُ إِلَّا طِيبًا»، فَخَرَجْنَا فَتَشَاحَحْنَا عَلَى حَمْلِ الْإِدَاوَةِ، أَيُّنَا يَحْمِلُهَا، فَجَعَلَهَا رَسُولُ اللَّهِ، لِكُلِّ رَجُلٍ مِنَّا يَوْمًا وَلَيْلَةً، فَخَرَجْنَا بِهَا حَتَّى قَدِمْنَا بَلَدَنَا، فَعَمِلْنَا الَّذِي أَمَرَنَا، وَرَاهِبُ ذَلِكَ الْقَوْمِ رَجُلٌ مِنْ طَيِّئٍ فَنَادَيْنَاهُ بِالصَّلَاةِ فَقَالَ الرَّاهِبُ: دَعْوَةُ حَقٍّ ثُمَّ هَرَبَ فَلَمْ يُرَ بَعْدُ. [3: 65]
رقم طبعة با وزير = (1600)
তলক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা বানু হানীফ গোত্রের পাঁচজন এবং বানু যুবাইআহ বিন রাবী‘আহ গোত্রের একজন প্রতিনিধি হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে যাওয়ার জন্য বের হই, আমরা আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে পৌঁছে তাঁর হাতে বাই‘আত গ্রহণ করি এবং সালাত আদায় করি। আমরা তাঁকে জানাই যে, আমাদের এলাকায় আমাদের একটি গীর্জা রয়েছে। এরপর আমরা তাঁর কাছে তাঁর পবিত্রতা অর্জনের পর অবশিষ্ট পানি হাদিয়া চাইলে তিনি পানি আনতে বলেন, অতঃপর তা দিয়ে তিনি ওযূ করেন, কুলি করেন এবং অবশিষ্ট পানি আমাদের জন্য একটি পাত্রে ঢেলে দেন। তারপর তিনি বলেন, “তোমরা এই পানি নিয়ে যাও। যখন তোমরা তোমাদের দেশে যাবে, তখন তোমরা তোমদের গীর্জা ভেঙ্গে ফেলবে, তারপর তোমরা সেই জায়গায় এই পানি ছিটিয়ে দিবে এবং সেখানে একটি মাসজিদ তৈরি করবে।” আমরা বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, “আমাদের দেশ তো অনেক দূরে, এই পানি তো শুকিয়ে যাবে।” জবাবে তিনি বলেন, “তোমরা এই পানির সাথে অন্য পানির সহযোগিতা নিবে। কেননা এতে এই পানির পবিত্রতা বরং আরো বৃদ্ধিই পাবে।” অতঃপর আমরা বের হলাম এবং আমাদের মাঝে কে এই পানির পাত্র বহন করবে, তা নিয়ে আমরা নিজেরা প্রতিযোগিতায় লিপ্ত হলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের সবাইকে এক দিন এক রাত সময়ব্যাপী তা বহন করার জন্য পালা বন্টন করে দিলেন। এভাবে আমরা বের হলাম এমনকি আমরা আমাদের দেশে পৌঁছলাম এবং তিনি আমাদের যে আদেশ করেছিলেন, তা প্রতিপালন করলাম। আমাদের এই সম্প্রদায়ের জন্য তই গোত্রের একজন পাদ্রী ছিল, আমরা সালাতের আযান দিলাম, তখন পাদ্রী বললো, “এটি হক আহবান।” তারপর সে পালিয়ে যায় এবং পরবর্তীতে তাকে আর দেখা য়ায়নি ।“[1]
[1] আত তাবারানী: ৮২৪১; নাসাঈ: ২/৩৮-৩৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৬৫; আবূ দাঊদ: ১৮২; তিরমিযী: ৮৫; দারাকুতনী: ১/১৪৯; ইবনুল জারুদ: ২১; তাহাবী, শারহুল মা‘আনিল আসার: ১/৭৫; সুনান বাইহাকী: ১/১৩৪; আত তায়ালিসী: ১/৫৭; মুসনাদ আহমাদ: ৪/২২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪২৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৫৮২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1120). تنبيه!! رقم (1120) = (1123) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي.
1603 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مَهْدِيٍّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: لَمَّا بُنِيَتِ الْكَعْبَةُ، ذَهَبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْعَبَّاسُ يَنْقُلَانِ الْحِجَارَةَ، فَقَالَ الْعَبَّاسُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ضَعْ إِزَارَكَ عَلَى عَاتِقِكَ مِنَ الْحِجَارَةِ، قَالَ: فَفَعَلَ، فَخَرَّ إِلَى الْأَرْضِ، وَطَمَحَتْ عَيْنَاهُ إِلَى السَّمَاءِ، ثُمَّ قَامَ، فَقَالَ: «إِزَارِي إِزَارِي»، فَشَدَّ عَلَيْهِ إِزَارَهُ. [4: 1]
رقم طبعة با وزير = (1601)
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন কা‘বা ঘর নির্মাণ করা হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু পাথর বহন করার জন্য যান। তখন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন, “তুমি পাথরের আঘাত থেকে বাঁচার জন্য তোমার লুঙ্গি কাঁধের উপর রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাই করেন। অতঃপর তিনি জমিনে লুটিয়ে পড়েন আর তাঁর চোখ আসমান পানে তাকিয়ে থাকে। তারপর তিনি (জ্ঞান ফিরে পেয়ে) উঠেন এবং বলেন, “আমার লুঙ্গি দাও, আমার লুঙ্গি দাও।” তারপর তিনি লুঙ্গি বেঁধে নেন।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১১০৩; মুসনাদ আহমাদ: ৩/২৯৫; সহীহ আল বুখারী: ৩৮২৯; সহীহ মুসলিম: ৩৪০; মুসনাদ আহমাদ: ৩/৩৮০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ফিকহুস সীরাহ: ৮০।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «فقه السيرة» (ص 80).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، حسين بن مهدي: صدوق، وقد توبع، وباقي السند على شرطهما.
1604 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ *، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ رَبِيعَةَ بْنِ عُثْمَانَ، حَدَّثَنِي عِمْرَانُ بْنُ أَبِي أَنَسٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: اخْتَلَفَ رَجُلَانِ فِي الْمَسْجِدِ الَّذِي أُسِّسَ عَلَى التَّقْوَى، فَقَالَ أَحَدُهُمَا: هُوَ مَسْجِدُ الْمَدِينَةِ، وَقَالَ الْآخَرُ: هُوَ مَسْجِدُ قُبَاءَ، فَأَتَوَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «هُوَ مَسْجِدِي هَذَا». [1: 2]
رقم طبعة با وزير = (1602)
সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যেই মসজিদের ব্যাপারে বলা হয়েছে যে, তা তাকওয়ার উপর স্থাপিত হয়েছে, সেই মসজিদের ব্যাপারে দুইজন ব্যক্তি বিবাদে লিপ্ত হন, তাদের একজন বলেন, “সেটি হলো মদীনার মসজিদ।” অপরজন বলেন, “সেটি মসজিদে কুবা।” অতঃপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসেন, জবাবে তিনি বলেন, “সেটি হলো আমার এই মসজিদ।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৭২; মুসনাদ আহমাদ: ৫/৩৩১; তাফসীরে তাবারী: ১৭২১৮; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৪/১০; হাকিম: ২/৩৩৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৬০২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح؛ لكن المحفوظ من حديث أبي سعيد الخدري، وهو الآتي (1604 و 1624) * [أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ] قال الشيخ: أخرجه فِي «المُصنَّف» (2/ 372) بهذا الإسناد، وهو جَيِّدٌ؛ لولا أنَّ ربيعة بن عثمان - مع كونِه من رِجَالِ مُسلمٍ - قَد تَكَلَّم في حفظه بعض الأئمَّة، فقال أبو حاتم: مُنكَر الحديث، يُكتبُ حَديثُة، وقال أبو زُرعة: ليس بذاك القويّ، وتَبَنَّى هذا القول الذهبيُّ في «الكاشف»، وقال الحافظ: «صدوق له أوهام». ولذلك فإنِّي أقول: أخشى أنْ يَكُونَ وَهِمَ فِي جَعلِه الحديث مِنْ مُسندِ سهل بن سعدٍ؛ فقد خَالَفَه اللَّيثُ بنُ سَعدٍ، فقال: عن عُمرَان بنِ أبي أنسٍ، عن عبد الرحمن بن أبِي سعيد، عن أبِي سعيد الخدريِّ به: أخرجه المُؤلِّفُ فيما يأتي (1604)، والترمذيُّ (3098) وصحَّحه. وتابعه عبد الرحمن بن أبي سعيدٍ الخدريِّ عند مسلم (4/ 126)، وتابعة عنه أبو سلمة، عن أبي سعيد، وأبو يحيى الأسلميُّ عنه عند الترمذي (323) وصحَّحه - أيضاً - والمُؤلِّف فيما يأتي رقم (1624) -، وزاد: «وفي ذلك خير كثير»، وسنده صحيح. فالحديث حديث أبي سعيد، وليس حديث سهل بن سعد، خلافاً لِلمُؤلِّفِ. تنبيه!! رقم (1604) = (1606) من «طبعة المؤسسة». رقم (1624) = (1626) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، رجاله رجال الصحيح.
1605 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ [ص:483] أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا رَبِيعَةُ بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنِي عِمْرَانُ بْنُ أَبِي أَنَسٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: اخْتَلَفَ رَجُلَانِ فِي الْمَسْجِدِ الَّذِي أُسِّسَ عَلَى التَّقْوَى، فَقَالَ أَحَدُهُمَا: هُوَ مَسْجِدُ الْمَدِينَةِ، وَقَالَ الْآخَرُ: هُوَ مَسْجِدُ قُبَاءَ، فَأَتَوَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «هُوَ مَسْجِدِي هَذَا». [3: 65]
رقم طبعة با وزير = (1603)
সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যেই মসজিদের ব্যাপারে বলা হয়েছে যে, তা তাকওয়ার উপর স্থাপিত হয়েছে, সেই মসজিদের ব্যাপারে দুইজন ব্যক্তি বিবাদে লিপ্ত হন, তাদের একজন বলেন, “সেটি হলো মদীনার মসজিদ।” অপরজন বলেন, “সেটি মসজিদে কুবা।” অতঃপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসেন, জবাবে তিনি বলেন, “সেটি হলো আমার এই মসজিদ।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৭২; মুসনাদ আহমাদ: ৫/৩৩১; তাফসীরে তাবারী: ১৭২১৮; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৪/১০; হাকিম: ২/৩৩৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৬০২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح من حديث أبي سعيد الخدري - انظر ما قبله وما بعده.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، وهو مكرر ما قبله.
1606 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ، عَنِ ابْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ قَالَ: تَمَارَى رَجُلَانِ فِي الْمَسْجِدِ الَّذِي أُسِّسَ عَلَى التَّقْوَى، فَقَالَ رَجُلٌ: هُوَ مَسْجِدُ قُبَاءَ، وَقَالَ آخِرُ: هُوَ مَسْجِدُ رَسُولِ اللَّهِ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ مَسْجِدِي هَذَا». [3: 65]
رقم طبعة با وزير = (1604) [ص:484] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «الطَّرِيقَانِ جَمِيعًا مَحْفُوظَانِ»
সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যেই মসজিদের ব্যাপারে বলা হয়েছে যে, তা তাকওয়ার উপর স্থাপিত হয়েছে, সেই মসজিদের ব্যাপারে দুইজন ব্যক্তি বিবাদে লিপ্ত হন, তাদের একজন বলেন, “সেটি হলো মদীনার মসজিদ।” অপরজন বলেন, “সেটি মসজিদে কুবা।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সেটি হলো আমার এই মসজিদ।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসটির দুটো সানাদই মাহফূয তথা সহীহ।”
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৭২; মুসনাদ আহমাদ: ৫/৩৩১; তাফসীরে তাবারী: ১৭২১৮; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৪/১০; হাকিম: ২/৩৩৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৬০২।)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر التعليق السابق، وما سيأتي برقم (1624). تنبيه!! رقم (1624) = (1626) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، يزيد بن موهب: ثقة، روى له أبو داود، والنسائي، وابن ماجة، وباقي رجال السند على شرط مسلم.
1607 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يُوَطِّنُ الرَّجُلُ الْمَسْجِدَ لِلصَّلَاةِ، أَوْ لِذِكْرِ اللَّهِ، إِلَّا تَبَشْبَشَ [ص:485] اللَّهُ بِهِ، كَمَا يَتَبَشْبَشُ أَهْلُ الْغَائِبِ، إِذَا قَدِمَ عَلَيْهِمْ غَائِبُهُمْ». [1: 2]
رقم طبعة با وزير = (1605)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কোন ব্যক্তি সালাত আদায়ের জন্য অথবা যিকরের জন্য মসজিদকে অবস্থানের জায়গা বানিয়ে নেয়, তখন মহান তার প্রতি তেমন খুশি হন যেমন অনুপস্থিত (প্রবাসী) ব্যক্তির আগমনে তার পরিবারের লোকজন খুশি হন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আরবরা যখন সাদৃশ্য হিসেবে দুটো বিপরীতধর্মী বিষয়ের বিবরণ দিতে চান, তখন তারা দুটো শব্দকেই এক শব্দের দ্বি-বচন ব্যবহার করেন, যদিও বাস্তবে দুটো শব্দের অর্থ এক নয়। যেমন: আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় আমাদের খাদ্য ছিল কালো দুটো জিনিস। তা হলো খেজুর ও পানি।” এখানে দুটো শব্দকেই এক শব্দের দ্বি-বচন ব্যবহার করা হয়েছে। এই ঐ বাক্যের মতই যেমন, বলা হয়: দুই উমার অর্থাৎ আবূ বকর ও উমার রাদ্বিয়াল্লাহু আনহুমার ন্যায় পরায়নতা। এখানেই দুটো শব্দকে এক শব্দ দ্বারা প্রকাশ করা হয়েছে। কাজেই মহান আল্লাহ্ তাঁর বান্দার প্রতি খুশি হন মসজিদে সালাত অথবা ভালো কোন কাজের জন্য জায়গা বানিয়ে নিলে। এর দ্বারা উদ্দেশ্য হলো তার এই আমলের জন্য মহান আল্লাহ্ তার প্রতি দয়া ও ভালোবাসার দৃষ্টিতে তাকান। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই কথার মতই, তিনি মহান আল্লাহ থেকে বর্ণনা করেন, মহান আল্লাহ বলেন, “যে ব্যক্তি এক বিঘত আমার নিকটবর্তী হয়, আমি তার দিকে এক হাত নিকটবর্তী হই।” এর দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি ভালো আমল ও কল্যাণমূলক কাজের মাধ্যমে আমার নিকটবর্তী হয়, আমি দয়া ও করুণার মাধ্যমে তার এক হাত নিকটবর্তী হবো। এরকম বহু জায়গা রয়েছে। মহান আল্লাহ সহজ করে দিলে যথা স্থানে তার বর্ণনা করবো।”
[1] মুসনাদ আত তায়ালিসী: ২৩৩৪; মুসনাদ আহমাদ: ২/৩২৮; ইবনু মাজাহ: ৮০০; মুসনাদ ইবনু জা‘দ: ২৯৩৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১২৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 126).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، على شرط الشيخين، عثمان بن عمر: هو ابن فارس العبدي، وابن أبي ذئب: هو محمد بن عبد الرحمن بن المغيرة بن الحارث القرشي العامري المدني.
1608 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أُسَامَةَ، عَنِ الْوَلِيدِ بْنِ أَبِي الْوَلِيدِ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سُرَاقَةَ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ بَنَى مَسْجِدًا يَذْكُرُ فِيهِ اسْمَ اللَّهِ، بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ». [1: 2]
رقم طبعة با وزير = (1606)
উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি এমন একটি মসজিদ নির্মাণ করবে, যাতে আল্লাহর নাম আলোচনা করা হয়, তবে মহান আল্লাহ জান্নাতে তার জন্য একটি প্রাসাদ তৈরি করবেন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩১০; ইবনু মাজাহ: ৭৩৫; মুসনাদ আহমাদ: ১/২০; তাহাবী, মুশকিলুল আসার: ১/৪৮৬; আত তায়ালিসী: ২৬১৭; বাযযার: ৪০২; নাসাঈ: ২/৩১; তিরমিযী: ৩১৯; মাজমা‘উয যাওয়াইদ: ২/৭-৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৯২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১১৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق» -أيضا- (1/ 117)، «الروض» (883).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: عثمان بن عبد الله بن سراقة –وهو سبط عمر- لم يدرك جده في قول المزي ومن تابعه، ورد ذلك الحافظ في «تهذيب التهذيب» بأن اعتماد المزي على قول الواقدي في مقدار سن عثمان بن عبد الله، وهو واهم في ذلك، وبأن إخراج ابن حبان والحاكم حديثه عن جده عمر بن الخطاب يقتضي أن يكون سمع منه، وبأنه قد وقع التصريح بسماعه منه عند أبي جعفر بن جرير الطبري في «تهذيب الآثار» له، قال: حدثنا أحمد بن منصور، حدثنا سعيد بن أبي مريم، حدثنا يحيى بن أيوب، حدثني الوليد بن أبي الوليد، قال: كنت بمكة وعليها عثمان بن عبد الرحمن [كذا فيه] بن سراقة، فسمعته يقول: يا أهل مكة، إني سمعت أبي يقول: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول .. ؛ فذكر ثلاثة أحاديث: «من أظل غازياً»، و «من جهز غازياً»، و «من بنى مسجدا» " قال: فسألت: من أبوه؟ فقالوا: هذا ابن بنت عمر بن الخطاب. وهذا إسناد صحيح، أحمد بن منصور: هو الرمادي، ثقه، حافظ، وباقي السند رجاله رجال الصحيح، وكلهم قد صرح بالسماع ممن فوقه، ولم يصب الحافظ في «التقريب» في تليين الوليد بن أبي الوليد القرشي، فإنه من رجال مسلم، ووثقه أبو زرعة، وقال أبو داود فيه خيراً، وروى عنه جمع. قال الحافظ: تجوز ابن سراقة في قوله: «سمعت أبي» فأطلف على جده أباً. انظر «الجرح والتعديل» 9/ 19 - 20، و «تهذيب الكمال» ورقة 738. وانظر «النكت الظراف» 8/ 87 لابن حجر.
1609 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ الْمَقْدِسِيُّ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ أَنَّ عَاصِمَ بْنَ عُمَرَ بْنِ قَتَادَةَ، حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ عُبَيْدَ اللَّهِ الْخَوْلَانِيَّ، أَنَّهُ سَمِعَ عُثْمَانَ بْنَ عَفَّانَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ بَنَى مَسْجِدًا، بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ». - [ص:489] قَالَ بُكَيْرٌ: حَسِبْتُ أَنَّهُ قَالَ: - يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ جَلَّ وَعَلَا». [1: 2]
رقم طبعة با وزير = (1607)
উসমান বিন আফ্ফান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহও তার জন্য জান্নাতে অনুরুপ একটি প্রাসাদ তৈরি করবেন।”[1] বুকাইর বলেছেন, “আমার ধারণা তিনি বলেন, “এর দ্বারা সে মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করবে।”
[1] সহীহ আল বুখারী: ৪৫০; সহীহ মুসলিম: ৫৩৩; আবূ আওয়ানা: ১/৩৯১; সুনান বাইহাকী: ২/৪৩৭; মুসনাদ আহমাদ: ১/৭০; দারেমী: ১/৩২৩; বাগাবী: ৪৬১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩১০; তিরমিযী: ৩১৮;ইবনু মাজাহ: ৭৩৬ ; তাহাবী, মুশকিলুল আসার: ১/৪৮৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৯২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১১৭)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض» -أيضا-: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وفي هذا الإسناد ثلاثة من التابعين في نسق: بكير – وهو ابن عبد الله بن الأشج – عاصم، وعبيد الله.
1610 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا قُطْبَةُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ بَنَى لِلَّهِ مَسْجِدًا وَلَوْ كَمَفْحَصِ قَطَاةٍ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ». [1: 2]
رقم طبعة با وزير = (1608)
আবূ যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে, যদিও তা বুনো কবুতরের বাসার ন্যায় হয়, মহান আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩১০; তাবারানী আস সাগীর: ২/১৩৮; সুনান বাইহাকী: ২/৪৩৭; আত তায়ালিসী: ৪৬১; তাহাবী, মুশকিলুল আসার: ১৬০৮; মুসনাদুশ শিহাব: ৪৭৯; বাযযার: ৪০১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তামামুল মিন্নাহ: ২৭৯ পৃষ্ঠা)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض» -أيضا-، «تمام المنة» (ص 279).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، قطبة بن عبد العزيز صدوق، وباقي رجال الإسناد على شرطهما.
1611 - أَخْبَرَنَا الْخَلِيلُ بْنُ مُحَمَّدٍ الْبَزَّارُ ابْنُ ابْنَةِ تَمِيمِ بْنِ الْمُنْتَصِرِ، بِوَاسِطَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ النَّشَائِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، عَنْ أَخِيهِ يَعْلَى بْنِ عُبَيْدٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ بَنَى لِلَّهِ مَسْجِدًا وَلَوْ كَمَفْحَصِ قَطَاةٍ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ». [1: 2]
رقم طبعة با وزير = (1609)
আবূ যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে, যদিও তা বুনো কবুতরের বাসার ন্যায় হয়, মহান আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩১০; তাবারানী আস সাগীর: ২/১৩৮; সুনান বাইহাকী: ২/৪৩৭; আত তায়ালিসী: ৪৬১; তাহাবী, মুশকিলুল আসার: ১৬০৮; মুসনাদুশ শিহাব: ৪৭৯; বাযযার: ৪০১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তামামুল মিন্নাহ: ২৭৯ পৃষ্ঠা)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، إبراهيم التيمي، هو إبراهيم بن يزيد بن شريك التيمي.
1612 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ الْأَنْصَارِيِّ، أَنَّ عِتْبَانَ بْنَ مَالِكٍ كَانَ يَؤُمُّ قَوْمَهُ وَهُوَ أَعْمَى، وَأَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّهَا تَكُونُ الظُّلْمَةُ وَالْمَطَرُ [ص:492] وَالسَّيْلُ، وَأَنَا رَجُلٌ ضَرِيرُ الْبَصَرِ، فَصَلِّ يَا رَسُولَ اللَّهِ فِي بَيْتِي مَكَانًا أَتَّخِذُهُ مُصَلًّى، قَالَ: فَجَاءَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ؟ » فَأَشَارَ لَهُ إِلَى الْمَكَانِ مِنَ الْبَيْتِ، فَصَلَّى فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. [4: 1]
رقم طبعة با وزير = (1610)
মাহমূদ বিন রাবী‘ আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, ‘ইতবান বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু তার কওমের ইমামতি করতেন অথচ তিনি ছিলেন অন্ধ। তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যখন বৃষ্টি হয়, তখন আমার ও তাদের মাঝের উপত্যকা প্লাবিত হয়ে যায়, রাত অন্ধকার হয়ে যায়, অথচ আমি অন্ধ মানুষ, কাজেই হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমার বাড়িতে এসে একটা জায়গায় সালাত আদায় করবেন, যাতে আমি সেই জায়গা সালাতের জায়গা হিসেবে নির্ধারণ করে নিতে পারি।” রাবী বলেন, “অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বাড়িতে আসেন এবং তাকে বলেন, “আপনি আপনার বাড়ির কোথায় সালাত আদায় করা পছন্দ করেন?” অতঃপর তিনি তার বাড়ির একটি জায়গার প্রতি ইঙ্গিত করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখানে সালাত আদায় করেন।” [1]
[1] সহীহ আল বুখারী: ৪২৫; সহীহ মুসলিম: ৩৩, ২৬৪; তাবারানী, আল মু‘জামুল কাবীর: ১৮/৫০; মুসনাদ আহমাদ: ৫/৪৫০; দারাকুতনী: ২/৮০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯২৯; মুসনাদ আবু আওয়ানা: ১/১২; ইবনু মান্দাহ, আল ঈমান: ৫০; নাসাঈ: ২/১০৫; বাইহাকী, আস সুনান: ২/১৮১-১৮২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকু ‘আলা ইবনু খুযাইমা: ১৬৫৩-১৬৫৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن النسائي» (760): خ (667).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1613 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الثَّقَفِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو يَحْيَى مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ: حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ». [2: 43]
رقم طبعة با وزير = (1611)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষদেরকে মসজিদ নির্মাণ নিয়ে গর্ব করতে নিষেধ করেছেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/১৫২; দারেমী: ১/৩৩৭; সুনান বাইহাকী: ২/৪৩৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৭৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (476).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، أبو يحيى محمد بن عبد الرحيم: هو ابن أبي زهير الغدادي البزاز، المعروف بصاعقة، ثقة، حافظ، روى له البخاري، وعفان: هو ابن مسلم بن عبد الله الباهلي البصري، وأيوب: هو ابن أبي تميمة كيسان السختياني، وأبو قلابة: هو عبد الله بن زيد الجرمي.
1614 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ» *. [2: 43]
رقم طبعة با وزير = (1612)
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কিয়ামত ততক্ষন পর্যন্ত সংঘটিত হবে না, যতক্ষন না মানুষ মসজিদ নির্মাণ নিয়ে গর্ব করবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/১৫২; দারেমী: ১/৩৩৭; সুনান বাইহাকী: ২/৪৩৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৭৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. *قال الناشر: سيأتي مكرر - سندا ومتنا - مع اختلاف التبويب، ورقم التقاسيم والأنواع برقم (6722/م). تنبيه!! رقم (6722/م) = (6760) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.
1615 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ أَبِي فَزَارَةَ، عَنْ يَزِيدَ بْنِ الْأَصَمِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ [ص:494] وَسَلَّمَ: «مَا أُمِرْتُ بِتَشْيِيدِ الْمَسَاجِدِ» قَالَ ابْنُ عَبَّاسٍ: «لَتُزَخْرِفُنَّهَا كَمَا زَخَرَفْتَهَا الْيَهُودُ، وَالنَّصَارَى». [2: 43]
رقم طبعة با وزير = (1613) «[ص:495] أَبُو فَزَارَةَ رَاشِدُ بْنُ كَيْسَانَ مِنْ ثِقَاتِ الْكُوفِيِّينَ وَأَثْبَاتِهِمْ»
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমাকে মসজিদগুলোকে সুরম্য ও সুউচ্চ প্রাসাদ বানাতে আদেশ করা হয়নি।” আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তোমরা অবশ্যই মসজিদগুলোকে চাক্যচিক্যময় করে তুলবে, যেভাবে ইয়াহুদি ও খ্রিষ্টানরা তাদের উপাসনালয়গুলোকে চাক্যচিক্যময় করেছিল।”[1] আবূ ফাযারাহ হলেন, রাশেদ বিন কাইসান কুফার নির্ভরযোগ্য ও মজবূত রাবী।”
[1] আবূ দাঊদ: ৪৪৮; সুনান বাইহাকী: ২/৪৩৯; তাবারানী: ১৩০০৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩০৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ২/৩৪৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৭৫)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (475).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، محمد بن الصباح بن سفيان: صدوق، وباقي رجال الإسناد على شرط الصحيح.
1616 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، أَخْبَرَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، حَدَّثَنِي أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ خَيْرَ مَا رُكِبَتْ إِلَيْهِ الرَّوَاحِلُ مَسْجِدِي هَذَا، وَالْبَيْتُ الْعَتِيقُ». [3: 32]
رقم طبعة با وزير = (1614)
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “বাহনে চড়ে যেসব জায়গায় সফর করা হয়, তন্মধ্যে উত্তম জায়গা হলো আমার এই মসজিদ এবং বাইতুল আতীক বা মাসজিদে হারাম।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৩৫০; বাযযার: ১০৭৫; তাহাবী, মুশকিলুল আসার: ১/২৪১; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ৪/৩-৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৬৪৮)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1648).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، لأنَّ ما رواه الليث خاصة من حديث أبي الزبير لا تضر فيه العنعنة، لأنه لم يرو عنه غير ما سمعه من جابر.
1617 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ الرَّمَادِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ، قَالَ: سَمِعْتُ قَزَعَةَ، يَقُولُ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى [ص:496] اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ: الْمَسْجِدُ الْحَرَامُ، وَالْمَسْجِدُ الْأَقْصَى، وَمَسْجِدِي هَذَا». [3: 32]
رقم طبعة با وزير = (1615)
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তিনটি মাসজিদ ব্যতীত অন্য কোন দিকে সফরের উদ্দেশ্যে বাহনসমূহ প্রস্তুত করা যাবে না। মসজিদগুলো হলো: মাসজিদুল হারাম, মাসজিদুল আকসা এবং আমার এই মাসজিদ। অর্থাৎ মাসজিদে নববী।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৭; হুমাইদী: ৭৫০; তিরমিযী: ৩২৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৭৪; সহীহ আল বুখারী: ১১৯৭; সহীহ মুসলিম: ২/৯৭৫; তাহাবী, মুশকিলুল আসার: ১/২৪২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৫০; সুনান বাইহাকী: ২/৪৫২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/১৪২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (4/ 142): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، إبراهيم بن بشار الرمادي: حافظ، روى له أبو داود والترمذي، وهو متابع، وباقي رجال السند رجال الشيخين، قَزَعَة: هو ابن يحيى البصري.
1618 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْتِي قُبَاءَ رَاكِبًا، وَمَاشِيًا». [3: 32]
رقم طبعة با وزير = (1616)
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুবায় আরোহী ও পদব্রজ অবস্থায় আসতেন।“[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ:৪৫৮; মুসনাদ আহমাদ: ২/৫৮; সহীহ মুসলিম: ১৩৯৯; নাসাঈ: ২/৩৭; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৭১; সহীহ আল বুখারী: ১১৯৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ৬৭৪)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن النسائي» (674).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
1619 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ، مَسْجِدِ الْحَرَامِ، وَمَسْجِدِي هَذَا، وَالْمَسْجِدِ الْأَقْصَى».
رقم طبعة با وزير = (1617)
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তিনটি মাসজিদ ব্যতীত অন্য কোন দিকে সফরের উদ্দেশ্যে বাহনসমূহ প্রস্তুত করা যাবে না। মসজিদগুলো হলো: মাসজিদুল হারাম, আমার এই মাসজিদ। অর্থাৎ মাসজিদে নববী এবং মাসজিদুল আকসা ।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯১৫৮; মুসনাদ আহমাদ: ২/২৭৮; সহীহ মুসলিম: ১৩৯৭; আবূ দাঊদ: ২০৩৩; নাসাঈ: ২/৩৭; সুনান বাইহাকী: ৫/২৪৪; আত তায়ালিসী: ১৩৪৮; তাহাবী, মুশকিলুল আসার: ১/২৪২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৭২)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1772): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: ابن أبي السري –وهو محمد بن المتوكل: صدوق إلا أن له أوهاماً كثيرة، وقد توبع، وباقي رجاله رجال الشيخين.
1620 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ حِسَابٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ حَبِيبٍ الْمُعَلِّمِ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ، إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ، وَصَلَاةٌ فِي ذَاكَ أَفْضَلُ مِنْ مِائَةِ صَلَاةٍ فِي هَذَا»، يَعْنِي فِي مَسْجِدِ الْمَدِينَةِ. [1: 2]
رقم طبعة با وزير = (1618)
আব্দুল্লাহ বিন যুবাইর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমার এই মাসজিদে সালাত আদায় করা অন্য কোন মাসজিদে সালাত করার চেয়ে এক হাজার গুণ সাওয়াব বেশি, তবে মাসজিদুল হারাম ব্যতীত। কেননা তাতে সালাত আদায় করা এই মসজিদে অর্থাৎ মদীনার মাসজিদে সালাত আদায় করার চেয়ে একশ গুণ সাওয়াব বেশি।”[1]
[1] তাহাবী, মুশকিলুল আসার: ১/২৪৬; মুসনাদ আহমাদ: ৪/৫; বাযযার: ৪২৫; সুনান বাইহাকী: ৫/২৪৬; আত তায়ালিসী: ১৩৬৭; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ৪/৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/১৪৬)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (4/ 146).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.