হাদীস বিএন


সহীহ ইবনু হিব্বান





সহীহ ইবনু হিব্বান (1621)


1621 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ، بِحِمْصَ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ الْمَذْحِجِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، وَأَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرُّ، أَنَّهُمَا سَمِعَا أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: «صَلَاةٌ فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ، إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آخِرُ الْأَنْبِيَاءِ، وَإِنَّ مَسْجِدَهُ آخِرُ الْمَسَاجِدِ» قَالَ أَبُو سَلَمَةَ، وَأَبُو عَبْدِ اللَّهِ: لَمْ نَشُكَّ أَنَّ أَبَا هُرَيْرَةَ كَانَ يَقُولُ عَنْ حَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَنَعَنْا ذَلِكَ أَنْ نَسْتَثْبِتَ أَبَا هُرَيْرَةَ عَنْ ذَلِكَ الْحَدِيثِ، حَتَّى إِذَا تُوُفِّيَ أَبُو هُرَيْرَةَ تَذَاكَرْنَا ذَلِكَ وَتَلَاوَمْنَا أَنْ لَا نَكُونُ كَلَّمْنَا أَبَا هُرَيْرَةَ فِي ذَلِكَ، حَتَّى يُسْنِدَهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ كَانَ سَمِعَهُ مِنْهُ، فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ إِذْ جَالَسْنَا عَبْدَ اللَّهِ بْنَ إِبْرَاهِيمَ بْنِ قَارِظٍ فَذَكَرْنَا ذَلِكَ الْحَدِيثَ، وَالَّذِي فَرَّطْنَا فِيهِ مِنْ نَصِّ أَبِي هُرَيْرَةَ فِيهِ، فَقَالَ لَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِبْرَاهِيمَ بْنِ قَارِظٍ أَشْهَدُ أَنِّي سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَإِنِّي آخِرُ الْأَنْبِيَاءِ وَإِنَّهُ آخِرُ الْمَسَاجِدِ». [3: 42]
رقم طبعة با وزير = (1619) [ص:502] قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِنَّهُ آخِرُ الْمَسَاجِدِ» يُرِيدُ بِهِ آخِرُ الْمَسَاجِدِ لِلْأَنْبِيَاءِ، لَا أَنَّ مَسْجِدَ الْمَدِينَةِ آخِرُ مَسْجِدٍ بُنِيَ فِي هَذِهِ الدُّنْيَا.




আবূ সালামা ও আবূ আব্দুল্লাহ আল আগার্র রহিমাহুল্লাহ বর্ণনা করেন, আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই মাসজিদে সালাত আদায় করা, মাসজিদুল হারাম ব্যতীত অন্য যে কোন মসজিদে সালাত করার চেয়ে এক হাজার গুণ সাওয়াব বেশি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশেষ রাসূল আর তাঁর এই মাসজিদ সর্বশেষ মাসজিদ।” আবূ সালামা ও আবূ আব্দুল্লাহ আল আগার্র রহিমাহুল্লাহ বর্ণনা করেন, “আমরা এই মর্মে কোন সন্দেহ পোষণ করি নাই যে, এটি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস বর্ণনা করেছেন। আর এই নিশ্চয়তাই আমাদেরকে এই হাদীসের ব্যাপারে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা থেকে বিরত রাখে যে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস কিনা। অতঃপর যখন আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন, তখন আমরা এই হাদীসটি সম্পর্কে পরস্পরে আলোচনা করি, এসময় আমরা পরস্পরকে তিরস্কার করি যে, কেন আমরা এই ব্যাপারে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম না, তাহলে তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত সানাদ বর্ণনা করতেন, যদি তিনি তা তাঁর কাছ থেকে শুনে থাকেন! আমরা এমন অবস্থার মাঝেই ছিলাম, এমন সময় আব্দুল্লাহ বিন ইবরাহিম বিন কারিয রহিমাহুল্লাহ আমাদের কাছে এসে বসেন, অতঃপর আমরা তাঁর কাছে উক্ত হাদীস এবং এই ব্যাপারে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর স্পষ্ট বক্তব্য জানার ব্যাপারে আমাদের অবহেলা-ত্রুটির কথা আলোচনা করলাম, তখন আব্দুল্লাহ বিন ইবরাহিম বিন কারিয রহিমাহুল্লাহ আমাদের বলেন, “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কেননা আমি সর্বশেষ রাসূল আর এটি সর্বশেষ মাসজিদ।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “আর এটি সর্বশেষ মাসজিদ” এর দ্বারা উদ্দেশ্য হলো নাবীগণ আলাইহিমুস সালাম কর্তৃক নির্মিত মাসজিদসমূহের মাঝে এই মাসজিদটি সর্বশেষ মাসজিদ; এটা উদ্দেশ্য নয় যে, পৃথিবীতে যত মাসজিদ নির্মাণ করা হয়েছে, এটি তন্মধ্যে সর্বশেষ মাসজিদ।”



[1] নাসাঈ: ২/৩৫; সহীহ মুসলিম: ১৩৯৪; মুসনাদ আহমাদ: ২/২৭৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৭১; দারেমী: ১/৩৩০; তাহাবী, মুশকিলুল আসার: ১/২৪৭; ইবনু মাজাহ: ১৪০৪; তিরমিযী: ৩৯১৬;আত তায়ালিসী: ৯৫০; বাযযার: ৪২৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/১৪৩/৯৭১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» - أيضاً - (4/ 143 / 971): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، كثير بن عبيد المذحجي: ثقة روى له أبو داود، والنسائي، وابن ماجة، وباقي رجاله على شرط الشيخين سوى عبد الله بن إبراهيم بن قارظ، ويقال: إبراهيم بن عبد الله بن قارظ، فإنه من رجال مسلم، والزبيدي: هو محمد بن الوليد، وأبو عبد الله الأعز: هو سلمان.









সহীহ ইবনু হিব্বান (1622)


1622 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَيَزِيدُ بْنُ هَارُونَ، قَالَا: أَخْبَرَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْأَسْوَدِ بْنِ الْعَلَاءِ بْنِ جَارِيَةَ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مِنْ حِينِ يَخْرُجُ أَحَدُكُمْ مِنْ مَنْزِلِهِ إِلَى مَسْجِدِي، فَرِجْلٌ تَكْتُبُ لَهُ حَسَنَةً، وَرِجْلٌ تَحُطُّ عَنْهُ سَيِّئَةً حَتَّى يَرْجِعَ». [1: 2]
رقم طبعة با وزير = (1620)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের মধ্যে কোন ব্যক্তি যখন সে আমার এই মাসজিদে আমার জন্য বাড়ি থেকে বের হয়, তখন তার এক পদক্ষেপের জন্য একটি সাওয়াব এবং এক পদক্ষেপের জন্য একটি গোনাহ মোচন করা হয়, যতক্ষন না সে বাড়িতে ফিরে আসে (ততক্ষন পর্যন্ত এভাবে লেখা হতেই থাকে)।”[1]



[1] নাসাঈ: ২/৪২; মুসনাদ আহমাদ: ২/৩১৯; সুনান বাইহাকী: ৩/৬২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ ‍বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১২৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 125).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين سوى الأسود بن العلاء بن جارية، فإنه من رجال مسلم، أبو خيثمة: هو زهير بن حرب، وابن أبي ذئب: هو محمد بن عبد الرحمن بن المغيرة.









সহীহ ইবনু হিব্বান (1623)


1623 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ الطَّالَقَانِيُّ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ سَهْمِ بْنِ مِنْجَابٍ، عَنْ قَزَعَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: وَدَّعَ رَسُولُ اللَّهِ صَلَّى [ص:504] اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا، فَقَالَ: «أَيْنَ تُرِيدُ؟ » قَالَ: أُرِيدُ بَيْتَ الْمَقْدِسِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاةٌ فِي هَذَا الْمَسْجِدِ أَفْضَلُ مِنْ مِائَةِ صَلَاةٍ فِي غَيْرِهِ، إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ». [3: 9]
رقم طبعة با وزير = (1621)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে বিদায় দিয়ে বলেন, “তুমি কোথায় যাবে?” সে বললো, “আমি বাইতুল মাকদিসে যাবো।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমার এই মাসজিদে আদায় করা মাসজিদে হারাম ব্যতীত অন্য যে কোন মাসজিদে সালাত আদায় করার চেয়ে একশ গুণ সাওয়াব বেশি।”[1]



[1] আবূ ইয়ালা: ১১৬৫; বাযযার: ৪২৯; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ৪/৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাজার গুণ শব্দে সহীহ বলেছেন আর একশ গুণের হাদীসকে শায বা দুর্বল বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২৯০২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2902) بلفظ: «ألف»، ولفظ «مئة» شاذ.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح، إسحاق بن إسماعيل: ثقة روى له أبو داود، وباقي رجال السند على شرطهما سوى سهم بن منجاب، فإنه من رجال مسلم، جرير: هو ابن عبد الحميد، ومغيرة: هو ابن مقسم الضبي، وإبراهيم: هو ابن يزيد النخعي.









সহীহ ইবনু হিব্বান (1624)


1624 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ سَهْمِ بْنِ مِنْجَابٍ، عَنْ قَزَعَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: وَدَّعَ رَسُولُ اللَّهِ صَلَّى [ص:505] اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا، فَقَالَ: «أَيْنَ تُرِيدُ؟ » قَالَ: أُرِيدُ بَيْتَ الْمَقْدِسِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاةٌ فِي هَذَا الْمَسْجِدِ أَفْضَلُ مِنْ مِائَةِ صَلَاةٍ فِي غَيْرِهِ، إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ». قَالَ عُثْمَانُ: سَأَلَنِي أَحْمَدُ بْنُ حَنْبَلٍ عَنْهُ. [1: 2]
رقم طبعة با وزير = (1622)




আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে বিদায় দিয়ে বলেন, “তুমি কোথায় যাবে?” সে বললো, “আমি বাইতুল মাকদিসে যাবো।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমার এই মাসজিদে আদায় করা মাসজিদে হারাম ব্যতীত অন্য যে কোন মাসজিদে সালাত আদায় করার চেয়ে একশ গুণ সাওয়াব বেশি।”[1] উসমান বিন আবী শাইবাহ নামক রাবী বলেন, “ইমাম আহমাদ বিন হাম্বাল আমাকে এই হাদীস সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন।”



[1] আবূ ইয়ালা: ১১৬৫; বাযযার: ৪২৯; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ৪/৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাজার গুণ শব্দে সহীহ বলেছেন আর একশ গুণের হাদীসকে শায বা দুর্বল বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২৯০২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح بلفظ: «ألف» - انظر ما قبله.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح









সহীহ ইবনু হিব্বান (1625)


1625 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، وَالْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَا: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ رَبَاحٍ، وَعُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِي غَيْرِهِ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ». [1: 2]
رقم طبعة با وزير = (1623)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমার এই মাসজিদে সালাত আদায় করা মাসজিদে হারাম ব্যতীত অন্য যে কোন মাসজিদে সালাত আদায় করার চেয়ে এক হাজার গুণ সাওয়াব বেশি।”[1]



[1] ইবনু মাজাহ: ১৪০৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৪৯; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৯৬; মুসনাদ আহমাদ: ২/৪৪৬; সহীহ আল বুখারী: ১১৯০; তিরমিযী: ৩২৫; সুনান বাইহাকী: ৫/২৪৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/১৪৩/৯৭১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (4/ 143 / 971): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري.









সহীহ ইবনু হিব্বান (1626)


1626 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ أُنَيْسِ بْنِ أَبِي يَحْيَى، حَدَّثَنِي أَبِي، قَالَ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ: إِنَّ رَجُلًا مِنْ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ وَرَجُلًا مِنْ بَنِي خُدْرَةَ، امْتَرَيَا فِي الْمَسْجِدِ الَّذِي أُسِّسَ عَلَى التَّقْوَى، فَقَالَ الْخُدْرِيُّ: هُوَ مَسْجِدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ الْعُمَرِيُّ: هُوَ مَسْجِدُ قُبَاءَ، قَالَ: فَخَرَجَا حَتَّى جَاءَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَاهُ عَنْ ذَلِكَ، فَقَالَ: «هُوَ هَذَا الْمَسْجِدُ، مَسْجِدُ رَسُولِ اللَّهِ، وَفِي ذَلِكَ خَيْرٌ كَثِيرٌ». [1: 2]
رقم طبعة با وزير = (1624)




সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যেই মসজিদের ব্যাপারে বলা হয়েছে যে, তা তাকওয়ার উপর স্থাপিত হয়েছে, সেই মসজিদের ব্যাপারে বানী আমর বিন আওফ ও বানী খুদরাহ গোত্রের দুইজন ব্যক্তি বিবাদে লিপ্ত হন, খুদরী গোত্রের ব্যক্তি বলেন, “সেটি হলো মদীনার মসজিদ।” উমারী গোত্রের ব্যক্তি বলেন, “সেটি মসজিদে কুবা।” অতঃপর তারা সেখান থেকে বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসেন এবং এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন, জবাবে তিনি বলেন, “সেটি হলো আমার এই মসজিদ। আর এখানে প্রভূত কল্যাণ রয়েছে।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৭২; মুসনাদ আহমাদ: ৫/৩৩১; তাফসীরে তাবারী: ১৭২১৮; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৪/১০; হাকিম: ২/৩৩৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৬০২।)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر الحديث (1602). تنبيه!! رقم (1602) = (1604) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الشيخين ما عدا أنيس بن أبي يحيى، وهو ثقة، وأبوه: اسمه سمعان.









সহীহ ইবনু হিব্বান (1627)


1627 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ سُوَيْدٍ، حَدَّثَنِي دَاوُدُ بْنُ إِسْمَاعِيلَ الْأَنْصَارِيُّ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ شَهِدَ جَنَازَةً بِالْأَوْسَاطِ فِي دَارِ سَعْدِ بْنِ عُبَادَةَ، فَأَقْبَلَ مَاشِيًا إِلَى بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ بِفِنَاءِ بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ فَقِيلَ لَهُ: أَيْنَ تَؤُمُّ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ؟ قَالَ: أَؤُمُّ هَذَا الْمَسْجِدَ فِي بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ صَلَّى فِيهِ كَانَ كَعَدْلِ عَمْرَةٍ». [1: 2]
رقم طبعة با وزير = (1625)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি আওসাত নামক জায়গায় সা‘দ বিন উবাদার বাড়িতে জানাযার সালাত আদায় করেন, তারপর তিনি বানী হারিস বিন খাযরাজ গোত্রের শেষ প্রান্তে বানী আওফ গোত্রের দিকে হেঁটে রওয়ানা দেন। তাঁকে বলা হলো, “হে আবূ আব্দুর রহমান রাদ্বিয়াল্লাহু আনহু, আপনি কোথায় ইমামতি করবেন?” জবাবে তিনি বলেন, “আমি বানী আওফ গোত্রের এই মাসজিদে ইমামতি করবো। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি এতে সালাত আদায় করবে, সেটি একটি উমরার সমতুল্য হবে।”[1]



[1] ইবনু আবী হাতিম: ৩/৪০৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৭৩; তিরমিযী: ৩২৪; ইবনু মাজাহ: ১৪১১; সুনান বাইহাকী: ৫/২৪৮; হাকিম: ১/৪৮৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৫৯; নাসাঈ: ২/৩৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সমার্থক হাদীস থাকার কারণে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/১৩৯)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «التعليق الرغيب» (2/ 139).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح بشواهده، داود بن إسماعيل: ترجم له ابن أبي حاتم 3/ 406، فلم يذكر فيه جرحاً ولا تعديلاً، وقال: روى عنه مجمع بن يعقوب الأنصاري، وعاصم بن سويد، وذكره المؤلف في «الثقات» 4/ 217، وباقي رجاله ثقات.









সহীহ ইবনু হিব্বান (1628)


1628 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَانِيُّ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَزُورُ قُبَاءَ مَاشِيًا وَرَاكِبًا». [1: 2]
رقم طبعة با وزير = (1626)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুবা মাসজিদে পায়ে হেঁটে ও বাহনে চড়ে গমন করতেন।”[1]



[1] সহীহ মুসলিম: ১৩৯৯; মুসনাদ আহমাদ: ২/৪-৫; সহীহ আল বুখারী: ১১৯১; আত তায়ালিসী: ১৮৪০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৭৩; আবূ দাঊদ: ২০৪০; সুনান বাইহাকী: ৫/২৪৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৭৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1778): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1629)


1629 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ صَالِحِ بْنِ حَيٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْتِي مَسْجِدَ قُبَاءَ رَاكِبًا وَمَاشِيًا». [5: 26]
رقم طبعة با وزير = (1628)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুবা মাসজিদে পায়ে হেঁটে ও বাহনে চড়ে গমন করতেন।”[1]



[1] সহীহ মুসলিম: ১৩৯৯; মুসনাদ আহমাদ: ২/৪-৫; সহীহ আল বুখারী: ১১৯১; আত তায়ালিসী: ১৮৪০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৭৩; আবূ দাঊদ: ২০৪০; সুনান বাইহাকী: ৫/২৪৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৭৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق انظر ما قبه. تنبيه!! قول الألباني انظر ما قبله أراد رقم (1627)، لأن رقم هذا الحديث في طبعة باوزير هو (1628) وما قبله هو (1627) أما لو نظرت إلى ما قبله هنا ستجد رقم (1626). ولكن انظر إلى الحديث الآتي فهو مقصود الألباني فَيُرجى الانتِبَاه -مدخل بيانات الشاملة-.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله على شرط الصحيح.









সহীহ ইবনু হিব্বান (1630)


1630 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: وَأَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ، يَقُولُ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِي قُبَاءَ مَاشِيًا وَرَاكِبًا». [5: 26]
رقم طبعة با وزير = (1629)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুবা মাসজিদে পায়ে হেঁটে ও বাহনে চড়ে গমন করতেন।”[1]



[1] সহীহ মুসলিম: ১৩৯৯; মুসনাদ আহমাদ: ২/৪-৫; সহীহ আল বুখারী: ১১৯১; আত তায়ালিসী: ১৮৪০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৭৩; আবূ দাঊদ: ২০৪০; সুনান বাইহাকী: ৫/২৪৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৭৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.









সহীহ ইবনু হিব্বান (1631)


1631 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ، بِحِمْصَ، قَالَ: حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، وَأَبِي سَلَمَةَ، [ص:510] أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا الرِّحْلَةُ إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ: إِلَى مَسْجِدِ الْحَرَامِ، وَمَسْجِدِكُمْ هَذَا، وَإِيلِيَاءَ». [5: 26]
رقم طبعة با وزير = (1630)




আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তিনটি মাসজিদেই কেবল সফরের উদ্দেশ্যে বাহনসমূহ প্রস্তুত করা যাবে। মসজিদগুলো হলো: মাসজিদুল হারাম, তোমাদের এই মাসজিদ এবং ইলিয়া বা মাসজিদুল আকসা।”[1]



[1] তাহাবী, মুশকিলুল আসার: ১/২৪৪; মুসনাদ আহমাদ: ২/৫০১; দারেমী: ১/৩৩০; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ৪৫১; মুসনাদ আহমাদ: ৩/৭; হুমাইদী: ৭৫০; তিরমিযী: ৩২৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৭৪; সহীহ আল বুখারী: ১১৯৭; সহীহ মুসলিম: ২/৯৭৫; তাহাবী, মুশকিলুল আসার: ১/২৪২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৫০; সুনান বাইহাকী: ২/৪৫২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/১৪২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1615) بلفظ: «لا تشد الرحال ... ». تنبيه!! رقم (1615) = (1617) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، كثير بن عبيد: ثقة، روى له أبو داود، والنسائي، وابن ماجه، وباقي الإسناد على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1632)


1632 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، بِخَبَرٍ غَرِيبٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ [ص:511] يَأْتِي قُبَاءَ كُلَّ يَوْمِ سَبْتٍ. [3: 32]
رقم طبعة با وزير = (1627)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি শনিবারে কুবা মাসজিদে গমন করতেন।”[1]



[1] সহীহ মুসলিম: ১৩৯৯; মুসনাদ আহমাদ: ২/৪-৫; সহীহ আল বুখারী: ১১৯১; আত তায়ালিসী: ১৮৪০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৭৩; আবূ দাঊদ: ২০৪০; সুনান বাইহাকী: ৫/২৪৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৭৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله. تنبيه!! قول الألباني انظر ما قبله أراد رقم (1626) لأن هذا الحديث برقم (1627) في طبعة «باوزير» والذي قبله هو (1626) وليتبين لك الأمل أنتقل إلى الحدرث رقم (1628)، ستجد في ذيل الحديث رقم طبعة باوزير = (1626) فهو مقصود الألباني فَيُرجى الانتِبَاه. -مدخل بيانات الشاملة-.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، هشام بن عمار – وإن كان فيه كلام خفيف – قد توبع، وباقي السند على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1633)


1633 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، حَدَّثَنِي رَبِيعَةُ بْنُ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الدَّيْلَمِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّ سُلَيْمَانَ بْنَ دَاوُدَ سَأَلَ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى ثَلَاثًا فَأَعْطَاهُ اثْنَتَيْنِ، وَأَرْجُو أَنْ يَكُونَ قَدْ أَعْطَاهُ الثَّالِثَةَ، سَأَلَهُ مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِهِ فَأَعْطَاهُ إِيَّاهُ، وَسَأَلَهُ حُكْمًا يُوَاطِئُ حُكْمَهُ فَأَعْطَاهُ إِيَّاهُ، [ص:512] وَسَأَلَهُ مَنْ أَتَى هَذَا الْبَيْتَ - يُرِيدُ بَيْتَ الْمَقْدِسِ - لَا يُرِيدُ إِلَّا الصَّلَاةَ فِيهِ أَنْ يَخْرُجَ مِنْهُ كَيَوْمَ وَلَدَتْهُ أُمُّهُ»، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَأَرْجُو أَنْ يَكُونَ قَدْ أَعْطَاهُ الثَّالِثَ».
رقم طبعة با وزير = (1631)




আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই ‍সুলাইমান বিন দাঊদ মহান আল্লাহর কাছে তিনটি জিনিস চান, তন্মধ্যে মহান আল্লাহ তাঁকে দুটো জিনিস দেন, আমি আশাবাদী যে, তিনি তাঁকে তৃতীয় জিনিসটিও দান করেছেন। (তাঁর চাওয়া তিনটি জিনিস হলো) (১) তিনি প্রার্থনা করেন যে, মহান আল্লাহ যেন তাকে এমন রাজত্ব দান করেন, যা তার পরবর্তী কারো জন্য সমীচীন হবে না। মহান আল্লাহ তা তাকে প্রদান করেন (২) তিনি প্রার্থনা করেন যে, তার ফায়সালা যেন মহান আল্লাহর ফায়সালার সাথে সামঞ্জশ্যপূর্ণ হয়। মহান আল্লাহ তাকে এটিই প্রদান করেন। (৩) তিনি প্রার্থনা করেন যে, যে ব্যক্তি এই ঘরে –অর্থাৎ বাইতুল মাকদিসে- আসবে একমাত্র তাতে সালাত আদায় করার জন্য, সে যেন এই ঘর থেকে বের হয় ঐ দিনের মত নিষ্পাপ অবস্থায়, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি আশাবাদী যে, তিনি তাঁকে তৃতীয় জিনিসটিও দান করেছেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/১৭৬; হাকিম: ১/৩০-৩১; নাসাঈ: ২/৩৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/১৩৭-১৩৮)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 137 - 138).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عبد الله بن الديلمي: هو عبد الله بن فيروز الديلمي أبو بسر، وثقة ابن معين، والعجلي، وابن حبان، وباقي رجال السند على شرط الصحيح، وقد جزم البخاري في «التاريخ الكبير» 3/ 288 بسماع ريبعة بن يزيد من عبد الله بن الديلمي، وقد صرح في رواية الحاكم والفسوي بسماعه منه.









সহীহ ইবনু হিব্বান (1634)


1634 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبِنَاءِ الْمَسَاجِدِ فِي الدُّورِ، وَأَنْ تُطَيَّبَ وَتُنَظَّفَ».
رقم طبعة با وزير = (1632)




আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লায় মাসজিদ নির্মাণ করতে এবং সেগুলিকে পবিত্র-সুঘ্রাণময় ও পরিচ্ছন্ন রাখতে নির্দেশ দিয়েছেন।”[1]



[1] আবূ দাঊদ: ৪৫৫; েইবনু মাজাহ: ৭৯৫; মুসনাদ আহমাদ: ৬/২৭৯; তিরমিযী: ৫৯৪; সুনান বাইহাকী: ২/৪৪০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৯৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৯৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৬৩; তাবারানী: ৭০২৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ ইমাম বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৮০)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (480).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، زائدة: هو ابن قدامة، ثقة، روى له البخاري، وباقي السند على شرطهما، أبوكريب: هو محمد بن العلاء، والحسين بن علي: هو ابن الوليد الجعفي.









সহীহ ইবনু হিব্বান (1635)


1635 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ، قَالَا: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، [ص:515] عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «النُّخَامَةُ فِي الْمَسْجِدِ خَطِيئَةٌ وَكَفَّارَتُهَا دَفْنُهَا». [1: 2]
رقم طبعة با وزير = (1633)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মাসজিদে কফ ফেলা পাপের কাজ। আর এর কাফ্ফারা হলো তা মিটিয়ে দেওয়া।”[1]



[1] সহীহ মুসলিম: ৫৫২; নাসাঈ: ২/৫০; তিরমিযী: ৫৭২; আবূ দাঊদ: ৪৭৫; সুনান বাইহাকী: ২/২৯১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৬৯৭; আত তায়ালিসী: ১৯৮৮; মুসনাদ আহমাদ: ৩/১৭৩; সহীহ আল বুখারী: ৪১৫; সহীহ মুসলিম: ৫৫২; দারেমী: ১/৩২৪; আবূ দাঊদ: ৪৭৪; মুসান্নাফ ইবনু শায়বাহ: ২/৩৬৫; আবূ আওয়ানা: ১/৪০৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩০৯; তাবারানী আস সাগীর: ১/৪০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৯৫)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (495): نحوه، ويأتي قريبا.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو عوانة: هو الوضاح بن عبد الله اليشكري.









সহীহ ইবনু হিব্বান (1636)


1636 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا [ص:516] حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ بَكْرَ بْنَ سَوَادَةَ الْجُذَامِيَّ، حَدَّثَهُ عَنْ صَالِحِ بْنِ خَيْوَانَ، عَنِ السَّائِبِ بْنِ خَلَّادٍ، أَنَّ رَجُلًا أَمَّ قَوْمًا، فَبَصَقَ فِي الْقِبْلَةِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْظُرُ إِلَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ فَرَغَ: «لَا يُصَلِّي لَكُمْ» فَأَرَادَ بَعْدَ ذَلِكَ أَنْ يُصَلِّيَ لَهُمْ، فَمَنَعُوهُ، وَأَخْبَرُوهُ بِقَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «نَعَمْ»، وَحَسِبْتُ أَنَّهُ قَالَ: «إِنَّكَ آذَيْتَ اللَّهَ». [2: 109]
رقم طبعة با وزير = (1634)




সাইব বিন খাল্লাদ বলেন, এক ব্যক্তি একটি কওমের ইমামতি করতো। অতঃপর সে কিবলার দিকে থুথু ফেলে আর এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার দিকে তাকিয়ে ছিলেন, অতঃপর যখন সে ব্যক্তি সালাত শেষ করলো, তখন তিনি বলেন, “এই ব্যক্তি যেন আর তোমাদের সালাত আদায় না করায়।” পরে সেই ব্যক্তি তাদের ইমামতি করতে গেলে, তারা তাকে নিষেধ করেন এবং তারা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা জানান। অতঃপর এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জানানো হয় (আপনি এরকম কথা বলেছেন কিনা), জবাবে তিনি বলেন, “হ্যাঁ।” রাবী বলেন, “আমার ধারণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন, “নিশ্চয়ই তুমি আল্লাহকে কষ্ট দিয়েছো!”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/৫৬; আবূ দাঊদ: ৪৮১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫০১)




تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (501).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: صالح بن خَيوان (ويقال: حَيْوان): روى عن جمع، وذكره المؤلف في «الثقات» 4/ 373، وقال العجلي في «ثقاته» ص225: تابعي ثقة، وصحح ابن القطان حديثه، وباقي رجاله ثقات رجال الصحيح، والسائب بن خلاد: هو السائب بن خلاد بن سويد الخزرجي الأنصاري أبو سهلة المدني، له صحبة، وعمل لعمر في اليمن، ومات سنة إحدى وسبعين، مترجم في «الإصابة» 2/ 10، و «أسد الغابة» 2/ 314 (1909).









সহীহ ইবনু হিব্বান (1637)


1637 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، [ص:517] عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الْبُصَاقُ فِي الْمَسْجِدِ خَطِيئَةٌ وَكَفَّارَتُهَا دَفْنُهَا». [3: 66]
رقم طبعة با وزير = (1635)




আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মাসজিদে কফ ফেলা পাপের কাজ। আর এর কাফ্ফারা হলো তা মিটিয়ে দেওয়া।”[1]



[1] সহীহ মুসলিম: ৫৫২; নাসাঈ: ২/৫০; তিরমিযী: ৫৭২; আবূ দাঊদ: ৪৭৫; সুনান বাইহাকী: ২/২৯১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৬৯৭; আত তায়ালিসী: ১৯৮৮; মুসনাদ আহমাদ: ৩/১৭৩; সহীহ আল বুখারী: ৪১৫; সহীহ মুসলিম: ৫৫২; দারেমী: ১/৩২৪; আবূ দাঊদ: ৪৭৪; মুসান্নাফ ইবনু শায়বাহ: ২/৩৬৫; আবূ আওয়ানা: ১/৪০৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩০৯; তাবারানী আস সাগীর: ১/৪০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৯৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (493): ق.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله رجال الشيخين غير مسدد، فمن رجال البخاري.









সহীহ ইবনু হিব্বান (1638)


1638 - أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ الْكِنَانِيُّ، بِالْأُبُلَّةِ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ، قَالَ: حَدَّثَنَا شَبَابَةُ، قَالَ: حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سَوْقَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَجِيءُ صَاحِبُ النُّخَامَةِ فِي الْقِبْلَةِ يَوْمَ الْقِيَامَةِ وَهِيَ فِي وَجْهِهِ». [2: 109]
رقم طبعة با وزير = (1636)




আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি কিবলার দিকে থুথু নিক্ষেপকারী সে ব্যক্তি কিয়ামতের দিন এমনভাবে উপস্থিত হবে যে, তার মুখে থুথু থাকবে।”[1]



[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৩১২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৬৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২২৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (223).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، الحسن بن محمد بن الصباح الزعفراني: صاحب الشافعي، ثقة، روى له البخاي، وباقي السند على شرطهما.









সহীহ ইবনু হিব্বান (1639)


1639 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ الشَّيْبَانِيِّ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنَ تَفَلَ تُجَاهَ الْقِبْلَةِ جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَتَفْلَتُهُ بَيْنَ عَيْنَيْهِ». [2: 109]
رقم طبعة با وزير = (1637)




হুযাইফা বিন ইয়ামান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি কিবলার দিকে থুথু ফেলবে, সে ব্যক্তি কিয়ামতের দিন এমনভাবে উপস্থিত হবে যে, তার দুই চোখের মাঝখানে থুথু থাকবে।”[1]



[1] আবূ দাঊদ: ১৬৬৩; সুনান বাইহাকী: ৩/৭৬; মাজমা‘উয যাওয়াইদ: ২/১৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৯২৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৬৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২২২)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (222)، «التعليق الرغيب» (1/ 122).




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله رجال الشيخين ما عدا يوسف بن موسى، فإنه من رجال البخاري، جرير: هو ابن عبد الحميد، وأبو إسحاق الشيباني: هو سليمان بن أبي سليمان.









সহীহ ইবনু হিব্বান (1640)


1640 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ [ص:519] هِشَامًا، عَنْ وَاصِلٍ، مَوْلَى أَبِي عُيَيْنَةَ عَنْ يَحْيَى بْنِ عَقِيلٍ، عَنْ يَحْيَى بْنِ يَعْمُرَ، عَنْ أَبِي الْأَسْوَدِ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «عُرِضَتْ عَلَيَّ أُمَّتِي بِأَعْمَالِهَا حَسَنَةٍ وَسَيِّئَةٍ، فَرَأَيْتُ فِي مَحَاسِنِ أَعْمَالِهِمُ الْأَذَى يُمَاطُ عَنِ الطَّرِيقِ، وَرَأَيْتُ فِي مَسَاوِئِ أَعْمَالِهِمِ النُّخَاعَةَ فِي الْمَسْجِدِ لَا تُدْفَنُ». [2: 109]
رقم طبعة با وزير = (1638)




আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ আমার কাছে আমার উম্মতকে তাদের পাপ-পুণ্যসহ উপস্থাপন করা হয়, আমি দেখতে পাই যে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস অপসারণ করা তাদের ভাল আমলের অন্তর্ভুক্ত আছে, আমি আরো দেখতে পাই যে, তাদের মন্দ আমলের মধ্যে ঐ থুথুও রয়েছে যা মাসজিদে ফেলা হয় অতঃপর তা পুতে ফেলা হয় না।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৯/২৯-৩০; ইবনু মাজাহ: ৩৬৮৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান ইবনু মাজাহ: ৩৬৮৩)




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن ابن ماجه» (3683): م.




تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وأبو الأسود: هو الدِّيْلمي – بكسر الدال، وسكون الياء – ويقال: الدؤلي – بضم الدال، بعدها همزة مفتوحة – البصري، اسمه ظالم بن عمرو بن سفيان، ويقال: عمرو بن عثمان، أو عثمان بن عمرو: ثقة، فاضل مخضرم.